আজ | | | |

শিরোনাম :

৬১ জেলার ৮.৫২ কোটি ভূমির রেকর্ড ডিজিটালাইজেশনে বাংলাদেশ সরকার ও ইউএনডিপির চুক্তি স্বাক্ষর বিদেশ পালিয়ে যাওয়ার পথে রাজধানীর আন্ডারওয়ার্ল্ডের সেই আলোচিত শীর্ষ সন্ত্রাসী রাজাবাজারের সুইডেন আসলামকে গ্রেপ্তার পোশাক শ্রমিকদের যৌক্তিক ও ন্যায়সংগত মজুরি নির্ধারণে মজুরি বোর্ডের ওপর আস্থা রয়েছে: মাহ্দী আমিন হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় ৭ কেজি ৫০০ গ্রাম (৬৪৩ ভরি) ওজনের ১৫টি ডিম্বাকৃতির স্বর্ণের পেস্টসহ ৩ জনকে আটক বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারের কল্যাণে রাষ্ট্রের সাধ্য ও সামর্থ্য অনুযায়ী সম্মান ও সহযোগিতার ধারা অব্যাহত থাকবে:প্রধানমন্ত্রী তারেক রহমান যথাযথ মর্যাদা ও উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে সশস্ত্র বাহিনী দিবস ২০২৬ উদযাপিত:রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শিখা অনির্বাণে পুষ্পস্তবক অর্পণ যুব উন্নয়ন কার্যক্রমে গতিশীলতা আনয়ন ও জ্বালানি সংকট নিরসনে বায়োগ্যাস পল্লী গড়ার ঘোষণা: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান বাণী দিয়েছেন পাঁচ ধাপে যেসব ইউপিতে ভোট :দেশের ৪ হাজার ৩৩২টি ইউনিয়ন পরিষদে (ইউপি) পাঁচ ধাপে নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি) সন্ত্রাসী, অগ্নিসন্ত্রাসী ও খুনিদের পরিষ্কার জবাব দিয়ে দিতে হবে—এনাফ ইজ এনাফ ,যথেষ্ট হয়েছে, আর নয়: প্রধানমন্ত্রী তারেক রহমান

৩৭টি পাবলিক বিশ্ববিদ্যালয়ে একাডেমিয়া-ইন্ডাস্ট্রি সেমিনার এবং ১৫০০ এর অধিক MOU স্বাক্ষর সম্পন্ন: ইউজিসি সদস্য ড. মামুন।

প্রকাশ: 24 November, 2026 3:15 pm

সরকারের নির্বাচনী ইশতেহারে ঘোষিত একাডেমিয়া-ইন্ডাস্ট্রি কোলাবোরেশন বাস্তবায়নে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জিত হয়েছে। গত আট মাসে দেশের ৩৭টি পাবলিক বিশ্ববিদ্যালয়ে একাডেমিয়া-ইন্ডাস্ট্রি কোলাবোরেশনবিষয়ক সেমিনার আয়োজন এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও শিল্পপ্রতিষ্ঠানের মধ্যে ১ হাজার ৫০০টিরও বেশি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষর সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) সদস্য অধ্যাপক ড. আব্দুল্লাহ-আল-মামুন।

মঙ্গলবার (২৪ নভেম্বর ২০২৬) জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসিউরেন্স সেল (আইকিউএসি) আয়োজিত ‘Industry-Academia Collaboration’ শীর্ষক সেমিনারে কী-নোট স্পিকার হিসেবে বক্তব্য প্রদানকালে অধ্যাপক ড. আব্দুল্লাহ-আল-মামুন এসব কথা বলেন। সেমিনারের প্রতিপাদ্য ছিল ‘Bridging Knowledge with Industry for a Sustainable Future’।

তিনি বলেন, বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহারে উচ্চশিক্ষার সঙ্গে কর্মক্ষেত্রের সংযোগ বৃদ্ধি এবং একাডেমিয়া-ইন্ডাস্ট্রি সহযোগিতা জোরদার করার অঙ্গীকার করা হয়েছিল। সেই অঙ্গীকার বাস্তবায়নে ইউজিসি বিশ্ববিদ্যালয়গুলোকে সম্পৃক্ত করে ধারাবাহিকভাবে কাজ করছে। ৩৭টি বিশ্ববিদ্যালয়ে সেমিনার আয়োজন এবং ১ হাজার ৫০০টির বেশি MoU স্বাক্ষর এ উদ্যোগের একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি। তবে শুধু সমঝোতা স্মারক স্বাক্ষরের মধ্যেই এ কার্যক্রম সীমাবদ্ধ রাখলে চলবে না; এসব চুক্তির কার্যকর বাস্তবায়ন নিশ্চিত করতে হবে।

অধ্যাপক ড. মামুন বলেন, বিশ্ববিদ্যালয়গুলোতে অর্জিত জ্ঞান, গবেষণা ও উদ্ভাবনকে শিল্পপ্রতিষ্ঠানের বাস্তব চাহিদার সঙ্গে সংযুক্ত করতে হবে। বর্তমানে অনেক ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ের পাঠ্যক্রম ও শিল্পপ্রতিষ্ঠানের চাহিদার মধ্যে সমন্বয়ের ঘাটতি রয়েছে। ফলে শিক্ষার্থীরা ডিগ্রি অর্জন করলেও কর্মক্ষেত্রে প্রয়োজনীয় ব্যবহারিক দক্ষতা ও অভিজ্ঞতার অভাব অনুভব করেন। এ ব্যবধান দূর করতে বিশ্ববিদ্যালয় ও শিল্পপ্রতিষ্ঠানের মধ্যে দীর্ঘমেয়াদি এবং কার্যকর অংশীদারত্ব গড়ে তোলা জরুরি।

তিনি আরও বলেন, একাডেমিয়া-ইন্ডাস্ট্রি সহযোগিতার আওতায় শিল্পপ্রতিষ্ঠানের অভিজ্ঞ ও দক্ষ পেশাজীবীদের বিশ্ববিদ্যালয়ে অতিথি শিক্ষক হিসেবে ক্লাস নেওয়ার সুযোগ তৈরি করতে হবে। পাশাপাশি শিক্ষার্থীদের জন্য ইন্টার্নশিপ, ইন্ডাস্ট্রি ভিজিট, হাতে-কলমে প্রশিক্ষণ এবং শিল্পপ্রতিষ্ঠানের বাস্তব প্রকল্পে কাজ করার সুযোগ বাড়াতে হবে। এতে শিক্ষার্থীরা পড়াশোনার পাশাপাশি কর্মক্ষেত্রের বাস্তব অভিজ্ঞতা অর্জন করতে পারবেন এবং স্নাতক শেষ করার পর চাকরির বাজারে আরও প্রতিযোগিতামূলক হয়ে উঠবেন।

তিনি বলেন, শিল্পপ্রতিষ্ঠানের প্রতিনিধিদের সম্পৃক্ত করে বিশ্ববিদ্যালয়ের পাঠ্যক্রম নিয়মিত পর্যালোচনা ও যুগোপযোগী করতে হবে। শিল্পখাতের চাহিদা অনুযায়ী দক্ষ মানবসম্পদ তৈরির পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের গবেষণালব্ধ জ্ঞান ও উদ্ভাবনকে বাণিজ্যিক উৎপাদন এবং শিল্পক্ষেত্রে ব্যবহারের উপযোগী করে তুলতে হবে। এ জন্য যৌথ গবেষণা, প্রযুক্তি উদ্ভাবন এবং গবেষণার ফলাফল শিল্পপ্রতিষ্ঠানে প্রয়োগের ওপর গুরুত্ব দিতে হবে।

অধ্যাপক ড. মামুন বলেন, সরকারের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে বিশ্ববিদ্যালয়গুলোতে ইন্টার্নশিপ ও শিল্প-একাডেমিয়া সহযোগিতা সম্প্রসারণের পাশাপাশি প্রতিটি সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ইন্ডাস্ট্রি লিয়াজোঁ সেল গঠন এবং নিয়মিত জব ফেয়ার আয়োজনের বিষয়টিও গুরুত্ব পাচ্ছে। স্নাতক পর্যায়ে ৩ থেকে ৬ মাসের পেইড ইন্টার্নশিপকে শিক্ষাক্রমের অংশ করার পরিকল্পনাও রয়েছে। এসব উদ্যোগ বাস্তবায়িত হলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা আরও কর্মমুখী হবে এবং শিক্ষার্থীদের কর্মসংস্থানের সুযোগ বাড়বে।

তিনি আরও বলেন, বিশ্ববিদ্যালয় শুধু চাকরিপ্রার্থী তৈরি করবে না; বরং গবেষণা, উদ্ভাবন ও উদ্যোক্তা তৈরির কেন্দ্র হিসেবেও গড়ে উঠবে। একাডেমিয়া ও ইন্ডাস্ট্রির মধ্যে কার্যকর অংশীদারত্ব প্রতিষ্ঠা করা গেলে নতুন প্রযুক্তি উদ্ভাবন, শিল্পের উৎপাদনশীলতা বৃদ্ধি, নতুন কর্মসংস্থান সৃষ্টি এবং জাতীয় অর্থনীতির বিকাশ ত্বরান্বিত হবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রইস উদ্দিন।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সাবিনা শারমিন, ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আলী নূর এবং বিডিজবস ডটকমের প্রধান নির্বাহী কর্মকর্তা ও সহপ্রতিষ্ঠাতা এ. কে. এম. ফাহিম মাশরুর।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসিউরেন্স সেল (আইকিউএসি) এ সেমিনারের আয়োজন করে।

রাজধানী শিক্ষাঙ্গন/ক্যাম্পাস

আরও পড়ুন

গত ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ

  • আর্কাইভ

    ৩৭টি পাবলিক বিশ্ববিদ্যালয়ে একাডেমিয়া-ইন্ডাস্ট্রি সেমিনার এবং ১৫০০ এর অধিক MOU স্বাক্ষর সম্পন্ন: ইউজিসি সদস্য ড. মামুন।

    ৬১ জেলার ৮.৫২ কোটি ভূমির রেকর্ড ডিজিটালাইজেশনে বাংলাদেশ সরকার ও ইউএনডিপির চুক্তি স্বাক্ষর

    আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাইফেরত এক যাত্রীর শরীরে লুকানো ৩ কোটি ৭৮ লাখ টাকার মূল্যে ১৮টি স্বর্ণের বার উদ্ধার

    বিদেশ পালিয়ে যাওয়ার পথে রাজধানীর আন্ডারওয়ার্ল্ডের সেই আলোচিত শীর্ষ সন্ত্রাসী রাজাবাজারের সুইডেন আসলামকে গ্রেপ্তার

    পাবনা জেলা নবঘোষিত তাঁতী দলের পরিচিত সভা অনুষ্ঠিত

    ন্যাশনাল একাডেমিয়া-ইন্ডাস্ট্রি ফ্রেমওয়ার্ক চূড়ান্ত করা হচ্ছে: ইউজিসি সদস্য ড. মামুন

    পোশাক শ্রমিকদের যৌক্তিক ও ন্যায়সংগত মজুরি নির্ধারণে মজুরি বোর্ডের ওপর আস্থা রয়েছে: মাহ্দী আমিন

    হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় ৭ কেজি ৫০০ গ্রাম (৬৪৩ ভরি) ওজনের ১৫টি ডিম্বাকৃতির স্বর্ণের পেস্টসহ ৩ জনকে আটক

    চট্টগ্রামে যথাযোগ্য মর্যাদায় সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উদযাপিত; অনুষ্ঠানে অর্থমন্ত্রী ও ভূমি প্রতিমন্ত্রীর অংশগ্রহণ

    ৩.৯৪৯ গ্রাম মাদকদ্রব্য গাঁজা’সহ  ১ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে এসআরবি কুষ্টিয়া

    পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের সিলেটের বাসভবনে পেট্রোল বোমা নিক্ষেপ : ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী’র গভীর উদ্বেগ প্রকাশ

    কৃষি গবেষণায় বরাদ্দ বৃদ্ধি করছে সরকার: ইউজিসি সদস্য অধ্যাপক ড. আব্দুল্লাহ-আল-মামুন

    বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারের কল্যাণে রাষ্ট্রের সাধ্য ও সামর্থ্য অনুযায়ী সম্মান ও সহযোগিতার ধারা অব্যাহত থাকবে:প্রধানমন্ত্রী তারেক রহমান

    যথাযথ মর্যাদা ও উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে সশস্ত্র বাহিনী দিবস ২০২৬ উদযাপিত:রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শিখা অনির্বাণে পুষ্পস্তবক অর্পণ

    যুব উন্নয়ন কার্যক্রমে গতিশীলতা আনয়ন ও জ্বালানি সংকট নিরসনে বায়োগ্যাস পল্লী গড়ার ঘোষণা: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

    তারেক রহমানের জন্মদিনে শেকৃবি ক্যাম্পাসে ছাত্রদলের বৃক্ষরোপণ

    প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে মেডিকেল ও ডেন্টাল সাবেক ছাত্রদল নেতৃবৃন্দের দোয়া ও তবারক বিতরণ

    সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান বাণী দিয়েছেন

    হাটহাজারী মাদ্রাসার বার্ষিক মাহফিলে প্রধানমন্ত্রীর জন্য দোয়া প্রার্থনা;

    সম্প্রীতি ও সাম্যের বন্ধনে বাংলাদেশকে একটি মানবিক ও সমৃদ্ধ রাষ্ট্রে পরিণত করাই প্রধানমন্ত্রী তারেক রহমানের লক্ষ্য”—প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল

    তারেক রহমানের জন্মদিনে পল্লবী–রূপনগরে দোয়া মাহফিল, সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা

    একাডেমিয়া-ইন্ডাস্ট্রি কোলাবরেশনের মাধ্যমে বেকার সমস্যার সমাধান হবে : ইউজিসি সদস্য ড. মামুন

    পাঁচ ধাপে যেসব ইউপিতে ভোট :দেশের ৪ হাজার ৩৩২টি ইউনিয়ন পরিষদে (ইউপি) পাঁচ ধাপে নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)

    উত্তরায় পুলিশের হাতে গ্রেফতার সাবেক শিক্ষামন্ত্রী নাহিদকে অবশেষে কারাগারে পাঠালেন আদালত

    আহত নেতাকর্মীদের দেখতে চমেক হাসপাতালে প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল; সর্বোচ্চ চিকিৎসা সেবার নির্দেশ

    সন্ত্রাসী, অগ্নিসন্ত্রাসী ও খুনিদের পরিষ্কার জবাব দিয়ে দিতে হবে—এনাফ ইজ এনাফ ,যথেষ্ট হয়েছে, আর নয়: প্রধানমন্ত্রী তারেক রহমান

    এবার সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদকে গ্রেফতার করেছে উত্তরা পশ্চিম থানা পুলিশ

    তুরাগের ১৮ নম্বর সেক্টর থেকে অভিনেত্রী জ্যোতিকা জ্যোতিকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ

    নড়াইলের কালিয়ায় বিএনপির নেতাকর্মীদের মোটরসাইকেল ও গাড়িবহরে নিষিদ্ধ আওয়ামীলীগের অতর্কিত হামলায় বিএনপির দুই নেতা নিহত

    চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সম্ভাবনাকে কাজে লাগিয়ে শিক্ষা ও গবেষণায় এগিয়ে নিতে সব ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে: প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল


    • মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬
      ওয়াক্তসময়
      সুবহে সাদিকভোর ৬:০০
      সূর্যোদয়ভোর ৭:১৯
      যোহরদুপুর ১২:৪৫
      আছরবিকাল ৩:৫০
      মাগরিবসন্ধ্যা ৬:১১
      এশা রাত ৭:৩০
  • সম্পাদক ও প্রকাশক : কামরুল হাসান বাবলু
    ই-মেইলঃ dk.kamrul@gmail.com
    copyright @ বাংলাদেশ দিনকাল / বিডি দিনকাল ( www.bddinkal.com )
    বিডি দিনকাল মাল্টি মিডিয়া (প্রা:) লিমিটেড প্রতিষ্ঠান।