
‘সবার আগে বাংলাদেশ ফাউন্ডেশন’ আয়োজিত ‘স্বাধীনতা কনসার্ট’ উপলক্ষ্যে— আজ শুক্রবার, সকাল ১১টায় (০৪ এপ্রিল ২০২৫) রাজধানী ঢাকার মানিক মিয়া এভিনিউতে নির্ধারিত ভেন্যু পরিদর্শন করেছেন সংশ্লিষ্ট নেতৃবৃন্দ।
‘স্বাধীনতা কনসার্ট’-এর ঢাকা টিমের সদস্যরা ‘সবার আগে বাংলাদেশ ফাউন্ডেশন’-এর কোষাধ্যক্ষ ও প্রধান সমন্বয়ক (ঢাকা টিম) সুলতান সালাউদ্দিন টুকু’র নেতৃত্বে ভেন্যু পরিদর্শন করেন।
এসময় উপস্থিত ছিলেন— ‘স্বাধীনতা কনসার্ট’-এর ঢাকা টিমের সদস্য রফিকুল আলম মজনু, আমিনুল হক, হাবিবুর রশীদ হাবিব, ব্যারিস্টার গিয়াস উদ্দিন রিমন, রাকিবুল ইসলাম রাকিব, জাহিদুল ইসলাম রনি ও সাজু মুনতাসির প্রমুখ।
প্রসঙ্গত, ‘সবার আগে বাংলাদেশ ফাউন্ডেশন’-এর উদ্যোগে রাজধানী ঢাকাসহ চার বিভাগীয় শহরে আগামী ১১ এপ্রিল এই ‘স্বাধীনতা কনসার্ট’ অনুষ্ঠিত হবে।
শুক্রবার, ১ মে, ২০২৬ | |
| ওয়াক্ত | সময় |
|---|---|
| সুবহে সাদিক | ভোর ৫:০৪ |
| সূর্যোদয় | ভোর ৬:২৫ |
| যোহর | দুপুর ১২:৫৬ |
| আছর | বিকাল ৪:২১ |
| মাগরিব | সন্ধ্যা ৭:২৭ |
| এশা | রাত ৮:৪৭ |