আজ | | | |

শিরোনাম :

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনের ‘অফিস স্টাফ’ পরিচয়ে প্রতারণা : সাবেক ছাত্রলীগের নেতা গ্রেফতার ! হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ড. আবদুল মঈন খান এবং মো. মিজানুর রহমান মিনু সারা দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও সাতজনের মৃত্যু:চলতি বছর ডেঙ্গুতে এ পর্যন্ত মোট প্রাণহানি ৩৬৪ জনে দাঁড়ালো আগামী দুই বছরের মধ্যে দেশের প্রত্যন্ত অঞ্চলে ছড়িয়ে দেওয়া হবে বায়োগ্যাস প্লান্ট: বায়োগ্যাস প্লান্ট উদ্বোধন অনুষ্ঠানে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল  চকরিয়ায় বায়োগ্যাস প্লান্ট স্থাপন ও উদ্বুদ্ধকরণ প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ আমিনুল হক আগামী দিনে দেশ গড়ার সংগ্রামেও ধর্মীয় পরিচয়ের ঊর্ধ্বে উঠে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে:পূজামণ্ডপ পরিদর্শনে প্রধানমন্ত্রী তারেক রহমান সর্বোচ্চ মণ্ডপ, বরাদ্দ, ছুটি, নিরাপত্তা ও আনন্দ-উৎসবে দুর্গাপূজা উদযাপিত হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী বনানী পূজামণ্ডপ পরিদর্শন করলেন স্বরাষ্ট্রমন্ত্রী, আইজিপি দেশে আরও চারজন ডেঙ্গু রোগীর মৃত্যু : নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ১৮১ জন পরীক্ষা কেন্দ্রে মোবাইলসহ অসদুপায় অবলম্বনের দায়ে এক পরীক্ষার্থীর ১ মাসের কারাদণ্ড

নেপাল বাংলাদেশের ২৫তম ম‍্যাচের নবম ড্র

প্রকাশ: 6 September, 2025 6:30 pm

নিষিদ্ধ কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে ম‍্যাচের শুরুতে দর্শকদের দেখা মেলেনি। মাঠের অর্ধেক খালি রেখেই শুরু হয় নেপাল বাংলাদেশের সম্প্রীতির দুই ম‍্যাচের ফুটবল সিরিজ। তবে সময় যত এগিয়েছে মাঠেও দর্শকদের উপস্থিতি বেড়েছে। তবে হামজা শমিতদের ছাড়া বাংলাদেশ মন ভরাতে পারেনি মাঠের ফুটবলে। ফিনিশিংয়ের দুর্বলতায় গোল পায়নি নেপালও। যে কারণে গোলশূন্য ড্রয়ের মধ্য দিয়ে শেষ হয় প্রথম ম‍্যাচ। নেপাল বাংলাদেশের ২৫তম ম‍্যাচের নবম ড্র।

আগের দিনই নিশ্চিত ছিলো ম‍্যাচে একাদশে থাকছেন না মিতুল মারমা। আর তাতেই সুজন হোসেনকে তেকাঠীর নিচে রেখে একাদশ সাজান হাভিয়ের কাবরেরা । তার সামনে বিশ্বস্ত তপু বর্মণের সঙ্গে তারিক কাজীর কাজটা সেন্টার ব্যাক পজিশনে। রাইট ব্যাকে সাদউদ্দিন। আর লেফট ব্যাকে খেলেছেন রহমত মিয়া। মাঝমাঠের মুল দায়িত্বে ছিলেন অধিনায়ক জামাল ও সোহেল রানা। ডান দিকে আক্রমনের দায়িত্বে ইব্রাহিম। ও বাঁ দিক সামলেছেন রাকিব হোসেন। গোলের মূল দায়িত্বে সুমন রেজা। তবে পুরো ম্যাচেই মলিন দেখা গেছে এই ফরোয়ার্ডকে। রাকিব হোসেনও তাঁর খেলাটা খেলতে পারেননি।

এদিন ম‍্যাচের দশম মিনিটে জামালের কর্নারে তপুর হেড কোনমতে ঠেকিয়ে দেন নেপালি গোলরক্ষক কিরণ চেমজং। ফিরতি প্রচেষ্টায় জামালের শট জালে জড়ালেও অফসাইডে বাতিল হয়। ম‍্যাচের ৩০ মিনিটে প্রথম পরিক্ষার সামনে পরেন অভিষিক্ত সুজন। মানি কুমারের অনেক দূর থেকে নেওয়া ফ্রি-কিকে জুং কারকির হেড শুয়ে পড়ে রুখে দেন মোহামেডানের এই গোলরক্ষক। পরে তারিক কাজী বলটি ক্লিয়ার করেন। ৩৩ মিনিটে মানি কুমারের ফ্রিকিকে পা ছোঁয়ানোর কেউ ছিল না। পরের মিনিটেই বক্সের বাইরে নেপালকে ফ্রি-কিক উপহার দেন সাদ উদ্দিন। তবে মানি কুমারের ফ্রি-কিক সহজেই আয়ত্বে নেন সুজন হোসেন।

৩৯ মিনিটে রহমতের লম্বা কর্নার কিপার রুখে দিলেও ফিরতি শটে বল পোস্টে রাখতে পারেননি সুমন রেজা।

বিরতি থেকে বাংলাদেশ ফিরেছে একটি পরিবর্তন নিয়ে। প্রথমার্ধে নিভে থাকা ইব্রাহিমকে তুলে নিয়ে নামানো হয় শাহরাইয়ান ইমনকে। ৬৫ মিনিটে জোড়া পরিবর্তন।সাদউদ্দিনের জায়গায় ছোটভাই তাজউদ্দিন। আর জামালে জায়গায় আসেন শাহ কাজেম কিরমানি। এই পরিবর্তনও বাংলাদেশের খেলায় পরিবর্তন আসেনি। ৭২ মিনিটে বা দিক থেকে সুমন রেজার ক্রসে রাকিব হেড করলেও সেটা গেছে অনেক বাইরে দিয়ে।

৭৬ মিনিটে বদলী তাজের অনেক দূর থেকে নেওয়া শট হাত ফসকেছিল নেপাল কিপারের। তবে সামনে কেউ না থাকায় বিপদ হয়নি। ম‍্যাচের শেষ দশ মিনিটে সুমন রেজাকে উঠিয়ে রাকিবকে মাঝে আনেন কাবরেরা। এতে খেলার গতি ‍বাড়ে কিছুটা। তবে কাজের কাজ গোল করতে পারেননি কেউ।

যার ফল গোলশূন্যে ড্রয়ে মাঠ ছাড়ে দুই দল। দশরথ রঙ্গশালায় আগামী ৯ সেপ্টেম্বর ফিরতি ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ-নেপাল। সেদিন জয় নিয়ে দেশ ফিরতে পারেন কি না জামাল-তপু বর্মনরা সেটাই এখন দেখার বিষয়।

খেলাধুলা

আরও পড়ুন

গত ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ

  • আর্কাইভ

    প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনের ‘অফিস স্টাফ’ পরিচয়ে প্রতারণা : সাবেক ছাত্রলীগের নেতা গ্রেফতার !

    ছাত্রলীগ নেতার সঙ্গে কক্সবাজার ভ্রমণে ছাত্রদল নেতা মমী আনসারি, সামাজিক মাধ্যমে ছবি ঘিরে আলোচনা

    কুড়িগ্রামে নজরুল বর্ষ উপলক্ষে তিন দিনব্যাপী প্রস্তুতিমূলক সাংস্কৃতিক কর্মশালা অনুষ্ঠিত ।

    ঢাবিতে সমাজের বিশিষ্টজনদের ‘স্বপ্নধারা ও হিউম্যান রাইটস এ্যাওয়ার্ড’ প্রদান

    হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ড. আবদুল মঈন খান এবং মো. মিজানুর রহমান মিনু

    বান্দরবানে তাবলিগি মারকাজ মসজিদের প্রস্তাবিত স্থান পরিদর্শন করলেন পার্বত্য মন্ত্রী সাচিং প্রু জেরী, এমপি

    সারা দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও সাতজনের মৃত্যু:চলতি বছর ডেঙ্গুতে এ পর্যন্ত মোট প্রাণহানি ৩৬৪ জনে দাঁড়ালো

    যাত্রীবেশে লাগেজ চুরি:হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে চুরি হওয়া তিন যাত্রীর তিনটি লাগেজ উদ্ধার, আসামি গ্রেফতার করলো এপিবিএন

    আগামী দুই বছরের মধ্যে দেশের প্রত্যন্ত অঞ্চলে ছড়িয়ে দেওয়া হবে বায়োগ্যাস প্লান্ট: বায়োগ্যাস প্লান্ট উদ্বোধন অনুষ্ঠানে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল 

    চকরিয়ায় বায়োগ্যাস প্লান্ট স্থাপন ও উদ্বুদ্ধকরণ প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ আমিনুল হক

    বাসায় মাদকের কারবার:অতিরিক্ত ডিআইজি আব্দুল্লাহ আল জহিরকে ওএসডি করে পুলিশ সদর দপ্তরে সংযুক্ত করা হয়েছে

    কক্সবাজারে দুর্গাপূজায় প্রধানমন্ত্রীর শারদীয় শুভেচ্ছা পৌঁছালেন পার্বত্য মন্ত্রী সাচিং প্রু: পর্যটক ও পূজার্থীদের নিরাপত্তায় সর্বোচ্চ সতর্কতার নির্দেশ

    আগামী দিনে দেশ গড়ার সংগ্রামেও ধর্মীয় পরিচয়ের ঊর্ধ্বে উঠে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে:পূজামণ্ডপ পরিদর্শনে প্রধানমন্ত্রী তারেক রহমান

    এখন থেকে বাঁশের লাঠি দিয়ে মাদকের আখড়া ধ্বংস করব: মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক

    জনবান্ধব ও দুর্নীতিমুক্ত ভূমিসেবা নিশ্চিতে ৭১ পুরানা পল্টন, ঢাকায় উদ্বোধন হলো ‘নাগরিক ভূমিসেবা কেন্দ্র-২

    মানবতাবাদী সমাজ গঠনে লালন সাঁইয়ের দর্শন অনুসরণের আহ্বান প্রতিমন্ত্রী মীর হেলালের

    পার্বত্য চট্টগ্রামের সার্বিক উন্নয়নে আড়াই হাজার কোটি টাকার মেগা প্রকল্প অনুমোদনে প্রধানমন্ত্রীর যুগান্তকারী পদক্ষেপ: প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল

    রৌমারীতে ট্রাক-ইজিবাইক সংঘর্ষে ৫ জন নিহত, একই পরিবারের ৩ জন

    যুগান্তর পত্রিকার সাবেক ভারপ্রাপ্ত চীফ রিপোর্টার তারিকুল ইসলাম এর মাতার মৃত্যুতে রুহুল কবির রিজভী’র শোকবার্তা

    ঢাকা-৬-এ মাদকের আস্তানায় প্রতিমন্ত্রী ইশরাকের অভিযান, আটক ৬

    অসাম্প্রদায়িক সম্প্রীতি ও সামাজিক মেলবন্ধনের বার্তা দিলেন পার্বত্য মন্ত্রী সাচিং প্রু

    দেশের একমাত্র প্রস্তাবিত কুড়িগ্রাম বালু গবেষণা ও প্রক্রিয়াজাতকরণ কেন্দ্র নিয়ে বিভ্রান্তি!

    সর্বোচ্চ মণ্ডপ, বরাদ্দ, ছুটি, নিরাপত্তা ও আনন্দ-উৎসবে দুর্গাপূজা উদযাপিত হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী

    বনানী পূজামণ্ডপ পরিদর্শন করলেন স্বরাষ্ট্রমন্ত্রী, আইজিপি

    দেশে আরও চারজন ডেঙ্গু রোগীর মৃত্যু : নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ১৮১ জন

    পরীক্ষা কেন্দ্রে মোবাইলসহ অসদুপায় অবলম্বনের দায়ে এক পরীক্ষার্থীর ১ মাসের কারাদণ্ড

    মিরপুর সরকারি আবাসনের কমিটি নিয়ে বিরোধ: সংবাদ প্রকাশের প্রতিবাদ জানালেন বিএনপি নেতা আব্দুর রাজ্জাক

    সম্প্রীতির মেলবন্ধন ও অসাম্প্রদায়িক বাংলাদেশ গঠনে পাহাড়ি জনগোষ্ঠীর ভূমিকা অপরিসীম: সাচিং প্রু

    প্রধানমন্ত্রী তারেক রহমানের ঘোষিত ‘রংধনু জাতি’ গঠনের প্রতিচ্ছবি দৃশ্যমান তিন পার্বত্য জেলায়: ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল

    কুড়িগ্রামের কাঁঠাল বাড়িতে কুড়িগ্রাম ৯০ এর উদ্যোগে বৃক্ষরোপণ ও চারা বিতরণ


    • রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬
      ওয়াক্তসময়
      সুবহে সাদিকভোর ৫:৪৪
      সূর্যোদয়ভোর ৭:০০
      যোহরদুপুর ১২:৪২
      আছরবিকাল ৩:৫৯
      মাগরিবসন্ধ্যা ৬:২৪
      এশা রাত ৭:৪০
  • সম্পাদক ও প্রকাশক : কামরুল হাসান বাবলু
    ই-মেইলঃ dk.kamrul@gmail.com
    copyright @ বাংলাদেশ দিনকাল / বিডি দিনকাল ( www.bddinkal.com )
    বিডি দিনকাল মাল্টি মিডিয়া (প্রা:) লিমিটেড প্রতিষ্ঠান।