আজ | | | |

শিরোনাম :

পরিষ্কারভাবে বলতে চাই, অবশ্যই বাংলাদেশের জনগণ এই সরকারকে দায়িত্ব দিয়েছে দেশ পরিচালনা করার:প্রধানমন্ত্রী বিএনপির ইতিহাস ও বাংলাদেশের ইতিহাস প্রায় অভিন্ন: স্থানীয় সরকার মন্ত্রী* বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে আয়োজনে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী বিএনপি’র চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ চিকিৎসা শেষে দীর্ঘ সাড়ে পাঁচ মাস পর দেশে ফিরেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বুধবার বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ঢাকা কলেজ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রতিনিধি দল দুর্ঘটনার প্রকৃত কারণ উদ্‌ঘাটনে পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন: কারণ খতিয়ে দেখার কথা জানালেন মন্ত্রী বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল এলাকায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় বিমান বাহিনীর সদস্যদের নামাজে জানাজা ও ফিউনারেল প্যারেড অনুষ্ঠিত আধুনিক ড্রোন প্রযুক্তির ব্যবহার দুর্গম সীমান্তে নিরাপত্তা ও নজরদারি সহজতর করবে-: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল সড়ক দুর্ঘটনায় বাংলাদেশ বিমানবাহিনীর ০৩ সদস্য নিহত ও ০৪ সদস্য আহত

কথিত অভিযানের নামে ডাকাতির চেষ্টায় আটক হওয়া ডাকাত দলটির আইন-শৃঙ্খলা বাহিনীর মতোই প্রস্তুতি ছিল:ডিএমপি রমনা বিভাগের উপকমিশনার

প্রকাশ: 27 March, 2025 11:26 am

রাজধানীর ধানমন্ডিতে র‍্যাবের পোশাক পরে কথিত অভিযানের নামে ডাকাতির চেষ্টায় আটক হওয়া ডাকাত দলটির আইন-শৃঙ্খলা বাহিনীর মতোই প্রস্তুতি ছিল। গত বুধবার ভোর পৌনে পাঁচটার দিকে ধানমন্ডি ৮ নম্বর সড়কের এম এ হান্নান আজাদ নামে ওই স্বর্ণ ব্যবসায়ীর বাসায় ডাকাতির সময় ডাকাতদলের কাছে র‌্যাবের পোশাকের পাশাপাশি ম্যাজিস্ট্রেট, সোর্স হিসেবে ছাত্র প্রতিনিধি এবং বুম হাতে পরিচয় দেয়া ভুয়া মিডিয়ার লোকও ছিল।

বৃহস্পতিবার ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এমনটাই জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের ডিএমপি রমনা বিভাগের উপকমিশনার মো. মাসুদ আলম।

ডিসি মাসুদ আলম বলেন, ‘‘ওই সংঘবদ্ধ ডাকাত চক্রে ২৫-৩০ জন ছিল। অপারেশন পরিচালনার জন্য পুলিশ বা আইনশৃঙ্খলা বাহিনী যে ধরনের প্রিপারেশন নিয়ে যায়, ঠিক সেই ধরনের ফুল প্রিপারেশন তাদের ছিল। তাদের সঙ্গে র‌্যাবের কটি পরা এবং জ্যাকেট পরা অবস্থায় লোকজন ছিল। সঙ্গে মাইক্রোফোন হাতে মিডিয়ার লোক ছিল। যারা সোর্স হিসেবে কাজ করে ৫-৬ ছাত্র প্রতিনিধি ছিল। ডাকাতির শিকার ওই বাড়িটি ‘অলংকার নিকেতন জুয়েলার্স’ এর মালিক এম এ হান্নান আজাদের নামে এক স্বর্ণ ব্যবসায়ীর। বসুন্ধরায় দোকানের পাশাপাশি তাঁতীবাজারে কারখানা রয়েছে তার।’’

ডিসি বলেন, ‘ধানমন্ডি ৮ নম্বর রোডের ওই বাড়িটির নিচতলায়, তৃতীয় ও চতুর্থ তলায় এস এম সোর্সিংয়ের অফিস আছে। এ ছাড়া ওই বিল্ডিংয়ের দ্বিতীয় তলায় একটি কনসালটেন্সি অফিস এবং পঞ্চম ও ষষ্ঠ তলা নিয়ে ওই ব্যবসায়ীর ডুপ্লেক্স ফ্ল্যাট রয়েছে। বুধবার ভোর পাঁচটার দিকে ডাকাত দলটি তিনটি মাইক্রোবাস এবং একটি প্রাইভেটকারে ওই বাসার সামনে এসে গেটে নিরাপত্তা কর্মীদের বলে, তারা র‌্যাবের লোক, তাদের সঙ্গে ম্যাজিস্ট্রেট আছে। তারা বাড়িতে অভিযান চালাবে বলে তাড়াতাড়ি গেট খুলতে বলে। তাদের কয়েকজনের গায়ে র‌্যাব লেখা কটি পরা ছিল। সে সময় দায়িত্বরত সিকিউরিটি গার্ড তাদের সকাল পর্যন্ত অপেক্ষা করতে বলে। তখন অভিযুক্ত ডাকাতরা সিকিউরিটি গার্ডদের গালাগালি করতে থাকে এবং গেট না খুললে তাদের হত্যার হুমকি দেয়। তাদের মধ্যে থেকে কয়েকজন গেটের ওপর দিয়ে উঠে জোর করে গেট খুলে ফেলে। এরপর তারা সবাই জোর করে বাড়িতে ঢুকে সিকিউরিটি গার্ড, কেয়ারটেকার ও গাড়ি চালককে রশি দিয়ে বেঁধে ফেলে।’

ব্যবসায়ীর বাসায় স্বর্ণ থাকতে পারে ধারণা করে ডাকাত দলটির টার্গেট ওই বাসা থাকলেও তারা নিচতলায় এস এম সোর্সিংয়ের অফিস থেকেই ‘তল্লাশির’ নামে লুটপাট শুরু করে জানিয়ে তিনি বলেন, ‘নিচতলার অফিসের গেট ভেঙে পিয়নকে মারধর করে এবং হত্যার ভয় দেখিয়ে সেখান থেকে ৪৫ হাজার ১০০ টাকা ছিনিয়ে নেয়। এরপর ডাকাতরা তাকে ভয়ভীতি দেখিয়ে তৃতীয় তলায় গিয়ে এস এম সোর্সিংয়ের অফিসের গেট ভেঙে ফেলে। এ সময় গেট ভাঙার শব্দ পেয়ে চতুর্থ তলায় থাকা এস এম সোর্সিংয়ের তিনজন অফিস সহকারী তৃতীয় তলায় নেমে আসেন। ডাকাতরা তখন তাদেরও আটক করে মারধর করে অফিসের চাবি ও বাসার চাবি দিতে বলে। এরপর তারা চাবি নিয়ে তৃতীয় তলার অফিসের দরজা খুলে ভেতরে ঢুকে অফিসের ড্রয়ার ভেঙে নগদ ২২ লাখ টাকা লুট করে নেয় ও অফিসের বিভিন্ন আসবাবপত্র ভাঙচুর করে। তাদের আরেকটি দল চতুর্থ তলার অফিসে ঢুকে আলমারি ভেঙে নগদ ১৩ লাখ টাকা লুট করে নেয়।’

সবশেষে বাড়ির মালিক এম এ হান্নান আজাদের পঞ্চম ও ষষ্ঠ তলার ডুপ্লেক্স ফ্ল্যাটের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে জানিয়ে পুলিশের এই কর্মকর্তা বলেন, ‘বাসা থেকে দেড়লাখ টাকা, স্বর্ণের কানের দুল ও চেইনসহ আনুমানিক আড়াই ভরি স্বর্ণ লুট করে নেয়। এরপর তারা মালিক এম এ হান্নানকে জোর করে নিচে নামিয়ে গাড়িতে উঠানোর চেষ্টা করে। এসবের মধ্যে কেউ একজন জাতীয় জরুরি সেবা ৯৯৯ এ ফোন করে খবর দিলে নিকটস্থ পুলিশের টহল টিম ঘটনাস্থলে পৌঁছায়। তাৎক্ষণিকভাবে ডাকাত দলের লোকজন পালানোর চেষ্টা করে। এ সময় পুলিশের সঙ্গে ডাকাত দলের সদস্যদের হাতাহাতিও হয়, এতে পুলিশের দুই সদস্য আহত হন। তখন আশপাশে থাকা লোকজনের সহায়তায় পুলিশ ফরহাদ বীন মোশারফ (৩৩), ইয়াছিন হাসান (২২), মোবাশ্বের আহাম্মেদ (২৩), ওয়াকিল মাহমুদসহ (২৬) মোট চারজনকে আটক করে। ডাকাত দলের বাকি সদস্যরা গাড়িতে করে পালিয়ে যায়। পরে ওই ব্যবসায়ীর ভাগ্নে তৌহিদুল ইসলামের করা একটি মামলায় চারজনকে গ্রেপ্তার দেখানো হয়। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ ও গ্রেপ্তার চারজনকে জিজ্ঞাসাবাদের পরিপ্রেক্ষিতে রাতে ডাকাতিতে ব্যবহৃত একটি গাড়িসহ আবদুল্লাহ ও সুমন নামে আরো দুজনকে গ্রেপ্তার করা হয়।’

ডিসি মাসুদ আলম বলেন, ‘আমাদের অভিযান অব্যাহত আছে। ছয় জনের বাইরে যারা আছে শিগগিরই আইনের আওতায় নিয়ে আসতে পারবো বলে আশা করছি। তাদের কাছ থেকে অনেক তথ্য পাওয়া গেছে, রিমান্ডে এনে এসব তথ্য ক্রসচেক করব। যেহেতু ২৫-৩০ জনের মতো একটা টিম কাজ করেছে, তাই বাকিদের গ্রেপ্তারের সুবিধার্থে কিছু তথ্য আমরা পরে ডিসক্লোজ করতে চাচ্ছি।’

এ সময় ডিএমপি’র গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপ-কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান বলেন, ‘যাদের সহায়তায় ঘটনাস্থলে চার ডাকাতকে গ্রেপ্তার করা হয়েছে এমন পাঁচ জনকে আর্থিক পুরস্কার দেওয়াসহ ‘অক্সিলারি ফোর্স’ হিসেবে নিয়োগ দেয়া হচ্ছে।’

অপরাধ প্রধান খবর রাজধানী

আরও পড়ুন

গত ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ

  • আর্কাইভ

    পরিষ্কারভাবে বলতে চাই, অবশ্যই বাংলাদেশের জনগণ এই সরকারকে দায়িত্ব দিয়েছে দেশ পরিচালনা করার:প্রধানমন্ত্রী

    রৌমারীতে এসিল্যান্ডের বরখাস্ত ও শাস্তির দাবিতে সাংবাদিকদের মানববন্ধন অনুষ্ঠিত

    শিক্ষার মান উন্নত না হলে আমরা আন্তর্জাতিকভাবে সমৃদ্ধ হতে পারবো না-মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী

    ডিএমপি চার পুলিশ পরিদর্শককে বদলি: তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে দায়িত্ব পেলেন উত্তরা পশ্চিম থানার (ওসি তদন্ত) মনিরুজ্জামান

    বিএনপির ইতিহাস ও বাংলাদেশের ইতিহাস প্রায় অভিন্ন: স্থানীয় সরকার মন্ত্রী*

    বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে আয়োজনে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী

    বিএনপি’র চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ

    ঢাবির মুহসীন হল থেকে গুমের ৭ বছর পার হলেও ন্যায়বিচার পাননি কোটা আন্দোলনের নেতা জালাল

    ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেটে প্রতিনিধি নির্বাচনের লক্ষ্যে সমন্বয় কমিটি গঠন বিএনপির

    রাজধানীর বনানীতে ডাকাতির প্রস্তুতিকালে বিদেশি পিস্তলসহ পাঁচজনকে হাতেনাতে গ্রেফতার করেছে ডিবি গুলশান বিভাগ

    শিক্ষার্থীদের পছন্দের ক্যারিয়ার, সামাজিক মূল্যবোধ ও মেধা বিকাশে সর্বোচ্চ সহযোগিতা করবে সরকার : মাহ্দী আমিন

    চিকিৎসা শেষে দীর্ঘ সাড়ে পাঁচ মাস পর দেশে ফিরেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস

    বুধবার বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ঢাকা কলেজ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রতিনিধি দল

    আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের পুরো কাজ আগামী বছর শেষ হবে: সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী

    আদালতে নারী আইনজীবীকে হেনস্থা,ঢাকা আইনজীবী সমিতিতে বিএনপির আইনজীবীর বিরুদ্ধে অভিযোগ

    দুর্ঘটনার প্রকৃত কারণ উদ্‌ঘাটনে পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন: কারণ খতিয়ে দেখার কথা জানালেন মন্ত্রী

    বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল এলাকায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় বিমান বাহিনীর সদস্যদের নামাজে জানাজা ও ফিউনারেল প্যারেড অনুষ্ঠিত

    চরম আতঙ্কে উত্তরাবাসী : উত্তরার নতুন ত্রাস কে এই পিস্তল বাবু !!

    আধুনিক ড্রোন প্রযুক্তির ব্যবহার দুর্গম সীমান্তে নিরাপত্তা ও নজরদারি সহজতর করবে-: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

    ঢাকা বিমানবন্দরে প্রায় ৪৭৫.৬ গ্রাম (৪০.৭৮ ভরি) স্বর্ণালংকারসহ ২ জন আটক করেছে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়ন

    মেধা না বিশেষ সুবিধা: ঢাকা বিশ্ববিদ্যালয় কোন পথে?

    পাবনা জেলা জাসাসের আহবায়ক খালেদ হোসেন পরাগের বিরুদ্ধে জেলা বিএনপি’র সংবাদ সম্মেলন

    অনুপস্থিত থেকেও হাজিরা খাতায় স্বাক্ষর: নারায়ণগঞ্জ ভূমি অফিসের এ অনিয়মে ভূমি প্রতিমন্ত্রীর অসন্তোষ প্রকাশ

    হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল সড়ক দুর্ঘটনায় বাংলাদেশ বিমানবাহিনীর ০৩ সদস্য নিহত ও ০৪ সদস্য আহত

    দীর্ঘ প্রায় দুই দশক পর রাষ্ট্রক্ষমতায় আসা বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ

    স্পীকারের সাথে আইপিইউ এর মহাসচিব মিজ অ্যান্ডা ফিলিপের সাক্ষাৎ অনুষ্ঠিত

    রাজধানীর বিমানবন্দর এক প্রবাসীর স্বর্ণ ছিনতাইয়ের ঘটনায় থানা ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ইউনিট বিএনপির সভাপতি আটক

    ডেঙ্গু প্রতিরোধে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে সরকার: এলজিআরডি মন্ত্রী

    ই-রিকশা ব্যবস্থাপনায় নীতিমালা প্রণয়ন করছে সরকার: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম

    গুমের শিকার ব্যক্তিদের স্মরণে আন্তর্জাতিক দিবস উপলক্ষে বিএনপি’র ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী’র বাণী


    • শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬
      ওয়াক্তসময়
      সুবহে সাদিকভোর ৫:২৫
      সূর্যোদয়ভোর ৬:৪১
      যোহরদুপুর ১২:৫৭
      আছরবিকাল ৪:২৫
      মাগরিবসন্ধ্যা ৭:১৩
      এশা রাত ৮:২৯
  • সম্পাদক ও প্রকাশক : কামরুল হাসান বাবলু
    ই-মেইলঃ dk.kamrul@gmail.com
    copyright @ বাংলাদেশ দিনকাল / বিডি দিনকাল ( www.bddinkal.com )
    বিডি দিনকাল মাল্টি মিডিয়া (প্রা:) লিমিটেড প্রতিষ্ঠান।