আজ সোমবার | ১১ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৫শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ |৮ই জিলহজ, ১৪৪৭ হিজরি | সন্ধ্যা ৬:১৯

শিরোনাম :

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান এমপি’র সাথে আইএলও-এর প্রতিনিধি দলের সাক্ষাৎ ‘দেশে অরাজক পরিস্থিতি সৃষ্টির পায়তারা চলছে, সতর্ক থাকুন :দেশবাসীর উদ্দেশ্যে প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী এক মাসের মধ্যে রামিসা হত্যাকারীর সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে বলে ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান প্রকৌশলীদের প্রতি জনগণের প্রত্যাশা অনেক বেশি: স্থানীয় সরকার মন্ত্রী পল্লবীতে নৃশংস হত্যাকাণ্ডের শিকার ৮ বছরের শিশু রামিসার বড় বোনের দায়িত্ব নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ভূমি সেবা কোনো ঐচ্ছিক বিষয় নয়, এটি একটি মনস্তাত্ত্বিক বিষয়”— ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন সৌদিতে প্রথমদিন কর্মব্যস্ত সময় পার করলেন ধর্মমন্ত্রী কায়কোবাদ:হজ টিমের সদস্যদের প্রতি কঠোর হুশিয়ারি তথ্যমন্ত্রীর সাথে যুক্তরাজ্যের হাই কমিশনার ও সুইজারল্যান্ডের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ সংক্ষিপ্ততম সময়ের মধ্যে রামিসা হত্যা ও ধর্ষণ মামলার চার্জশিট সংক্ষিপ্ত সময়ের মধ্যে দাখিলের আশ্বাস স্বরাষ্ট্রমন্ত্রীর সফিপুরে আনসার-ভিডিপি একাডেমিতে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৪৬তম জাতীয় সমাবেশে ভাষণ দেন:প্রধানমন্ত্রী তারেক রহমান

লালমনিরহাট যুবদলের উদ্যোগে ভাসমান সাঁকো নির্মাণ

প্রকাশ: ২৮ নভেম্বর, ২০২৫ ৫:১৯ অপরাহ্ণ

‎​লালমনিরহাট প্রতিনিধি।।‎​লালমনিরহাট সদর উপজেলার রাজপুর ইউনিয়নের চিরাচরিত জনদুর্ভোগ লাঘবে এক অনন্য মানবিক উদ্যোগ গ্রহণ করেছে লালমনিরহাট জেলা যুবদল। প্রায় ১০ হাজার মানুষের দীর্ঘদিনের যাতায়াত সমস্যা সমাধানে সংগঠনটি সম্পূর্ণ নিজ উদ্যোগে ও স্বেচ্ছাশ্রমে একটি ভাসমান সাঁকো নির্মাণ করেছে।

‎​শুক্রবার (২৮ নভেম্বর) বিকেলে সদর উপজেলার রাজপুর ইউনিয়নের ছিঁড়া মধুরাম এলাকায় তিস্তার শাখা সতী নদীর উপর নির্মিত ভাসমান সাঁকোটির উদ্বোধন করেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক, লালমনিরহাট জেলা বিএনপির সভাপতি ও লালমনিরহাট-৩ (সদর) আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু।

‎​উদ্বোধন শেষে রাজপুর ইউনিয়ন বিএনপি’র সভাপতি মাহবুবুর রহমান লিটনের সভাপতিত্বে এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু বলেন, ​রাজপুর ইউনিয়নের এই সতী নদীটি দীর্ঘদিন ধরে প্রায় ১০ হাজার মানুষকে দুই ভাগে বিভক্ত করে রেখেছিল। যাতায়াতের সীমাহীন দুর্ভোগ এই জনপদের মানুষের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত করছিল। দুই পাড়ের মানুষের এই সমস্যা সমাধানে লালমনিরহাট জেলা যুবদলের আহ্বায়ক আনিছুর রহমান আনিছ ও সদস্য সচিব হাসান আলীর নেতৃত্বে যুবদলের নেতাকর্মীগণ নিজ উদ্যোগে এই ভাসমান সাঁকোটি নির্মাণ করে দিয়েছেন।

‎​তিনি আরো বলেন, এই ৮০ মিটার দীর্ঘ ভাসমান সাঁকো নির্মাণের ফলে এখন এলাকাবাসীকে আর ৮/১০ কিলোমিটার অতিরিক্ত রাস্তা ঘুরে স্থানীয় বাজারে যেতে হবে না। এছাড়াও স্কুলের ছাত্র-ছাত্রীদের দীর্ঘ পথ পাড়ি দিয়ে বিদ্যালয়ে যাওয়ার কষ্ট দূর হবে।
‎​
এই ভাসমান সাঁকোটির নকশা অত্যন্ত আধুনিক এবং পরিবেশ-উপযোগী। এটি সাধারণ সাঁকোর মতো নয় ।জলস্তরের ওঠানামায় এর ক্ষতিগ্রস্ত হবে না। বর্ষাকালে নদীর পানি বাড়লেও সাঁকোটি পানির সঙ্গে স্বয়ংক্রিয়ভাবে উপরে ভেসে উঠবে, ফলে এটি ডুববে না। এর ফলে ওই ইউনিয়নের প্রায় ১০ হাজার মানুষের যাতায়াত বছরজুড়ে, বিশেষত বর্ষার দুর্যোগপূর্ণ সময়েও থাকবে নিরাপদ।

‎তিনি আরও বলেন, এই সাঁকো শুধু একটি কাঠামোগত সমাধান নয়, এটি দুই পাড়ের মানুষের মধ্যে ভালোবাসা, সম্প্রীতি ও যোগাযোগের এক মজবুত সেতুবন্ধন তৈরি করলো।
‎​
‎​এর আগে জেলা যুবদলের আহ্বায়ক ভিপি আনিছ তাঁর বক্তব্যে বলেন, আমরা বিশ্বাস করি, জনগণের পাশে দাঁড়ানোই আমাদের তথা বিএনপি’র প্রধান অঙ্গীকার। জনগণের দুর্ভোগ লাঘবে এই ক্ষুদ্র প্রয়াস যদি এলাকাবাসীর মুখে হাসি ফোটাতে পারে,তবেই আমাদের শ্রম সার্থক। ​তিনি এই মহৎ কাজে সহযোগিতা করার জন্য যুবদলের নেতাকর্মী ও এলাকাবাসীর প্রতি কৃতজ্ঞতা জানান।

‎​এ সময় উপস্থিত ছিলেন লালমনিরহাট জেলা বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি লায়লা হাবিব, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এ কে এম মমিনুল হক, সায়েদুল ইসলাম পাটোয়ারী সাজু, পৌর বিএনপি’র সভাপতি আফজাল হোসেন, সাধারণ সম্পাদক ও পৌর কাউন্সিলর আব্দুস ছালাম, জেলা যুবদলের সদস্য সচিব হাসান আলী প্রমুখ।

রংপুর

আরও পড়ুন

গত ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ

  • আর্কাইভ

    পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান এমপি’র সাথে আইএলও-এর প্রতিনিধি দলের সাক্ষাৎ

    ‘দেশে অরাজক পরিস্থিতি সৃষ্টির পায়তারা চলছে, সতর্ক থাকুন :দেশবাসীর উদ্দেশ্যে প্রধানমন্ত্রী তারেক রহমান

    আগামী এক মাসের মধ্যে রামিসা হত্যাকারীর সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে বলে ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    প্রকৌশলীদের প্রতি জনগণের প্রত্যাশা অনেক বেশি: স্থানীয় সরকার মন্ত্রী

    উচ্চশিক্ষার নীতিনির্ধারণে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন শিক্ষাবিদ ড. আব্দুল্লাহ আল মামুন

    ঈদুল আযহার তৃতীয় দিন বঙ্গ অটিটিতে মুক্তি পাচ্ছে ‘ভয়াল’

    উত্তরা প্রেসক্লাব নির্বাচনের ভোটার তালিকা নির্বাচন কমিশনের কাছে হস্তান্তর

    ওয়ান রান – ২৩ মে ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে আন্তর্জাতিক হাফ ম্যারাথন “ওয়ান রান”; অংশ নেবেন এক হাজার দেশি-বিদেশি দৌড়বিদ।

    চট্টগ্রাম হাটহাজারীতে দিনব্যাপী জনসেবামূলক কর্মব্যস্ততায় ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন এমপি

    জামায়াতকে ঘিরে কঠোর বার্তা আমিনুল হকের “বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা হলে দৃঢ় হাতে দমন করা হবে”

    আস্থা ও সমন্বয়ই পার্বত্য অঞ্চলের দীর্ঘমেয়াদি শান্তি ও টেকসই উন্নয়নের মূল চাবিকাঠি” — পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান এমপি

    পল্লবীতে নৃশংস হত্যাকাণ্ডের শিকার ৮ বছরের শিশু রামিসার বড় বোনের দায়িত্ব নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    ভূমি সেবা কোনো ঐচ্ছিক বিষয় নয়, এটি একটি মনস্তাত্ত্বিক বিষয়”— ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন

    তেজগাঁও বিভাগের বিশেষ অভিযানে কিশোর গ্যাং সদস্যসহ বিভিন্ন অপরাধে জড়িত ১০০ জনকে গ্রেফতার

    সৌদিতে প্রথমদিন কর্মব্যস্ত সময় পার করলেন ধর্মমন্ত্রী কায়কোবাদ:হজ টিমের সদস্যদের প্রতি কঠোর হুশিয়ারি

    উর্দুভাষী জনগোষ্ঠীর নাগরিক সুবিধা ও স্থায়ী আবাসনের দাবি নিয়ে কাজ করবে সরকার: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

    তথ্যমন্ত্রীর সাথে যুক্তরাজ্যের হাই কমিশনার ও সুইজারল্যান্ডের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

    সংক্ষিপ্ততম সময়ের মধ্যে রামিসা হত্যা ও ধর্ষণ মামলার চার্জশিট সংক্ষিপ্ত সময়ের মধ্যে দাখিলের আশ্বাস স্বরাষ্ট্রমন্ত্রীর

    সফিপুরে আনসার-ভিডিপি একাডেমিতে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৪৬তম জাতীয় সমাবেশে ভাষণ দেন:প্রধানমন্ত্রী তারেক রহমান

    এই বিএনপি সরকারই পদ্মা ব্যারাজের কাজে হাত দেবে, ইনশাল্লাহ তিস্তা ব্যারাজেও হাত দেবে: প্রধানমন্ত্রী তারেক রহমান

    দেশে একটি কার্যকর ও স্বাধীন গণমাধ্যম কমিশন গঠনের প্রক্রিয়ায় সরকার নিজের পক্ষ থেকে কোনো একক সিদ্ধান্ত চাপিয়ে দেবে না

    সরকার যুবসমাজের চাওয়া-পাওয়াকে সর্বোচ্চ প্রাধান্য দিচ্ছে — যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো: আমিনুল হক

    পার্বত্যের কৃষকদের বাজারজাতকৃত পণ্যে পরিবহন পারিশ্রমিক যোগ করে পণ্য মূল্য নির্ধারণ করুন: প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল এমপি

    জনপ্রিয় চেয়ারম্যানের বিরুদ্ধে মব সৃষ্টি করে ইউপি তালাবদ্ধ করে ক্ষমতাচ্যুতের ভয়া’বহ অভিযোগ!

    তুরাগে নিষিদ্ধ ছাত্রলীগের ৩ নেতা গ্রেপ্তার

    বিসিবি’র কাউন্সিলর হলেন লালমনিরহাটের ক্রীড়া সংগঠক মাহফুজ এভিন

    ১৯৭৬ সালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সখিপুর থানা প্রতিষ্ঠা করেছিলেন-মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী

    ব্রাহ্মণবাড়িয়ার সৌদি প্রবাসীর মরদেহ আট টুকরো করে পলিথিনে ভরে বিভিন্ন স্থানে ফেলে রাখার ঘটনায় চাঞ্চল্যকর ও লোমহর্ষক তথ্য প্রকাশ করেছে র‍্যাব

    বিশ্ব খ্যাত পপতারকা শাকিরাকে ৬ কোটি ৪০ লাখ ডলার ফেরতের নির্দেশ দিয়েছে স্প্যানিশ আদালত

    আগের দিনের হিসাব টানলে হবে না, উন্নয়ন করতে হবে সবাইকে একসাথে; প্রধানমন্ত্রীর স্প্রিট ও স্পিড বজায় রেখে কাজ করতে হবে”


    • সোমবার, ২৫ মে, ২০২৬
      ওয়াক্তসময়
      সুবহে সাদিকভোর ৪:৪৮
      সূর্যোদয়ভোর ৬:১৩
      যোহরদুপুর ১২:৫৫
      আছরবিকাল ৪:১৬
      মাগরিবসন্ধ্যা ৭:৩৮
      এশা রাত ৯:০৩
  • সম্পাদক ও প্রকাশক : কামরুল হাসান বাবলু
    ই-মেইলঃ dk.kamrul@gmail.com
    copyright @ বাংলাদেশ দিনকাল / বিডি দিনকাল ( www.bddinkal.com )
    বিডি দিনকাল মাল্টি মিডিয়া (প্রা:) লিমিটেড প্রতিষ্ঠান।