আজ | | | |

শিরোনাম :

রাজধানীতে পাহাড়ি ফলের বাজার সম্প্রসারণ ও কোল্ড স্টোরেজ স্থাপনের ঘোষণা পার্বত্য সচিবের দেশের অর্থনৈতিক খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনার দৃঢ় অঙ্গীকার প্রধানমন্ত্রী তারেক রহমান’র প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি বাস্তবায়ন: বিরোধীদলীয় এমপিদের অনুকূলে ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানের উন্নয়নে বিশেষ বরাদ্দ একটি উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে শিক্ষার্থীদের প্রস্তুত থাকতে হবে:সংসদ ভবনে শিক্ষার্থীদের উদ্দেশে প্রধানমন্ত্রী তারেক রহমান আজ সকালে রাজধানীর আগারগাঁওয়ের শেরেবাংলা নগরে স্পারসো কার্যালয় পরিদর্শন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধানমন্ত্রীর মালয়েশিয়া-চীন সফর বাংলাদেশের কূটনীতিতে নতুন মাইলফলক: স্থানীয় সরকার মন্ত্রী চীনে রাষ্ট্রীয় সফর শেষে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধানমন্ত্রী তারেক রহমানকে বেইজিংয়ের গ্রেট হলে উষ্ণ অভ্যর্থনা জানিয়েছেন চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন কাজাখস্তানের প্রধানমন্ত্রী ওলজাস বেকতেনভ বেইজিংয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান ও তাঁর সহধর্মিণীকে লাল গালিচা সংবর্ধনা ও গার্ড অব অনার

গত ১৭ বছর ধরে দেশের মানুষ যে নির্বাচনের অপেক্ষা করছে, তাকে কোনোভাবে বিতর্কিত করা যাবে না: সাইফুল হক

প্রকাশ: 10 December, 2025 4:57 pm

বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেছেন, গত ১৭ বছর ধরে দেশের মানুষ যে নির্বাচনের অপেক্ষা করছে, তাকে কোনোভাবে বিতর্কিত করা যাবে না। অতীতের মতো আগামী নির্বাচন বিতর্কিত হলে পরবর্তী সংসদ ও সরকারও বিতর্কিত হবে। দেশ-বিদেশে সরকারের গ্রহণযোগ্যতাও প্রশ্নবিদ্ধ হতে পারে। তাই সরকার ও নির্বাচন কমিশনকে সর্বোচ্চ নিরপেক্ষতা ও দক্ষতার পরিচয় দিতে হবে।

বুধবার রাজধানীর সেগুনবাগিচায় দলের কেন্দ্রীয় কার্যালয়ের সংহতি মিলনায়তনে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সংবাদ সম্মেলনে সাইফুল হক এসব কথা বলেন।

এতে লিখিত বক্তব্য উত্থাপন করেন দলের রাজনৈতিক পরিষদ সদস্য বহ্নিশিখা জামালী। এসময় উপস্থিত ছিলেন রাজনৈতিক পরিষদ সদস্য আকবর খান মীর মোফাজ্জল হোসেন মোশতাক, কেন্দ্রীয় কমিটির সদস্য সাইফুল ইসলাম, সিকদার হারুন মাহমুদ, সংগঠক মোহাম্মদ সালাউদ্দিন, যুবরান আলী জুয়েল, স্বাধীন মিয়া, আরিফুল ইসলাম আরিফ প্রমুখ। রাজনৈতিক প্রতিযোগিতাকে কোনভাবেই সহিংসতা আর জবরদখলের পর্যায়ে নিয়ে না যাওয়ার জন্য রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানান সাইফুল হক।

তিনি বলেন, নির্বাচন যত এগিয়ে আসছে, এ নির্বাচন নিয়ে জনমনে ততই সংশয়, উদ্বেগ ও আশংকা বেড়ে চলেছে। দেশের বিভিন্ন এলাকায় নির্বাচনী প্রচার-প্রচারণা ও সভা-সমাবেশ ঘিরে সহিংসতা ঘটে চলেছে। এটা আইনশৃঙ্খলার পরিস্থিতির চরম অবনতিরই প্রমাণ।

তিনি বলেন, একেকজন প্রার্থী হাজার হাজার বিলবোর্ড, ফেস্টুন, নানা রংয়ের পোস্টার সাটিয়ে কোটি কোটি টাকা খরচ করছেন। নানা লোভ ও প্রলোভন দেখিয়ে, অগ্রীম মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে ভোটারদের বিভ্রান্ত করে চলেছেন। এই পরিস্থিতি চলতে থাকলে অবাধ, নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য নির্বাচন অনুষ্ঠান গুরুতর ঝুঁকির মধ্যে পড়ে যাবে।

নির্বাচনে কালো টাকার খেলা বন্ধ করতে নির্বাচন কমিশনকে দ্রুত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়ে সাইফুল হক বলেন, অবাধ ও অংশগ্রহণমূলক নির্বাচনের গুরুত্বপূর্ণ বাধা কালো টাকার খেলা। মনোনয়নপত্রের জামানত কুড়ি হাজার থেকে বাড়িয়ে পঞ্চাশ হাজার টাকা এবং নির্বাচনী ব্যয় পঁচিশ লাখ থেকে বাড়ানো হয়েছে। এতে আগামীতে সৎ ও দেশপ্রেমিক মানুষের পক্ষে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা প্রায় অসম্ভব হয়ে পড়ছে।

তিনি বলেন, এ অবস্থা চলতে থাকলে আগামী জাতীয় সংসদও কালো টাকার মালিক, ব্যবসায়ী আর রাজনৈতিক-অর্থনৈতিক মাফিয়াদের ক্লাবে পরিণত হবে। এটা হবে গণঅভ্যুত্থান পরবর্তী রাজনীতি ও রাজনৈতিক দলসমূহের বিরাট পরাজয়। নির্বাচনে প্রশাসনিক ম্যানিপুলেশন, ধর্মের ব্যবহার, সাম্প্রদায়িকতা, সন্ত্রাস, মাস্তানি, জবরদস্তি ও জবর দখল বন্ধে কঠোর পদক্ষেপ নিতে নির্বাচন কমিশন ও সরকারের প্রতি আহবান জানান সাইফুল হক।

সংবাদ সম্মেলনে জানানো হয়, আগামী ১২ ডিসেম্বর থেকে জাতীয় সংসদ নির্বাচনের জন্য বিপ্লবী ওয়ার্কার্স পার্টির মনোনয়ন ফরম বিতরণ শুরু হবে। দলের কেন্দ্রীয় দপ্তর থেকে এই মনোনয়ন ফরম সংগ্রহ করা যাবে।

রাজধানী রাজনীতি

আরও পড়ুন

গত ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ

  • আর্কাইভ

    সবুজ বাংলাদেশ গড়তে বেশি বেশি গাছ লাগাতে বিএনপি নেতা আব্দুর রাজ্জাকের আহবান

    রাজধানীতে পাহাড়ি ফলের বাজার সম্প্রসারণ ও কোল্ড স্টোরেজ স্থাপনের ঘোষণা পার্বত্য সচিবের

    শোকবার্তা : বরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার-এর মৃত্যুতে স্থানীয় সরকার মন্ত্রীর শোক

    দেশের অর্থনৈতিক খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনার দৃঢ় অঙ্গীকার প্রধানমন্ত্রী তারেক রহমান’র

    কুড়িগ্রামে নানা আয়োজনে মাসব্যাপী বাণিজ্য মেলার শুভ উদ্বোধন

    প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি বাস্তবায়ন: বিরোধীদলীয় এমপিদের অনুকূলে ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানের উন্নয়নে বিশেষ বরাদ্দ

    একটি উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে শিক্ষার্থীদের প্রস্তুত থাকতে হবে:সংসদ ভবনে শিক্ষার্থীদের উদ্দেশে প্রধানমন্ত্রী তারেক রহমান

    আজ সকালে রাজধানীর আগারগাঁওয়ের শেরেবাংলা নগরে স্পারসো কার্যালয় পরিদর্শন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    বিকেএসপি পরিচালনা বোর্ডের ৪০তম সভা অনুষ্ঠিত

    প্রধানমন্ত্রীর মালয়েশিয়া-চীন সফর বাংলাদেশের কূটনীতিতে নতুন মাইলফলক: স্থানীয় সরকার মন্ত্রী

    কেআইবিতে চাঁদাবাজির প্রতিবাদে কৃষিবিদের ওপর হামলার অভিযোগ, শেকৃবিতে প্রতিবাদ সমাবেশ

    তরুণ শিল্পীদের তুলির আঁচড় আমাদের অদম্য সাহস ও আত্মত্যাগের ইতিহাস স্মরণ করিয়ে দেয়: প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল 

    চীনে রাষ্ট্রীয় সফর শেষে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান

     পার্বত্য চট্টগ্রামে গৎবাঁধা পদ্ধতিতে প্রকল্প চালানো আর যাবে না- বললেন পার্বত্য প্রতিমন্ত্রী

    প্রধানমন্ত্রী তারেক রহমানকে বেইজিংয়ের গ্রেট হলে উষ্ণ অভ্যর্থনা জানিয়েছেন চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং

    প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন কাজাখস্তানের প্রধানমন্ত্রী ওলজাস বেকতেনভ

    বেইজিংয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান ও তাঁর সহধর্মিণীকে লাল গালিচা সংবর্ধনা ও গার্ড অব অনার

    ধানমন্ত্রী তারেক রহমান চীনের দালিয়ানে বিশ্ব অর্থনৈতিক ফোরামে অংশ নেয়া শেষে বেইজিংয়ের উদ্দেশে যাত্রা

    চীনের দালিয়ানে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বার্ষিক সম্মেলনে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

    কথায় নয়, বর্তমান সরকার কাজে বিশ্বাসী: ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল

    প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের (ডব্লিউইএফ) প্রেসিডেন্ট ও সিইও

    বাইপাস সড়কের কাজ দ্রুত শুরু করার দাবিতে উলিপুরে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত।

    কুড়িগ্রামে অসহায় দরিদ্র নারীদের সেলাই মেশিন বিতরণ

    ২৩ জুন আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী:নগরের নিরাপত্তা বজায় রাখতে পুরো ঢাকাকে নিরাপত্তার চাদরে ঢেকে ফেলার পরিকল্পনা

    সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হকের জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত

    প্রধানমন্ত্রী তারেক রহমান কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে লাল গালিচা সংবর্ধনা

    প্রধানমন্ত্রী তারেক রহমান প্রথমবারের মতো সরকারি সফরে মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ছেড়েছেন

    মুন্সীগঞ্জ জেলার উন্নয়ন কার্যক্রম পরিদর্শন করেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল

    শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ধারণ করেই দেশগঠনে কাজ করছে সরকার—- ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল

    বেনজীর আহমেদকে দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া অত্যন্ত দ্রুততার সাথে এগিয়ে চলছে- স্বরাষ্ট্রমন্ত্রী


    • মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬
      ওয়াক্তসময়
      সুবহে সাদিকভোর ৪:৪৭
      সূর্যোদয়ভোর ৬:১৫
      যোহরদুপুর ১:০২
      আছরবিকাল ৪:২০
      মাগরিবসন্ধ্যা ৭:৪৯
      এশা রাত ৯:১৭
  • সম্পাদক ও প্রকাশক : কামরুল হাসান বাবলু
    ই-মেইলঃ dk.kamrul@gmail.com
    copyright @ বাংলাদেশ দিনকাল / বিডি দিনকাল ( www.bddinkal.com )
    বিডি দিনকাল মাল্টি মিডিয়া (প্রা:) লিমিটেড প্রতিষ্ঠান।