
নড়াইলের কালিয়ায় বিএনপির নেতাকর্মীদের মোটরসাইকেল ও গাড়িবহরে অতর্কিত হামলা করেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ। এ সময় বেশ কয়েকটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেওয়া হয়। হামলায় কালিয়া উপজেলা বিএনপির কৃষক দলের সাংগঠনিক সম্পাদকশাহিনুর শেখ (৪০) ও বিএনপি নেতা সোহেল মোল্লা (৪৫) নিহত হয়েছেন এবং আহত হয়েছেন বেশ কয়েকজন।
বুধবার (১৮ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে কালিয়া পৌরসভার বিভিন্ন সড়কে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সন্ত্রাস ও নৈরাজ্যের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা ৪০-৫০টি মোটরসাইকেল ও গাড়ি নিয়ে একটি প্রতিবাদী শোভাযাত্রা বের করেন। শোভাযাত্রাটি পৌরসভার বেন্দারচর গ্রামের রাস্তা দিয়ে বিপ্লব বিশ্বাসের বাড়ির পূর্ব পাশে খালের কাছে পৌঁছালে আগে থেকে অবস্থান নেওয়া তিন থেকে চার শতাধিক কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতাকর্মী হামলা চালায়।
এ সময় শোভাযাত্রায় অংশ নেওয়া বিএনপির নেতাকর্মীদের মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেওয়া হয়। এতে আহত হন- কালিয়া পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. মফিজুর রহমান (৪২), কালিয়া উপজেলা কৃষক দলের সাংগঠনিক সম্পাদক শাহীন (৪৫) এবং বিএনপি নেতা সোহেল শেখ (৩৫)। তাদের কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে শাহীন ও সোহেল শেখের শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য খুলনায় নেওয়ার পথে মারা যান।
কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইদ্রিস আলী দুজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় কারা জড়িত, তা তদন্ত করা হচ্ছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের কর্মীরা এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকতে পারেন।
এ বিষয়ে কালিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) রবিন হালদার বলেন, ‘আমি শুনেছি, লোক মারা গেছেন। বিস্তারিত পরে জানা যাবে।’
বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬ | |
| ওয়াক্ত | সময় |
|---|---|
| সুবহে সাদিক | ভোর ৫:৫৬ |
| সূর্যোদয় | ভোর ৭:১৫ |
| যোহর | দুপুর ১২:৪৪ |
| আছর | বিকাল ৩:৫১ |
| মাগরিব | সন্ধ্যা ৬:১২ |
| এশা | রাত ৭:৩১ |