আজ বুধবার | ৩রা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ |২রা মহর্রম, ১৪৪৮ হিজরি | দুপুর ১:২৩

বিডি দিনকাল ডেস্ক : রূপনগর-পল্লবীতে ২০ হাজার নিমগাছ রোপণের উদ্যোগ নিয়েছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক ও সাবেক সাফজয়ী ফুটবলার আমিনুল হক। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে এই পরিবেশবান্ধব কর্মসূচি বাস্তবায়নে কাজ করছে থানা ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীরা এবং বিভিন্ন সামাজিক সংগঠন।
শুক্রবার সকালে উত্তরা ১৭ নম্বর সেক্টরের মেজবাহ স্পোর্টস ভ্যালিতে ‘হিউম্যানিটি অফ বাংলাদেশ’-এর আয়োজনে ‘বৃক্ষরোপণ-২০২৫’ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব তথ্য জানান রূপনগর থানা যুবদলের সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি জাহাঙ্গীর কবির জন।
তিনি বলেন, “আমরা দলীয় ও নির্দলীয়ভাবে সামাজিক সংগঠনগুলোকে সঙ্গে নিয়ে এই বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন করছি। এটি একটি ধারাবাহিক উদ্যোগ, যা পর্যায়ক্রমে চলবে।”
এ সময় তিনি আরও বলেন, “বিএনপি ৫ আগস্টের পর থেকে যুবসমাজকে মাদক থেকে দূরে রাখতে সারা দেশে ফুটবল ও ক্রিকেট টুর্নামেন্ট আয়োজন করছে। খেলাধুলার মাধ্যমে তরুণ প্রজন্মকে মাঠে ফিরিয়ে আনাই আমাদের লক্ষ্য।”
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হিউম্যানিটি অফ বাংলাদেশ-এর সভাপতি ইঞ্জিনিয়ার মেজবাহ উদ্দিন এবং সঞ্চালনায় ছিলেন নাজমুল ইসলাম মিল্টন। অন্য বক্তারাও সামাজিক ও পরিবেশগত সচেতনতায় সংগঠনটির ভূমিকার প্রশংসা করেন।
বুধবার, ১৭ জুন, ২০২৬ | |
| ওয়াক্ত | সময় |
|---|---|
| সুবহে সাদিক | ভোর ৪:৪৪ |
| সূর্যোদয় | ভোর ৬:১১ |
| যোহর | দুপুর ১২:৫৯ |
| আছর | বিকাল ৪:১৭ |
| মাগরিব | সন্ধ্যা ৭:৪৭ |
| এশা | রাত ৯:১৫ |