
মোবারক বিশ্বাস, পাবনা :পাবনা জেলা নবঘোষিত জাতীয়তাবাদী তাঁতী দলের পরিচিত সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (২২ নভেম্বর) বেলা বারোটায় জেলা পরিষদের রশিদ হলে এ পরিচিতি সভা অনুষ্ঠিত হয়।
পাবনা জেলা তাঁতি দলের সভাপতি অধ্যাপক নাজিমুদ্দিন সাগরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সিনিয়র যুগ্ন আহবায়ক আব্দুস সামাদ খান মন্টু, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনা জেলা বিএনপির সদস্য সচিব এডভোকেট মাকসুদুর রহমান মাসুদ খন্দকার, জেলা বিএনপির যুগ্ন আহবায়ক নূর মোহাম্মদ মাসুম বাগা, পাবনা পৌর বিএনপির যুগ্ম সম্পাদক আরিফ হোসেন।
পরিচিতি সভায় ১০১ সদস্য বিশিষ্ট কমিটির সদস্যদের ও ১০ সদস্য বিশিষ্ট উপদেষ্টা কমিটির নাম ঘোষণা করে পরিচয় করিয়ে দেন জেলা বিএনপি’র যুগ্ন আহবায়ক নূর মোহাম্মদ মাসুম বগা।
পরিচিতি সভায় জেলা, থানা ও পৌর তাঁতী দলের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
পরিচিতি সভায় জেলা বিএনপি সদস্য সচিব অ্যাডভোকেট মাসুদ খন্দকার বলেন, শুধু পদ পদবী নিলেই চলবে না, দলের জন্য কাজ করতে হবে। ফ্যাসিস্ট আওয়ামীলীগ এর জ্বালাও পোড়াও ও দেশ বিরোধী কর্মকাণ্ডের বিরুদ্ধে অবস্থান নিয়ে এবং জনগণকে সাথে নিয়ে প্রতিরোধ গড়ে তুলতে হবে।
সিনিয়র যুগ্ন আহবায়ক আব্দুস সামাদ খান মুন্টু বলেন, আওয়ামী লীগের সাথে বিএনপি নেতা-কর্মীদের কারো সাথে সম্পর্ক থাকলে বা আওয়ামীলীগ নেতা-কর্মীদের আশ্রয়-প্রশ্রয় দিলে তার বিরুদ্ধে দলীয় ব্যবস্থা নেওয়া হবে। আওয়ামীলীগকে প্রতিপক্ষ ভেবে তাদের বিরুদ্ধে অবস্থান নিতে হবে। আওয়ামী লীগের দেশবিরোধী সকল কর্মকাণ্ড রুখে দিতে হবে। তাঁতী দলের সভাপতি সাগর বলেন, যারা পদ-পদবী পেয়েছেন, তারা দলের জন্য কাজ করবেন। বিএনপি ও তাঁতী দল ঘোষিত সকল কর্মসুচীতে অংশ গ্রহন করতে হবে। পর পর ৩ বার দলীয় সভায় অনুপস্থিত থাকলে তার পদ বিলুপ্ত হয়ে যাবে। জনগণের সাথে সম্পৃক্ত থেকে আওয়ামীলীগের দেশ বিরোধী সকল কর্মকান্ড রুখে দিতে হবে।
জেলা তাঁতি দলের সাধারণ সম্পাদক বাহারুল বিশ্বাস উপজেলার নেতৃবৃন্দকে নির্দেশ দেন, ফ্যাসিষ্টরা যে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে, তার বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে, কোন ছাড় নয়। সন্ত্রাসীরা কোন আঘাত করলে, প্রতিঘাত করতে হবে। আওয়ামীলীগ যারা করে তাদেরকে বন্ধু নয়, শত্রু ভাবতে হবে।
অনুষ্ঠান পরিচালনা করেন জেলা তাঁতী দলের সাধারণ সম্পাদক বাহারুল বিশ্বাস।
রবিবার, ২২ নভেম্বর, ২০২৬ | |
| ওয়াক্ত | সময় |
|---|---|
| সুবহে সাদিক | ভোর ৫:৫৮ |
| সূর্যোদয় | ভোর ৭:১৭ |
| যোহর | দুপুর ১২:৪৪ |
| আছর | বিকাল ৩:৫০ |
| মাগরিব | সন্ধ্যা ৬:১১ |
| এশা | রাত ৭:৩০ |