আজ বৃহস্পতিবার | ১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ |৬ই জিলকদ, ১৪৪৭ হিজরি | বিকাল ৫:২৩

ঢাকা ২৩ এপ্রিল ২০২৬: এশিয়ান বিচ গেমস কাবাডিতে আজ দুর্দান্ত এক দিন পার করল বাংলাদেশ। পুরুষ ও নারী উভয় বিভাগেই বড় জয় তুলে নিয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা। বিশেষ করে সিরিয়ার বিপক্ষে পুরুষ দলের বিশাল ব্যবধানের জয়টি টুর্নামেন্টে বাংলাদেশের শক্ত অবস্থানের জানান দিচ্ছে।
সিরিয়াকে পাত্তাই দেয়নি বাংলাদেশ পুরুষ কাবাডি দল। ৫৪-২৩ পয়েন্টের বিশাল ব্যবধানে ম্যাচটি জিতে নিয়েছে তারা। পুরো ম্যাচে বাংলাদেশ ৩১ পয়েন্টের এক বিশাল লিড বজায় রেখে মাঠ ছাড়ে।
ম্যাচের শুরু থেকেই আগ্রাসী মেজাজে ছিল বাংলাদেশ। প্রথমার্ধেই লড়াইয়ের ভাগ্য অনেকটা নির্ধারিত হয়ে যায়।
বাংলাদেশ ২৯-৮ পয়েন্টের ব্যবধানে এগিয়ে ছিল। সিরিয়ার ডিফেন্স লাইন ভেঙে একের পর এক পয়েন্ট আদায় করে নেন বাংলাদেশের রেইডাররা। অন্যদিকে রক্ষণভাগও ছিল নিশ্ছিদ্র, যা সিরিয়াকে ম্যাচ থেকে পুরোপুরি ছিটকে দেয়।
পুরুষ দলের এই বড় জয়ের আগেই থাইল্যান্ডের বিপক্ষে দাপুটে জয় তুলে নেয় বাংলাদেশ নারী দল। শক্তিশালী থাইল্যান্ডের বিপক্ষে ৫১-৩৪ পয়েন্টে জয় পায় টাইগ্রেসরা। নারীদের এই জয়টি দলের আত্মবিশ্বাস কয়েকগুণ বাড়িয়ে দিয়েছে, যা পরবর্তী ম্যাচগুলোতে প্রভাব ফেলবে বলে ধারণা করা হচ্ছে।
যুব ও ক্রীড়া মন্ত্রণালয় জনসংযোগ কর্মকর্তা মো: নূর আলম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানান হয়।প্রেস রিলিজ
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬ | |
| ওয়াক্ত | সময় |
|---|---|
| সুবহে সাদিক | ভোর ৫:১২ |
| সূর্যোদয় | ভোর ৬:৩১ |
| যোহর | দুপুর ১২:৫৭ |
| আছর | বিকাল ৪:২৪ |
| মাগরিব | সন্ধ্যা ৭:২৩ |
| এশা | রাত ৮:৪২ |