আজ শুক্রবার | ১৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১লা মে, ২০২৬ খ্রিস্টাব্দ |১৪ই জিলকদ, ১৪৪৭ হিজরি | রাত ৪:০০

শিরোনাম :

পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নে সরকারের কার্যক্রম জাতিসংঘে তুলে ধরলেন পার্বত্য চট্টগ্রাম মন্ত্রণালয় সচিব ১৪ টি উড়োজাহাজ কিনতে আজ যুক্তরাষ্ট্রের উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান বোয়িংয়ের সঙ্গে  চুক্তি স্বাক্ষর করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বেলারুশের রাষ্ট্রদূতের সাক্ষাৎ স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইউনেস্কো প্রতিনিধিদলের সাক্ষাৎ:পুলিশ প্রশিক্ষণে সহযোগিতা দিবে ইউনেস্কো যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর সাথে ইউনেস্কো প্রতিনিধির নেতৃত্বে জাতিসংঘের প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিনের সাথে চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ: মানবসম্পদ উন্নয়ন ও কর্মসংস্থান নিয়ে আলোচনা নতুন সরকারকে বিপদে ফেলতে মরিয়া বিএডিসির আওয়ামী ও জামাত সংশ্লিষ্ট কর্মকর্তারা আর্থিকভাবে অসচ্ছল মানুষের অ্যাকসেস টু জাস্টিস বা ন্যায়বিচার প্রাপ্তি নিশ্চিত করতে সুনির্দিষ্ট পরিকল্পনা হাতে নিয়েছে সরকার: প্রধানমন্ত্রী তারেক রহমান স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বর্তমানে বাংলাদেশে জঙ্গিবাদের কোনো অস্তিত্ব নেই প্রধানমন্ত্রীর জনপ্রশাসন মন্ত্রণালয় বিষয়ক উপদেষ্টার সাথে ঢাকাস্থ ব্রিটিশ হাইকমিশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

জয়-পরাজয়ের ঊর্ধ্বে জনগণের অধিকার : ইশরাক

প্রকাশ: ১৫ ডিসেম্বর, ২০২৫ ৬:৩০ অপরাহ্ণ

ঢাকা-৬ আসনে বিএনপির মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বলেছেন, রাজনীতি কেবল ক্ষমতায় যাওয়ার লড়াই নয়; রাজনীতির মূল লক্ষ্য হলো জনগণের অধিকার নিশ্চিত করা। তিনি বলেন, “নির্বাচনে অংশ নেওয়া মানেই জয়-পরাজয় থাকবে। কিন্তু জয়ী হওয়ার জন্য জনগণের ভোটাধিকার ক্ষুণ্ন করা বা ফ্যাসিবাদ কায়েম করার রাজনীতি আমরা বিশ্বাস করি না। জয়-পরাজয়ের ঊর্ধ্বে জনগণের অধিকার।

সোমবার ১৫ ডিসেম্বর রাজধানীর সূত্রাপুর কমিউনিটি সেন্টারে সূত্রাপুর থানার থানা ৪৪ নম্বর ওয়ার্ডের এর উদ্যোগে এক উঠান বৈঠকে তিনি এসব কথা বলেন।

ইশরাক বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি ২০২৬ সালের জাতীয় নির্বাচন বাংলাদেশের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণ। টানা তিনটি নির্বাচনে জনগণ ভোট দিতে না পারায় দেশে ফ্যাসিবাদী শাসন প্রতিষ্ঠিত হয়েছিল। দীর্ঘ ১৭ বছরের নিপীড়নের পর ২০২৪ সালের গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে জনগণ অবাধ নির্বাচনের পথ তৈরি করেছে।

তিনি জানান, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) আনুষ্ঠানিকভাবে নির্বাচনে অংশগ্রহণ করবে এবং ঢাকা-৬ আসন থেকে তাকে ধানের শীষ প্রতীকে মনোনয়ন দেওয়া হয়েছে। তিনি বলেন, “আমরা চাই জনগণের সরাসরি ভোটে নির্বাচিত সরকারের কাছে শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরের মাধ্যমে গণতন্ত্রকে স্থায়ী রূপ দিতে।

বিএনপির গণতান্ত্রিক ঐতিহ্যের কথা তুলে ধরে এই তরুণ নেতা বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন এবং বিএনপির হাত ধরেই দেশে নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা চালু হয়েছিল। তিনি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ত্যাগের কথা স্মরণ করে বলেন, জনগণের অধিকার রক্ষায় বিএনপি কখনো আপস করেনি।

ইশরাক বলেন, যারা বাংলাদেশের গণতন্ত্রকে বাধাগ্রস্ত করতে চায়, যারা জনগণের ক্ষমতায়নের মাধ্যমে নির্বাচিত সরকার না রেখে নিজেদের সুবিধার জন্য একটি পুতুল সরকার প্রতিষ্ঠা করতে চায়—তারাই আজ ওসমান হাদীর ওপর হত্যাকাণ্ড কিংবা হত্যাচেষ্টা চালিয়েছে। তারাই অতীতে বাংলাদেশের গণতন্ত্রকে হত্যা করেছে। দেশে যত গুম, খুন ও নিপীড়নের ঘটনা ঘটেছে, তার পেছনের পরিকল্পনাকারী শক্তিও তারাই। এই সকল অপকর্মের সঙ্গে আওয়ামী লীগ এবং তাদের নেতৃত্ব জড়িত ছিল যারা ক্ষমতার লোভে অন্ধ হয়ে বাংলাদেশের মানুষের ওপর নির্যাতনের স্টিমরোলার চালিয়েছে।

তিনি বিএনপির ৩১ দফা কর্মসূচির আলোকে সুশাসন, আইনের শাসন, কর্মসংস্থান সৃষ্টি, দারিদ্র্য বিমোচন, উন্নত শিক্ষা ও স্বাস্থ্যব্যবস্থা গড়ে তোলার অঙ্গীকার করেন। স্বাস্থ্য খাতে ‘হেলথ কার্ড’ বা স্বাস্থ্য বিমা চালুর প্রস্তাব দিয়ে তিনি বলেন, এতে সাধারণ মানুষ বিনামূল্যে বা স্বল্পমূল্যে উন্নত চিকিৎসা সেবা পাবে।

শিক্ষা ব্যবস্থাকে জ্ঞানভিত্তিক ও চাহিদানির্ভর করার ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, গবেষণা ও প্রযুক্তিনির্ভর শিক্ষার মাধ্যমে দেশকে এগিয়ে নিতে হবে, যাতে মেধাবীরা বিদেশে গিয়ে আর স্থায়ীভাবে থেকে না যায়।

ঢাকা-৬ আসনের স্থানীয় সমস্যা নিয়ে তিনি রাস্তা-ঘাটের বেহাল অবস্থা, গ্যাস সংকট, স্বাস্থ্যসেবা ও শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়নের প্রতিশ্রুতি দেন। পাশাপাশি সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার অঙ্গীকার করে বলেন, “বাংলাদেশে ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই সমান নাগরিক। আমরা কোনো ধরনের সাম্প্রদায়িকতা বরদাস্ত করবো না।”

ইশরাক হোসেন বলেন, নির্বাচনে জয়ী হোন বা না হোন, তিনি আজীবন জনগণের পাশে থেকেই রাজনীতি করবেন। তিনি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করেন, আহত নেতা ওসমান শরীফ হাদির আরোগ্য কামনা করেন এবং বিজয় দিবস উপলক্ষে সবাইকে শুভেচ্ছা জানান।

উপস্থিত ছিলেন সুত্রাপুর এর বিশিষ্ট ব্যবসায়ী আলহাদ হাবিবুর রহমান জুম্মা, এম এস মন্টু, শ্রী তপন ঘোষ মহাদেব মোদক , এডভোকেট নাসরিন বেগম, শিক্ষক মোহাম্মদ হাসান, সুত্রাপুর থানা বিএনপির আহবায়ক শেখ আজিজুল ইসলাম, সুত্রাপুর থানার প্রথম যুগ্ম আহবায়ক দেলোয়ার হোসেন মোল্লা, ৪৪ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি তারেক আহমেদ, সম্পাদক মোঃ হাসান খান প্রদীপ সহ সূত্রাপুর থানা এবং ৪৪ নম্বর ওয়ার্ড বিএনপির নেতাকর্মী ও জনগণ।

রাজধানী রাজনীতি

আরও পড়ুন

গত ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ

  • আর্কাইভ

    পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নে সরকারের কার্যক্রম জাতিসংঘে তুলে ধরলেন পার্বত্য চট্টগ্রাম মন্ত্রণালয় সচিব

    ১৪ টি উড়োজাহাজ কিনতে আজ যুক্তরাষ্ট্রের উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান বোয়িংয়ের সঙ্গে  চুক্তি স্বাক্ষর করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস

    এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বেলারুশের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

    স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইউনেস্কো প্রতিনিধিদলের সাক্ষাৎ:পুলিশ প্রশিক্ষণে সহযোগিতা দিবে ইউনেস্কো

    যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর সাথে ইউনেস্কো প্রতিনিধির নেতৃত্বে জাতিসংঘের প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ

    প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিনের সাথে চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ: মানবসম্পদ উন্নয়ন ও কর্মসংস্থান নিয়ে আলোচনা

    নতুন সরকারকে বিপদে ফেলতে মরিয়া বিএডিসির আওয়ামী ও জামাত সংশ্লিষ্ট কর্মকর্তারা

    আর্থিকভাবে অসচ্ছল মানুষের অ্যাকসেস টু জাস্টিস বা ন্যায়বিচার প্রাপ্তি নিশ্চিত করতে সুনির্দিষ্ট পরিকল্পনা হাতে নিয়েছে সরকার: প্রধানমন্ত্রী তারেক রহমান

    স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বর্তমানে বাংলাদেশে জঙ্গিবাদের কোনো অস্তিত্ব নেই

    প্রধানমন্ত্রীর জনপ্রশাসন মন্ত্রণালয় বিষয়ক উপদেষ্টার সাথে ঢাকাস্থ ব্রিটিশ হাইকমিশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

    মামলার জট কমাতে লিগ্যাল এইডকে আরও কার্যকর করার আহ্বান আইনমন্ত্রীর

    প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্যোগ–চৌদ্দগ্রামে দুর্বৃত্তদের আগুনে ঘরহারা পরিবারগুলো পাচ্ছেন নতুন ঠিকানায় বাড়িঘর

    মাদক ও কিশোর গ্যাং নির্মূলে কঠোর অবস্থান: সত্যের পক্ষে থাকার আহ্বান আমিনুল হকের

    প্রধানমন্ত্রীর দূরদর্শী নেতৃত্বে স্বাস্থ্যখাতে বৈপ্লবিক পরিবর্তন আসছে: রাঙ্গামাটিতে দীপেন দেওয়ান এমপি

    জনগণের শান্তি নষ্ট করে ১৭৩ দিন হরতাল পালন করবে সেই সুযোগ আমরা আর কাউকে দেবো না: যশোরে জনসভায় প্রধানমন্ত্রী তারেক রহমান

    ৫০০ শয্যা বিশিষ্ট যশোর মেডিকেল কলেজ হাসপাতাল ভবনের নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    প্রধানমন্ত্রী তারেক রহমান যশোরের শার্শায় হাতে মাটি কেটে ঐতিহাসিক উলসী খালের পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করেছেন

    জ্বালানি সংকট সমাধানে জাতীয় সংসদে ১০ সদস্যের বিশেষ কমিটি গঠন

    ইউনেস্কো প্রতিনিধিদের সঙ্গে মাহ্‌দী আমিনের সাক্ষাৎ, শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্যের প্রতি গুরুত্ব প্রদান

    চাঁদপুর সেতুর টোল নিয়ে অংশীজনের মতামত সভা

    চাঁদপুরে পাউবোর কাজে ঠিকাদারের স্বেচ্ছাচারিতায় নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ, দাপ্তরিকভাবে কাজ বন্ধ রাখার নির্দেশ

    চব্বিশের ছাত্র-জনতার গণঅভ্যুত্থান: শহীদ শাহরিয়ারের পিতার (শ্বশুর) চিকিৎসায় পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    জনগণকে ক্ষমতায়ন ও তরুণদের আকাঙ্ক্ষা পূরণে কাজ করবে সরকার: উপদেষ্টা মাহদী আমিন

    ক্রীড়াঙ্গনকে রাজনীতিমুক্ত রাখার ঘোষণা, আবাহনী ক্লাব পরিদর্শনে ক্রীড়া প্রতিমন্ত্রী

    জেলা পরিষদ প্রশাসনের জায়গা কেউ অবৈধ ভাবে দখল করে রাখতে পারবে না:জেলা পরিষদের প্রশাসক

    কোন প্রকার মাদক, কিশোর গ্যাং,জুয়া , দখলবাজি, টেন্ডারবাজি,মব,মব চলবে না: সখিপুরে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী

    হাম আক্রান্ত শিশুর সংখ্যা বাড়ছেই ,গত ২৪ ঘণ্টায় হাম এবং হামের উপসর্গ নিয়ে আরও ৭ শিশুর মৃত্যু

    সরকার অঙ্গীকার বাস্তবায়নে পদক্ষেপ গ্রহণ করছে — মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

    দুর্গম পাহাড়ে চিকিৎসা সেবায় যেনো কোনো ত্রুটি না হয়-নির্দেশ পার্বত্য মন্ত্রীর

    সাগরিকায় তৃতীয় ওয়ানডেতে নিউজিল্যান্ডকে ৫৫ রানের বড় ব্যবধানে হারালো বাংলাদেশ


    • বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬
      ওয়াক্তসময়
      সুবহে সাদিকভোর ৫:০৫
      সূর্যোদয়ভোর ৬:২৫
      যোহরদুপুর ১২:৫৬
      আছরবিকাল ৪:২২
      মাগরিবসন্ধ্যা ৭:২৬
      এশা রাত ৮:৪৭
  • সম্পাদক ও প্রকাশক : কামরুল হাসান বাবলু
    ই-মেইলঃ dk.kamrul@gmail.com
    copyright @ বাংলাদেশ দিনকাল / বিডি দিনকাল ( www.bddinkal.com )
    বিডি দিনকাল মাল্টি মিডিয়া (প্রা:) লিমিটেড প্রতিষ্ঠান।