আজ শুক্রবার | ১১ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৪শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ |৭ই জিলকদ, ১৪৪৭ হিজরি | সকাল ১০:০৫

রাজধানীর মোহাম্মদপুরে জেনেভা ক্যাম্পে দুই গ্রুপের সংঘর্ষের সময় ‘ককটেল’ বিস্ফোরণে মো. জাহিদ হোসেন (২০) নামে এক যুবক নিহত হয়েছেন। সে পেশায় গ্রাফিক্স ডিজাইনার। জেনেভা ক্যাম্পের মৃত ইমরানের ছেলে।
বৃহস্পতিবার এ ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে ভোরের দিকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
জাহিদকে হাসপাতালে নিয়ে আসা তার বন্ধু মো. আফতাব হোসেন বলেন, ‘জাহিদ পেশায় একজন গ্রাফিক্স ডিজাইনার। বৃহস্পতিবার ভোর পৌনে ৪টার দিকে বন্ধুদের সঙ্গে ঘুরতে গিয়ে রাস্তা পারাপারের সময় হঠাৎ দুই গ্রুপের সংঘর্ষ শুরু হয়। এ সময় ককটেল বিস্ফোরণে গুরুতর আহত হয় জাহিদ। পরে তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতাল নেয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে ঢামেক হাসপাতালে নেয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।’
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘মরদেহ মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে মোহাম্মদপুর থানার ওসি কাজী রফিক আহমেদ গণমাধ্যমকে বলেন, ‘দুই পক্ষের সংঘর্ষের খবর পেয়ে পুলিশ পাঠানো হয়েছিল। সেখান থেকে একজনকে আহত অবস্থায় ঢামেক হাসপাতালে পাঠানো হয়েছে।’
শুক্রবার, ২৪ এপ্রিল, ২০২৬ | |
| ওয়াক্ত | সময় |
|---|---|
| সুবহে সাদিক | ভোর ৫:১১ |
| সূর্যোদয় | ভোর ৬:৩০ |
| যোহর | দুপুর ১২:৫৭ |
| আছর | বিকাল ৪:২৩ |
| মাগরিব | সন্ধ্যা ৭:২৩ |
| এশা | রাত ৮:৪৩ |