আজ শুক্রবার | ১৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১লা মে, ২০২৬ খ্রিস্টাব্দ |১৪ই জিলকদ, ১৪৪৭ হিজরি | সন্ধ্যা ৭:০০

শিরোনাম :

পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নে সরকারের কার্যক্রম জাতিসংঘে তুলে ধরলেন পার্বত্য চট্টগ্রাম মন্ত্রণালয় সচিব ১৪ টি উড়োজাহাজ কিনতে আজ যুক্তরাষ্ট্রের উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান বোয়িংয়ের সঙ্গে  চুক্তি স্বাক্ষর করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বেলারুশের রাষ্ট্রদূতের সাক্ষাৎ স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইউনেস্কো প্রতিনিধিদলের সাক্ষাৎ:পুলিশ প্রশিক্ষণে সহযোগিতা দিবে ইউনেস্কো যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর সাথে ইউনেস্কো প্রতিনিধির নেতৃত্বে জাতিসংঘের প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিনের সাথে চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ: মানবসম্পদ উন্নয়ন ও কর্মসংস্থান নিয়ে আলোচনা নতুন সরকারকে বিপদে ফেলতে মরিয়া বিএডিসির আওয়ামী ও জামাত সংশ্লিষ্ট কর্মকর্তারা আর্থিকভাবে অসচ্ছল মানুষের অ্যাকসেস টু জাস্টিস বা ন্যায়বিচার প্রাপ্তি নিশ্চিত করতে সুনির্দিষ্ট পরিকল্পনা হাতে নিয়েছে সরকার: প্রধানমন্ত্রী তারেক রহমান স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বর্তমানে বাংলাদেশে জঙ্গিবাদের কোনো অস্তিত্ব নেই প্রধানমন্ত্রীর জনপ্রশাসন মন্ত্রণালয় বিষয়ক উপদেষ্টার সাথে ঢাকাস্থ ব্রিটিশ হাইকমিশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

সখিপুরে আওয়ামী লীগ নেতা কর্তৃক মসজিদের জমি দখল: উদ্ধারের দাবিতে মানববন্ধন

প্রকাশ: ২৯ নভেম্বর, ২০২৫ ১২:৫০ অপরাহ্ণ

সখিপুর (টাংগাইল) প্রতিনিধি : টাঙ্গাইলের সখিপুর উপজেলার ৭নং দাড়িয়াপুর ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের আওয়ামী লীগ সভাপতি মোহাম্মদ আব্দুল কুদ্দুস মেম্বার-এর বিরুদ্ধে মসজিদের ২০ শতাংশ জমি দখলের অভিযোগ পাওয়া গেছে । জমি উদ্ধারের দাবিতে ওই মেম্বার এর বিরুদ্ধে মানববন্ধন করেছে প্রতিমা বংকী মধ্যপাড়া এলাকাবাসী।

শনিবার(২৯নভেম্বর) সকাল দশটায় উপজেলার প্রতিমা বংকি বাজারে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে প্রতিমা বংকী মধ্যপাড়া এলাকার কয়েকশো নারী পুরুষ রাস্তার পাশে দাঁড়িয়ে মানববন্ধনে অংশ নেয়। জানা যায়, নামে মসজিদ স্থাপনের জন্য স্থানীয় নায়েব আলী সিকদারসহ পাঁচ ব্যক্তি ১৯৯০ সালে প্রতিমা বংকী মৌজার ১৭৪ দাগে ২০ শতাংশ জমি মসজিদের নামে দান করেন। কিন্তু স্থানীয় দাড়িয়াপুর ইউনিয়নের ৮ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি প্রভাবশালী আব্দুল কুদ্দুস মসজিদ কমিটির সভাপতি থাকার সুযোগ কাজে লাগিয়ে এবং রাজনৈতিক প্রভাব খাটিয়ে ওই জমি মসজিদকে বুঝিয়ে না দিয়ে দখল করে দোকান ঘর নির্মাণ করেছেন এবং ভাড়া দিয়ে রেখেছেন।

সম্প্রতি জমিটির মালিকানা মসজিদের এটা নিশ্চিত হওয়ার পর গত ২৮ নভেম্বর প্রতিমা বংকী সমাজবাসী একত্র হয়ে মসজিদের বেদখলকৃত জমি পরিমাপ করে সাইন বোর্ড সাটিয়ে দখল নিয়েছেন। মানববন্ধনে বক্তারা বলেন, ৩৬ বছর আগে মসজিদের নামে দানকৃত জমি থাকতে দলিল লুকিয়ে রেখে সেই জমিতে মসজিদ নির্মান করতে দেননি ফলে পুনরায় ৫ শতাংশ জমি ক্রয় করে মসজিদ নির্মাণ করতে হয়েছে। এই ৩৫ বছর মসজিদের যে ক্ষতি হয়েছে তার ক্ষতিপূরন দাবী করেন বক্তারা ।

‎দাড়িয়াপুর ইউনিয়নের ৮ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আঃ কদ্দুস মেম্বার মসজিদের জমি দখলের অভিযোগ অস্বীকার করে বলেন- মসজিদের জমি আমি বুঝিয়ে দিয়েছি, এই জমি আমার ছেলের নামে দলিল আছে।

মানববন্ধনে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি মোঃ সোহরাব মাস্টারের সভাপতিত্বে বক্তব্য রাখেন, জমিদাতার ছেলে মোঃ জাকির হোসেন, মোঃ শামীম সিকদার, শাহজাহান মাস্টার, শাহাদত হোসেন, আলতাফ হোসেন মেম্বার, সাকিবুল হাসান, আবু রায়হান প্রমূখ।

ঢাকা

আরও পড়ুন

গত ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ

  • আর্কাইভ

    পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নে সরকারের কার্যক্রম জাতিসংঘে তুলে ধরলেন পার্বত্য চট্টগ্রাম মন্ত্রণালয় সচিব

    ১৪ টি উড়োজাহাজ কিনতে আজ যুক্তরাষ্ট্রের উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান বোয়িংয়ের সঙ্গে  চুক্তি স্বাক্ষর করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস

    এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বেলারুশের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

    স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইউনেস্কো প্রতিনিধিদলের সাক্ষাৎ:পুলিশ প্রশিক্ষণে সহযোগিতা দিবে ইউনেস্কো

    যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর সাথে ইউনেস্কো প্রতিনিধির নেতৃত্বে জাতিসংঘের প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ

    প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিনের সাথে চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ: মানবসম্পদ উন্নয়ন ও কর্মসংস্থান নিয়ে আলোচনা

    নতুন সরকারকে বিপদে ফেলতে মরিয়া বিএডিসির আওয়ামী ও জামাত সংশ্লিষ্ট কর্মকর্তারা

    আর্থিকভাবে অসচ্ছল মানুষের অ্যাকসেস টু জাস্টিস বা ন্যায়বিচার প্রাপ্তি নিশ্চিত করতে সুনির্দিষ্ট পরিকল্পনা হাতে নিয়েছে সরকার: প্রধানমন্ত্রী তারেক রহমান

    স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বর্তমানে বাংলাদেশে জঙ্গিবাদের কোনো অস্তিত্ব নেই

    প্রধানমন্ত্রীর জনপ্রশাসন মন্ত্রণালয় বিষয়ক উপদেষ্টার সাথে ঢাকাস্থ ব্রিটিশ হাইকমিশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

    মামলার জট কমাতে লিগ্যাল এইডকে আরও কার্যকর করার আহ্বান আইনমন্ত্রীর

    প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্যোগ–চৌদ্দগ্রামে দুর্বৃত্তদের আগুনে ঘরহারা পরিবারগুলো পাচ্ছেন নতুন ঠিকানায় বাড়িঘর

    মাদক ও কিশোর গ্যাং নির্মূলে কঠোর অবস্থান: সত্যের পক্ষে থাকার আহ্বান আমিনুল হকের

    প্রধানমন্ত্রীর দূরদর্শী নেতৃত্বে স্বাস্থ্যখাতে বৈপ্লবিক পরিবর্তন আসছে: রাঙ্গামাটিতে দীপেন দেওয়ান এমপি

    জনগণের শান্তি নষ্ট করে ১৭৩ দিন হরতাল পালন করবে সেই সুযোগ আমরা আর কাউকে দেবো না: যশোরে জনসভায় প্রধানমন্ত্রী তারেক রহমান

    ৫০০ শয্যা বিশিষ্ট যশোর মেডিকেল কলেজ হাসপাতাল ভবনের নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    প্রধানমন্ত্রী তারেক রহমান যশোরের শার্শায় হাতে মাটি কেটে ঐতিহাসিক উলসী খালের পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করেছেন

    জ্বালানি সংকট সমাধানে জাতীয় সংসদে ১০ সদস্যের বিশেষ কমিটি গঠন

    ইউনেস্কো প্রতিনিধিদের সঙ্গে মাহ্‌দী আমিনের সাক্ষাৎ, শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্যের প্রতি গুরুত্ব প্রদান

    চাঁদপুর সেতুর টোল নিয়ে অংশীজনের মতামত সভা

    চাঁদপুরে পাউবোর কাজে ঠিকাদারের স্বেচ্ছাচারিতায় নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ, দাপ্তরিকভাবে কাজ বন্ধ রাখার নির্দেশ

    চব্বিশের ছাত্র-জনতার গণঅভ্যুত্থান: শহীদ শাহরিয়ারের পিতার (শ্বশুর) চিকিৎসায় পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    জনগণকে ক্ষমতায়ন ও তরুণদের আকাঙ্ক্ষা পূরণে কাজ করবে সরকার: উপদেষ্টা মাহদী আমিন

    ক্রীড়াঙ্গনকে রাজনীতিমুক্ত রাখার ঘোষণা, আবাহনী ক্লাব পরিদর্শনে ক্রীড়া প্রতিমন্ত্রী

    জেলা পরিষদ প্রশাসনের জায়গা কেউ অবৈধ ভাবে দখল করে রাখতে পারবে না:জেলা পরিষদের প্রশাসক

    কোন প্রকার মাদক, কিশোর গ্যাং,জুয়া , দখলবাজি, টেন্ডারবাজি,মব,মব চলবে না: সখিপুরে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী

    হাম আক্রান্ত শিশুর সংখ্যা বাড়ছেই ,গত ২৪ ঘণ্টায় হাম এবং হামের উপসর্গ নিয়ে আরও ৭ শিশুর মৃত্যু

    সরকার অঙ্গীকার বাস্তবায়নে পদক্ষেপ গ্রহণ করছে — মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

    দুর্গম পাহাড়ে চিকিৎসা সেবায় যেনো কোনো ত্রুটি না হয়-নির্দেশ পার্বত্য মন্ত্রীর

    সাগরিকায় তৃতীয় ওয়ানডেতে নিউজিল্যান্ডকে ৫৫ রানের বড় ব্যবধানে হারালো বাংলাদেশ


    • শুক্রবার, ১ মে, ২০২৬
      ওয়াক্তসময়
      সুবহে সাদিকভোর ৫:০৪
      সূর্যোদয়ভোর ৬:২৫
      যোহরদুপুর ১২:৫৬
      আছরবিকাল ৪:২১
      মাগরিবসন্ধ্যা ৭:২৭
      এশা রাত ৮:৪৭
  • সম্পাদক ও প্রকাশক : কামরুল হাসান বাবলু
    ই-মেইলঃ dk.kamrul@gmail.com
    copyright @ বাংলাদেশ দিনকাল / বিডি দিনকাল ( www.bddinkal.com )
    বিডি দিনকাল মাল্টি মিডিয়া (প্রা:) লিমিটেড প্রতিষ্ঠান।