আজ মঙ্গলবার | ২৫শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | ১০ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ |২১শে রমজান, ১৪৪৭ হিজরি | সন্ধ্যা ৭:৩২

গাজীপুরের টঙ্গী ফ্লাইওভারের উপর রঞ্জু (৪৩) হত্যার চাঞ্চল্যকর ক্লুলেস মার্ডার মামলার পলাতক আসামী অর্জুন পাল (৪৩)’কে রাজধানীর ভাটারা থানা এলাকা হতে গ্রেফতার করেছে র্যাব-১।
নিহত রঞ্জু খা (৪৩) যমুনা ফিউচার পার্কের জিএম এর ব্যক্তিগত গাড়ীর ড্রাইভার ছিলেন। প্রতিদিনের ন্যায় কাজ শেষে মোটরসাইকেলে করে বাসায় ফেরার পথে গত ১৭/০৫/২০২৫ তারিখ আনুমানিক ০০:৩০ ঘটিকার সময় জিএমপি, গাজীপুরের টঙ্গী ফ্লাইওভারের উপর অজ্ঞাতনামা দূর্বৃত্তরা মোটরসাইকেল থামিয়ে ধারালো অস্ত্র দিয়ে হত্যার উদ্দেশ্যে রক্তাক্ত জখম করে রাস্তায় ফেলে যায়। পরবর্তীতে পথচারীরা ভিকটিমকে স্থানীয় টঙ্গী শহিদ আহান উল্লাহ মাস্টার হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ভিকটিম রঞ্জু খা’কে মৃত ঘোষণা করেন। উক্ত ঘটনায় নিহত ভিকটিমের স্ত্রী ফারজানা আক্তার হেনা (৩৪) বাদি হয়ে টঙ্গী পশ্চিম থানায় হত্যা মামলা রুজু করেন।
জিএমপি, গাজীপুর টঙ্গী পশ্চিম থানার মামলা নং- ১২, তারিখ- ২০/০৫/২০২৫খ্রিঃ, ধারা- ৩০২/৩৪ পেনাল কোড। উক্ত ঘটনার প্রেক্ষিতে র্যাব-১ আসামী গ্রেফতার করার জন্য অভিযান পরিচালনা শুরু করে।
এরই ধারাবাহিকতায় ইং ১১/১১/২০২৫ তারিখ ১৮:০৫ ঘটিকার সময় র্যাব-১, উত্তরা, ঢাকার আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ক্লুলেস মার্ডার মামলার পলাতক আসামী অর্জুন পাল (৪৩), পিতা- মাখন পাল, মাতা- মিলন পাল, সাং- গোয়ালিয়া, থানা- দক্ষিণ মতলব, জেলা- চাঁদপুর, বর্তমান ঠিকানা- আব্দুল্লাহপুর, থানা- উত্তরা পূর্ব, ডিএমপি, ঢাকা’কে রাজধানীর ভাটারা থানা এলাকা হতে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামীকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন।
মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬ | |
| ওয়াক্ত | সময় |
|---|---|
| সুবহে সাদিক | ভোর ৫:৫৭ |
| সূর্যোদয় | ভোর ৭:১৩ |
| যোহর | দুপুর ১:০৯ |
| আছর | বিকাল ৪:৩২ |
| মাগরিব | সন্ধ্যা ৭:০৫ |
| এশা | রাত ৮:২০ |