আজ বৃহস্পতিবার | ৫ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | ১৯শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ |৩০শে রমজান, ১৪৪৭ হিজরি | সকাল ৬:৪২

চট্টগ্রাম : নগরীর পতেঙ্গায় ‘মব’ সৃষ্টি করে পুলিশকে আহত করার ঘটনার মামলায় দুইজনকে গ্রেফতার করেছে সিএমপি পুলিশ।
বৃহস্পতিবার (৯ অক্টোবর) পতেঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মুহাম্মদ সুলতান আহসান উদ্দীন গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, বিকেলে পতেঙ্গা থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- মো. শাহেদ খান (২৫) ও মো. নয়ন (৪২)।
পুলিশ জানায়, গত মঙ্গলবার সার্জেন্ট প্রিয়তোষ বড়ুয়া ডিউটি চলাকালীন সময় পতেঙ্গা মাছ বাজারের সামনে অনুমোদন বিহীন ব্যাটারিচালিত টমটম গাড়ি দেখে থামার জন্য সংকেত দিলে, গাড়িটি সংকেত অমান্য করে বেপরোয়া গতিতে চালিয়ে যাওয়ার সময় সার্জেন্ট প্রিয়তোষ বড়ুয়া গাড়িটি আটক করে। এ সময় সরকারি কাজে বাধা প্রদান করে মো. শাহেদ খান। পরে তার ৮-১০ জন সহযোগি নিয়ে মব সৃষ্টি করে পুলিশকে হামলা করে। এতে নজরুল ইসলাম নামে এক পুলিশ সদস্য আহত হন।
পতেঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন, এ ঘটনায় মামলার পরিপ্রেক্ষিতে দু’জনকে গ্রেফতার করা হয়েছে। পরে তাদের আদালতের সোপর্দ করে কারাগারে পাঠানো হয়।, ৯ অক্টোবর, ২০২৫ (বাসস)
বৃহস্পতিবার, ১৯ মার্চ, ২০২৬ | |
| ওয়াক্ত | সময় |
|---|---|
| সুবহে সাদিক | ভোর ৫:৪৯ |
| সূর্যোদয় | ভোর ৭:০৪ |
| যোহর | দুপুর ১:০৬ |
| আছর | বিকাল ৪:৩২ |
| মাগরিব | সন্ধ্যা ৭:০৯ |
| এশা | রাত ৮:২৪ |