আজ | | | |

শিরোনাম :

রাষ্ট্রপতি নির্বাচনে তাঁকে ভোট দেওয়ার জন্য দলের সংসদ সদস্যদের প্রতি আজ আবেগঘন আহ্বান জানিয়েছেন বিএনপির রাষ্ট্রপতি প্রার্থী মির্জা ফখরুল আগামীকাল (বৃহস্পতিবার) দুপুরে রাষ্ট্রপতি নির্বাচন: নতুন রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠান শুক্রবার রাতে বঙ্গভবনে ঐতিহাসিক রাষ্ট্রপতি নির্বাচন অত্যন্ত সুন্দর ও সুচারুরূপে সম্পন্ন করতে সকল প্রস্তুতি সম্পন্ন:সিইসি এ এম এম নাসির উদ্দিন অভিনন্দন বার্তা : অস্ট্রেলিয়ার ডারউইন ঐতিহাসিক টেস্ট জয়ে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন দক্ষ যুবসমাজ গড়তে সরকার বদ্ধপরিকর– যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী দলের জেষ্ঠ মহাসচিব রিজভী সহ ৪ জনকে জাতীয় স্থায়ী কমিটির সদস্য হিসেবে মনোনীত করা হয়েছে জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের স্বপ্নের বাংলাদেশ গড়ে তুলতে দেশের প্রতিটি নাগরিককে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ:১১টি শিক্ষা বোর্ডে গড় পাসের হার ৬২ দশমিক ২৫ শতাংশ স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ

নাগরিক দুর্ভোগের আরেক নাম ঢাকা -১৮ : সামান্য বৃষ্টি হলেই ডুবে যায় সড়ক

প্রকাশ: 6 May, 2026 3:16 pm

মনির হোসেন জীবন / শহিদুল ইসলাম সাগর : রাজধানী ঢাকায় বসবাসকারী নাগরিকদের যন্ত্রণা আর দুর্ভোগ যেন নিত্যসঙ্গী। গ্যাস, বিদ্যুৎ, পানি, মশার যন্ত্রণা, যত্রতত্র আবর্জনার দুর্গন্ধ, যানজট নানামুখি দুর্ভোগের সঙ্গে নতুন করে যুক্ত হয়েছে বৃষ্টি দুর্ভোগ। বৈশাখের প্রচন্ড তাপদাহে এক পশলা বৃষ্টি মানুষের মধ্যে স্বস্তি এনে দিলেও নতুন দুর্ভোগে পড়তে হয়। সামান্য বৃষ্টি হলেই ঢাকা -১৮ আসনের অধিকাংশ সড়ক থৈথৈ পানিতে ডুবে যায়। পাড়া মহল্লার সড়ক থেকে শুরু করে নগরীর প্রধান প্রধান সড়ক এমনকি ভিআইপি সড়কেও পানি জমে যায়। নাগরিক সেবা বৃদ্ধির জন্য ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনকে দুই ভাগ করা হলেও নাগরিক সুবিধার বালাই নেই। খবর একাধিক বিশ্বস্ত তথ্য সূত্রের।

জানা যায়, আজ বুধবার (০৬ মে, ২০২৬) সন্ধ্যার পর রাজধানীতে ভারী বৃষ্টিতেই পানিবদ্ধতা যেন চিরচেনা রূপ। বছর ঘুরে বর্ষা এলেই নতুন করে সামনে আসে এই পুরনো সমস্যা। কিন্তু সমাধানের কার্যকর উদ্যোগ যেন অধরাই থেকে যায়। নগরবাসীর দৈনন্দিন জীবনযাত্রা বিপর্যস্ত হয়ে পড়ে। কর্মজীবী মানুষ থেকে শুরু করে শিক্ষার্থী, ব্যবসায়ী, চাকরিজীবী কেউই এ দুর্ভোগ থেকে মুক্ত থাকতে পারেনি। নগর পরিকল্পনার দুর্বলতা, অপরিকল্পিত নগরায়ণ, অপর্যাপ্ত ড্রেনেজ ব্যবস্থা, খাল-নদী দখল ও রক্ষণাবেক্ষণের অভাব সব মিলিয়ে ঢাকার পানিবদ্ধতা দীর্ঘদিনের এক নগর সঙ্কটে পরিণত হয়।

ঢাকা -১৮ আসনের ৮টি থানা এলাকাসহ রাজধানীতে মাঝারি বৃষ্টিতেই বিভিন্ন এলাকায় হাঁটু থেকে কোমর সমান পানি জমে যায়। মিরপুর, মোহাম্মদপুর, ধানমন্ডি, পুরান ঢাকা, আরামবাগ, বনানী, বাড্ডা, মালিবাগ, খিলগাঁও, যাত্রাবাড়ীসহ প্রায় সব গুরুত্বপূর্ণ সড়কেই যান চলাচল ব্যাহত হয়। কোথাও কোথাও গাড়ি বন্ধ হয়ে পড়ে পানির মধ্যে, আবার অনেক স্থানে রিকশা ও সিএনজি ছাড়া অন্য কোনো যানবাহন চলাচল করতে পারে না। সামান্য বৃষ্টিতেই শহরের বিভিন্ন সড়ক, অলিগলি, বাসাবাড়ি এবং বাণিজ্যিক এলাকা পানির নিচে তলিয়ে যায়। নগরবিদরা বহুদিন ধরেই সতর্ক করে আসছেন যে, আগাম পরিকল্পনা ও কার্যকর ব্যবস্থা ছাড়া এই সমস্যা থেকে মুক্তি সম্ভব নয়। কিন্তু বাস্তবতা হলো, প্রতি বছর একই চিত্রের পুনরাবৃত্তি ঘটে, আর নাগরিকদের দুর্ভোগ যেন নিয়তির মতোই মেনে নিতে হয়। পানিবদ্ধতা শুধু নাগরিক দুর্ভোগই বাড়ায় না দেশের অর্থনীতিতেও নেতিবাচক প্রভাব ফেলে। প্রতিদিনের উৎপাদনশীল সময় নষ্ট হয়, ব্যবসা-বাণিজ্যে বিঘ্ন ঘটে।

বিশেষজ্ঞরা বলছেন, ঢাকার পানিবদ্ধতার মূল কারণগুলোর মধ্যে অন্যতম হলো অপরিকল্পিত নগরায়ণ। বিগত কয়েক দশকে রাজধানীতে জনসংখ্যার চাপ ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। কিন্তু সেই অনুপাতে গড়ে ওঠেনি প্রয়োজনীয় অবকাঠামো। খাল ও জলাধার ভরাট করে নির্মাণ করা হয়েছে আবাসিক ও বাণিজ্যিক ভবন। ফলে বৃষ্টির পানি নিষ্কাশনের স্বাভাবিক পথ বন্ধ হয়ে গেছে। পানিবদ্ধতা নিরসনে দীর্ঘমেয়াদি ও সমন্বিত পরিকল্পনা গ্রহণ করতে হবে। খাল ও জলাধার পুনরুদ্ধার, আধুনিক ড্রেনেজ ব্যবস্থা গড়ে তোলা, বর্জ্য ব্যবস্থাপনা উন্নত করা এবং নাগরিক সচেতনতা বৃদ্ধি এসব বিষয়কে গুরুত্ব দিতে হবে। ঢাকাকে টেকসই শহর হিসেবে গড়ে তুলতে হলে প্রাকৃতিক পানিপ্রবাহের পথ পুনরুদ্ধার করা জরুরি। যেসব খাল দখল হয়ে গেছে, সেগুলো উদ্ধার করে পুনরায় সচল করতে হবে। একই সঙ্গে নতুন ভবন নির্মাণের ক্ষেত্রে কঠোর নীতিমালা অনুসরণ করতে হবে, যাতে পানি নিষ্কাশনের পথ বাধাগ্রস্ত না হয়। এছাড়া প্রযুক্তিনির্ভর সমাধানও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। উন্নত দেশগুলোতে স্মার্ট ড্রেনেজ সিস্টেম ব্যবহার করা হয়, যা বৃষ্টির পানির পরিমাণ অনুযায়ী স্বয়ংক্রিয়ভাবে পানি নিষ্কাশন নিয়ন্ত্রণ করে। ঢাকায়ও এ ধরনের প্রযুক্তি ব্যবহার করা হলে পানিবদ্ধতা অনেকাংশে কমানো সম্ভব বলে বলছেন তারা।

আজ বুধবার বিকেলে রাজধানীতে টানা বৃষ্টিতে অন্ধকার নেমে আসে আশপাশে। প্রায় দুই ঘণ্টারও বপশি বর্ষণে নগরীর বিভিন্ন এলাকায় সড়কে পানিবদ্ধতা সৃষ্টি হলে চরম ভোগান্তিতে পড়েন পথচারী, যানবাহন চালক ও অফিস ফেরত মানুষ। ফলে অফিসফেরত কর্মকর্তা-কর্মচারী, সাধারণ পথচারী এবং আশ্রয় নেয়া মানুষ সবাইকেই ভোগান্তিতে পড়তে হয়। অনেককে ময়লা পানি মাড়িয়ে চলাচল করতে দেখা যায়। সে সময় সড়কে যানবাহনের জটলা সৃষ্টি হয়।

দক্ষিণখান এলাকার বাসিন্দা হেলাল হোসেন বলেন, ভারী বৃষ্টিপাত হলেই অনেক রাস্তায় হাটু পানি জমে। এমন পরিস্থিতিতে কাজ করতে বের হওয়া যায় না। প্রতি বছর একই অবস্থা হয়। কিন্তু টিকসহ কোনো ব্যবস্থা নেয়া হয় না। কখন ড্রেন পরিষ্কার করা হয় তাও জনগণ কেউ জানে না। আমাদের ভোগান্তির শেষ নেই। পানিবদ্ধতা হলে আমাদের শুধু জনদুর্ভোগই সৃষ্টি করছে না, স্বাস্থ্যঝুঁকিও বাড়ে। দীর্ঘ সময় পানি জমে থাকায় মশার উপদ্রব বাড়ে। ডেঙ্গু ও চিকুনগুনিয়ার মতো রোগ ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়।

এদিকে রাজধানীর উত্তরখান-দক্ষিণখান এবং তুরাগ এলাকায় জনভোগান্তির অপর নাম পানিবদ্ধতা। অপরিকল্পিত খোঁড়াখুঁড়ির কারণে ঢাকা -১৮ আসনের জনবহুল উত্তরার নতুন ওয়ার্ডগুলোর মানুষকে পানিবদ্ধতায় চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। পর্যাপ্ত ড্রেনেজ ব্যবস্থা না থাকায় বৃষ্টি ছাড়াই এলাকার মূল সড়কের পার্শ্ববর্তী বাড়িঘর থেকে বের হওয়ার শাখা রাস্তাগুলোতে কখনো কখনো হাঁটু সমান পানি জমে থাকে। পানি নিষ্কাসনের ব্যবস্থা না থাকায় শুকনো মৌসুমে ও এখানকার মানুষ পানিবদ্ধতা ঠেলেই অফিস-আদালত, হাটবাজারে যাচ্ছেন। এসব কারণে অসুস্থ নারী-পুরুষের পাশাপাশি স্কুল-কলেজের শিক্ষর্থীরা পড়ছেন চরম ভোগান্তিতে।

ঢাকা -১৮ আসনের স্থানীয় বাসিন্দারা বলেন, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)’র ছাড়পত্র ছাড়া অপরিকল্পিত বাড়িঘর নির্মাণ এবং পয়ঃনিষ্কাশনের সঠিক ব্যবস্থা না থাকায় এই এলাকার মানুষ দীর্ঘকাল ধরেই পানিবদ্ধতা সমস্যায় ভুগছেন। বৃষ্টির পানির পাশাপাশি বাসাবাড়ির ব্যবহৃত পানিতেই এ জলাবদ্ধতা সৃষ্টি হয় বলেও জানা যায়। এসব সমস্যা থেকে উত্তরণের জন্য পয়ঃনিষ্কাশন ব্যবস্থার পরিবর্তন আনার দাবি জানান এলাকাবাসী। উত্তরখান ও দক্ষিণখান এলাকার পাশে তুরাগ নদের অবস্থান থাকা সত্ত্বেও শুধুমাত্র পরিকল্পনার অভাবে এ পানি সেখানে ফেলা যাচ্ছে না। পানিবদ্ধতার কবল থেকে উত্তরখান, দক্ষিণখান ও তুরাগবাসীকে উদ্ধার করতে মেঘা প্রকল্পের আওতায় আনা ড্রেনেজ ব্যবস্থাগুলো খুব দ্রুত নতুনভাবে পরিষ্কার করতে হবে।

তথ্য অনুসন্ধানে জানা গেছে, অপরিকল্পিত খোঁড়াখুঁড়ির কারণে দীর্ঘদিন ধরে ভোগান্তিতে রাজধানীর দক্ষিণখান আসকোনা সিটি কমপ্লেক্স, মোল্লারটেক, মিজানের গ্যারেজ, গোয়ালটেক সুয়ারিরটেক, তুরাগের বামনার টেক, রানাভোলা বাদলদী, নলভোগ, ফুলবাড়িয়া, উত্তরখানের সোনাখোলা ময়নারটেক এলাকার বাসিন্দারা বর্ষাকে সামনে রেখে পানিবদ্ধতা এড়াতে দক্ষিণখান- উত্তরখান ও তুরাগ এলাকায় সড়ক মেরামতের কাজ চলছে ধীর গতিতে। দক্ষিণখান আসকোনা এলাকার বাসিন্দা মো: রফিকুল ইসলাম দৈনিক জনতাকে বলেন, রাস্তা খোঁড়াখুঁড়ির জন্য আমরা সিটি কমপ্লেক্স এলাকার বাসিন্দারা দীর্ঘদিন যাবৎ চরম ভোগান্তিতে আছি। তিনি আরও বলেন, একপাশে রাস্তা উঁচু করা হচ্ছে তবে এতে পানিবদ্ধতা কমবে বলে মনে হচ্ছে না কারণ সড়কের তুলনায় আশপাশের ঘরবাড়ি অনেক নিচু হয়ে যাচ্ছে। যদি ড্রেন গভীর না হয় তাহলে স্বাভাবিকভাবে পানি সরবে না। উল্টো আমাদের ঘরবাড়ি পানিতে তলিয়ে যাবে।

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি)র এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, আমরা নিয়মিত ড্রেন পরিষ্কারের কাজ করি কিন্তু নাগরিকদের অসচেতনতার কারণে সমস্যা থেকে যাচ্ছে। অনেকেই ড্রেনে ময়লা ফেলেন, প্লাস্টিক বর্জ্য জমে গিয়ে পানি চলাচল বন্ধ হয়ে যায়।
তুরাগের চন্ডাল ভোগ এলাকার একাধিক বাসিন্দারা দৈনিক জনতাকে বলেন, দীর্ঘদিন ধরে তারা অসহনীয় যন্ত্রণায় আছে। বৃষ্টি ছাড়াই তুরাগ এলাকার অনেক ভাংগাচুড়া শাখা সড়কে পানি জমে থাকে। ময়লা ও দুর্গন্ধ যুক্ত পানি ব্যবহারে পানিবাহিত রোগের পাশাপাশি বাড়ছে মশার উপদ্রব।

অপরদিকে তুরাগের ডিয়াবাড়ি, রানাভোলা, নলভোগ ও নয়ানগর এলাকার বাসিন্দারা অভিযোগ করে বলেন, ৫/১০ মিনিটের বৃষ্টিতেই তলিয়ে যায় এখানকার পুরো রাস্তা। ড্রেনেজ ব্যবস্থা বিকল হয়ে পড়ায় এ পথে চলাচলকারীদের নোংরা পানি দিয়েই চলতে হয়। পানিবদ্ধ সড়কে রিকশায় যাচ্ছিলেন নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন নারী, তারা বেসরকারি চাকরিজীবী। অফিসের কাজে বাইরে বের হয়ে বৃষ্টি আর পানিবদ্ধতার কবলে পড়লাম। যানবাহন যাওয়ার সময় জমে থাকা পানির ঢেউয়ের নোংরা পানি গায়ে এসে পড়ছে। এতে আমাদের জামা কাপড় নষ্ট হয়ে যায়। পথচারীরা বলেন, ভোগান্তি এড়াতে তারা আশকোনা সিটি কমপ্লেক্স থেকে সড়কের ওলি গলি দিয়ে চলাচল করতে গিয়ে তাদের কর্ম ঘণ্টা নষ্ট হচ্ছে। এ সংকট থেকে তারা মুক্তি চায়।

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মো. শফিকুল ইসলাম খান সাংবাদিকদের বলেন, বর্ষা মৌসুমে নগরীর সম্ভাব্য পানিবদ্ধতা মোকাবেলা ও ডেঙ্গু নিয়ন্ত্রণে বিশেষ ক্র্যাশ প্রোগ্রাম শুরু করতে যাচ্ছে ডিএনসিসি। সম্ভাব্য পানিবদ্ধতার স্থান চিহ্নিত করে বৃষ্টির পানি দ্রুত নিষ্কাশনের জন্য প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে। একইসঙ্গে বর্ষা মৌসুমে ডেঙ্গু মশা নিয়ন্ত্রণে বিশেষ প্রচারাভিযান পরিচালনার পরিকল্পনা নেয়া হয়েছে। ঢাকা-১৮, ১৭, ১৬ ও ১৫ আসনের এয়ারপোর্ট রোড, মিরপুরসহ যেসব স্থানে বৃষ্টি হলে পানিবদ্ধতা হওয়ার সম্ভাবনা রয়েছে সেসব অঞ্চলে বৃষ্টির পানি দ্রুত নিষ্কাশনের জন্য ড্রেন ও খালের পানিপ্রবাহ সচল রাখা হবে। প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য ডিএনসিসির প্রধান প্রকৌশলী ও প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তাকে নির্দেশনা দেয়া হয়েছে। আজ বুধবার রাত ৯টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত মুষলধারে বৃষ্টিপাত অব্যাহত ছিল।

রাজধানী

আরও পড়ুন

গত ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ

  • আর্কাইভ

    রাষ্ট্রপতি নির্বাচনে তাঁকে ভোট দেওয়ার জন্য দলের সংসদ সদস্যদের প্রতি আজ আবেগঘন আহ্বান জানিয়েছেন বিএনপির রাষ্ট্রপতি প্রার্থী মির্জা ফখরুল

    আগামীকাল (বৃহস্পতিবার) দুপুরে রাষ্ট্রপতি নির্বাচন: নতুন রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠান শুক্রবার রাতে বঙ্গভবনে

    ঐতিহাসিক রাষ্ট্রপতি নির্বাচন অত্যন্ত সুন্দর ও সুচারুরূপে সম্পন্ন করতে সকল প্রস্তুতি সম্পন্ন:সিইসি এ এম এম নাসির উদ্দিন

    এক কোটি কর্মসংস্থানে বিশ্ববিদ্যালয়-শিল্প সহযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে: ইউজিসি সদস্য মামুন

    বাংলাদেশকে উচ্চশিক্ষার হাব হিসেবে প্রতিষ্ঠা করতে কাজ করছে ইউজিসি: সদস্য ড. আব্দুল্লাহ-আল-মামুন

    বিশ্ববিদ্যালয় ও শিল্পখাতের মধ্যে কার্যকর সম্পর্ক স্থাপনে কাজ করছে ইউজিসি: সদস্য ড. মামুন

    অভিনন্দন বার্তা : অস্ট্রেলিয়ার ডারউইন ঐতিহাসিক টেস্ট জয়ে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন

    প্রযুক্তিনির্ভর কৃষির চালিকাশক্তি হবে তরুণরা: ইউজিসি সদস্য মামুন

    দক্ষ যুবসমাজ গড়তে সরকার বদ্ধপরিকর– যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

    দলের জেষ্ঠ মহাসচিব রিজভী সহ ৪ জনকে জাতীয় স্থায়ী কমিটির সদস্য হিসেবে মনোনীত করা হয়েছে

    ইন্ডাস্ট্রি-একাডেমি মেলবন্ধনে বেকারত্ব কমবে: ইউজিসি সদস্য মামুন

    সাধারণ শিক্ষার পাশাপাশি কারিগরি ও কর্মমুখী শিক্ষায় গুরুত্ব দিতে হবে — প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল

    প্রত্যেকে নিজ উদ্যোগে চারা রোপণ করে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নের আহ্বান প্রতিমন্ত্রী মীর হেলালের

    জ্বালাও-পোড়াওয়ের রাজনীতি ফ্যাসিবাদের চরিত্র :: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী

    জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের স্বপ্নের বাংলাদেশ গড়ে তুলতে দেশের প্রতিটি নাগরিককে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    ৯৯ (নিরানব্বই) পিস ইয়াবা ট্যাবলেটসহ ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব কুষ্টিয়া

    কুড়িগ্রামে বাল্যবিবাহ প্রতিরোধে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত।

    প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী।

    এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ:১১টি শিক্ষা বোর্ডে গড় পাসের হার ৬২ দশমিক ২৫ শতাংশ

    উত্তরা এলাকায় কর্মচারীকে কুপিয়ে ডিএল পেট্রোল পাম্পের ১ কোটি ২১ লাখ ২৫ হাজার টাকা ছিনতাই

    স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ

    মাতারবাড়ি আল্ট্রা-সুপারক্রিটিক্যাল কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    জুলাইয়ের শহীদ ও আহত ১০ ব্যক্তির পরিবারের হাতে চাকরির নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী

    ঢাকা-১৮ আসনের দলিপাড়া- আহালিয়া সংযোগ সড়ক- দখলমুক্ত রাস্তা চাই!

    দুবাইয়ের জেবেল আলি শিল্প এলাকায় ভয়াবহ একাধিক বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

    জনআকাঙ্ক্ষা ও জুলাই সনদের আলোকে বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সরকার প্রতিশ্রুতিবদ্ধ- প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল

    প্রত্যেক অপরাধীর বিচার এ দেশেই হবে, সে যত শক্তিশালীই হোক না কেন—চট্টগ্রামে জুলাই গণঅভ্যুত্থান দিবসে প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল

    ঢাকাকে পরিবেশবান্ধব ও বাসযোগ্য করতে সরকারের পাশাপাশি নাগরিকদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম

    আমরা মালিক নই, দেশের ১৮ কোটি জনগণের সেবক: ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল

    অহেতুক প্রকল্প নয়, পাহাড়িদের জীবনমান উন্নয়নে বাস্তবভিত্তিক কার্যকর উদ্যোগ নেয়ার আহ্বান পার্বত্য প্রতিমন্ত্রীর


    • বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
      ওয়াক্তসময়
      সুবহে সাদিকভোর ৫:১৬
      সূর্যোদয়ভোর ৬:৩৫
      যোহরদুপুর ১:০২
      আছরবিকাল ৪:২৯
      মাগরিবসন্ধ্যা ৭:২৮
      এশা রাত ৮:৪৮
  • সম্পাদক ও প্রকাশক : কামরুল হাসান বাবলু
    ই-মেইলঃ dk.kamrul@gmail.com
    copyright @ বাংলাদেশ দিনকাল / বিডি দিনকাল ( www.bddinkal.com )
    বিডি দিনকাল মাল্টি মিডিয়া (প্রা:) লিমিটেড প্রতিষ্ঠান।