
মহান বিজয় দিবসে বাংলাদেশ জাতীয়াতাবাদী ছাত্রদলের ঘোষিত কর্মসুচীর অংশ হিসাবে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের নেতা কর্মীদের উদ্যোগে বিজয়ের পতাকা মিছিল আজ সকাল ১১ টার দিকে একটি বর্ণাঢ্য র্যালি নিয়ে ছাত্রদলের নেতৃবৃন্দ বিশ্ববিদ্যালয় এলাকা প্রদক্ষিণ করে।
এ কর্মসূচিতে ছাত্রদল ও শিক্ষার্থীদের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন। এ সময় তারা বাংলাদেশের জাতীয় পতাকা ও বিএনপির পতাকা বহন করে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠ প্রাঙ্গণ থেকে শুরু হয়ে পুরো ক্যাম্পাস প্রদক্ষিণ করে এবং সেকেন্ড গেটে এই পতাকা মিছিলের সমাপ্তি ঘটে।
এসময় উপস্থিত ছিলেন- শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মো: ফরহাদ হোসেন, মো: মেসবাউল আলম, মারুফুর রহমান, মো: সোআইব ইসলাম,মো: মোরসালিন খন্দকার অনিক, তাকরীম তাসওয়ার, মো: সাদমান সাকিব, মো: নোমান, মো: ফুয়াদ হাসান, মো: মারুফ হাসান , মো: আতিক ও মো: রেদোয়ানুল সহ সংগঠনের বিভিন্ন নেতাকর্মী ও সাধারন শিক্ষার্থীরা।
রবিবার, ২ আগস্ট, ২০২৬ | |
| ওয়াক্ত | সময় |
|---|---|
| সুবহে সাদিক | ভোর ৫:০৬ |
| সূর্যোদয় | ভোর ৬:২৮ |
| যোহর | দুপুর ১:০৫ |
| আছর | বিকাল ৪:২৯ |
| মাগরিব | সন্ধ্যা ৭:৪১ |
| এশা | রাত ৯:০৩ |