আজ | | | |

শিরোনাম :

মাদকমুক্ত ও আগামীর সমৃদ্ধ বাংলাদেশ গড়ায় শিশুর প্রথম শিক্ষক মা এবং সুরক্ষার হাতিয়ার খেলাধুলা: সাচিং প্রু বাসযোগ্য নগরী গড়াই এখন মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ইশরাক ক্রীড়া কার্ডধারী খেলোয়াড়দের পরিবহন ও বীমা সুবিধা প্রদানে নীতিগত সিদ্ধান্ত: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী গুপ্ত বাহিনী’ ও ক্ষমতাচ্যুত স্বৈরাচার হাত মিলিয়ে দেশে অরাজকতার চেষ্টা চালাচ্ছে: প্রধানমন্ত্রী ‘মুহুরী-কহুয়া বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ প্রকল্প পুনর্বাসন (১ম পর্যায়)’ প্রকল্পের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান যুব উন্নয়ন অধিদপ্তরের আওতায় ভোলায় ইলিশা বায়োগ্যাস পল্লীর শুভ উদ্বোধন যুবদল উত্তরের পর এবার ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা বঙ্গভবনে প্রথমবারের মতো মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান তত্ত্বাবধায়ক সরকার কী প্রক্রিয়ায় এবং কাদের নিয়ে গঠন করা হবে, সে বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি: সালাহউদ্দিন আহমদ সারা দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আটজনের মৃত্যু হয়েছে:একদিনে ডেঙ্গু নিয়ে নতুন করে ২ হাজার ৩৬ জন হাসপাতালে ভর্তি

বাংলাদেশের জনগণকে নিরাপত্তাহীন করবেন না ড. ইউনুস: ড. আসাদুজ্জামান রিপন

প্রকাশ: 30 April, 2025 1:01 pm

ডক্টর মোহাম্মদ ইউনুস এর উদ্দেশ্য বিএনপির ভাইস চেয়ারম্যান ড. আসাদুজ্জামান রিপন বলেছেন, ইস্টালিংক কে স্বাধীনভাবে ব্যবসা করার সুযোগ ও রাখাইন রাজ্যে মানবিক করিডর দিয়ে বাংলাদেশের জনগণকে নিরাপত্তাহীন করবেন না।

তিনি বলেন, আমাদের দ্রুত গতির ইন্টারনেট দরকার তবে দেশ বিক্রি করে নয়। স্টার লিংককে এদেশের কোন সরকারি কোম্পানির মাধ্যমে ব্যবসা করতে দিন। তাহলে দেশে সমস্যা হওয়ার সম্ভাবনা কম থাকবে।

বুধবার ৩০ এপ্রিল জাতীয় প্রেসক্লাবের সামনে দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের উদ্যোগে রাখাইন পরিস্থিতি: মানবিক করিডোর এবং বাংলাদেশের পরিস্থিতি শীর্ষক এক নাগরিক সমাবেশে তিনি এসব কথা বলেন।

বাংলাদেশের আকাশে দুর্যোগের ঘনঘটা দেখা দিয়েছে। এই দুর্যোগের ঘনঘটার জন্য যারা দায়ী তারা হচ্ছে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার মন্তব্য করে আসাদুজ্জামান রিপন বলেন, আমরা বর্তমান সরকারকে সমর্থন করেছি এবং করি। কিন্তু এই অন্তর্বর্তীকালীন সরকার কিছু পদক্ষেপ নিচ্ছে যা বাংলাদেশের জনগণ এবং সার্বভৌমত্ব বিপন্ন করে তুলতে পারে।

তিনি বলেন, আমরা শুনলাম ড. মোঃ ইউনুস এর অন্তর্বর্তীকালীন সরকার রাখাইন রাজ্যগুলি মানবিক করিডর দিচ্ছে। এই মানবিক করিডর কি? মানবিক করিডর টা হচ্ছে যখন পাশের রাজ্যে পাশের দেশে গৃহযুদ্ধ, রক্তারক্তি হয় তখন সে দেশের সাধারণ জনগণকে নিরগমের জন্য রাস্তা করে দেওয়া হয়। এই ধরনের ঘটনা জাতিসংঘের তত্ত্বাবধানে বিশ্বের বিভিন্ন দেশে দেখেছি। কিন্তু একটি করিডরও রক্তারক্তি ছাড়া মুক্তি পায়নি। সমস্ত মানবিক করিডোর অমানবিক অবস্থায় পতিত হয়েছে। সুতরাং বাংলাদেশের যে মানবিক করিডোর দেয়া হচ্ছে এটা বাংলাদেশের জনগণ ও সার্বভৌমত্বের জন্য সুখকর নয়।

ডঃ মোহাম্মদ ইউনুস এর উদ্দেশ্যে বিএনপির এই নেতা বলেন, তখন সব ছাত্ররা মিলে আপনাকে ক্ষমতায় বসিয়েছিল। এখন কিন্তু সব ছাত্ররা আপনার পক্ষে নেই। ছাত্রদের একটা অংশ আপনার পাশে আছে। বাকিরা যার যার দলে চলে গেছে। বিএনপি’র ছাত্ররা ছাত্রদলে ফিরেছে। জামাতের ছাত্ররা ছাত্রশিবিরে ফিরেছে। বাম দলের ছাত্ররা বাম দলের ছাত্র সংগঠনগুলোতে ফিরেছে। সুতরাং ছাত্রদের শুধু একটা অংশ আপনার পাশে আছে। তবে জনগণের আকাঙ্ক্ষা অনুযায়ী আমরা আপনাকে সমর্থন করি।

ডঃ মোঃ ইউনূস এর উদ্দেশ্যে তিনি আরো বলেন, আপনি চাইলে দেশের জন্য অনেক ভালো কিছু করতে পারেন। কিন্তু আপনার ভুলের কারণে দেশের জনগণ বিপদে পড়তে পারে। আপনি তো মুখ মুছে বিদেশে চলে যাবেন। যেসব যাদেরকে বিদেশ থেকে নিয়ে এসে উপদেষ্টা বানিয়েছেন তারাও বিদেশে চলে যাবে। বাংলাদেশের সাধারণ জনগনের বাংলাদেশে থাকতে হবে। আমাদের দেশে থাকতে হবে। এই সাধারণ জনগণের দেশে থাকা টা অনিরাপদ করবেন না। আমাদেরকে নিরাপত্তাহীনতার মধ্যে ফেলে দিবেন না।

সরকারের উদ্দেশ্যে রিপন বলেন,স্টারলিং বাংলাদেশে আনতে চাচ্ছেন ভালো কথা। কিন্তু বাংলাদেশে কোনো কোম্পানির মাধ্যমে আনতে হবে। সরকারি কোম্পানির টেলিটক আছে তাদের মাধ্যমে আনতে পারে। ডঃ মোঃ ইউনুস এর গ্রামীণফোন আছে তাদের মাধ্যমে আনতে পারেন। কিন্তু সরাসরি স্টার লিংকে এদেশে আনতে দেওয়া যাবে না। আমাদের দূরত্ব গতির ইন্টারনেট দরকার তবে দেশ বিক্রি করে নয়। স্টারলিং সরাসরি ব্যবসা করলে এ দেশ থেকে কোন তথ্য নিয়ে যাবে, কোথায় কোন উস্কানি দিবে এটা কিন্তু আমরা জানি না। তাই স্টারলিং এ এককভাবে ছেড়ে দেওয়া ঠিক হয়নি। তাই চুক্তি সংশোধন করুন।

দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের সভাপতি কে এম রকিবুল ইসলাম রিপন এর সভাপতিত্বে নাগরিক সমাবেশে আরো বক্তব্য দেন সাবেক সংসদ সদস্য শামীম কায়সার লিংকন, মহিউদ্দিন আহমেদ সৈকত সহ সংগঠনটির নেতৃবৃন্দরা।

রাজধানী রাজনীতি

আরও পড়ুন

গত ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ

  • আর্কাইভ

    চাঁদাবাজির অভিযোগে রাজধানীর শেরেবাংলা নগর থানা বিএনপির ২৮ নম্বর ওয়ার্ডের সভাপতি মিজানুর রহমান স্বপনকে গ্রেপ্তার করেছে এসআরবি

    নিকুঞ্জে জনস্বার্থের তোয়াক্কা না করে গভীর রাতে দোকান পরিচালনা, গ্রেফতার ১

    মাদকমুক্ত ও আগামীর সমৃদ্ধ বাংলাদেশ গড়ায় শিশুর প্রথম শিক্ষক মা এবং সুরক্ষার হাতিয়ার খেলাধুলা: সাচিং প্রু

    বাসযোগ্য নগরী গড়াই এখন মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ইশরাক

    দৃষ্টিপাত: প্রধানমন্ত্রী, সরকার ও বিএনপিকে অজনপ্রিয় করে তোলার এক অতি সূক্ষ্ম কাজ চলছে এবং দ্রুততার সঙ্গে—ব‍্যারিস্টার আবু সায়েম

    ভূমি মন্ত্রণালয়ের নিয়োগ পরীক্ষায় প্রক্সি জালিয়াতি ধরল কর্তৃপক্ষ: ভুয়া প্রার্থীকে পুলিশে সোপর্দ, আইনানুগ ব্যবস্থা গ্রহণ

    ক্রীড়া কার্ডধারী খেলোয়াড়দের পরিবহন ও বীমা সুবিধা প্রদানে নীতিগত সিদ্ধান্ত: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

    সারাদেশে ইয়াবার নামে বিক্রি হচ্ছে “মায়াবড়ি” ইয়াবা খাবি খা, মারা যাবি যা,,,,

    নগর বদলের প্রতিশ্রুতির আগে বদলাক প্রচারের সংস্কৃতি

    ঢাকা বিমানবন্দরে তিনটি পৃথক অভিযানে ৭৮১.৩ গ্রাম স্বর্ণালংকার,মোবাইল,ল্যাপটপ ও সিগারেটসহ ৭ জন আটক করেছে এয়ারপোর্ট এপিবিএন

    খেলাধুলার মাধ্যমে একটি সুন্দর দেশ গঠন করা সম্ভব: দিনাজপুরে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

    তরুণদের জন্য নেয়া সরকারের উদ্যোগ বাস্তবায়িত হলে বেকারত্ব থাকবে না: ইউজিসি সদস্য ড. মামুন

    দলের ভরাডুবির মাঝে বাংলাদেশী দুই ফুটবলারের নাইট ক্লাবের ছবি ভাইরাল! নিবেদন নিয়ে প্রশ্ন

    প্রকাশিত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ

    গুপ্ত বাহিনী’ ও ক্ষমতাচ্যুত স্বৈরাচার হাত মিলিয়ে দেশে অরাজকতার চেষ্টা চালাচ্ছে: প্রধানমন্ত্রী

    ‘মুহুরী-কহুয়া বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ প্রকল্প পুনর্বাসন (১ম পর্যায়)’ প্রকল্পের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    খেলাকে পেশা হিসেবে গ্রহণের বার্তা দিলেন ত্রাণ ও দূর্যোগ মন্ত্রণালয়ের মন্ত্রী আসাদুল হাবিব দুলু

    হাটহাজারীতে ১২০০ কৃষকের মাঝে ‘কৃষক কার্ড’ বিতরণে প্রধানমন্ত্রীর প্রতি প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলালের গভীর কৃতজ্ঞতা

    জনগণের সম্পৃক্ততা নিশ্চিতকরণে দলের নেতা-কর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার নির্দেশ স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর

    ‘প্রত্যেক ঘরে কর্মসংস্থান সৃষ্টিই সরকারের লক্ষ্য’ –যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

    যুব উন্নয়ন অধিদপ্তরের আওতায় ভোলায় ইলিশা বায়োগ্যাস পল্লীর শুভ উদ্বোধন

    স্টুডেন্টস ফর সভরেন্টি’র গোলটেবিলে বক্তারা: চট্টগ্রাম বন্দরের এনসিটি ডিপি ওয়ার্ল্ডকে ইজারা দিলে বছরে আর্থিক ক্ষতি হবে ৯২ মিলিয়ন ডলার

    এবার সদ্য বিলুপ্ত ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক সদস্য হাফিজুর রহমান শুভ্র সহ মিরপুরের তিন নেতাকে বহিস্কার

    যুবদল উত্তরের পর এবার ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা

    ঢাকা মহানগর উত্তর যুবদলের কমিটি বিলুপ্ত ঘোষণা

    সামাজিক অপরাধ ও পারিবারিক সহিংসতার মূল উৎস মাদক একে শূন্যের কোটায় নামিয়ে আনতে হবে: হাটহাজারীতে প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল

    বিএনপিকে জনগণের কাছে বিভ্রান্ত ও হেয় করতে চক্রান্ত করে কৃত্রিম সারের সংকট সৃষ্টি করা হয়েছে-প্রতিমন্ত্রী মীর শাহে আলম

    ৪৮ (আটচল্লিশ) পিস ইয়াবা ট্যাবলেট‘সহ ০১ জন মাদক ব্যবসায়ীকে গেপ্রফতার করেছে এসআরবি কুষ্টিয়া

    দেশে প্রতিষ্ঠিত হতে যাচ্ছে বিশ্ববিদ্যালয় শিক্ষক প্রশিক্ষণ একাডেমি : ইউজিসি সদস্য ড. মামুন

    বঙ্গভবনে প্রথমবারের মতো মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান


    • মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬
      ওয়াক্তসময়
      সুবহে সাদিকভোর ৫:৩৭
      সূর্যোদয়ভোর ৬:৫২
      যোহরদুপুর ১২:৪৭
      আছরবিকাল ৪:০৯
      মাগরিবসন্ধ্যা ৬:৪১
      এশা রাত ৭:৫৬
  • সম্পাদক ও প্রকাশক : কামরুল হাসান বাবলু
    ই-মেইলঃ dk.kamrul@gmail.com
    copyright @ বাংলাদেশ দিনকাল / বিডি দিনকাল ( www.bddinkal.com )
    বিডি দিনকাল মাল্টি মিডিয়া (প্রা:) লিমিটেড প্রতিষ্ঠান।