আজ বৃহস্পতিবার | ৫ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | ১৯শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ |৩০শে রমজান, ১৪৪৭ হিজরি | সকাল ১০:০৭

ঢাকা, ১৩ জুলাই ২০২৫ (রবিবার): গতরাত আনুমানিক ১১ টায় চট্টগ্রাম জেলার লোহাগাড়া উপজেলার হাতিয়া এলাকায় সেনাবাহিনীর নেতৃত্বে যৌথ অভিযানে ১টি সিঙ্গেল ব্যারেল লোকাল গান, ৩ রাউন্ড গুলি, ৩৬ পিস ইয়াবা এবং দেশীয় ধারালো অস্ত্রসহ চিহ্নিত সন্ত্রাসী মোঃ আব্দুল্লাহ এবং মাদক ব্যবসায়ী মোঃ হুমায়ুন কবির’কে গ্রেফতার করা হয়।
অন্যদিকে গতরাত আনুমানিক ২ টায় ময়মনসিংহ জেলার ভালুকা উপজেলার জীবনতলা বাজার এলাকায় পৃথক একটি অভিযানে ১টি ৯ মিঃমিঃ পিস্তল, ১টি ম্যাগাজিন ও ৫ রাউন্ড গোলাবারুদসহ অবৈধ অস্ত্রধারী মোঃ হাফিজ উদ্দিন’কে গ্রেফতার করা হয়।
সর্বসাধারণের নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ সেনাবাহিনী প্রতিশ্রুতিবদ্ধ। যেকোনো অপরাধমূলক কর্মকাণ্ডের তথ্য নিকটস্থ সেনাক্যাম্প অথবা আইন-শৃঙ্খলা বাহিনীর নিকট প্রদান করতে সকলকে অনুরোধ জানানো যাচ্ছে।
বৃহস্পতিবার, ১৯ মার্চ, ২০২৬ | |
| ওয়াক্ত | সময় |
|---|---|
| সুবহে সাদিক | ভোর ৫:৪৯ |
| সূর্যোদয় | ভোর ৭:০৪ |
| যোহর | দুপুর ১:০৬ |
| আছর | বিকাল ৪:৩২ |
| মাগরিব | সন্ধ্যা ৭:০৯ |
| এশা | রাত ৮:২৪ |