আজ | | | |

শিরোনাম :

দেশের ইউনিয়ন পরিষদ নির্বাচন আয়োজনের প্রস্তুতি শুরু করেছে নির্বাচন কমিশন (ইসি) ওপার থেকে বিপুল অর্থ বিনিয়োগ করে দেশ অস্থিতিশীল করার চেষ্টা করছে ফ্যাসিবাদীরা: মীর সরফত আলী সপু আজ খুলনায় ‘নতুন কুঁড়ি স্পোর্টস’-এর দ্বিতীয় আসরের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকার বসুন্ধরায় ৩ দিনব্যাপী আন্তর্জাতিক কৃষি প্রযুক্তি মেলা শুরু জাতীয় সংসদের ৪র্থ অধিবেশন উপলক্ষে ডিএমপির গণবিজ্ঞপ্তি রাষ্ট্রপতির সঙ্গে চীনা মন্ত্রীর সাক্ষাৎ, দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদারের আহ্বান প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন চীনের কমিউনিস্ট পার্টির (সিপিসি) কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রী লিউ হাইশিং চীনের রেলওয়ে কনস্ট্রাকশন কর্পোরেশনের সাথে স্থানীয় সরকার বিভাগের বৈঠক: অবকাঠামো ও বিনিয়োগে সহযোগিতা জোরদারের আহ্বান প্রতিমন্ত্রীর পোশাক শিল্পে চলমান সহিংসতার নেপথ্যে রাজনৈতিক স্বার্থান্বেষী মহল:আন্তঃমন্ত্রণালয় সভা শেষে সাংবাদিকদের স্বরাষ্ট্রমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সিঙ্গাপুরের অনাবাসী হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ

লালমনিরহাট জেলা বিএনপির উদ্যোগে স্বেচ্ছাশ্রমে পরিত্যক্ত খেলার মাঠ সংস্কার

প্রকাশ: 2 December, 2025 2:58 pm

লালমনিরহাট প্রতিনিধি:লালমনিরহাট পৌরসভার বাবুপাড়াএলাকার ঐতিহ্যবাহী এম টি হোসেন ইনস্টিটিউট মাঠটি খেলার অনুপযোগী হয়ে পড়েছে। মাঠটির বিভিন্ন স্থানে খানাখন্দে ভরা এবং অল্প বৃষ্টিতেই জলাবদ্ধতার কারণে এই এলাকার তিন শতাধিক শিশুর খেলাধুলা বন্ধ হয়ে যায়। দীর্ঘ এক দশক থেকে এ অবস্থায় মাঠটি পড়ে রয়েছে। স্থানীয় শিশুদের আবেদনের প্রেক্ষিতে জেলা বিএনপির উদ্যোগে স্বেচ্ছাশ্রমে মাঠটিতে মাটি ভরাট করে খেলার উপযোগী করা হয়। মাঠটি খেলার উপযোগী হওয়ায় এলাকার শিশু ও অভিভাবকরা আনন্দিত।

দেখা যায়, দিনে দিনে ধ্বংসের মুখে পড়েছে লালমনিরহাটের পৌরসভা এলাকার ঐতিহ্যবাহী বাবুপাড়া এমটি হোসেন ইনস্টিটিউট খেলার মাঠটি। মাঠটির মাটি খুঁড়ে গর্ত করা আর নির্মাণ কাজের জন্য মাঠের মধ্য দিয়ে ভারী যানবাহন চলাচলের কারণে খানাখন্দে ভরে গেছে। দীর্ঘ এক দশকের বেশি সময় ধরে চলছে এ অবস্থা। ফলে স্থানীয় শিশু ও তরুণেরা খেলাধুলা করতে পারছেনা। ফলে স্থানীয় তরুণদের মধ্যে মাদকাসক্ত সহ বখাটেপনা প্রভাব বেড়ে চলছে।দীর্ঘ সময় এ অবস্থা চললেও প্রশাসন বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ মাঠটি ব্যবহার উপযোগী করে কোনরকম খেলাধুলার ব্যবস্থা করেননি। এর ফলে খেলাধুলাসহ বিভিন্ন প্রকার সাংস্কৃতিক অনুষ্ঠান থেকে বঞ্চিত ওই এলাকার শিশু ও তরুণেরা।

তাই শিশুদের সুস্বাস্থ্যের অধিকারী করার জন্য পড়াশোনার পাশাপাশি খেলাধুলার উপর গুরুত্ব বাড়াতে লালমনিহাট জেলা বিএনপির উদ্যোগে স্বেচ্ছাশ্রমে মাটি ভরাট করে দেয়।

মঙ্গলবার সকালে মাঠটির সংস্কার কাজের উদ্বোধন করেন জেলা বিএনপির সভাপতি ও নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু। মাঠটির ভরাট কাজে অংশ নেন বিএনপি ও এর অঙ্গ সংগঠনের ২ সহস্রাধিক নেতাকর্মী সহ স্থানীয়রা।এ সময় বিএনপি নেতা জানান,দীর্ঘ সময় ধরে এ খেলার মাঠটি ব্যবহার অযোগ্য হিসেবে পড়ে রয়েছে। এখানকার শিশু তরুণেরা খেলার কোন উপযোগী স্থান না পেয়ে বিপথগামী হচ্ছে। যেহেতু আমরা সরকারে নেই তাই নেতাকর্মীদের নিয়ে স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে খেলার মাঠটি মাটি দিয়ে খানা খন্দক ভরাট করে সমতল করে খেলার উপযোগী করে দেয়া হয়েছে। বিএনপি ক্ষমতায় গেলে এখানকার যে পুরনো সিনেমা হল রয়েছে সেটি সহ মাঠটি সংস্কার করে দেওয়া হবে। মাটি ভরাট উদ্বোধনকালে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার আশু রোগ মুক্তি কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়।

দীর্ঘ সময় পর পরিত্যক্ত থাকার পর এমটি হোসেন ইনস্টিটিউট মাঠটি খেলার উপযোগী হওয়ায় খুশি স্থানীয় অভিভাবক ও খেলোয়াড়রা।

রংপুর

আরও পড়ুন

গত ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ

  • আর্কাইভ

    দেশের ইউনিয়ন পরিষদ নির্বাচন আয়োজনের প্রস্তুতি শুরু করেছে নির্বাচন কমিশন (ইসি)

    আদিতমারীতে ‘সমতায় তারুণ্য’ প্রকল্পের অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত

    একটি উজ্জ্বল দৃষ্টান্ত পৃথিবীর বুকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী

    নাগেশ্বরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩ নতুন চিকিৎসকের যোগদান, হাসপাতাল পরিদর্শন করলেন এমপি আনোয়ারুল ইসলাম।

    কুড়িগ্রামে গ্রামীণ খেলাধুলায় মেতে উঠল সব বয়সী মানুষ, ফিরল শৈশবের স্মৃতি

    ঢাকায় গ্রাম পুলিশ মহাসমাবেশে আসার পথে অসুস্থ হয়ে ২ জনের মৃত্যু; পরিবারকে আর্থিক সহায়তা ও চাকরির ঘোষণা স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর

    ইতিহাস বিকৃতি রোধে শিক্ষার্থীদের সঠিক ইতিহাস জানাতে হবে: প্রতিমন্ত্রী আমিনুল হক

    বান্দরবানে ৫৫তম জাতীয় সমবায় দিবসে পার্বত্য মন্ত্রী সাচিং প্রু

    আগামী জানুয়ারি মাসের মধ্যে মাদ্রাসা শিক্ষার্থীদের জন্য চালু হচ্ছে আইসিটি ও ভাষা শিক্ষা কোর্স : ইউজিসি সদস্য ড. মামুন।

    ঢাকা মহানগর দক্ষিণ বিএনপিতে যুক্ত হচ্ছে আরও মুখ

    পার্বত্য অঞ্চলের কৃষকদের ভাগ্যোন্নয়নে কফি ও কাজুবাদাম চাষের অপার সম্ভাবনা: মন্ত্রী সাচিং প্রু এমপি

    নারীদের মানসিক স্বাস্থ্য সচেতনতায় উইমেন স্কোয়াডের বিশেষ সেশন অনুষ্ঠিত

    ওপার থেকে বিপুল অর্থ বিনিয়োগ করে দেশ অস্থিতিশীল করার চেষ্টা করছে ফ্যাসিবাদীরা: মীর সরফত আলী সপু

    দক্ষ প্রকৌশলী, উন্নত দেশ’ প্রতিপাদ্যে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করবে আইডিইবি

    আজ খুলনায় ‘নতুন কুঁড়ি স্পোর্টস’-এর দ্বিতীয় আসরের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    ঢাকার বসুন্ধরায় ৩ দিনব্যাপী আন্তর্জাতিক কৃষি প্রযুক্তি মেলা শুরু

    জাতীয় সংসদের ৪র্থ অধিবেশন উপলক্ষে ডিএমপির গণবিজ্ঞপ্তি

    রাষ্ট্রপতির সঙ্গে চীনা মন্ত্রীর সাক্ষাৎ, দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদারের আহ্বান

    প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন চীনের কমিউনিস্ট পার্টির (সিপিসি) কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রী লিউ হাইশিং

    চীনের রেলওয়ে কনস্ট্রাকশন কর্পোরেশনের সাথে স্থানীয় সরকার বিভাগের বৈঠক: অবকাঠামো ও বিনিয়োগে সহযোগিতা জোরদারের আহ্বান প্রতিমন্ত্রীর

    পোশাক শিল্পে চলমান সহিংসতার নেপথ্যে রাজনৈতিক স্বার্থান্বেষী মহল:আন্তঃমন্ত্রণালয় সভা শেষে সাংবাদিকদের স্বরাষ্ট্রমন্ত্রী

    শিক্ষাক্ষেত্রে ভৌগোলিক বৈষম্য দূর করতে পরিকল্পনা গ্রহণ করা হচ্ছে: ইউজিসি সদস্য ড. মামুন

    স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সিঙ্গাপুরের অনাবাসী হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ

    ইউনিয়ন পরিষদের ‘দফাদার’ পদ এখন ‘গ্রাম পুলিশ প্রধান’ এবং ‘মহল্লাদার’ হবেন ‘গ্রাম পুলিশ’

    ইশরাক হোসেনকে সভাপতি করে বাংলাদেশ মার্শাল আর্ট কনফেডারেশনের নতুন অ্যাডহক কমিটি

    কুড়িগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

    ৫০ নং ওয়ার্ডের মুন্সী মার্কেট এলাকায় শীর্ষ সন্ত্রাসী ও মাদক ডিলার নিলয়ের আস্তানায় বিএনপি নেতা সালাম সরকারের নেতৃত্বে আকস্মিক অভিযান

    মহামান্য রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান

    রাজস্ব বৃদ্ধিতে চিংড়ি মহাল পুনর্গঠনের সিদ্ধান্ত: আন্তঃমন্ত্রণালয় সভা অনুষ্ঠিত

    সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রীসভার বৈঠক অনুষ্ঠিত


    • রবিবার, ৮ নভেম্বর, ২০২৬
      ওয়াক্তসময়
      সুবহে সাদিকভোর ৫:৫১
      সূর্যোদয়ভোর ৭:০৮
      যোহরদুপুর ১২:৪২
      আছরবিকাল ৩:৫৩
      মাগরিবসন্ধ্যা ৬:১৬
      এশা রাত ৭:৩৩
  • সম্পাদক ও প্রকাশক : কামরুল হাসান বাবলু
    ই-মেইলঃ dk.kamrul@gmail.com
    copyright @ বাংলাদেশ দিনকাল / বিডি দিনকাল ( www.bddinkal.com )
    বিডি দিনকাল মাল্টি মিডিয়া (প্রা:) লিমিটেড প্রতিষ্ঠান।