আজ রবিবার | ১৮ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ | ১লা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ |১৩ই শাবান, ১৪৪৭ হিজরি | রাত ১০:১৩

ঢাকা : আগামীকাল থেকে শুরু হওয়া বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের অবকাশকালীন সময়ে অফিসের সময়সূচি নির্ধারণ করা হয়েছে।
সুপ্রিম কোর্টের রেজিস্টারর জেনারেল স্বাক্ষরিত এ সংক্রান্ত এক স্মারকে বলা হয়েছে, সুপ্রিম কোর্টের বার্ষিক অবকাশ ৭ সেপ্টেম্বর হতে ১৬ অক্টোবর পর্যন্ত। এ সময়ে হাইকোর্ট বিভাগে সরকারি ও সাপ্তাহিক ছুটি ব্যতীত রোববার হতে বৃহস্পতিবার সকাল ৯ হতে বিকাল ৪ টা পর্যন্ত অফিসের সময়সূচি নির্ধারণ করা হয়েছে।
অবকাশকালীন সময়ে জরুরি মামলা সংক্রান্ত বিষয়াদি শুনানি ও নিষ্পত্তির জন্য হাইকোর্ট বিভাগে সুনির্দিষ্ট বিচারিক এখতিয়ার দিয়ে বেঞ্চ এবং আপিল বিভাগে চেম্বার কোর্ট নির্ধারণ করে দিয়েছেন প্রধান বিচারপতি।
এসবের বিস্তারিত সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে রয়েছে। , ৬ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস)
রবিবার, ১ ফেব্রুয়ারি, ২০২৬ | |
| ওয়াক্ত | সময় |
| সুবহে সাদিক | ভোর ৬:২২ পূর্বাহ্ণ |
| সূর্যোদয় | ভোর ৭:৩৯ পূর্বাহ্ণ |
| যোহর | দুপুর ১:১২ অপরাহ্ণ |
| আছর | বিকাল ৪:২২ অপরাহ্ণ |
| মাগরিব | সন্ধ্যা ৬:৪৫ অপরাহ্ণ |
| এশা | রাত ৮:০২ অপরাহ্ণ |