আজ শনিবার | ২রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ |২৯শে জিলকদ, ১৪৪৭ হিজরি | সন্ধ্যা ৬:৫৩

রিকশা ও অটোরিকশা চালকদের কাছ থেকে কোনো চাঁদা আদায় হতে দেওয়া হবে না বলে আশ্বাস দিয়েছেন বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক এবং ঢাকা–১৬ আসনে ধানের শীষের প্রার্থী আমিনুল হক।
শুক্রবার বিকেলে পল্লবীতে রিকশা চালকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি বলেন, “গত ১৭ বছরে সিন্ডিকেটের মাধ্যমে আপনাদের চাঁদা দিতে হয়েছে। আজ থেকে কেউ আর কোনো চাঁদা দেবেন না। বিএনপি সরকার গঠন করলে সব সিন্ডিকেট ভেঙে দেওয়া হবে।”
দলীয় কর্মীদেরও চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার কথা জানিয়ে তিনি বলেন, “আমার দলের কেউ চাঁদা চাইলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
এ সময় অটোরিকশা চালকদের ট্রাফিক আইন মানার আহ্বান জানিয়ে তিনি বলেন, “একটি দুর্ঘটনা একটি জীবন কেড়ে নিতে পারে। সবাই নিয়ম মেনে চালালে যানজটসহ অনেক সমস্যা সমাধান হবে।”
শনিবার, ১৬ মে, ২০২৬ | |
| ওয়াক্ত | সময় |
|---|---|
| সুবহে সাদিক | ভোর ৪:৫৩ |
| সূর্যোদয় | ভোর ৬:১৬ |
| যোহর | দুপুর ১২:৫৫ |
| আছর | বিকাল ৪:১৮ |
| মাগরিব | সন্ধ্যা ৭:৩৪ |
| এশা | রাত ৮:৫৭ |