আজ বৃহস্পতিবার | ১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ |১৩ই জিলকদ, ১৪৪৭ হিজরি | সকাল ১১:০১

শিরোনাম :

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইউনেস্কো প্রতিনিধিদলের সাক্ষাৎ:পুলিশ প্রশিক্ষণে সহযোগিতা দিবে ইউনেস্কো যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর সাথে ইউনেস্কো প্রতিনিধির নেতৃত্বে জাতিসংঘের প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিনের সাথে চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ: মানবসম্পদ উন্নয়ন ও কর্মসংস্থান নিয়ে আলোচনা নতুন সরকারকে বিপদে ফেলতে মরিয়া বিএডিসির আওয়ামী ও জামাত সংশ্লিষ্ট কর্মকর্তারা আর্থিকভাবে অসচ্ছল মানুষের অ্যাকসেস টু জাস্টিস বা ন্যায়বিচার প্রাপ্তি নিশ্চিত করতে সুনির্দিষ্ট পরিকল্পনা হাতে নিয়েছে সরকার: প্রধানমন্ত্রী তারেক রহমান স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বর্তমানে বাংলাদেশে জঙ্গিবাদের কোনো অস্তিত্ব নেই প্রধানমন্ত্রীর জনপ্রশাসন মন্ত্রণালয় বিষয়ক উপদেষ্টার সাথে ঢাকাস্থ ব্রিটিশ হাইকমিশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ মামলার জট কমাতে লিগ্যাল এইডকে আরও কার্যকর করার আহ্বান আইনমন্ত্রীর মাদক ও কিশোর গ্যাং নির্মূলে কঠোর অবস্থান: সত্যের পক্ষে থাকার আহ্বান আমিনুল হকের জনগণের শান্তি নষ্ট করে ১৭৩ দিন হরতাল পালন করবে সেই সুযোগ আমরা আর কাউকে দেবো না: যশোরে জনসভায় প্রধানমন্ত্রী তারেক রহমান

তারেক রহমানের নির্দেশনায় মনোনয়ন চূড়ান্তের শেষ ধাপ:ফোন কলে মাঠে যারা

আগামী এক সপ্তাহের মধ্যে ২০০ থেকে ২৫০ আসনে সম্ভাব্য প্রার্থী তালিকা অনানুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে

প্রকাশ: ২৮ অক্টোবর, ২০২৫ ৬:৩৩ পূর্বাহ্ণ

ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে দল মনোনীত প্রার্থীদের পক্ষে কাজ করতে পাঁচ বিভাগের মনোনয়নপ্রত্যাশী নেতাদের বার্তা দিয়েছে বিএনপি। ঐক্যবদ্ধ না থাকলে সামনে আরও কঠিন সময় আসবে বলে নেতাদের সতর্ক ও সজাগ থাকার জন্য আহ্বান জানিয়েছেন বিএনপি’র  ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। নিজেদের মধ্যে কাদা ছোড়াছুড়ি করলে প্রতিপক্ষ সুযোগ পাবে বলেও নেতাদের সতর্ক করা হয়েছে। দলের সম্ভাব্য প্রার্থীদের সঙ্গে ধারাবাহিক বৈঠকের অংশ হিসেবে বিভাগের জেলার মনোনয়নপ্রত্যাশী নেতাদের সঙ্গে মতবিনিময় করেন তারেক রহমান। দলের চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে আলাদাভাবে পাঁচ বিভাগের মনোনয়নপ্রত্যাশীদের সঙ্গে কথা বলেন তিনি।

ওদিকে আগামী এক সপ্তাহের মধ্যে ২০০ থেকে ২৫০ আসনে সম্ভাব্য প্রার্থী তালিকা অনানুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে বলে বিএনপি’র সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

সভায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার নির্দেশনা দিয়েছেন তারেক রহমান। বলেন, এক আসনে একজন প্রার্থীকেই মনোনয়ন দেয়া হবে। সবাই মনোনয়ন পাবেন না। যারা মনোনয়ন পাবেন না তাদেরকে দল বিভিন্নভাবে পুরস্কৃত করবে।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এখন এক গুরুত্বপূর্ণ রাজনৈতিক সন্ধিক্ষণে অবস্থান করছে।

নির্বাচনের আনুষ্ঠানিক ঘোষণা না এলেও দলের ভেতরে চলছে নিবিড় প্রস্তুতি, যা তত্ত্বাবধান করছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। লন্ডন থেকে তিনি সরাসরি যুক্ত রয়েছেন মনোনয়ন যাচাই-বাছাই, প্রার্থী বাছাই এবং সাংগঠনিক মূল্যায়নের প্রতিটি ধাপে।

তারেক রহমানের নির্দেশনায় মনোনয়ন চূড়ান্তের শেষ ধাপ

দলীয় সূত্রে জানা গেছে, বিএনপির মনোনয়ন যাচাই-বাছাই এখন চূড়ান্ত ধাপে রয়েছে। তারেক রহমান নিজে প্রতিটি আসনে সম্ভাব্য প্রার্থীদের জনপ্রিয়তা, গ্রহণযোগ্যতা এবং সাংগঠনিক সক্ষমতা গভীরভাবে পর্যবেক্ষণ করছেন। তিনি ব্যক্তিগতভাবে প্রার্থীদের সঙ্গে একাধিকবার কথা বলেছেন, স্থানীয় নেতাদের পাশাপাশি তৃণমূল পর্যায়ের মতামতও নিচ্ছেন।

তারেক রহমানের একটি ফোন কলই এখন “গ্রিন সিগন্যাল” হিসেবে বিবেচিত হচ্ছে। যার কাছে এই ফোন গেছে, তিনি প্রায় নিশ্চিত মনোনয়নপ্রাপ্ত। এই প্রক্রিয়াকে বিএনপির ইতিহাসে এক নতুন ধারা হিসেবে দেখা হচ্ছে।

প্রার্থী যাচাইয়ে মাঠপর্যায়ের রিপোর্ট

দলের অভ্যন্তরীণ তথ্য অনুযায়ী, তারেক রহমান নিজস্ব নেটওয়ার্কের মাধ্যমে প্রতিটি আসনের প্রার্থীর মাঠপর্যায়ের অবস্থান, জনপ্রিয়তা এবং ভোটার প্রতিক্রিয়া যাচাই করছেন। এমনকি স্থানীয় সিনিয়র নেতাদের বাইপাস করে সরাসরি ইউনিয়ন, ওয়ার্ড এবং থানা পর্যায়ের নেতাদের সঙ্গেও কথা বলেছেন তিনি।

দলীয় এক জ্যেষ্ঠ নেতা নাম প্রকাশ না করার শর্তে বলেন, “এবার শুধু সিনিয়রিটি নয়, বাস্তব গ্রহণযোগ্যতাই প্রধান বিবেচ্য। মাঠে যার জনসম্পৃক্ততা আছে, তারাই এই কাঙ্ক্ষিত ফোন কল পাচ্ছেন।”

ঢাকায় তরুণ নেতৃত্বের উত্থান

রাজধানী ঢাকার বিভিন্ন আসনে ইতোমধ্যে বেশ কয়েকজন প্রার্থী তারেক রহমানের ফোন পেয়েছেন। তারা নির্বাচনী প্রস্তুতি ও প্রচারণার কাজ শুরু করে দিয়েছেন।

প্রাপ্ত তথ্য অনুযায়ী প্রার্থীদের নাম

ঢাকা-৩ আসনে গয়েশ্বর চন্দ্র রায়,

ঢাকা-৪ আসনে তানভীর আহমেদ রবিন,

ঢাকা-৬ আসনে ইশরাক হোসেন,

ঢাকা-৮ আসনে মির্জা আব্বাস,

ঢাকা-১০ আসনে ব্যারিস্টার নাছির উদ্দিন আহমেদ অসীম,

ঢাকা-১২ আসনে হাবিব উন নবী খান সোহেল,

ঢাকা-১৩ আসনে জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন (এনডিএম)-এর চেয়ারম্যান ববি হাজ্জাজ,

ঢাকা-১৫ আসনে মামুন হাসান,

ঢাকা-১৬ আসনে আমিনুল হক, এবং

ঢাকা-১৪ আসনে ‘মায়ের ডাক’ আন্দোলনের সমন্বয়কারী সানজিদা ইসলাম তুলি “গ্রিন সিগন্যাল” পেয়েছেন।

সানজিদা ইসলাম তুলিকে বিশেষভাবে বিবেচনা করা হচ্ছে, কারণ তিনি বিএনপি নেতা সাজেদুল ইসলাম সুমনের বোন, যিনি আওয়ামী লীগ সরকারের আমলে গুমের শিকার হন। তাকে নির্বাচনের প্রস্তুতি নিতে সরাসরি নির্দেশ দিয়েছেন তারেক রহমান।

এদিকে ঢাকা-১৭ আসনটি শরিক দল বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি)-এর সভাপতি ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ-এর জন্য বরাদ্দ রাখা হয়েছে বলে জানা গেছে। এই আসন বণ্টনকে বিএনপির কৌশলগত নমনীয়তা এবং জোট রাজনীতির সুপরিকল্পিত অংশ হিসেবে দেখা হচ্ছে।

“নির্ভার আসন” ও শীর্ষ নেতাদের তালিকা

দলীয় সূত্রে জানা গেছে, অন্তত ৬০টি আসনে বিএনপি এখন “নির্ভার” অবস্থায় আছে—অর্থাৎ এসব আসনে প্রার্থী নিয়ে কোনো দ্বন্দ্ব বা অনিশ্চয়তা নেই। এসব আসনে মনোনয়ন পেতে যাচ্ছেন দলের শীর্ষ ও অভিজ্ঞ নেতারা।

তাদের মধ্যে রয়েছেন যারা

ড. খন্দকার মোশাররফ হোসেন (কুমিল্লা-১)

মির্জা ফখরুল ইসলাম আলমগীর (ঠাকুরগাঁও-১)

ড. আব্দুল মঈন খান (নরসিংদী-২)

ইকবাল হাসান মাহমুদ টুকু (সিরাজগঞ্জ-২)

সালাহউদ্দিন আহমদ (কক্সবাজার-১)

মেজর (অব.) হাফিজউদ্দিন আহমেদ (ভোলা-৩)

বরকতউল্লাহ বুলু (নোয়াখালী-৩)

মো. শাহজাহান (নোয়াখালী-৪)

শহীদউদ্দিন চৌধুরী এ্যানি (লক্ষ্মীপুর-৩)

মিয়া নুরুউদ্দিন অপু (শরীয়তপুর-৩)

আসাদুল হাবিব দুলু (লালমনিরহাট-৩)

অনিন্দ্য ইসলাম অমিত (যশোর-৩)

রশিদুজ্জামান মিল্লাত (জামালপুর-১)

ব্যারিস্টার কায়সার কামাল (নেত্রকোনা-১)

মাহমুদ হাসান খান (চুয়াডাঙ্গা-২)

ফজলুল হক মিলন (গাজীপুর-৫)

আমিরুল ইসলাম খান আলীম (সিরাজগঞ্জ-৫)

লুৎফুজ্জামান বাবর (নেত্রকোনা-৪)

ব্যারিস্টার মুহম্মদ নওশাদ জমির (পঞ্চগড়-১)

সাইফুল ইসলাম ফিরোজ (ঝিনাইদহ-৪)

দলীয় সূত্রে বলা হচ্ছে, এই আসনগুলোতে প্রার্থীদের সাংগঠনিক দক্ষতা ও অতীত কর্মতৎপরতা মূল্যায়ন করে প্রাথমিক অনুমোদন দেওয়া হয়েছে।

বিভাগীয় বৈঠক ও মাঠপর্যায়ের নির্দেশনা

১৯ অক্টোবর সিলেট বিভাগের চার জেলার মনোনয়নপ্রত্যাশীদের সঙ্গে গুলশান কার্যালয়ে বৈঠক করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৈঠকে মনোনয়ন, প্রচারণা কৌশল, সাংগঠনিক শৃঙ্খলা ও মাঠপর্যায়ের অবস্থান বিষয়ে বিস্তারিত নির্দেশনা দেওয়া হয়।

এর আগে চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, রংপুর ও বরিশাল বিভাগের নেতাদের সঙ্গেও একই ধরনের বৈঠক সম্পন্ন হয়েছে। শিগগিরই ঢাকা বিভাগের প্রার্থীদের সঙ্গেও সভা আহ্বান করা হবে বলে জানা গেছে।

কেন্দ্রীয় নেতৃত্বের নির্দেশনা

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী জানান, “যারা এলাকায় সর্বাধিক গ্রহণযোগ্য, তারাই এবার মনোনয়ন পাবেন। একই আসনে একাধিক প্রার্থী থাকলে তাদের কর্মতৎপরতা ও জনপ্রিয়তা বিবেচনায় সিদ্ধান্ত নেওয়া হয়েছে।” তিনি আরও বলেন, “ভারপ্রাপ্ত চেয়ারম্যান নিজে এলাকার মানুষের সঙ্গে কথা বলেছেন এবং স্থানীয় মতামত যাচাই করেছেন।”

দলীয় হাইকমান্ডের স্পষ্ট নির্দেশ যিনি মনোনয়ন পাবেন, সবাইকে তার পক্ষেই কাজ করতে হবে। কোনো প্রকার বিভক্তি বা অভ্যন্তরীণ বিরোধ বরদাস্ত করা হবে না। সাংগঠনিক শৃঙ্খলা ভাঙলে কঠোর ব্যবস্থা নেওয়ারও হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, এই কঠোর অবস্থান দলের ভেতরে ঐক্য ও শৃঙ্খলা ফিরিয়ে আনতে সহায়ক হবে। অতীতে স্থানীয় কোন্দল বিএনপির নির্বাচনী সম্ভাবনা ক্ষতিগ্রস্ত করেছিল, এবার হাইকমান্ড সেই অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে পদক্ষেপ নিচ্ছে।

রাজনৈতিক কৌশল ও জোট রাজনীতি

বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে বিএনপির এই মনোনয়ন প্রক্রিয়া অত্যন্ত তাৎপর্যপূর্ণ। বিশ্লেষকরা বলছেন, তারেক রহমানের সরাসরি সম্পৃক্ততা একদিকে দলের নেতৃত্বে শৃঙ্খলা ও স্বচ্ছতা আনছে, অন্যদিকে প্রার্থীদের যোগ্যতা ও গ্রহণযোগ্যতা নিশ্চিত করছে।

একই সঙ্গে শরিক দল ও নতুন রাজনৈতিক জোট গঠনের বিষয়েও আলোচনা চলছে। স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন, “জোট গঠনের বিষয়ে বিভিন্ন দলের সঙ্গে আলোচনা চলছে। নির্বাচন সামনে রেখে কৌশলগত সমঝোতা হতে পারে।”

এই নতুন পদ্ধতির মাধ্যমে বিএনপি একদিকে অভিজ্ঞ ও তরুণ নেতৃত্বকে একত্রিত করছে, অন্যদিকে সংগঠনের অভ্যন্তরে জবাবদিহিতা ও পেশাদারিত্বের নতুন মানদণ্ড তৈরি করছে। দলের নেতাকর্মীরা মনে করছেন, এই প্রক্রিয়া তাদের নির্বাচনী প্রস্তুতিকে নতুন উদ্দীপনা দেবে এবং জনগণের আস্থা পুনরুদ্ধারে সহায়ক হবে।

এক্সক্লুসিভ প্রধান খবর রাজনীতি

আরও পড়ুন

গত ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ

  • আর্কাইভ

    স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইউনেস্কো প্রতিনিধিদলের সাক্ষাৎ:পুলিশ প্রশিক্ষণে সহযোগিতা দিবে ইউনেস্কো

    যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর সাথে ইউনেস্কো প্রতিনিধির নেতৃত্বে জাতিসংঘের প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ

    প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিনের সাথে চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ: মানবসম্পদ উন্নয়ন ও কর্মসংস্থান নিয়ে আলোচনা

    নতুন সরকারকে বিপদে ফেলতে মরিয়া বিএডিসির আওয়ামী ও জামাত সংশ্লিষ্ট কর্মকর্তারা

    আর্থিকভাবে অসচ্ছল মানুষের অ্যাকসেস টু জাস্টিস বা ন্যায়বিচার প্রাপ্তি নিশ্চিত করতে সুনির্দিষ্ট পরিকল্পনা হাতে নিয়েছে সরকার: প্রধানমন্ত্রী তারেক রহমান

    স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বর্তমানে বাংলাদেশে জঙ্গিবাদের কোনো অস্তিত্ব নেই

    প্রধানমন্ত্রীর জনপ্রশাসন মন্ত্রণালয় বিষয়ক উপদেষ্টার সাথে ঢাকাস্থ ব্রিটিশ হাইকমিশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

    মামলার জট কমাতে লিগ্যাল এইডকে আরও কার্যকর করার আহ্বান আইনমন্ত্রীর

    প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্যোগ–চৌদ্দগ্রামে দুর্বৃত্তদের আগুনে ঘরহারা পরিবারগুলো পাচ্ছেন নতুন ঠিকানায় বাড়িঘর

    মাদক ও কিশোর গ্যাং নির্মূলে কঠোর অবস্থান: সত্যের পক্ষে থাকার আহ্বান আমিনুল হকের

    প্রধানমন্ত্রীর দূরদর্শী নেতৃত্বে স্বাস্থ্যখাতে বৈপ্লবিক পরিবর্তন আসছে: রাঙ্গামাটিতে দীপেন দেওয়ান এমপি

    জনগণের শান্তি নষ্ট করে ১৭৩ দিন হরতাল পালন করবে সেই সুযোগ আমরা আর কাউকে দেবো না: যশোরে জনসভায় প্রধানমন্ত্রী তারেক রহমান

    ৫০০ শয্যা বিশিষ্ট যশোর মেডিকেল কলেজ হাসপাতাল ভবনের নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    প্রধানমন্ত্রী তারেক রহমান যশোরের শার্শায় হাতে মাটি কেটে ঐতিহাসিক উলসী খালের পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করেছেন

    জ্বালানি সংকট সমাধানে জাতীয় সংসদে ১০ সদস্যের বিশেষ কমিটি গঠন

    ইউনেস্কো প্রতিনিধিদের সঙ্গে মাহ্‌দী আমিনের সাক্ষাৎ, শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্যের প্রতি গুরুত্ব প্রদান

    চাঁদপুর সেতুর টোল নিয়ে অংশীজনের মতামত সভা

    চাঁদপুরে পাউবোর কাজে ঠিকাদারের স্বেচ্ছাচারিতায় নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ, দাপ্তরিকভাবে কাজ বন্ধ রাখার নির্দেশ

    চব্বিশের ছাত্র-জনতার গণঅভ্যুত্থান: শহীদ শাহরিয়ারের পিতার (শ্বশুর) চিকিৎসায় পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    জনগণকে ক্ষমতায়ন ও তরুণদের আকাঙ্ক্ষা পূরণে কাজ করবে সরকার: উপদেষ্টা মাহদী আমিন

    ক্রীড়াঙ্গনকে রাজনীতিমুক্ত রাখার ঘোষণা, আবাহনী ক্লাব পরিদর্শনে ক্রীড়া প্রতিমন্ত্রী

    জেলা পরিষদ প্রশাসনের জায়গা কেউ অবৈধ ভাবে দখল করে রাখতে পারবে না:জেলা পরিষদের প্রশাসক

    কোন প্রকার মাদক, কিশোর গ্যাং,জুয়া , দখলবাজি, টেন্ডারবাজি,মব,মব চলবে না: সখিপুরে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী

    হাম আক্রান্ত শিশুর সংখ্যা বাড়ছেই ,গত ২৪ ঘণ্টায় হাম এবং হামের উপসর্গ নিয়ে আরও ৭ শিশুর মৃত্যু

    সরকার অঙ্গীকার বাস্তবায়নে পদক্ষেপ গ্রহণ করছে — মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

    দুর্গম পাহাড়ে চিকিৎসা সেবায় যেনো কোনো ত্রুটি না হয়-নির্দেশ পার্বত্য মন্ত্রীর

    সাগরিকায় তৃতীয় ওয়ানডেতে নিউজিল্যান্ডকে ৫৫ রানের বড় ব্যবধানে হারালো বাংলাদেশ

    লালমনিরহাটে নতুন কুঁড়ি স্পোর্টস ইভেন্ট বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

    নারী আসনে মনোনয়নপত্র বাছাইয়ে বিএনপি জোটের ৩৬ জন এবং স্বতন্ত্র জোটের একমাত্র প্রার্থীকে বৈধ ঘোষণা

    এশিয়ান বিচ গেমস কাবাডিতে বাংলাদেশের জয়জয়কার: পুরুষ ও নারী দলের দাপুটে পারফরম্যান্স


    • বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬
      ওয়াক্তসময়
      সুবহে সাদিকভোর ৫:০৫
      সূর্যোদয়ভোর ৬:২৫
      যোহরদুপুর ১২:৫৬
      আছরবিকাল ৪:২২
      মাগরিবসন্ধ্যা ৭:২৬
      এশা রাত ৮:৪৭
  • সম্পাদক ও প্রকাশক : কামরুল হাসান বাবলু
    ই-মেইলঃ dk.kamrul@gmail.com
    copyright @ বাংলাদেশ দিনকাল / বিডি দিনকাল ( www.bddinkal.com )
    বিডি দিনকাল মাল্টি মিডিয়া (প্রা:) লিমিটেড প্রতিষ্ঠান।