আজ বুধবার | ২৮শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ | ১১ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ |২৩শে শাবান, ১৪৪৭ হিজরি | দুপুর ২:৩৬

শিরোনাম :

নির্বাচনের পরিবেশ শান্তিময় করে তুলতে যা যা করার দরকার উত্তরা আর্মি ক্যাম্প তার সব টুকুই করবে:মেজর ইফতেখার হাসান সোমবার টেলিভিশনে জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে যে কথা বলছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান ( ভিডিও সহ ) সাড়ে ৮২ ঘণ্টার জন্য যেকোনো ব্যক্তির নিজ এলাকার বাইরে অবস্থান নিষিদ্ধ:নির্বাচন কমিশন (ইসি) ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ইশতেহার ঘোষণা করছেন দলের চেয়ারম্যান তারেক রহমান জাতিসংঘের অধীনে হাদি হত্যার তদন্তের দাবিতে হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড়ে অবস্থানরত ইনকিলাব মঞ্চের নেতাকর্মীদের সাথে পুলিশের দফায় দফায় সংঘর্ষ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ৮ দিন আগে নির্বাচনী পরিবেশ যথেষ্ট ও তুলনামূলকভাবে ভালো আছে: ইসি আবদুর রহমানেল মাছউদ ২৬টি বিষয়কে প্রাধান্য দিয়ে নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী জামায়াতে ইসলামীর নেতারা ঢাকায় যুক্তরাষ্ট্রের দূতাবাসে গিয়ে ইসলামী আন্দোলনকে জঙ্গি হিসেবে উপস্থাপন করেছে:পীর সৈয়দ মুহাম্মাদ রেজাউল করিম ষষ্ঠ পরিকল্পনার মাধ্যমে আমাদের সমস্যাগুলো সমাধান করতে হবে : ডাঃ জোবায়দা রহমান চামুরখান এলাকায় জনগণের নিরাপত্তা ও আস্থা বৃদ্ধিতে জনসংযোগ এবং দুর্গম এলাকায় যৌথ পেট্রলিং কার্যক্রম উত্তরা আর্মি ক্যাম্প

গণঅভ্যুত্থানে বিজয়ী শক্তি বর্তমানে দেশ চালাচ্ছে:বাসস কার্যালয় পরিদর্শনকালে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম

প্রকাশ: ১১ মার্চ, ২০২৫ ৫:৩৫ অপরাহ্ণ

আজ বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) কার্যালয় পরিদর্শন করেন তথ্য উপদেষ্টা মাহফুজ আলম। ছবি: পিআইডি

ঢাকা : তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম বলেছেন, গণঅভ্যুত্থানে বিজয়ী শক্তি বর্তমানে দেশ চালাচ্ছে। কারণ এই সরকার হচ্ছে অভ্যুত্থানের শহীদদের রক্তের বিনিময়ে গঠিত সরকার।

তিনি বলেন, ‘আওয়ামী লীগকে পলিটিক্যালি পরাজিত করার সুবাদেই আমরা এখানে রয়েছি।  গণঅভ্যুত্থানে যারা জয়ী শক্তি, যারা ভিক্টোরিয়াস তারাই আসলে দেশ চালাচ্ছে।’

তথ্য উপদেষ্টা আজ বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) কার্যালয় পরিদর্শনকালে এসব কথা বলেন।

তিনি বলেন, ‘অনেকেই বলেন যে এই সরকার দ্রুত নির্বাচন দিয়ে চলে যায় না কেন। কিন্তু যেটা অনেকে ভুলে যান সেটা হচ্ছে- এই সরকার অভ্যুত্থানে অনেক শহীদের রক্তের বিনিময়ে গঠিত সরকার। দেখতে অ্যাপলিটিক্যাল মনে হলেও এখানে টেকনোক্র্যাটসহ আরো অনেক লোক রয়েছেন। কিন্তু মূলত এটা পলিটিক্যাল গভর্মেন্ট। কারণ এটা একটা পলিটিক্যাল ভিক্টোরির ওপরে দাঁড়িয়ে রয়েছে। আওয়ামী লীগকে পলিটিক্যালি পরাজিত করার সুবাদেই আমরা এখানে রয়েছি। গণঅভ্যুত্থানে যারা জয়ী শক্তি, যারা ভিক্টোরিয়াস তারাই আসলে দেশ চালাচ্ছে। এটা খুবই পলিটিক্যালি মোটিভেটেড একটা গভর্মেন্ট এবং পলিটিক্যাল গভর্মেন্ট।’

তথ্য উপদেষ্টা মাহফুজ আলমকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান বাসসের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক মাহবুব মোর্শেদ ও বাসসের ব্যবস্থাপনা সম্পাদক ফজলুল হক। ছবি: বাসস

তথ্য উপদেষ্টা মাহফুজ আলমকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান বাসসের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক মাহবুব মোর্শেদ ও বাসসের ব্যবস্থাপনা সম্পাদক ফজলুল হক। ছবি: বাসস

 

মাহফুজ আলম বলেন, ‘অন্য পলিটিক্যাল গভর্মেন্টের লক্ষ্য থাকে তার দলকে সার্ভ করা। কিন্তু আমাদের সৌভাগ্য হচ্ছে এই সরকারকে কোনো দলকে সার্ভ করতে হচ্ছে না। এই সরকার জনগণকে সার্ভ করছে, আপামর জনগণের ক্ষেত্রে সকল মত এবং ধর্মের মানুষের জন্য কাজ করছে। তো ওই নিরিখে আমাদের সংবাদ মাধ্যমে সেই জিনিসগুলো যাওয়া উচিত।’

তিনি বলেন, ‘একটা ইনফরমেশন ওয়ারের মুখোমুখি আমরা দাঁড়িয়ে রয়েছি। ভারতের পাশাপাশি বাংলাদেশের ভেতর থেকেও একটা ইনফরমেশন ওয়ার চলছে। আমরা অনেকেই ভাবতে পারি যে আমরা বোধহয় হয়তো একটু রিলাক্সড থাকতে পারি। কিন্তু যারা এখানে পরাজিত হয়েছে তারা কেউ রিলাক্সড না। বিশেষ করে ইনফরমেশনের ক্ষেত্রে তো আরো না। ফলে এখানে বাসসের ভূমিকা হচ্ছে, বাসস একটা নিউজ এজেন্সি। যেহেতু এখান থেকে সোর্স আকারে অন্য অনেক মিডিয়া তথ্য পরিবেশন করে। শুধু দেশে নয় বিদেশেও তথ্য পরিবেশনের ক্ষেত্রে বাংলাদেশের একটা বেঞ্চমার্ক ধরা হয় বাসসকে। ফলে এই জায়গায় দায়িত্বশীলতাটা আপনাদের কাছ থেকে প্রত্যাশিত।’

তথ্য উপদেষ্টা বলেন, ‘বাসসকে মানুষ সরকারের মুখপাত্র হিসেবে ভাবে, অন্যান্য দেশগুলোতেও নিউজ এজেন্সিগুলো সরকারের সাথে রিলেটেড। কিন্তু ওই এজেন্সিগুলো আমরা কিন্তু উদ্ধৃত করি। এক্ষেত্রে আমাদের পত্রিকাগুলো না শুধু, পুরো দুনিয়ার বিভিন্ন পত্রিকা উদ্ধৃত করে। বাসস অন্তত সাউথ এশিয়াতে উদ্ধৃত করার মত একটা নিউজ এজেন্সি হওয়া উচিত। বাংলাদেশ তো বটেই। ওই ক্ষেত্রে আপনারা কি করতে পারেন, সেটা আপনাদের দায়িত্ব। অন্যদিকে আপনাদের এখানে জনবল বাড়ানো থেকে শুরু করে আরো কি কি টেকনিক্যাল সাপোর্ট লাগবে তার প্রস্তাবগুলো আপনাদের কাছ থেকে আমি চাই।’

তিনি বলেন, ‘বাংলাদেশের ভাবমূর্তি বলতে একটা শব্দ আছে। যদিও এটা এখন একটু নেগেটিভ মিনিং দাঁড়িয়ে গেছে। দেশের বাইরে বাংলাদেশকে রিপ্রেজেন্টেশনের ক্ষেত্রে আপনাদের একটা ভূমিকা রয়েছে। এক্ষেত্রে আপনারা দায়িত্বশীল ভূমিকা রাখলে আশা করি যে বাংলাদেশ উপকৃত হবে, জনগণ উপকৃত হবে এবং এই অভ্যুত্থানের সরকার উপকৃত হবে।’

আজ বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) কার্যালয় পরিদর্শন করেন তথ্য উপদেষ্টা মাহফুজ আলম। ছবি: বাসস

আজ বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) কার্যালয় পরিদর্শন করেন তথ্য উপদেষ্টা মাহফুজ আলম। ছবি: বাসস

 

অনুষ্ঠানে বাসসের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক মাহবুব মোর্শেদ বলেন, সিনহুয়া ও এএফপিসহ বেশকিছু আন্তর্জাতিক নিউজ এজেন্সির সাথে আমাদের নিউজ বিনিময় চুক্তি রয়েছে। এর বাইরেও আমরা অন্যান্য নিউজ এজেন্সিগুলোর সাথে চুক্তির পরিকল্পনা করছি। সেই লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি।

এ সময় বাসসের ব্যবস্থাপনা সম্পাদক ফজলুল হক, প্রধান বার্তা সম্পাদক (ইংরেজি) মোর্শেদুর রহমান, প্রধান বার্তা সম্পাদক (বাংলা) মো. আকতারুজ্জামান, প্রধান প্রতিবেদক (ইংরেজি) মানিকুল আজাদ ও প্রধান প্রতিবেদক (বাংলা) দিদারুল আলম উপস্থিত ছিলেন।  (বাসস)

এক্সক্লুসিভ প্রধান খবর প্রশাসন মিডিয়া

আরও পড়ুন

গত ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ

  • আর্কাইভ

    নির্বাচনের পরিবেশ শান্তিময় করে তুলতে যা যা করার দরকার উত্তরা আর্মি ক্যাম্প তার সব টুকুই করবে:মেজর ইফতেখার হাসান

    প্রেসক্লাব থেকে দৈনিক দিনকালের সাংবাদিক মামুদের মরদেহ উদ্ধার

    উত্তরা এলাকায় সেনাবাহিনীর যৌথ তল্লাশী চৌকি: ম্যাগাজিন ও এ্যামোসহ ০১ টি বিদেশী পিস্তল উদ্ধার এবং ভূয়া র‍্যাব সদস্য আটক

    ভোট নষ্ট করবেন না, ধানের শীষকে জয়যুক্ত করুন : শেষ  প্রচারণায় আমিনুল হক

    সোমবার টেলিভিশনে জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে যে কথা বলছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান ( ভিডিও সহ )

    সাড়ে ৮২ ঘণ্টার জন্য যেকোনো ব্যক্তির নিজ এলাকার বাইরে অবস্থান নিষিদ্ধ:নির্বাচন কমিশন (ইসি)

    চব্বিশের গণঅভ্যুত্থান–শহীদ আশরাফুলের পরিবারের পাশে তারেক রহমান

    ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ইশতেহার ঘোষণা করছেন দলের চেয়ারম্যান তারেক রহমান

    জাতিসংঘের অধীনে হাদি হত্যার তদন্তের দাবিতে হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড়ে অবস্থানরত ইনকিলাব মঞ্চের নেতাকর্মীদের সাথে পুলিশের দফায় দফায় সংঘর্ষ

    ভাষানটেক বস্তিতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে তারেক রহমান

    টাকা দিয়ে ভোট কেনার অভিযোগে জামায়াতের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি আমিনুল হকের

    ফরিদগঞ্জে ধানের শীষের প্রার্থী লায়ন হারুন’র সমর্থকদের সাথে কয়েক দফা সংঘর্ষ স্বতন্ত্র প্রার্থী হান্নান সমর্থকদের, অর্ধ শতধিক আহত

    তুরাগে ধানের শীষ প্রতীকের প্রার্থী এস এম জাহাঙ্গীর এর পক্ষে নির্বাচনী জনসভা অনুষ্ঠিত : ব্যাপক গণজোয়ার

    একটি মহল চায় না দেশ স্থিতিশীল থাকুক : মঈন খান

    নির্বাচনের পরিবেশ বিঘ্নিত করতে কোনো ধরনের উস্কানি বা বিশৃঙ্খলা বরদাশত করা হবে না:আমিনুল হক

    জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ৮ দিন আগে নির্বাচনী পরিবেশ যথেষ্ট ও তুলনামূলকভাবে ভালো আছে: ইসি আবদুর রহমানেল মাছউদ

    ২৬টি বিষয়কে প্রাধান্য দিয়ে নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী

    জামায়াতে ইসলামীর নেতারা ঢাকায় যুক্তরাষ্ট্রের দূতাবাসে গিয়ে ইসলামী আন্দোলনকে জঙ্গি হিসেবে উপস্থাপন করেছে:পীর সৈয়দ মুহাম্মাদ রেজাউল করিম

    ষষ্ঠ পরিকল্পনার মাধ্যমে আমাদের সমস্যাগুলো সমাধান করতে হবে : ডাঃ জোবায়দা রহমান

    “নারী সমাজ ওদের লাল কার্ড প্রদর্শন করবে” — নামাউক সেমিনারে তুলি

    চামুরখান এলাকায় জনগণের নিরাপত্তা ও আস্থা বৃদ্ধিতে জনসংযোগ এবং দুর্গম এলাকায় যৌথ পেট্রলিং কার্যক্রম উত্তরা আর্মি ক্যাম্প

    রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত

    “র‌্যাব” নাম পরিবর্তন করে স্পেশাল ইন্টারভেনশন ফোর্স (এসআইএফ) রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার:স্বরাষ্ট্র উপদেষ্টা

    এয়োদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে দলের নির্বাচনী ইশতেহার প্রস্তুত, ঘোষণা শুক্রবার হতে পারে

    প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান শীর্ষ অবস্থানে : দ্য ইকোনমিস্ট

    নারীবিদ্বেষী বক্তব্য, ইতিহাস বিকৃতির জবাব ব্যালটের মাধ্যমে দিবে জনগণ: ইশরাক

    রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়নের সঙ্গে জড়িত হলে কঠোর ব্যবস্থা: কোস্ট গার্ডের পদক প্রদান অনুষ্ঠানে স্বরাষ্ট্র উপদেষ্টা

    বিএনপি শুরু থেকেই রাষ্ট্র সংস্কারের পক্ষে সুস্পষ্ট অবস্থান নিয়ে আসছে:সংবাদ সম্মেলনে চেয়ারম্যানের উপদেষ্টা ড. মাহদী আমিন

    দক্ষিণখানের ৪৭ নং ওয়ার্ডে ধানের শীষের প্রতীকের প্রার্থী জাহাঙ্গীরের ব্যাপক প্রচারণা , জনতার ঢল

    চায়ের আড্ডায় তরুণ ভোটারদের প্রত্যাশা, মতামত ও বাংলাদেশ নিয়ে চিন্তা-ভাবনার কথা শুনেছেন তারেক কন্য জাইমা রহমান


    • বুধবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৬
      ওয়াক্তসময়
      সুবহে সাদিকভোর ৬:১৮ পূর্বাহ্ণ
      সূর্যোদয়ভোর ৭:৩৪ পূর্বাহ্ণ
      যোহরদুপুর ১:১৩ অপরাহ্ণ
      আছরবিকাল ৪:২৭ অপরাহ্ণ
      মাগরিবসন্ধ্যা ৬:৫১ অপরাহ্ণ
      এশা রাত ৮:০৮ অপরাহ্ণ
  • সম্পাদক ও প্রকাশক : কামরুল হাসান বাবলু
    ই-মেইলঃ dk.kamrul@gmail.com
    copyright @ বাংলাদেশ দিনকাল / বিডি দিনকাল ( www.bddinkal.com )
    বিডি দিনকাল মাল্টি মিডিয়া (প্রা:) লিমিটেড প্রতিষ্ঠান।