আজ | | | |

শিরোনাম :

সড়ক, নৌ ও রেলমন্ত্রী শেখ রবিউল আলম এমপি’র সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টার সৌজন্য সাক্ষাৎ ১৮০ দিনের কর্মপরিকল্পনা বাস্তবায়নের নির্ভুল অগ্রগতি প্রতিবেদন তৈরির নির্দেশনা স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর মাত্র ১২৫ টাকায় তদবির ছাড়া চাকরি পাওয়া গত ২০ বছরের ইতিহাসে বিরল’: ভূমি ও পার্বত্য চট্টগ্রাম প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল প্রধানমন্ত্রী তারেক রহমান আজ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে তাঁর কার্যালয়ে ন্যাশনাল এডিটরস কাউন্সিলের নেতাদের সঙ্গে বৈঠক করেন আনোয়ারায় ‘সিইআইজেড’ এর ভিত্তিপ্রস্তর স্থাপন:বাংলাদেশের শিল্প খাতে এক নতুন ও ঐতিহাসিক যুগের সূচনা ঢাকা-নারিতা সরাসরি ফ্লাইট চালুর মধ্য দিয়ে বাংলাদেশ ও জাপানের দ্বিপক্ষীয় সম্পর্ক আরও দৃঢ় হবে: বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম জাপান বাংলাদেশের বিশ্বস্ত বন্ধু: বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবস, ২০২৬ উপলক্ষে রচনা প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কার প্রদান শুধু চাকরি নয়, কৃষিভিত্তিক শিল্প গড়ে তুলতে হবে: শেকৃবির নবীনদের স্থানীয় সরকার মন্ত্রী অস্থায়ী রাষ্ট্রপতি হিসেবে দায়িত্বের প্রথম দিনে জাতীয় স্মৃতিসৌধ ও জিয়া–খালেদার সমাধিতে হাফিজ, সঙ্গে ইশরাক এর শ্রদ্ধা নিবেদন

ইশরাক হোসেনের আহ্বান: গুজবে কান না দিয়ে খালেদা জিয়ার সুস্থতায় দোয়া করুন

প্রকাশ: 3 December, 2025 5:58 pm

বিএনপির মনোনীত ঢাকা-৬ আসনের প্রার্থী ইশরাক হোসেন বলেছেন,দেশনেত্রী বেগম খালেদা জিয়া আগের চেয়ে বর্তমানে ভালো অবস্থায় আছেন এবং সর্বোচ্চ চিকিৎসাসেবা পাচ্ছেন। তাঁর অসুস্থতা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো গুজবে কান না দিয়ে সবাইকে তাঁর সুস্থতার জন্য দোয়া করার আহ্বান জানান তিনি।

তিনি বলেন ,দেশনেত্রীর বর্তমান অবস্থা সম্পর্কে দলীয়ভাবে দায়িত্বশীল ও স্পষ্টভাবে জনগণকে যথাসময়ে জানানো হবে। ইতিমধ্যে জানানো হয়েছে, তিনি যে অবস্থায় হাসপাতালে ভর্তি হয়েছিলেন, তার চেয়ে এখন আলহামদুলিল্লাহ তিনি ভালো অবস্থায় রয়েছেন।

বুধবার (৩ ডিসেম্বর) রাজধানীর গোপীবাগে তাঁর নিজ বাসভবনে ওয়ারি থানা বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর উদ্যোগে আয়োজিত এক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।

ইশরাক হোসেন বলেন, “দেশনেত্রী বেগম খালেদা জিয়া গুরুতর অসুস্থ অবস্থায় কয়েকদিন ধরে হাসপাতালে ভর্তি রয়েছেন। সারা দেশের মানুষ ও বিশ্ববাসী তাঁর জন্য দোয়া করছেন। বিশ্বের বিভিন্ন দেশ থেকে বিশেষজ্ঞ চিকিৎসকরা আসছেন। ইতোমধ্যে জানানো হয়েছে, তিনি আগের চেয়ে এখন ভালো অবস্থায় আছেন—আলহামদুলিল্লাহ। তাই গুজবে বিভ্রান্ত না হয়ে সবাই দোয়া করবেন।”

আওয়ামী লীগের শাসনামলে সংঘটিত গণহত্যার বিচার দাবি করে তিনি বলেন, “আমরা সুষ্ঠু বিচার চাই এবং যারা এর সঙ্গে জড়িত ছিল প্রত্যেকের দৃষ্টান্তমূলক শাস্তি চাই। কেউ যদি আওয়ামী লীগকে পছন্দ করত কিন্তু সে যদি গণহত্যা বা নির্যাতনের সঙ্গে জড়িত না থাকে, তাহলে তাদের কাছেও আমাদের যেতে হবে, ভোট চাইতে হবে।”

তিনি আরও বলেন, “গত বছর যে গণহত্যা হয়েছে, তা দেশের মানুষ ভুলে যায়নি। ১৯৭১ সালের গণহত্যার বিচার হয়নি, কিন্তু এবারের গণহত্যার বিচার হতেই হবে—এর কোনো বিকল্প নেই।”

দেশের সংস্কার ও গণতন্ত্র প্রসঙ্গে ইশরাক হোসেন বলেন, “একদলীয় শাসনব্যবস্থা বাতিল করে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠার মাধ্যমে সবচেয়ে বড় সংস্কার করেছে বিএনপি। আমরা জনগণের আশা-আকাঙ্ক্ষা অনুযায়ী একটি গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চাই। এর জন্য সবচেয়ে জরুরি হলো নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন ব্যবস্থা।”

তিনি প্রতিশ্রুতি দিয়ে বলেন, “প্রত্যেক পাঁচ বছর পর পর যেন কোনো দলই ভোটব্যবস্থাকে নিয়ন্ত্রণ করতে না পারে, সেটাই আমাদের লক্ষ্য। জনগণ যাকে ভোট দিয়ে ক্ষমতায় আনবে, আমরা সেটাই মেনে নেব। আমরা শতভাগ সুষ্ঠু ভোট চাই।”

দলের শৃঙ্খলা বিষয়ে তিনি বলেন, “যারা বিএনপির নাম ভাঙিয়ে চাঁদাবাজি ও অন্যায় করেছে, তাদের ইতোমধ্যে দল থেকে বহিষ্কার করা হয়েছে। ভবিষ্যতে যারা এসব করবে, দল তাদের কোনো পদে রাখবে না। আমরা সবাই দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সততা থেকে শিক্ষা নিতে চাই।”

ওয়ারি থানা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব লিয়াকত আলী-এর সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন যুগ্ম আহ্বায়ক আরিফ, মোজ্জামেল হক, শিরীন, মোহাম্মদ ইব্রাহিম, মোবারক হোসেন, কাইয়ূমসহ থানা বিএনপির নেতাকর্মীরা।

রাজধানী রাজনীতি

আরও পড়ুন

গত ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ

  • আর্কাইভ

    সড়ক, নৌ ও রেলমন্ত্রী শেখ রবিউল আলম এমপি’র সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টার সৌজন্য সাক্ষাৎ

    ১৮০ দিনের কর্মপরিকল্পনা বাস্তবায়নের নির্ভুল অগ্রগতি প্রতিবেদন তৈরির নির্দেশনা স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর

    মাত্র ১২৫ টাকায় তদবির ছাড়া চাকরি পাওয়া গত ২০ বছরের ইতিহাসে বিরল’: ভূমি ও পার্বত্য চট্টগ্রাম প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল

    প্রধানমন্ত্রী তারেক রহমান আজ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে তাঁর কার্যালয়ে ন্যাশনাল এডিটরস কাউন্সিলের নেতাদের সঙ্গে বৈঠক করেন

    রাণীশংকৈলে স্বামী-স্ত্রীর কলহ ও বিচ্ছেদ-ফেসবুকে ক্ষমা চেয়ে ইউপি সদস্যের আত্মহত্যা

    আনোয়ারায় ‘সিইআইজেড’ এর ভিত্তিপ্রস্তর স্থাপন:বাংলাদেশের শিল্প খাতে এক নতুন ও ঐতিহাসিক যুগের সূচনা

    কাফরুল থানা যুবদল কর্মী মো.ইউসুফ হত্যা মামলার রহস্য উদ্ঘাটন এবং ঘটনায় জড়িত সাতজনকে গ্রেফতার

    ঢাকা-নারিতা সরাসরি ফ্লাইট চালুর মধ্য দিয়ে বাংলাদেশ ও জাপানের দ্বিপক্ষীয় সম্পর্ক আরও দৃঢ় হবে: বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম

    জাপান বাংলাদেশের বিশ্বস্ত বন্ধু: বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম

    মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবস, ২০২৬ উপলক্ষে রচনা প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কার প্রদান

    শুধু চাকরি নয়, কৃষিভিত্তিক শিল্প গড়ে তুলতে হবে: শেকৃবির নবীনদের স্থানীয় সরকার মন্ত্রী

    অস্থায়ী রাষ্ট্রপতি হিসেবে দায়িত্বের প্রথম দিনে জাতীয় স্মৃতিসৌধ ও জিয়া–খালেদার সমাধিতে হাফিজ, সঙ্গে ইশরাক এর শ্রদ্ধা নিবেদন

    মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক সেনাসদর নির্বাচনী পর্ষদ-২০২৬ এর আনুষ্ঠানিক উদ্বোধন

    চাঁদপুর জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মাহবুব আনোয়ার বাবলু ইন্তেকাল করেছেন :মির্জা ফখরুল ইসলাম আলমগীর এর শোকবার্তা

    রংপুর বিভাগের মাঠ নেতাদের সাথে মতবিনিময় করেছেন দলের চেয়ারম্যান প্রধানমন্ত্রী তারেক রহমান

    পরিত্যক্ত সুধাসদন থেকে মো. সাকিল (২০) নামে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ

    রাজনৈতিক বিতর্ক নয়, গবেষণা ও উদ্ভাবনে গুরুত্ব দেওয়ার আহ্বান স্থানীয় সরকার মন্ত্রীর

    ২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব কুষ্টিয়া

    গণতন্ত্র শক্তিশালীকরণ ও অর্থনৈতিক পুনর্গঠনে কাজ করছে সরকার: স্থানীয় সরকার মন্ত্রী

    ঐক্যবদ্ধ বাংলাদেশ ও মাদকমুক্ত সমাজ গঠনে ক্রীড়ার বিকল্প নেই–যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

    বাঁশখালীতে বন্যার্তদের পাশে ছাত্রদল নেতা আফজাল রহমান, ৩০০ পরিবার পেল ত্রাণ

    আলোচনা করে জুলাই সনদকে প্রতিষ্ঠার তাগিদ রিজভীর

    চতুর্থ শ্রেণি থেকে খেলাধুলা হবে বাধ্যতামূলক, লিখিত ও ব্যবহারিক পরীক্ষা থাকবে: আমিনুল হক

    জিয়াউর রহমানের হত্যাকারী মেজর মোজাফফরের বিচার সেনা আইনেই সম্পন্ন হবে- স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

    জিয়াউল আহসানের রূপগঞ্জে জলসিঁড়ি আবাসন প্রকল্পের বিলাসবহুল বাড়িতে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)

    পল্লবীর ক্যাম্পে বিশুদ্ধ পানির নতুন উদ্যোগ: ‘প্রতিটি ক্যাম্পে নিরাপদ পানি, বছরজুড়ে ফ্রি চিকিৎসা দেওয়া হবে’—আমিনুল হক

    জনগণই দেশের প্রকৃত মালিক, আত্মমর্যাদাশীল রাষ্ট্র প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর: ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল

    বাংলাদেশের সামাজিক পরিবেশ-পরিস্থিতি বিবেচনায় তায়কোয়ান্দোর মতো আত্মরক্ষামূলক ক্রীড়া গঠনমূলক ভূমিকা রাখতে পারে: বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুলের

    দেশের ১০ জেলায় স্পোর্টস ভিলেজ নির্মাণের পরিকল্পনা সরকারের : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ আমিনুল হক

    শনিবার প্রধানমন্ত্রীর তেজগাঁও কার্যালয়ের ‘করবী’ হলে অনুষ্ঠিত সংবাদ সম্মেলন অনুষ্ঠিত


    • বুধবার, ২৯ জুলাই, ২০২৬
      ওয়াক্তসময়
      সুবহে সাদিকভোর ৫:০৩
      সূর্যোদয়ভোর ৬:২৭
      যোহরদুপুর ১:০৫
      আছরবিকাল ৪:২৮
      মাগরিবসন্ধ্যা ৭:৪৩
      এশা রাত ৯:০৬
  • সম্পাদক ও প্রকাশক : কামরুল হাসান বাবলু
    ই-মেইলঃ dk.kamrul@gmail.com
    copyright @ বাংলাদেশ দিনকাল / বিডি দিনকাল ( www.bddinkal.com )
    বিডি দিনকাল মাল্টি মিডিয়া (প্রা:) লিমিটেড প্রতিষ্ঠান।