
১০-০৯-২০২৬ খ্রিঃ তারিখ রোজ বৃহস্পতিবার গাজীপুর মেট্রোপলিটন পুলিশের মাসিক কল্যাণ সভা এবং অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। সকাল ১১:০০ ঘটিকায় গাজীপুর মেট্রোপলিটন পুলিশ সদর দপ্তরে কল্যাণ সভা অনুষ্ঠিত হয়। এ সভায় সভাপতিত্ব করেন জনাব মোঃ ইসরাইল হাওলাদার, পুলিশ কমিশনার (বর্তমানে অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতি প্রাপ্ত) , গাজীপুর মেট্টোপলিটন পুলিশ। এ সময় সার্বিক কল্যাণের লক্ষ্যে সকল পদমর্যাদার পুলিশ সদস্যদের বক্তব্য শোনেন। তারা ব্যক্তিগত ও সমষ্টিগত বিভিন্ন আবেদন এবং সমস্যার কথা তুলে ধরেন। তাদের আবেদন পূরণ ও সমস্যা সমাধানের জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা প্রদান করেন।
গত ০১.০৯.২০২৬ ইং কর্তব্য পালনকালে সড়ক দুর্ঘটনায় নিহত কং/ শামীম আহমেদের পরিবারকে আর্থিক সহায়তা সহ অন্যান্য সুযোগ সুবিধা প্রদানের কথা আলোচনা করা হয় । জিএমপি-গাজীপুরের সরকারি নিজস্ব জমিতে পুলিশ লাইন্স ও পর্যায়ক্রমে জিএমপি গাজীপুরের সকল থানা সরকারি জমিতে করার কথা বিস্তারিত আলোচনা করা হয় । প্রদত্ত বক্তব্যে পুলিশ কমিশনার মহোদয় জিএমপি তে কর্মরত পুলিশ সদস্যদের সার্বিক কল্যাণের আশ্বাস প্রদান করেন এবং ফোর্সের কল্যাণ নিশ্চিতের পাশাপাশি সেবা প্রত্যাশী জনগণকেও কাঙ্খিত সেবা প্রদানের জন্য সভায় অংশগ্রহণকারী পুলিশ সদস্যদের প্রতি আহ্বান জানান।
পরবর্তীতে ১২:০০ ঘটিকায় গাজীপুর মেট্রোপলিটন পুলিশ সদর দপ্তরের কনফারেন্স রুমে মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) জনাব মোহাম্মদ তাহেরুল হক চৌহান মহোদয় গাজীপুর মহানগর এলাকায় আইন শৃঙ্খলা নিশ্চিত কল্পে সংশ্লিষ্ট সকলকে সর্বোচ্চ গুরুত্ব প্রদানের আহবান জানান। জিএমপির বিভিন্ন ইউনিটে অনুদঘাটিত মামলা সমূহ উদঘাটন পূর্বক দ্রুত নিষ্পত্তি এবং ওয়ারেন্ট তামিলে যথাযথ ব্যবস্থা গ্রহণসহ ট্রাফিক ব্যবস্থাপনা নিবিড় পর্যবেক্ষণের জন্যও দিক নির্দেশনা প্রদান করেন এবং পেশাদারিত্বে সাফল্য অর্জনকারী পুলিশ সদস্যদের মাঝে পুরস্কার বিতরণ করেন।
উক্ত কল্যাণ এবং অপরাধ পর্যালোচনা সভায় গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনারবৃন্দ সহ গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সকল ইউনিটের পুলিশ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন ।
শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬ | |
| ওয়াক্ত | সময় |
|---|---|
| সুবহে সাদিক | ভোর ৫:২৭ |
| সূর্যোদয় | ভোর ৬:৪৩ |
| যোহর | দুপুর ১২:৫৫ |
| আছর | বিকাল ৪:২২ |
| মাগরিব | সন্ধ্যা ৭:০৬ |
| এশা | রাত ৮:২৩ |