আজ | | | |

শিরোনাম :

চীনের রেলওয়ে কনস্ট্রাকশন কর্পোরেশনের সাথে স্থানীয় সরকার বিভাগের বৈঠক: অবকাঠামো ও বিনিয়োগে সহযোগিতা জোরদারের আহ্বান প্রতিমন্ত্রীর পোশাক শিল্পে চলমান সহিংসতার নেপথ্যে রাজনৈতিক স্বার্থান্বেষী মহল:আন্তঃমন্ত্রণালয় সভা শেষে সাংবাদিকদের স্বরাষ্ট্রমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সিঙ্গাপুরের অনাবাসী হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ইউনিয়ন পরিষদের ‘দফাদার’ পদ এখন ‘গ্রাম পুলিশ প্রধান’ এবং ‘মহল্লাদার’ হবেন ‘গ্রাম পুলিশ’ মহামান্য রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান রাজস্ব বৃদ্ধিতে চিংড়ি মহাল পুনর্গঠনের সিদ্ধান্ত: আন্তঃমন্ত্রণালয় সভা অনুষ্ঠিত সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রীসভার বৈঠক অনুষ্ঠিত স্থানীয় নির্বাচনে বিএনপির নেতারা আলোচনার মাধ্যমে উপযুক্ত প্রার্থী বাছাই করবেন: ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবীর রিজভী পাশাপাশি শ্রমিকদের কল্যাণ এবং রুটি-রুজির স্বার্থ সংরক্ষণে সরকার সব ধরনের পদক্ষেপ গ্রহণ করবে সরকার : মোটরসাইকেল চালকদের জন্য সুখবর;জটিলতা দূর করতে সড়ক পরিবহন বিধিমালা, ২০২২ সংশোধন করেছে সরকার

পোশাক শিল্পে চলমান সহিংসতার নেপথ্যে রাজনৈতিক স্বার্থান্বেষী মহল:আন্তঃমন্ত্রণালয় সভা শেষে সাংবাদিকদের স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, যদি ইকবাল সোবহান চৌধুরী আটক হয়ে থাকেন, তবে তাঁর বিরুদ্ধে সুনির্দিষ্ট কোনো অভিযোগ থাকার কারণেই প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ নেওয়া হচ্ছে

প্রকাশ: 4 November, 2026 12:52 pm

ঢাকা, (০৪ নভেম্বর, ২০২৬ খ্রি.): স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, পোশাক শিল্পে বর্তমানে যা ঘটছে তা কোনো স্বাভাবিক শ্রমিক আন্দোলন নয়। মূলত সাধারণ শ্রমিকদের ব্যবহার করে দেশকে অস্থিতিশীল করার লক্ষ্যে এটি একটি পরিকল্পিত রাজনৈতিক সহিংসতা, ষড়যন্ত্র ও রাষ্ট্রবিরোধী অপচেষ্টা।

মন্ত্রী আজ বিকালে বাংলাদেশ সচিবালয়ে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ে সাইবার সুরক্ষা (সংশোধন) আইন ২০২৬ এর খসড়া পর্যালোচনা সংক্রান্ত আন্তঃমন্ত্রণালয় সভা শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, বর্তমানে গার্মেন্টস শ্রমিকদের কোনো অমীমাংসিত দাবিদাওয়া নেই, অথচ একটি মহল চক্রান্ত করে শিল্প খাতে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করছে। এই বিশৃঙ্খলা ও সহিংসতার সাথে সাধারণ কোনো শ্রমিক যুক্ত নেই; বরং শ্রমিক আন্দোলনের নামে কিছু বহিরাগত ও অশ্রমিক ব্যক্তি অনাকাঙ্ক্ষিত হামলা, অগ্নিসংযোগ ও ধ্বংসাত্মক কর্মকাণ্ড পরিচালনা করছে। তদন্তে দেখা গেছে, অতীতে আওয়ামী লীগ সরকারের আমলে থাকা কয়েকজন গার্মেন্টস মালিক, সাবেক সংসদ সদস্য, মন্ত্রী ও প্রতিমন্ত্রীর প্রত্যক্ষ রাজনৈতিক এজেন্ডা ও ভূমিকা এর পেছনে কাজ করছে। পাশাপাশি মাফিয়া ও প্রতিক্রিয়াশীল শক্তি দেশকে অস্থিতিশীল করতে পার্শ্ববর্তী দেশ থেকে পরিচালিত চক্রান্ত বাস্তবায়নের অপচেষ্টায় লিপ্ত রয়েছে। সরকার এসব রাষ্ট্রবিরোধী সহিংসতা কঠোর হস্তে দমনের নির্দেশনা দিয়েছে।

মন্ত্রী আরও বলেন, পোশাক শিল্পের শ্রমিকদের প্রধান দাবি ছিল প্রতি তিন বছর পর পর নতুন ন্যূনতম মজুরি নির্ধারণের জন্য মজুরি বোর্ড গঠন করা। সরকারের পক্ষ থেকে যথেষ্ট সময় আগেই মজুরি বোর্ড গঠনের উদ্যোগ নেওয়া হয়েছিল। শ্রমিক পক্ষের প্রতিনিধি নাম প্রদানে কিছুটা সময় নেওয়ায় বোর্ড গঠনে সামান্য বিলম্ব হলেও, নাম প্রাপ্তির পর পরই মজুরি বোর্ড গঠিত হয়েছে এবং ইতোমধ্যেই এর প্রথম সভা সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। সিনিয়র জেলা জজ পদমর্যাদার একজন কর্মকর্তার নেতৃত্বে গঠিত এই বোর্ডে মালিক ও শ্রমিক উভয় পক্ষের প্রতিনিধি অন্তর্ভুক্ত রয়েছেন। মূল্যস্ফীতি, অর্থনৈতিক পরিস্থিতি এবং সাধারণ জীবনযাত্রার ব্যয় বিবেচনা করে আগামী ১লা জানুয়ারি (২০২৭) থেকে নতুন মজুরি কাঠামো কার্যকর করার সুনির্দিষ্ট লক্ষ্য নিয়ে বোর্ড কাজ পরিচালনা করছে।

সালাহউদ্দিন আহমদ বলেন, প্রধানমন্ত্রী অত্যন্ত শ্রমবান্ধব, শ্রমিকবান্ধব ও শিল্পবান্ধব। তিনি শ্রমিকদের জীবনমান উন্নয়ন ও তাদের সার্বিক কল্যাণকে অগ্রাধিকার দিয়ে বিষয়গুলো বিবেচনা করার স্পষ্ট নির্দেশনা প্রদান করেছেন। সরকারের মূল লক্ষ্য হলো দেশের রপ্তানি বৃদ্ধি করা, অর্থনৈতিক সমৃদ্ধি অর্জন এবং নতুন নতুন কর্মসংস্থান সৃষ্টি করা।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সম্প্রতি গার্মেন্টস মালিকদের সাথে সরকারের দীর্ঘ ও ফলপ্রসূ বৈঠক অনুষ্ঠিত হয়েছে এবং শ্রমিক নেতৃবৃন্দের সাথেও বিশদ আলোচনা করা হয়েছে। উভয় পক্ষই একমত হয়ে স্বীকার করেছেন যে, এই ধরনের ধ্বংসাত্মক কর্মকাণ্ড কোনোভাবেই সাধারণ শ্রমিকদের আন্দোলন নয়; বরং নিজেদের রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করতেই শ্রমিকদের ঢাল হিসেবে ব্যবহার করা হচ্ছে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা তুলে ধরে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সরকার অত্যন্ত ধৈর্যের সাথে এই অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলা করছে। আইনশৃঙ্খলা বাহিনীকে স্পষ্ট ও কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে যেন তারা কোনো অবস্থাতেই “প্রয়োজনের অতিরিক্ত বল প্রয়োগ” না করেন। আইনশৃঙ্খলা বাহিনীর অনেক সদস্য গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন থাকা সত্ত্বেও তারা অত্যন্ত সংযম প্রদর্শন করেছেন এবং শ্রমিকদের ওপর বলপ্রয়োগ থেকে বিরত থেকেছেন। তবে এই সুযোগে মাফিয়া ও অপরাধী চক্রকে কোনো ছাড় দেওয়া হবে না।

সামগ্রিক পরিস্থিতি বিবেচনা করে মন্ত্রী সাধারণ শ্রমিকদের কোনো প্রকার উসকানি ও গুজবে কান না দিয়ে অবিলম্বে নিজ নিজ কর্মস্থলে ফিরে যাওয়ার উদাত্ত আহ্বান জানান। তিনি বলেন, শ্রমিকরা কাজে ফিরলে শিল্প উৎপাদন সচল থাকবে এবং শ্রমিকদের নিজস্ব কর্মসংস্থান ও জাতীয় অর্থনীতি সুরক্ষিত থাকবে।

সাংবাদিক ইকবাল সোবহান চৌধুরীকে আটক নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, যদি তিনি আটক হয়ে থাকেন, তবে তাঁর বিরুদ্ধে সুনির্দিষ্ট কোনো অভিযোগ থাকার কারণেই প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ নেওয়া হচ্ছে এবং বিষয়টি আইন অনুযায়ী খতিয়ে দেখা হবে।

প্রেস ব্রিফিংয়ে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

এক্সক্লুসিভ জাতীয় প্রধান খবর

আরও পড়ুন

গত ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ

  • আর্কাইভ

    চীনের রেলওয়ে কনস্ট্রাকশন কর্পোরেশনের সাথে স্থানীয় সরকার বিভাগের বৈঠক: অবকাঠামো ও বিনিয়োগে সহযোগিতা জোরদারের আহ্বান প্রতিমন্ত্রীর

    পোশাক শিল্পে চলমান সহিংসতার নেপথ্যে রাজনৈতিক স্বার্থান্বেষী মহল:আন্তঃমন্ত্রণালয় সভা শেষে সাংবাদিকদের স্বরাষ্ট্রমন্ত্রী

    শিক্ষাক্ষেত্রে ভৌগোলিক বৈষম্য দূর করতে পরিকল্পনা গ্রহণ করা হচ্ছে: ইউজিসি সদস্য ড. মামুন

    স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সিঙ্গাপুরের অনাবাসী হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ

    ইউনিয়ন পরিষদের ‘দফাদার’ পদ এখন ‘গ্রাম পুলিশ প্রধান’ এবং ‘মহল্লাদার’ হবেন ‘গ্রাম পুলিশ’

    ইশরাক হোসেনকে সভাপতি করে বাংলাদেশ মার্শাল আর্ট কনফেডারেশনের নতুন অ্যাডহক কমিটি

    কুড়িগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

    ৫০ নং ওয়ার্ডের মুন্সী মার্কেট এলাকায় শীর্ষ সন্ত্রাসী ও মাদক ডিলার নিলয়ের আস্তানায় বিএনপি নেতা সালাম সরকারের নেতৃত্বে আকস্মিক অভিযান

    মহামান্য রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান

    রাজস্ব বৃদ্ধিতে চিংড়ি মহাল পুনর্গঠনের সিদ্ধান্ত: আন্তঃমন্ত্রণালয় সভা অনুষ্ঠিত

    সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রীসভার বৈঠক অনুষ্ঠিত

    স্থানীয় নির্বাচনে বিএনপির নেতারা আলোচনার মাধ্যমে উপযুক্ত প্রার্থী বাছাই করবেন: ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবীর রিজভী

    পাশাপাশি শ্রমিকদের কল্যাণ এবং রুটি-রুজির স্বার্থ সংরক্ষণে সরকার সব ধরনের পদক্ষেপ গ্রহণ করবে সরকার :

    কাওরানবাজার এলাকা থেকে এক ছিনতাই কারিকে আটক করেছে এসআরইউ, ডিএমপি

    ইশরাকের অভিযানের পর বদলে যাচ্ছে গেন্ডারিয়ার ঘুণ্টিঘর, তৈরি হচ্ছে ২৬ ফুট সড়ক

    মোটরসাইকেল চালকদের জন্য সুখবর;জটিলতা দূর করতে সড়ক পরিবহন বিধিমালা, ২০২২ সংশোধন করেছে সরকার

    কষ্টকে জয় করে কৃতিত্ব যমজ দুই বোনের

    ঢাকা মহানগর উত্তরের আহবায়ক কমিটি ঘোষণা : প্রশাসক মিল্টনকে আহ্বায়ক , ঢাকা ১৮ আসনের এমপি এস এম জাহাঙ্গীর সদস্য সচিব

    পার্লামেন্ট মেম্বার্স ক্লাবের সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর হোসেন |

    কিশোর গ্যাং দের প্রতি হুশিয়ার উচ্চারণ করে মাদক ব্যবসা বন্ধ না করলে এলাকা ছাড়ার হুঁশিয়ারি দিলেন বিএনপি নেতা আব্দুস সালাম সরকার

    কুড়িগ্রাম সীমান্তে ২২ বিজিবির অভিযানে বিপুল পরিমাণে ইয়াবা ও চোরাচালানী মালামালসহ ০১ জন আসামী আটক

    কিশোর গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট লালমনিরহাটে আলোড়ন সৃষ্টি করেছে —দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী

    উত্তরখান থানা এলাকা থেকে ৪টি বিদেশি পিস্তল, ৮টি ম্যাগাজিন ও ২৪ রাউন্ড গুলিসহ ‘কিলার শিবুলু’ (৪০) নামের এক শীর্ষ অস্ত্র ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে এসএআরবি-১

    ডিজিটাল অর্থনীতিতে অবদান রাখতে বিশ্ববিদ্যালয়গুলোকে প্রস্তুত করা হচ্ছে: ইউজিসি সদস্য ড. মামুন

    কোরআন শরীফ উপহার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

    পল্লবীতে ১২টি স্পোর্টিং ক্লাব ও একাডেমি উদ্বোধন, মাঠ ও খেলাধুলার পরিবেশ গড়ার ঘোষণা আমিনুল হকের

    জাপানে চারদিনের সফল সফর শেষ করে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী তারেক রহমান 

    ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে বিএনপি- জামায়াতের হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস

    তুরাগে স্বামীর হাতে স্ত্রী খুন: ঘাতক স্বামী আটক রক্তমাখা ছুরি উদ্ধার

    সড়ক দুর্ঘটনা রোধে সমন্বিত ও সামাজিক উদ্যোগের আহ্বান ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলালের


    • বুধবার, ৪ নভেম্বর, ২০২৬
      ওয়াক্তসময়
      সুবহে সাদিকভোর ৫:৪৯
      সূর্যোদয়ভোর ৭:০৬
      যোহরদুপুর ১২:৪২
      আছরবিকাল ৩:৫৪
      মাগরিবসন্ধ্যা ৬:১৮
      এশা রাত ৭:৩৫
  • সম্পাদক ও প্রকাশক : কামরুল হাসান বাবলু
    ই-মেইলঃ dk.kamrul@gmail.com
    copyright @ বাংলাদেশ দিনকাল / বিডি দিনকাল ( www.bddinkal.com )
    বিডি দিনকাল মাল্টি মিডিয়া (প্রা:) লিমিটেড প্রতিষ্ঠান।