আজ মঙ্গলবার | ২রা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ |১লা মহর্রম, ১৪৪৮ হিজরি | রাত ৯:১২

রাজধানীর দারুস সালামের দ্বীপনগর এলাকায় দুই যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছে। শনিবার বেলা ১২টার দিকে এ ঘটনা ঘটে।
নিহতদের একজনের নাম তানভীর। তবে অন্যজনের নাম জানাতে পারেনি পুলিশ।
দারুস সালাম জোনের সহকারী কমিশনার ইমদাদ হোসেন বিপুল গণমাধ্যমকে বলেন, ‘‘গতকাল ওই এলাকায় মাদকবিরোধী বড় অভিযান চালানো হয়। এই নিয়ে ওই এলাকায় বেশ উত্তেজনা ছিল। আজ ১২টার দিকে দুইজন ওই এলাকায় যায়। এ সময় স্থানীয়রা ‘ক্ষিপ্ত হয়ে পিটুনি দিলে’ ঘটনাস্থলেই তারা মারা যান।’’মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সোহরাওয়ার্দী হাসপাতালে পাঠানো হয়েছে।
মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬ | |
| ওয়াক্ত | সময় |
|---|---|
| সুবহে সাদিক | ভোর ৪:৪৪ |
| সূর্যোদয় | ভোর ৬:১১ |
| যোহর | দুপুর ১২:৫৯ |
| আছর | বিকাল ৪:১৭ |
| মাগরিব | সন্ধ্যা ৭:৪৭ |
| এশা | রাত ৯:১৫ |