আজ | | | |

শিরোনাম :

জঙ্গল সলিমপুরে সারদার আদলে পুলিশ একাডেমি হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী পার্বত্য মন্ত্রী সাচিং প্রু’র সাথে সৌজন্য সাক্ষাত করলেন ফ্রান্সের রাষ্ট্রদূত জাঁ-মার্ক সেরে-শার্লে ভূমি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন মো. এমদাদুল হক চৌধুরী বিদ্যমান জেলা স্টেডিয়ামগুলো আধুনিকায়ন করে পূর্ণাঙ্গ ক্রীড়া অবকাঠামো গড়ে তোলা হবে: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মহামান্য রাষ্ট্রপতির সাথে বাংলাদেশ জাতীয়তাবাদী ক্ষুদ্র জাতিগোষ্ঠীর নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় মাদকমুক্ত ও আগামীর সমৃদ্ধ বাংলাদেশ গড়ায় শিশুর প্রথম শিক্ষক মা এবং সুরক্ষার হাতিয়ার খেলাধুলা: সাচিং প্রু বাসযোগ্য নগরী গড়াই এখন মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ইশরাক ক্রীড়া কার্ডধারী খেলোয়াড়দের পরিবহন ও বীমা সুবিধা প্রদানে নীতিগত সিদ্ধান্ত: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী গুপ্ত বাহিনী’ ও ক্ষমতাচ্যুত স্বৈরাচার হাত মিলিয়ে দেশে অরাজকতার চেষ্টা চালাচ্ছে: প্রধানমন্ত্রী ‘মুহুরী-কহুয়া বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ প্রকল্প পুনর্বাসন (১ম পর্যায়)’ প্রকল্পের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

রাজধানীর উত্তরায় ‘সমন্বয়ক’ পরিচয়ে ভাঙচুর-লুট এবং অপহরণের ঘটনায় ২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ(ভিডিও সহ)

প্রকাশ: 18 April, 2025 12:04 pm

রাজধানীর উত্তরায় ‘সমন্বয়ক’ পরিচয়ে ভাঙচুর-লুট এবং অপহরণের ঘটনায় ২ জনকে গ্রেপ্তার করেছে উত্তরা পশ্চিম থানা পুলিশ।

বৃহস্পতিবার (১৭ এপ্রিল) রাতে বেসরকারি একটি প্রতিষ্ঠানে এ ঘটনা ঘটে। প্রতিষ্ঠানে ভাঙচুরের পর ম্যানেজারকে অপহরণ করে ১০ কোটি টাকা মুক্তিপণ দাবি করা হয়।পরে ম্যানেজার মো. রিয়াজুল ইসলামকে উদ্ধারসহ দুজনকে গ্রেপ্তার করে পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলেন, বরিশালের বিমানবন্দর উপজেলার রামপটি গ্রামের কাজী সালামের ছেলে কাজী জোবায়ের এবং শরিয়তপুরের ডামুড্যা উপজেলার চর নারায়ণপুর গ্রামের নান্নু মিয়া ছৈয়ালের ছেলে আবির হাসান।

কাজী জোবায়ের উত্তরা ৭ নম্বর সেক্টর এবং আবির তুরাগের পাকুরিয়া এলাকার বাসিন্দা।

জানা গেছে, বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে উত্তরার ৫ নম্বর সেক্টরের ৬ /এ নম্বর সড়কের ১৩ নম্বর বাড়িতে থাকা বায়োটেক করপোরেশন নামের একটি মেডিকেটেড কসমেটিকস প্রতিষ্ঠানে ভাঙচুর এবং ম্যানেজার অপহরণের ঘটনা ঘটে।

পরে রাতে উদ্ধার হওয়ার পর ম্যানেজার রিয়াজুল ইসলাম বাদী হয়ে একটি মামলা করেন।

ওই মামলায় অনধিকার প্রবেশ করে মিথ্যা পরিচয় দিয়ে চাঁদা দাবি, মারধর, চুরি ও অপহরণের অভিযোগ আনা হয়।

মামলায় গ্রেপ্তার দুজনসহ আরও ১১ জনের নাম উল্লেখ করে এবং ২ থেকে ৩ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়।

বায়োটেক করপোরেশনের স্টাফ মো. শামীম হোসেন বলেন, ‘অফিস থেকে ম্যানেজারকে নিয়ে যায়। সেই সঙ্গে আমাদের মোবাইল ফোনও নিয়ে যায়।

উত্তরা ৬ নম্বর সেক্টরে নিয়ে গেছে শুনে সেখানে গেলে, তারা আমাকেও আটকে ফেলে। আমাদের সিসি ক্যামেরা ভাঙচুর চালায়। ড্রয়ারে থাকা তিন লাখের মতো টাকা নিয়ে যায়। আমি ব্যাংকে গিয়েছিলাম। এসে এ ঘটনা শুনতে পাই।’

অপহরণের শিকার হওয়া ম্যানেজার মো. রিয়াজুল ইসলাম বলেন, ‘প্রথমে দুজন আসে। পরে আরও ১৫ থেকে ২০ জনের মতো আসে। তারা ব্যবসার আগ্রহ প্রকাশ করেন। তখন তাদের বলি, যদি ব্যবসা করতে হয়, আমাদের স্যারেরা আছেন।

ওনাদের সঙ্গে কথা বলেন। পরে তারা চেয়ারম্যান ও এমডি স্যারের ছবি দেখিয়ে বলে—ওনারা কই? ওনাদের খুঁজতে আসছি। আমরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক।’তিনি বলেন, ‘তখন আমি তাদের বলছি—স্যারের ছোট বোন মারা গেছেন, তিনি সেখানে গেছেন।

তখন ওই দুজন ফোন দিয়ে আরও লোকজন নিয়ে আসে। তারা দরজায় আঘাত করে অফিসে ঢুকেই সিসি টিভি ক্যামেরা ভাঙচুর করে, ডিভিআর ভাঙচুর করে।

ক্যাশে তিন লাখ টাকার মতো ছিল সেগুলো নিয়ে যায়। সবগুলো মোবাইল ফোন আর একটি ল্যাপটপ নিয়ে নেয়। তারপর আমাকে অফিস থেকে মোটরসাইকেলে করে উঠিয়ে নিয়ে যায়।তারপর জমজম টাওয়ারে ওখান থেকে কালো একটি গাড়িতে করে ৬ নম্বর সেক্টরে নিয়ে যায়।’

ম্যানেজার আরও বলেন, ‘তখন তারা আমাকে মেরে ফেলার হুমকি দিয়ে বলেন—‘তোর স্যারকে ফোন দে। বল—আমাদের ১০ কোটি টাকা দিতে।’

এ বিষয়ে ডিএমপির উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমান বলেন, ‘বায়োটেক করপোরেশনের ম্যানেজারকে অপহরণের খবর পাই বিকেল ৩টার দিকে। তারপর আমরা ঘটনাস্থলের ও আশপাশের ভিডিও ফুটেজ সংগ্রহ করে দেখি। ফুটেজ দেখে আমরা কয়েকজনকে শনাক্ত করতে পারি।’

সমন্বয়ক পরিচয়দানকারী কয়েকটি গ্রুপ রয়েছে উত্তরায় । এক গ্রুপ এর নেতৃত্বে রয়েছে এই জুবায়ের । উত্তরার বিভিন্ন থানা পুলিশের নিকট এরা এক মূর্তিমান আতঙ্ক । প্রায় দুই মাস আগে উত্তরা পশ্চিম-পূর্ব থানায় তারা হামলা করেছে । সেই সময় তাদেরকে গ্রেফতার করে নাই পুলিশ । সেই সময় পুলিশ তাদের সাথে আপসরফা করে পূর্ব থানায় বসে ।।

অপরাধ রাজধানী

আরও পড়ুন

গত ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ

  • আর্কাইভ

    জঙ্গল সলিমপুরে সারদার আদলে পুলিশ একাডেমি হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী

    ত্রয়োদশ জাতীয় সংসদের যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত

    পার্বত্য মন্ত্রী সাচিং প্রু’র সাথে সৌজন্য সাক্ষাত করলেন ফ্রান্সের রাষ্ট্রদূত জাঁ-মার্ক সেরে-শার্লে

    মন্ত্রী সাচিং প্রু টাস্কফোর্স চেয়ারম্যান হিসেবে স্বপন কুমার চাকমা’র যোগদানপত্র গ্রহণ করেন

    ভূমি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব জনাব মো. এমদাদুল হক চৌধুরীর জীবনবৃত্তান্ত

    ভূমি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন মো. এমদাদুল হক চৌধুরী

    নার্সিং সেক্টরে ফ্যাসিবাদদের প্রশ্রয় দাতা ন্যাবের অঘোষিত সভানেত্রী বিলকিস জাহান

    উত্তরা প্রেসক্লাবের নারী সদস্য নিউজ প্রেজেন্টার কুমি ক্যানসারে আক্রান্ত: চিকিৎসার সহায়তার চেয়ে আবেদন

    বিদ্যমান জেলা স্টেডিয়ামগুলো আধুনিকায়ন করে পূর্ণাঙ্গ ক্রীড়া অবকাঠামো গড়ে তোলা হবে: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

    মহামান্য রাষ্ট্রপতির সাথে বাংলাদেশ জাতীয়তাবাদী ক্ষুদ্র জাতিগোষ্ঠীর নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়

    চাঁদাবাজির অভিযোগে রাজধানীর শেরেবাংলা নগর থানা বিএনপির ২৮ নম্বর ওয়ার্ডের সভাপতি মিজানুর রহমান স্বপনকে গ্রেপ্তার করেছে এসআরবি

    নিকুঞ্জে জনস্বার্থের তোয়াক্কা না করে গভীর রাতে দোকান পরিচালনা, গ্রেফতার ১

    মাদকমুক্ত ও আগামীর সমৃদ্ধ বাংলাদেশ গড়ায় শিশুর প্রথম শিক্ষক মা এবং সুরক্ষার হাতিয়ার খেলাধুলা: সাচিং প্রু

    বাসযোগ্য নগরী গড়াই এখন মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ইশরাক

    দৃষ্টিপাত: প্রধানমন্ত্রী, সরকার ও বিএনপিকে অজনপ্রিয় করে তোলার এক অতি সূক্ষ্ম কাজ চলছে এবং দ্রুততার সঙ্গে—ব‍্যারিস্টার আবু সায়েম

    ভূমি মন্ত্রণালয়ের নিয়োগ পরীক্ষায় প্রক্সি জালিয়াতি ধরল কর্তৃপক্ষ: ভুয়া প্রার্থীকে পুলিশে সোপর্দ, আইনানুগ ব্যবস্থা গ্রহণ

    ক্রীড়া কার্ডধারী খেলোয়াড়দের পরিবহন ও বীমা সুবিধা প্রদানে নীতিগত সিদ্ধান্ত: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

    সারাদেশে ইয়াবার নামে বিক্রি হচ্ছে “মায়াবড়ি” ইয়াবা খাবি খা, মারা যাবি যা,,,,

    নগর বদলের প্রতিশ্রুতির আগে বদলাক প্রচারের সংস্কৃতি

    ঢাকা বিমানবন্দরে তিনটি পৃথক অভিযানে ৭৮১.৩ গ্রাম স্বর্ণালংকার,মোবাইল,ল্যাপটপ ও সিগারেটসহ ৭ জন আটক করেছে এয়ারপোর্ট এপিবিএন

    খেলাধুলার মাধ্যমে একটি সুন্দর দেশ গঠন করা সম্ভব: দিনাজপুরে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

    তরুণদের জন্য নেয়া সরকারের উদ্যোগ বাস্তবায়িত হলে বেকারত্ব থাকবে না: ইউজিসি সদস্য ড. মামুন

    দলের ভরাডুবির মাঝে বাংলাদেশী দুই ফুটবলারের নাইট ক্লাবের ছবি ভাইরাল! নিবেদন নিয়ে প্রশ্ন

    প্রকাশিত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ

    গুপ্ত বাহিনী’ ও ক্ষমতাচ্যুত স্বৈরাচার হাত মিলিয়ে দেশে অরাজকতার চেষ্টা চালাচ্ছে: প্রধানমন্ত্রী

    ‘মুহুরী-কহুয়া বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ প্রকল্প পুনর্বাসন (১ম পর্যায়)’ প্রকল্পের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    খেলাকে পেশা হিসেবে গ্রহণের বার্তা দিলেন ত্রাণ ও দূর্যোগ মন্ত্রণালয়ের মন্ত্রী আসাদুল হাবিব দুলু

    হাটহাজারীতে ১২০০ কৃষকের মাঝে ‘কৃষক কার্ড’ বিতরণে প্রধানমন্ত্রীর প্রতি প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলালের গভীর কৃতজ্ঞতা

    জনগণের সম্পৃক্ততা নিশ্চিতকরণে দলের নেতা-কর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার নির্দেশ স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর

    ‘প্রত্যেক ঘরে কর্মসংস্থান সৃষ্টিই সরকারের লক্ষ্য’ –যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী


    • বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬
      ওয়াক্তসময়
      সুবহে সাদিকভোর ৫:৩৮
      সূর্যোদয়ভোর ৬:৫৩
      যোহরদুপুর ১২:৪৬
      আছরবিকাল ৪:০৮
      মাগরিবসন্ধ্যা ৬:৩৯
      এশা রাত ৭:৫৪
  • সম্পাদক ও প্রকাশক : কামরুল হাসান বাবলু
    ই-মেইলঃ dk.kamrul@gmail.com
    copyright @ বাংলাদেশ দিনকাল / বিডি দিনকাল ( www.bddinkal.com )
    বিডি দিনকাল মাল্টি মিডিয়া (প্রা:) লিমিটেড প্রতিষ্ঠান।