আজ | | | |

শিরোনাম :

বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারের কল্যাণে রাষ্ট্রের সাধ্য ও সামর্থ্য অনুযায়ী সম্মান ও সহযোগিতার ধারা অব্যাহত থাকবে:প্রধানমন্ত্রী তারেক রহমান যথাযথ মর্যাদা ও উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে সশস্ত্র বাহিনী দিবস ২০২৬ উদযাপিত:রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শিখা অনির্বাণে পুষ্পস্তবক অর্পণ যুব উন্নয়ন কার্যক্রমে গতিশীলতা আনয়ন ও জ্বালানি সংকট নিরসনে বায়োগ্যাস পল্লী গড়ার ঘোষণা: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান বাণী দিয়েছেন পাঁচ ধাপে যেসব ইউপিতে ভোট :দেশের ৪ হাজার ৩৩২টি ইউনিয়ন পরিষদে (ইউপি) পাঁচ ধাপে নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি) সন্ত্রাসী, অগ্নিসন্ত্রাসী ও খুনিদের পরিষ্কার জবাব দিয়ে দিতে হবে—এনাফ ইজ এনাফ ,যথেষ্ট হয়েছে, আর নয়: প্রধানমন্ত্রী তারেক রহমান এবার সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদকে গ্রেফতার করেছে উত্তরা পশ্চিম থানা পুলিশ তুরাগের ১৮ নম্বর সেক্টর থেকে অভিনেত্রী জ্যোতিকা জ্যোতিকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ শিশুদের ভবিষ্যৎ সুরক্ষায় এশিয়ার দেশগুলোকে বাজেট বাড়াতে হবে : থাইল্যান্ডে আঞ্চলিক সংলাপে মাহ্‌দী আমিন পলাতক অপশক্তি দেশে-বিদেশে প্রমাণ করেছে তারা কেন ঘৃণিত ও ধিকৃত: মাহ্দী আমিন

কৃষি গবেষণায় বরাদ্দ বৃদ্ধি করছে সরকার: ইউজিসি সদস্য অধ্যাপক ড. আব্দুল্লাহ-আল-মামুন

প্রকাশ: 21 November, 2026 1:09 pm

কৃষি গবেষণায় বরাদ্দ বৃদ্ধি করে খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন,কৃষি পণ্য রপ্তানি ও এগ্রিটেকের বিকাশ ঘটাতে কাজ করছে সরকার বলে জানিয়েছেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) সদস্য অধ্যাপক ড. আব্দুল্লাহ-আল-মামুন।

শনিবার (২১ নভেম্বর ২০২৬) বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) ‘Strengthening BAU-Industry Collaboration for Research Excellence, Innovation and Commercialization’ শীর্ষক কর্মশালা এবং দেশের শীর্ষ শিল্প ও আর্থিক প্রতিষ্ঠানের সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অধ্যাপক ড. মামুন বলেন, কৃষি বাংলাদেশের অর্থনীতি ও খাদ্যনিরাপত্তার অন্যতম প্রধান ভিত্তি। জনসংখ্যা বৃদ্ধি, জলবায়ু পরিবর্তন এবং বৈশ্বিক খাদ্য চাহিদার প্রেক্ষাপটে কৃষি উৎপাদন বাড়ানোর পাশাপাশি উৎপাদন ব্যবস্থাকে আরও আধুনিক ও প্রযুক্তিনির্ভর করা প্রয়োজন। এ জন্য কৃষি গবেষণায় বিনিয়োগ ও বরাদ্দ বাড়ানো হচ্ছে। বিশ্ববিদ্যালয়গুলোতে পরিচালিত গবেষণার ফলাফল যেন মাঠপর্যায়ে কৃষকের কাজে লাগে এবং বাণিজ্যিকভাবে ব্যবহার করা যায়, সে বিষয়েও গুরুত্ব দিতে হবে।

তিনি বলেন, কৃষিপণ্যের উৎপাদন বাড়ানোর পাশাপাশি গুণগত মান, সংরক্ষণ, প্রক্রিয়াজাতকরণ ও বাজারজাতকরণের সক্ষমতা বাড়ানো জরুরি। আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের কৃষিপণ্যের চাহিদা ও রপ্তানি সম্ভাবনা কাজে লাগাতে হলে নিরাপদ খাদ্য উৎপাদন, আন্তর্জাতিক মান বজায় রাখা এবং কৃষিপণ্যের ভ্যালু চেইন উন্নয়নে কার্যকর উদ্যোগ নিতে হবে।

এগ্রিটেক বা প্রযুক্তিনির্ভর কৃষির সম্ভাবনা তুলে ধরে ইউজিসি সদস্য বলেন, বিশ্বজুড়ে কৃষিতে কৃত্রিম বুদ্ধিমত্তা (AI), ইন্টারনেট অব থিংস (IoT), সেন্সর প্রযুক্তি, ড্রোন, রোবটিকস এবং প্রিসিশন ফার্মিংয়ের ব্যবহার বাড়ছে। এসব প্রযুক্তির মাধ্যমে জমির অবস্থা পর্যবেক্ষণ, আবহাওয়ার পূর্বাভাস, রোগবালাই শনাক্তকরণ, সেচ ও সারের সঠিক ব্যবহার এবং উৎপাদন ব্যবস্থাপনা আরও কার্যকর করা সম্ভব।

বাংলাদেশেও এগ্রিটেকের বিপুল সম্ভাবনা রয়েছে। তবে এ সম্ভাবনা কাজে লাগাতে হলে কৃষি বিশ্ববিদ্যালয়, প্রযুক্তি প্রতিষ্ঠান, গবেষক, উদ্যোক্তা এবং শিল্পপ্রতিষ্ঠানের মধ্যে সমন্বিত উদ্যোগ গড়ে তুলতে হবে। বিশ্ববিদ্যালয়ের গবেষণাকে উদ্ভাবনী পণ্য ও সেবায় রূপান্তর, কৃষিভিত্তিক স্টার্টআপ গড়ে তোলা এবং তরুণ উদ্যোক্তাদের জন্য বিনিয়োগ ও প্রযুক্তিগত সহায়তা নিশ্চিত করা প্রয়োজন। একই সঙ্গে দেশের কৃষকের আর্থসামাজিক অবস্থা ও স্থানীয় বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ প্রযুক্তি উদ্ভাবন করতে হবে।

বর্তমান সরকারের কৃষি ও কৃষককেন্দ্রিক উদ্যোগের প্রসঙ্গ তুলে তিনি বলেন, কৃষকের উৎপাদন ব্যয় কমানো, কৃষি উপকরণ সহজলভ্য করা, আধুনিক কৃষিযন্ত্রের ব্যবহার বাড়ানো এবং কৃষকের উৎপাদিত পণ্যের ন্যায্যমূল্য নিশ্চিত করা কৃষির টেকসই উন্নয়নের জন্য গুরুত্বপূর্ণ। কৃষক কার্ড কর্মসূচি, কৃষিঋণ মওকুফ, সার ও কৃষি উপকরণে সহায়তা, খাল খনন ও পুনঃখনন, সেচব্যবস্থার উন্নয়ন এবং কৃষির যান্ত্রিকীকরণের মতো উদ্যোগ কৃষি উৎপাদন ও কৃষকের সক্ষমতা বৃদ্ধিতে ভূমিকা রাখতে পারে।

তিনি আরও বলেন, কৃষির উন্নয়ন শুধু উৎপাদন বৃদ্ধির মধ্যে সীমাবদ্ধ থাকলে চলবে না। কৃষিপণ্য সংরক্ষণে আধুনিক অবকাঠামো, হিমাগার ও কোল্ড চেইন ব্যবস্থা, কৃষিপণ্য প্রক্রিয়াজাতকরণ শিল্প এবং রপ্তানিমুখী বাজারব্যবস্থা গড়ে তুলতে হবে। কৃষককে শুধু উৎপাদক হিসেবে নয়, একজন সফল কৃষি উদ্যোক্তা হিসেবে গড়ে তোলার পরিবেশ তৈরি করতে হবে।

উক্ত কর্মশালায় ০৯ টি শিল্প প্রতিষ্ঠান এর সাথে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের MOU স্বাক্ষরিত হয়।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় রিসার্চ সিস্টেমের (বাউরেস) পরিচালক অধ্যাপক ড. মোঃ আবুল হাশেম। মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাউরেসের সহযোগী পরিচালক-২ অধ্যাপক ড. এ. কে. এম. আহসান কবীর। ধন্যবাদ জ্ঞাপন করেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ডিন পরিষদের আহ্বায়ক অধ্যাপক ড. মোঃ আব্দুল মজিদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. মোঃ রফিকুল ইসলাম সরদার।

কর্মশালায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, গবেষক, শিল্পপ্রতিষ্ঠানের প্রতিনিধি, উদ্যোক্তা ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে গবেষণার বাণিজ্যিকীকরণ এবং কৃষি উদ্যোক্তাদের ভূমিকা ও সম্ভাবনা নিয়ে আলোচনা ও মতবিনিময় অনুষ্ঠিত হয়।

রাজধানী শিক্ষাঙ্গন/ক্যাম্পাস

আরও পড়ুন

গত ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ

  • আর্কাইভ

    কৃষি গবেষণায় বরাদ্দ বৃদ্ধি করছে সরকার: ইউজিসি সদস্য অধ্যাপক ড. আব্দুল্লাহ-আল-মামুন

    বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারের কল্যাণে রাষ্ট্রের সাধ্য ও সামর্থ্য অনুযায়ী সম্মান ও সহযোগিতার ধারা অব্যাহত থাকবে:প্রধানমন্ত্রী তারেক রহমান

    যথাযথ মর্যাদা ও উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে সশস্ত্র বাহিনী দিবস ২০২৬ উদযাপিত:রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শিখা অনির্বাণে পুষ্পস্তবক অর্পণ

    যুব উন্নয়ন কার্যক্রমে গতিশীলতা আনয়ন ও জ্বালানি সংকট নিরসনে বায়োগ্যাস পল্লী গড়ার ঘোষণা: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

    তারেক রহমানের জন্মদিনে শেকৃবি ক্যাম্পাসে ছাত্রদলের বৃক্ষরোপণ

    প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে মেডিকেল ও ডেন্টাল সাবেক ছাত্রদল নেতৃবৃন্দের দোয়া ও তবারক বিতরণ

    সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান বাণী দিয়েছেন

    হাটহাজারী মাদ্রাসার বার্ষিক মাহফিলে প্রধানমন্ত্রীর জন্য দোয়া প্রার্থনা;

    সম্প্রীতি ও সাম্যের বন্ধনে বাংলাদেশকে একটি মানবিক ও সমৃদ্ধ রাষ্ট্রে পরিণত করাই প্রধানমন্ত্রী তারেক রহমানের লক্ষ্য”—প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল

    তারেক রহমানের জন্মদিনে পল্লবী–রূপনগরে দোয়া মাহফিল, সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা

    একাডেমিয়া-ইন্ডাস্ট্রি কোলাবরেশনের মাধ্যমে বেকার সমস্যার সমাধান হবে : ইউজিসি সদস্য ড. মামুন

    পাঁচ ধাপে যেসব ইউপিতে ভোট :দেশের ৪ হাজার ৩৩২টি ইউনিয়ন পরিষদে (ইউপি) পাঁচ ধাপে নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)

    উত্তরায় পুলিশের হাতে গ্রেফতার সাবেক শিক্ষামন্ত্রী নাহিদকে অবশেষে কারাগারে পাঠালেন আদালত

    আহত নেতাকর্মীদের দেখতে চমেক হাসপাতালে প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল; সর্বোচ্চ চিকিৎসা সেবার নির্দেশ

    সন্ত্রাসী, অগ্নিসন্ত্রাসী ও খুনিদের পরিষ্কার জবাব দিয়ে দিতে হবে—এনাফ ইজ এনাফ ,যথেষ্ট হয়েছে, আর নয়: প্রধানমন্ত্রী তারেক রহমান

    এবার সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদকে গ্রেফতার করেছে উত্তরা পশ্চিম থানা পুলিশ

    তুরাগের ১৮ নম্বর সেক্টর থেকে অভিনেত্রী জ্যোতিকা জ্যোতিকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ

    নড়াইলের কালিয়ায় বিএনপির নেতাকর্মীদের মোটরসাইকেল ও গাড়িবহরে নিষিদ্ধ আওয়ামীলীগের অতর্কিত হামলায় বিএনপির দুই নেতা নিহত

    চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সম্ভাবনাকে কাজে লাগিয়ে শিক্ষা ও গবেষণায় এগিয়ে নিতে সব ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে: প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল

    শিশুদের ভবিষ্যৎ সুরক্ষায় এশিয়ার দেশগুলোকে বাজেট বাড়াতে হবে : থাইল্যান্ডে আঞ্চলিক সংলাপে মাহ্‌দী আমিন

    ভিন্নমাত্রা ফাউন্ডেশন আয়োজিত জাতীয় আর্ট ও ক্যালিগ্রাফি প্রতিযোগিতা ২০২৬ এর পুরস্কার বিতরনী অনুষ্ঠিত

    উত্তরা পশ্চিম থানা পুলিশ এর বিশেষ অভিযানে এবার আটক নিষিদ্ধ সংগঠন ঈশ্বরগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক সায়মন

    পরিত্যাক্ত অবস্থায় ১ টি ওয়ান শুটার গান এবং ১ রাউন্ড লীডবল কার্তুজ উদ্ধার করেছে এসআরবি কুষ্টিয়া

    পলাতক অপশক্তি দেশে-বিদেশে প্রমাণ করেছে তারা কেন ঘৃণিত ও ধিকৃত: মাহ্দী আমিন

    সীমান্ত থেকে ছাত্রদলের সাবেক সভাপতি শ্রাবণের ভাই নিষিদ্ধ ছাত্রলীগ নেতা মানিক (৪০)কে গ্রেফতার করেছে পুলিশ

    নবীজির জীবনাদর্শ তুলে ধরতে তানযীমুল উম্মাহয় সীরাত প্রেজেন্টেশন

    নিষিদ্ধ আওয়ামী লীগের তুরাগ থানা কমিটির যুগ্ম আহ্বায়ক ওসমান (৪১)কে গ্রেফতার করেছে তুরাগ থানা

    শুধু চাকরিপ্রার্থী নয়, উদ্যোক্তা হিসেবে গড়ে তোলা হবে শিক্ষার্থীদের: ইউজিসি সদস্য ড. মামুন

    আগামী ৩০ নভেম্বর (সোমবার) কুষ্টিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।

    হত্যাচেষ্টা মামলায় ফ্যাসিস্ট এমপি মমতাজ গ্রেপ্তার


    • শনিবার, ২১ নভেম্বর, ২০২৬
      ওয়াক্তসময়
      সুবহে সাদিকভোর ৫:৫৮
      সূর্যোদয়ভোর ৭:১৭
      যোহরদুপুর ১২:৪৪
      আছরবিকাল ৩:৫০
      মাগরিবসন্ধ্যা ৬:১১
      এশা রাত ৭:৩০
  • সম্পাদক ও প্রকাশক : কামরুল হাসান বাবলু
    ই-মেইলঃ dk.kamrul@gmail.com
    copyright @ বাংলাদেশ দিনকাল / বিডি দিনকাল ( www.bddinkal.com )
    বিডি দিনকাল মাল্টি মিডিয়া (প্রা:) লিমিটেড প্রতিষ্ঠান।