আজ সোমবার | ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ |৩রা জিলকদ, ১৪৪৭ হিজরি | সন্ধ্যা ৬:২২

শিরোনাম :

প্রধানমন্ত্রী তারেক রহমান বগুড়ায় পৌঁছেছেন যুদ্ধকালীন অবস্থায় তেলের দাম বাড়াতে বাধ্য হয়েছেন বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ আরো ১৭১ জন ক্রীড়াবিদ পেলেন পেশাগত স্বীকৃতির ‘ক্রীড়া কার্ড’ ‘গত দুই মাসে সরকার জনগণের আস্থা অর্জন করেছে:প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবু আব্দুল্লাহ এম ছালেহ সরকারের ‘দুই মাস পূর্তি’ উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত ‘সরকারের যে ভালো দিক গুলো তুলে ধরবেন,আমাদের সহযোগিতা করবেন, সরকারকে সহযোগিতা করবেন:অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন যুবসমাজের উন্নয়ন ও ক্ষমতায়নের মাধ্যমেই সুন্দর ও সমৃদ্ধ বাংলাদেশ গঠন করা সম্ভব:যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ আমিনুল তরুণদের মধ্যে নেতৃত্বের বিকাশ ও সমাজসেবামূলক কর্মকাণ্ডে জেসিআই বাংলাদেশের ভূমিকা অত্যন্ত প্রশংসনীয়: স্থানীয় সরকার মন্ত্রী মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও দুর্নীতির বিরুদ্ধে বর্তমান সরকারের অবস্থান অত্যন্ত কঠোর ও আপসহীন: মন্ত্রী দীপেন দেওয়ান এমপি কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ভিত্তিক প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন করলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ আমিনুল হক

এশিয়ান কাপ বাছাইপর্বে ২২ বছর পর আজ বাংলাদেশ ১-০ গোলে ভারতকে পরাজিত করেছে

প্রকাশ: ১৮ নভেম্বর, ২০২৫ ৬:১৩ অপরাহ্ণ

ঢাকা : বছরের শেষ ম্যাচ, যেই ম্যাচটাতে বাংলাদেশ জয় নিয়েই মাঠ ছেড়েছে। সেটাও আবার চির প্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে। এশিয়ান কাপ বাছাইপর্বে আজ বাংলাদেশ ১-০ গোলে ভারতকে পরাজিত করেছে। ম্যাচের জয়সূচক গোলটি করেছেন শেখ মোরসালিন।

ভারতের বিপক্ষে ম্যাচে প্রথমার্ধে বাংলাদেশ শেখ মোরাসালিনের গোলে ১-০ ব্যবধানে এগিয়ে যায় । ম্যাচের ১১ মিনিটে রাকিবের পাসে গোল করে স্বাগতিকদের এগিয়ে দেন মোরাসালিন। দ্বিতীয়ার্ধে একের পর এক আক্রমন করেও সেই গোল পরিশোধ করতে পারেনি খালিদ জামালের দল।

ঢাকা জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত এশিয়ান কাপ বাছাইপর্বে সি-গ্রুপ থেকে ইতোমধ্যেই শীর্ষ দুই দল হিসেবে মূল পর্ব নিশ্চিত করেছে সিঙ্গাপুর ও হংকং। বাংলাদেশ ও ভারত দুই দলই লড়াই থেকে ছিটকে পড়ায় এই ম্যাচটি নিয়মরক্ষার ম্যাচ হলেও মর্যাদার একটি প্রশ্ন সবসময়ই এই দুই দলের ম্যাচে থেকে যায়।

ঘরের মাঠে বছরের শেষ ম্যাচটি জয় দিয়ে শেষ করার কথা ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে জানিয়েছিলেন বাংলাদেশের অধিনায়ক জামাল ভূঁইয়া। সেই প্রত্যাশা শেষ পর্যন্ত পূরণ করেছে বাংলাদেশ। স্টেডিয়ামে আগত ২২ হাজার দর্শকের ভালবাসা নিয়েই মাঠ ছেড়েছে হামজা, মোরছালিন, জামালরা।

প্রথমার্ধের শুরু থেকেই বাংলাদেশ কিছুটা আক্রমনাত্মক খেলেছে। সেই সুযোগে ফরোয়ার্ড লাইনে মোরছালিন-রাকিব জুটি বাংলাদেশের সমর্থকদের হতাশ করেনি। অনেকটা মধ্যমাঠ থেকে রাকিব বল নিয়ে বামদিক থেকে দারুনভাবে বক্সের মধ্যে বাড়িয়ে দেন। ভারতীয় গোলরক্ষক গুরপ্রীত সিং সান্ধুকে পরাস্ত করে ভুল করেননি মোরছালিন।

২০ মিনিটে বাংলাদেশের গোলরক্ষক মিতুল মার্মার ভুলে গোল হজম করা থেকে হামজা দলকে রক্ষা করেছেন। খালি পোস্টে ভারতীয় মিডফিল্ডার লালিয়ারজুয়ালার শট হেডের সাহায্যে বাইরে পাঠান হামজা।

৩৬ মিনিটে তপু বর্মনের সাথে ভারতীয় বিক্রম প্রতাপের সাথে সংঘর্ষে কিছুটা উত্তেজনা ছড়িয়ে পড়ে। রেফারি তপু ও বিক্রম দুজনকেই হলুদ কার্ড দিয়ে সতর্ক করেন।

৪৩ মিনিটে হামজার বা-পায়ের জোড়ালো শট পোস্টের বাইরে দিয়ে চলে যায়।

দ্বিতীয়ার্ধে ম্যাচে ফিরে আসার আপ্রাণ চেষ্ট করেছে ভারত। বেশ কয়েকজন খেলোয়াড় পরিবর্তণ করেও অবশ্য সফল হয়নি সফরকারীরা। ৬০ মিনিটে একসাথে মাঠে নামেন মোহাম্ম সামাদ ও ব্রাইসন। তাদের দুজনের একটি আক্রমন থেকে ভারত প্রায় সমতা পেয়েই গিয়েছিল। লেফট উইং থেকে সানানের ক্রসে ব্রাইসনের হেড অল্পের জন্য মাঠের বাইওে চলে যায়।

৭৯ মিনিটে কাউন্টার এ্যাটাক থেকে ইমন অনেকটা একাই বক্সের কাছাকাছি গিয়ে শট নিয়েছিলেন। তার শটটি অবশ্য সান্ধু কোনমতে রুখে দেন।

যোগ হওয়া ৬ মিনিটের ইনজুরি টাইম বাংলাদেশের জন্য ছিল প্রচন্ড চাপের। কারন গত কয়েকটি ম্যাচে এই ইনজুরি টাইমের শেষ মুহূর্তে গোল হজম করে বাংলাদেশকে হতাশ হতে হয়েছে। আজ অবশ্য সেই ভুল আর করেনি কাবরেরার শিষ্যরা।

এর আগে মার্চে প্রথম লেগের ম্যাচে কলকাতার সল্ট লেকে ম্যাচটি গোলশুন্য ড্র করেছিল বাংলাদেশ।

আজকের ম্যাচে একাদশে ফিরেছিলেন শমিত সোম ও শেখ মোরছালিন। তবে কোচ হাভিয়ের ক্যাবরেরার মুল দল থেকে বাদ পড়েছেন অধিনায়ক জামাল ভূঁইয়া।

আজ ঢাকা জাতীয় স্টেডিয়ামে রাত আটটায় শুরু হওয়া ম্যাচটিকে ঘিরে পুরো স্টেডিয়ামে বিরাজ করছে বাড়তি উত্তেজনা।

নেপালের বিপক্ষে গত ১৩ নভেম্বর সর্বশেষ প্রীতি ম্যাচে একাদশে ছিলেন না কানাডা প্রবাসী শমিত। আর ইনজুরির কারনে ম্যাচেই ছিলেন না মোরছালিন। তবে এক ম্যাচ পরে মাঠে ফিরেই বাংলাদেশকে দুর্দান্ত এক জয় উপহার দিয়েছেন মোরছালিন।

পাঁচ ম্যাচে এক জয়, দুই ড্রসহ ৫ পয়েন্ট নিয়ে টেবিলের তৃতীয় স্থানে থেকে বাছাইপর্ব শেষ করলো বাংলাদেশ। অন্যদিকে পাঁচ ম্যাচে কোন জয় ছাড়া টেবিলের তলানিতে থেকে এশিয়ান কাপ বাছাইপর্ব থেকে বিদায় নিল ভারত।

বাংলাদেশ একাদশ : মিতুল মার্মা (গোলরক্ষক), তপু বর্মন, শেখ মোরছালিন, হামজা চৌধুরী, রাকিব হোসেন, মো: ফয়সাল আহমেদ ফাহিম, তারিক কাজী, সোহেল রানা (অধিনায়ক), জায়ান আহমেদ, মো: সাদ উদ্দিন, শমিত সোম। , ১৮ নভেম্বর ২০২৫ (বাসস)

খেলাধুলা জাতীয় প্রধান খবর

আরও পড়ুন

গত ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ

  • আর্কাইভ

    প্রধানমন্ত্রী তারেক রহমান বগুড়ায় পৌঁছেছেন

    যুদ্ধকালীন অবস্থায় তেলের দাম বাড়াতে বাধ্য হয়েছেন বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ

    আরো ১৭১ জন ক্রীড়াবিদ পেলেন পেশাগত স্বীকৃতির ‘ক্রীড়া কার্ড’

    বাংলাদেশ শিশু হাসপাতালে জিয়াউর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে “হামের সংক্রমণ প্রতিরোধ করণীয়” লিফলেট বিতরণ

    ‘গত দুই মাসে সরকার জনগণের আস্থা অর্জন করেছে:প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবু আব্দুল্লাহ এম ছালেহ

    সরকারের ‘দুই মাস পূর্তি’ উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

    মিরপুরে ১০৭ বছরের পুরোনো গাবতলী মাঠ দখলমুক্ত করার ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর

    রাজধানীর খেলার মাঠ উন্নয়নে ক্রীড়া প্রতিমন্ত্রীর নেতৃত্বে পরিদর্শন টিম

    ‘সরকারের যে ভালো দিক গুলো তুলে ধরবেন,আমাদের সহযোগিতা করবেন, সরকারকে সহযোগিতা করবেন:অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন

    যুবসমাজের উন্নয়ন ও ক্ষমতায়নের মাধ্যমেই সুন্দর ও সমৃদ্ধ বাংলাদেশ গঠন করা সম্ভব:যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ আমিনুল

    সকল বাণিজ্যিক জাহাজের জন্য হরমুজ প্রণালি উন্মুক্ত করে দিয়েছে ইরান।

    অপারেশন সিঁদুরের পর গত বছর পাকিস্তানের সঙ্গে গোপনে বৈঠক করেছে ভারত:সূত্রের বরাতে হিন্দুস্তান টাইমস

    তরুণদের মধ্যে নেতৃত্বের বিকাশ ও সমাজসেবামূলক কর্মকাণ্ডে জেসিআই বাংলাদেশের ভূমিকা অত্যন্ত প্রশংসনীয়: স্থানীয় সরকার মন্ত্রী

    বিএনপির নিখোঁজ নেতা এম. ইলিয়াস আলীকে গুম ও হত্যার পূর্বে দুজন ছাত্র নেতা কে গুম করা হয়,এই গুম গুলা একই সূত্রে গাঁথা: চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম

    পার্বত্য চট্টগ্রামের ভূমি সমস্যা সমাধান ও উন্নয়নই সরকারের অগ্রাধিকার: প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল

    চাঁদপুরে পাউবোর প্রকল্পে নামে মিথ্যে সিন্ডিকেটের প্রপাগান্ডা ছড়াছে একটি সিন্ডিকেট “

    মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও দুর্নীতির বিরুদ্ধে বর্তমান সরকারের অবস্থান অত্যন্ত কঠোর ও আপসহীন: মন্ত্রী দীপেন দেওয়ান এমপি

    পুণ্ড্রনগর বগুড়ার হারানো সংস্কৃতি ও ঐতিহ্য ফিরিয়ে আনতে কাজ করছে সরকার :প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন

    আবারো শুরু হলো প্রাথমিক বৃত্তি পরীক্ষা. খুশি শিক্ষার্থী ও অভিভাবকগণ।

    কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ভিত্তিক প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন করলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ আমিনুল হক

    পুনরায় বৃত্তি পরীক্ষা চালু হওয়ায় শিক্ষার্থী ও অভিভাবকরা অত্যন্ত আনন্দিতঃপ্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

    সমাজে শান্তি ও সম্প্রীতি প্রতিষ্ঠায় ধর্মীয় মূল্যবোধের বিকল্প নেই: পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী

    আগামী বৈশাখ থেকে দেশের প্রতিটি জেলায় গ্রামীণ ক্রীড়া উৎসব আয়োজন করার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে:পল্টনে ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক

    পহেলা বৈশাখ – বাংলা নববর্ষ উপলক্ষে দেশবাসীসহ বিশ্বের সকল বাংলাভাষী মানুষকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন: প্রধানমন্ত্রী তারেক রহমান

    শহীদ চান্দু স্টেডিয়ামকে আন্তর্জাতিক মানের সুযোগ-সুবিধা সম্পন্ন করতে প্রয়োজনীয় সকল কার্যক্রম দ্রুত শুরু করা হবে: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক

    সব জাতিসত্তার ঐক্যে গড়ে উঠবে নতুন বাংলাদেশ: মন্ত্রী দীপেন দেওয়ান

    সশস্ত্র বাহিনীর সদস্যদের দল ও মতের ঊর্ধ্বে থেকে দেশকে ধারণে প্রতিজ্ঞাবদ্ধ হওয়ার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    ‘স্বাধীনতার পর সংসদীয় ইতিহাসে এক অধিবেশনে এত বিপুল পরিমাণ বিল পাস বা অধ্যাদেশকে আইনে রূপান্তর করার নজির নেই:চিফ হুইপ মো. নূরুল ইসলাম মনি

    মালয়েশিয়ার শ্রমবাজার খুব শিগগিরই বাংলাদেশি কর্মীদের জন্য পুনরায় উন্মুক্ত হবে : প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন

    এখন থেকে আর বৈসাবি নয়, স্ব-স্ব নামে উদযাপিত হবে পাহাড়ের ঐতিহ্যবাহী সামাজিক উৎসব —পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান


    • সোমবার, ২০ এপ্রিল, ২০২৬
      ওয়াক্তসময়
      সুবহে সাদিকভোর ৫:১৫
      সূর্যোদয়ভোর ৬:৩৩
      যোহরদুপুর ১২:৫৭
      আছরবিকাল ৪:২৫
      মাগরিবসন্ধ্যা ৭:২২
      এশা রাত ৮:৪০
  • সম্পাদক ও প্রকাশক : কামরুল হাসান বাবলু
    ই-মেইলঃ dk.kamrul@gmail.com
    copyright @ বাংলাদেশ দিনকাল / বিডি দিনকাল ( www.bddinkal.com )
    বিডি দিনকাল মাল্টি মিডিয়া (প্রা:) লিমিটেড প্রতিষ্ঠান।