আজ রবিবার | ২৭শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১০ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ |২৩শে জিলকদ, ১৪৪৭ হিজরি | দুপুর ২:০৩

শিরোনাম :

গোপালগঞ্জ জেলার সংসদ সদস্যদের সঙ্গে স্থানীয় সরকার বিভাগের বিশেষ সভা নির্বাচনের আগে জনগণের কাছে করা সকল প্রতিশ্রুতি বাস্তবায়নে জন্য আমাদের ‘নতুন সংগ্রামে’ নামতে হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান দেশকে ধ্বংসস্তুপ থেকে টেনে তুলে পুনর্গঠন করাই এখন বিএনপি সরকারের নতুন চ্যালেঞ্জ : মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিশেষ চাহিদাসম্পন্ন তরুণ ওয়াকিমুল ইসলাম উদ্ভাবিত ‘স্মার্ট কার’-এ চড়ে তাকে উৎসাহ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান আইনমন্ত্রী বলেন, আমরা চাই বিচারকদের প্রতি মানুষের আস্থা আরও বাড়ুক : সরকারকে সবসময় আপনাদের পাশে পাবেন পবিত্র হজ পালনের উদ্দেশ্যে ১২৮টি ফ্লাইটে মোট ৫০ হাজার ১১১ জন বাংলাদেশি হজযাত্রী সৌদি আরব পৌঁছেছেন বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে মাদক পাচার রোধে সমঝোতা স্মারক স্বাক্ষরিত প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে সাক্ষাৎ করেছেন টিআইবি-এর নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ ওয়াকফ এর প্রশাসক সাফিজ উদ্দিন আহমেদ বগুড়া সিটি করপোরেশনসহ (নতুন সিটি করপোরেশন) ৫টি নতুন উপজেলা গঠনের সিদ্ধান্ত নিয়েছে সরকার

পড়াশোনার পাশাপাশি শরীরচর্চা ও খেলাধুলায় বিশেষ গুরুত্ব দিতে হবে – স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

প্রকাশ: ১০ মে, ২০২৬ ৬:৪০ পূর্বাহ্ণ

ঢাকা :(০৯ মে শনিবার) বারিধারা সাউথ পয়েন্ট স্কুল এন্ড কলেজে ইঞ্জিনিয়ার এম.এ রশিদ ফাউন্ডেশন কর্তৃক মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান অনুষ্ঠান আয়োজিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথির আসন গ্রহণ করেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম, এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ শফিকুল ইসলাম খান ।

প্রধান অতিথির বক্তব্যে শাহে আলম বলেন, “শিক্ষার্থীদের সপ্ন দেখতে হবে। ফলাফল যাই হোক, সবাইকে চেষ্টা করে যেতে হবে।“ শিক্ষাক্ষেত্রে অনন্য অবদানের জন্য সাউথ পয়েন্ট স্কুল অ্যান্ড কলেজের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ইঞ্জিনিয়ার এম এ রশিদের প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।

প্রতিমন্ত্রী তাঁর বক্তব্যে নারী ক্ষমতায়নের ওপর গুরুত্বারোপ করে বলেন, এই শিক্ষাপ্রতিষ্ঠানের মোট ৮০ ভাগ শিক্ষকই নারী, যা বর্তমান সরকারের নারী উন্নয়নের দৃঢ় অঙ্গীকারেরই প্রতিফলন।

তিনি বলেন,পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশের জন্য শরীরচর্চা ও খেলাধুলায় বিশেষ গুরুত্ব দিতে হবে।

তিনি আরও বলেন, বর্তমান সরকারের আমলে গ্রামীণ জনগোষ্ঠী, প্রান্তিক নারী ও কৃষকদের ক্ষমতায়নের লক্ষ্যে ইতোমধ্যে ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড চালু করা হয়েছে। এছাড়াও তিনি প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশজুড়ে খাল খনন, বৃক্ষরোপণ, ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী ভাতাসহ সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম তুলে ধরেন এবং দেশের এই অগ্রযাত্রায় সবাইকে পাশে থাকার আহ্বান জানান।

অনুষ্ঠানের প্রথমে পঞ্চম শ্রেণির বৃত্তি পরীক্ষায় সাউথ পয়েন্ট স্কুল অ্যান্ড কলেজের পাঁচটি শাখা থেকে মোট ২২জন ট্যালেন্টপুলে, সাধারণ গ্রেডে মোট ১৩জন এবং প্রতিষ্ঠানের নিজস্ব কোটায় মোট ১০জনসহ সর্বমোট ৪৫জন শিক্ষার্থীদের মাঝে প্রধান অতিথি এবং বিশেষ অতিথির মাধ্যমে চেক, সনদ ও সম্মাননা প্রদানের মাধ্যমে পুরস্কৃত করা হয়। পরবর্তীতে অতিথিরা বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সাথে ফটোসেশনে অংশগ্রহণ করেন।

বিশেষ অতিথির বক্তব্যে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ শফিকুল ইসলাম খান সাউথ পয়েন্ট স্কুলের এই কল্যাণমুখী উদ্যোগের প্রশংসা করেন এবং সিটি কর্পোরেশনের পক্ষ থেকে এই ধরনের আয়োজনে সর্বদা সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।

প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এবং কর্ণফুলী গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার এম এ রশিদের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের কার্যনির্বাহী পর্ষদের অন্যতম সদস্য মিসেস মনিমুন নাহার, মিসেস এনামুন নাহার, মিসেস আথিনা রশিদ, ইঞ্জিনিয়ার মোহাম্মদ এনায়েত উল্লাহ খান এবং ইঞ্জিনিয়ার মোঃ সামিউর নাহিয়ান ইসলাম। এছাড়া আরো উপস্থিত ছিলেন সাউথ পয়েন্ট স্কুল অ্যান্ড কলেজের মালিবাগ শাখার অধ্যক্ষ কর্নেল মোঃ শামসুল আলম, পিএসসি (অব.) এবং বারিধারা ক্যাম্পাসের অধ্যক্ষ এয়ার কমোডর (অব.) কাজী আব্দুল মঈনসহ উত্তরা, মিরপুর, শ্যামপুর ও বনানী শাখার অধ্যক্ষগণ, বিভিন্ন শাখার উপাধ্যক্ষগণ, প্রধানশিক্ষক ও শিক্ষকমণ্ডলী, অভিভাবক ও শিক্ষার্থীরা।

অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে একটি বর্ণিল সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয়।

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় তথ্য ও জনসংযোগ কর্মকর্তা (প্রতিমন্ত্রীর দপ্তর) আশরাফুল ইসলাম ফয়সাল স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানান হয় ।প্রেস বিজ্ঞপ্তি

রাজধানী শিক্ষাঙ্গন/ক্যাম্পাস

আরও পড়ুন

গত ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ

  • আর্কাইভ

    গোপালগঞ্জ জেলার সংসদ সদস্যদের সঙ্গে স্থানীয় সরকার বিভাগের বিশেষ সভা

    পড়াশোনার পাশাপাশি শরীরচর্চা ও খেলাধুলায় বিশেষ গুরুত্ব দিতে হবে – স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

    নির্বাচনের আগে জনগণের কাছে করা সকল প্রতিশ্রুতি বাস্তবায়নে জন্য আমাদের ‘নতুন সংগ্রামে’ নামতে হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান

    দেশকে ধ্বংসস্তুপ থেকে টেনে তুলে পুনর্গঠন করাই এখন বিএনপি সরকারের নতুন চ্যালেঞ্জ : মির্জা ফখরুল ইসলাম আলমগীর

    বিশেষ চাহিদাসম্পন্ন তরুণ ওয়াকিমুল ইসলাম উদ্ভাবিত ‘স্মার্ট কার’-এ চড়ে তাকে উৎসাহ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    আইনমন্ত্রী বলেন, আমরা চাই বিচারকদের প্রতি মানুষের আস্থা আরও বাড়ুক : সরকারকে সবসময় আপনাদের পাশে পাবেন

    পবিত্র হজ পালনের উদ্দেশ্যে ১২৮টি ফ্লাইটে মোট ৫০ হাজার ১১১ জন বাংলাদেশি হজযাত্রী সৌদি আরব পৌঁছেছেন

    বিরোধী দলের গঠনমূলক সমালোচনা গণতন্ত্রের জন্য জরুরি: রিজভী

    বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে মাদক পাচার রোধে সমঝোতা স্মারক স্বাক্ষরিত

    প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে সাক্ষাৎ করেছেন টিআইবি-এর নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান

    প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ ওয়াকফ এর প্রশাসক সাফিজ উদ্দিন আহমেদ

    বগুড়া সিটি করপোরেশনসহ (নতুন সিটি করপোরেশন) ৫টি নতুন উপজেলা গঠনের সিদ্ধান্ত নিয়েছে সরকার

    সারা দেশে এ খাল খননের মাধ্যমে অবৈধভাবে গড়ে ওঠা স্থাপনা দখলমুক্ত হবে: চাঁদপুর সার্কিট হাউসে পানিসম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি

    সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে জার্মান রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

    ফরিদগঞ্জ থানা পুলিশের অভিযানে ১০৩ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার-০৫

    সৌদি আরব ও কুয়েতের কারণে ভেস্তে যায় ট্রাম্পের প্রজেক্ট ফ্রিডম

    সিলেটের পাথর কোয়ারি ইজারা প্রদানে উচ্চপর্যায়ের কমিটি গঠন; পর্যায়ক্রমে সেনাবাহিনী প্রত্যাহারের সিদ্ধান্ত: স্বরাষ্ট্রমন্ত্রী

    বিমান দুর্ঘটনায় শিক্ষার্থীদের নিহত হওয়ার ঘটনায় ড. মোহাম্মদ ইউনূস,ড. আসিফ নজরুল এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁনসহ ১৬ জনের বিরুদ্ধে মামলার আবেদন

    প্রকল্প বাস্তবায়নে দীর্ঘসূত্রিতা কমানোর আহ্বান স্থানীয় সরকার মন্ত্রীর

    কুড়িগ্রামে নানা আয়োজনে বিশ^ রেড ক্রস রেডক্রিসেন্ট দিবস উদযাপন

    সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে অস্ট্রেলিয়ার হাইকমিশনারের সাক্ষাৎ

    “নারায়ণগঞ্জের মাসদাইরে র‍্যাব-১১ এর চিরুনি অভিযানে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র, ইয়াবা ও গাঁজাসহ ১৩ জন আটক

    প্রথমবারের মতো এবার প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী ১৬ মে চাঁদপুর এবং ২৫ মে ফেনী জেলা সফর করবেন

    নাগরিক দুর্ভোগের আরেক নাম ঢাকা -১৮ : সামান্য বৃষ্টি হলেই ডুবে যায় সড়ক

    অন্যান্য দেশের তুলনায় তেলের দাম যথেষ্ট নিয়ন্ত্রণে আছে: মাহদী আমিন

    পার্বত্য চট্টগ্রামকে উন্নয়নের মূল স্রোতধারায় সম্পৃক্ত করতে জেলা প্রশাসকদের কার্যকর ভূমিকা রাখতে হবে: পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান

    অবৈধ অস্ত্র উদ্ধার ও ভুয়া মামলা প্রত্যাহারে সরকার কঠোর অবস্থানে: স্বরাষ্ট্রমন্ত্রী

    ডাঃ এ জেড এম জাহিদ হোসেন এর মাতার মৃত্যুতে বিএনপি চেয়ারম্যান জনাব তারেক রহমান এর শোকবার্তা

    বাংলাদেশ পুলিশের শীর্ষ পদে ৩৯ কর্মকর্তাকে বদলি ও পদায়ন করা হয়েছে

    প্রধানমন্ত্রীর সহধর্মিণী ও বিশিষ্ট চিকিৎসক ডা. জুবাইদা রহমান বলেছেন, স্বাস্থ্যসেবা কোনো সুবিধা নয় বরং এটি প্রতিটি মানুষের মৌলিক অধিকার


    • রবিবার, ১০ মে, ২০২৬
      ওয়াক্তসময়
      সুবহে সাদিকভোর ৪:৫৭
      সূর্যোদয়ভোর ৬:১৯
      যোহরদুপুর ১২:৫৫
      আছরবিকাল ৪:১৯
      মাগরিবসন্ধ্যা ৭:৩১
      এশা রাত ৮:৫৩
  • সম্পাদক ও প্রকাশক : কামরুল হাসান বাবলু
    ই-মেইলঃ dk.kamrul@gmail.com
    copyright @ বাংলাদেশ দিনকাল / বিডি দিনকাল ( www.bddinkal.com )
    বিডি দিনকাল মাল্টি মিডিয়া (প্রা:) লিমিটেড প্রতিষ্ঠান।