আজ | | | |

শিরোনাম :

রাষ্ট্রপতি নির্বাচনে তাঁকে ভোট দেওয়ার জন্য দলের সংসদ সদস্যদের প্রতি আজ আবেগঘন আহ্বান জানিয়েছেন বিএনপির রাষ্ট্রপতি প্রার্থী মির্জা ফখরুল আগামীকাল (বৃহস্পতিবার) দুপুরে রাষ্ট্রপতি নির্বাচন: নতুন রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠান শুক্রবার রাতে বঙ্গভবনে ঐতিহাসিক রাষ্ট্রপতি নির্বাচন অত্যন্ত সুন্দর ও সুচারুরূপে সম্পন্ন করতে সকল প্রস্তুতি সম্পন্ন:সিইসি এ এম এম নাসির উদ্দিন অভিনন্দন বার্তা : অস্ট্রেলিয়ার ডারউইন ঐতিহাসিক টেস্ট জয়ে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন দক্ষ যুবসমাজ গড়তে সরকার বদ্ধপরিকর– যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী দলের জেষ্ঠ মহাসচিব রিজভী সহ ৪ জনকে জাতীয় স্থায়ী কমিটির সদস্য হিসেবে মনোনীত করা হয়েছে জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের স্বপ্নের বাংলাদেশ গড়ে তুলতে দেশের প্রতিটি নাগরিককে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ:১১টি শিক্ষা বোর্ডে গড় পাসের হার ৬২ দশমিক ২৫ শতাংশ স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ

হেযবুত তওহীদের গোলটেবিল বৈঠক উত্তরায় : “মানবাধিকার ও বাক-স্বাধীনতা” নিশ্চিতে ৯ দফা প্রস্তাবনা

প্রকাশ: 14 May, 2026 1:55 pm

মনির হোসেন জীবন / শহিদুল ইসলাম সাগর :”মানবাধিকার ও বাক-স্বাধীনতা” নিশ্চিতে নয় দফা আমাদের প্রস্তাবনা’ শীর্ষক একটি গোলটেবিল বৈঠক রাজধানীর উত্তরায় অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে মূল প্রবন্ধ উপস্থাপন করেন, হেযবুত তওহীদের সংগঠনের সর্বোচ্চ নেতা ও এমাম হোসাইন মোহাম্মদ সেলিম।

আজ বৃহস্পতিবার (১৪ মে ২০২৬) দুপুরে রাজধানীর উত্তরার বাসা নং ০৩, রোড নং- ২০/এ, সেক্টর- ১৪, উত্তরায় হেযবুত তওহীদ কেন্দ্রীয় কার্যালয়ে গণমাধ্যমকর্মীদের সাথে এই গোলটেবিল বৈঠকের আয়োজন করা হয়।

বর্তমান বিশ্বের অস্থিরতা, যুদ্ধ এবং মানবাধিকার লঙ্ঘনের চিত্র তুলে ধরে হোসাইন মোহাম্মদ সেলিম গোলটেবিল বৈঠকে বলেন, বর্তমান বৈশ্বিক ব্যবস্থা ফিলিস্তিন ও মিয়ানমারের মতো জায়গায় মজলুম মানুষের অধিকার রক্ষায় ব্যর্থ হয়েছে। দেশে গত কয়েক বছর ধরে গণপিটুনি ও উগ্রবাদী সহিংসতার ঘটনা ঘটেছে। এসব ঘটনায় জানমালের ব্যাপক ক্ষতি হয়েছে। এই ভয়াবহ পরিস্থিতি থেকে উত্তরণের জন্য নয়টি সুনির্দিষ্ট প্রস্তাবনা উপস্থিত সাংবাদিকদের কাছে তুলে ধরেন তিনি।

এসময় তিনি তার বক্তৃতায় বলেন, প্রস্তাবনা গুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো– বিশ্বজুড়ে সাম্রাজ্যবাদী আগ্রাসন ও দুর্বল রাষ্ট্রের ওপর আধিপত্য বন্ধ করা এবং ব্রিটিশ আমলের অর্থ-নির্ভর বিচার ব্যবস্থার সংস্কার করে দ্রুত ন্যায়বিচার নিশ্চিত করার কথা বলা হয়েছে। এছাড়া উগ্রবাদ ও সাম্প্রদায়িক বিদ্বেষের বিরুদ্ধে সঠিক ব্যাখ্যা এবং শক্তিশালী পাল্টা আদর্শ জনগণের সামনে তুলে ধরার প্রস্তাব: মুসলিম বিশ্বে আল্লাহর দেওয়া জীবনব্যবস্থা রাষ্ট্রীয় জীবনে প্রতিষ্ঠা এবং অস্তিত্ব রক্ষায় ঐক্যবদ্ধ জাতিসত্তা গড়ে তোলা; আন্তঃধর্মীয় সংলাপের মাধ্যমে একে অপরের বাক-স্বাধীনতা ও বিশ্বাসের প্রতি সম্মান নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ, ঔপনিবেশিক আমলের বহুমুখী শিক্ষাব্যবস্থা বন্ধ করে নতুন ও একক শিক্ষাব্যবস্থা প্রবর্তন; পুলিশ বাহিনীকে প্রকৃত অর্থে জনগণবান্ধব করার প্রস্তাব এবং গণমাধ্যমকে কর্পোরেট ও রাজনৈতিক প্রভাবমুক্ত করে সবার সমস্যা নিরপেক্ষভাবে তুলে ধরার পরিবেশ তৈরির দাবিও জানানো হয়।

হোসাইন মোহাম্মদ সেলিম উগ্রবাদকে মানবাধিকার লঙ্ঘনের মূল কারণ হিসেবে চিহ্নিত করে গোলটেবিল বৈঠকে সাংবাদিকদের বলেন, উগ্রবাদীরা ধর্মগ্রন্থের ভুল ব্যাখ্যা দিয়ে মানুষকে বিভ্রান্ত করছে। এটি মোকাবিলায় শুধু শক্তি প্রয়োগ যথেষ্ট নয়, বরং ইসলামের প্রকৃত শিক্ষার মাধ্যমে একটি শক্তিশালী পাল্টা আদর্শিক অবস্থান তৈরি করা খুবই জরুরি। মূল প্রবন্ধে জেহাদ ও কেতালের পার্থক্য স্পষ্ট করে বলা হয় যে, ব্যক্তিগত কিংবা গোষ্ঠীগত সশস্ত্র হামলা ইসলামে অবৈধ এবং এটি স্রেফ সন্ত্রাসবাদ।

এসময় তিনি সাংবাদিকদের কাছে অভিযোগ করে বলেন, একটি উগ্রবাদী গোষ্ঠী হেযবুত তওহীদের বিরুদ্ধে অপপ্রচার ও প্রাণনাশের হুমকি দিচ্ছে। ইতিমধ্যে আন্দোলনের ৫ জন সদস্যকে হত্যা করা হয়েছে এবং গাজীপুর, পাবনা, শেরপুর, লক্ষ্মীপুর বহু ঘরবাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে। অন্তত ২০টি জায়গায় হামলা করা হয়েছে। এই পরিস্থিতিতে তিনি রাষ্ট্র, গণমাধ্যম ও নাগরিক সমাজকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার জন্য সকলের প্রতি আহ্বান জানান।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে হোসাইন মোহাম্মদ সেলিম বলেন, আমাদের সব থানায় কমিটি নেই। দু’টি থানা নিয়ে একটি করে ইউনিট কমিটি গঠন করা হয়েছে। রাজধানীসহ দেশের ২২৫টি থানায় কমিটি রয়েছে। এছাড়া দেশের ৬০ জেলায় সংগঠনের কমিটি আছে এবং সংগঠনের কার্যক্রম চলমান আছে।

বর্তমান সরকারের কাছে চাওয়া পাওয়া কি? সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে হোসাইন মোহাম্মদ সেলিম বলেন, ইসলাম ধর্মকে পুঁজি করে দেশের ভেতর একটি মহল (গোষ্ঠী) অন্য দল কিংবা প্রতিপক্ষ লোকজনের ওপর চালিয়ে দোষারোপ করে চাপিয়ে দিচ্ছেন। আমরা সরকার প্রধান ও আইন প্রয়োগকারী সংস্থার শীর্ষ কর্মকর্তাদের নিকট আইনের সুরক্ষা চাই?

অপর এক প্রশ্নের উত্তরে হেযবুত তওহীদ সংগঠনের ইমাম ও সর্বোচ্চ নেতা বলেন, যারা পবিত্র কুরআনের আইন মানে না; তারা মুসলমান দাবি করতেও পারেন না। ব্রিটিশ বিচার ব্যবস্থার পরিবর্তন ঘটিয়ে আল্লাহর দেওয়া বিধান (কুরআন) মতে বিচার ব্যবস্থার পরিবর্তন ঘটাতে হবে। দেশে বিচার ব্যবস্থার

অরাজকতা সৃষ্টির কারণে প্রায় লাখ লাখ মামলা বর্তমানে প্যান্ডিং আছে। এছাড়া দুর্বল মানুষের ওপর ধনীদের নির্যাতন বলেও মন্তব্য করেন তিনি।

সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক ডা. মাহবুব আলম মাহফুজের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন, প্রধান উপদেষ্টা খাদিজা খাতুন, যুগ্ম সাধারণ সম্পাদক মো. মশিউর রহমান, রুফায়দাহ পল্লী, ছাত্রকল্যাণ বিষয়ক সম্পাদক মুখলেছুর রহমান, উত্তরা প্রেসক্লাব’র সভাপতি এম এ আজাদসহ উত্তরা প্রেসক্লাবের সদস্যবৃন্দ এবং বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরা এসময় উপস্থিত ছিলেন।

রাজধানী রাজনীতি

আরও পড়ুন

গত ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ

  • আর্কাইভ

    রাষ্ট্রপতি নির্বাচনে তাঁকে ভোট দেওয়ার জন্য দলের সংসদ সদস্যদের প্রতি আজ আবেগঘন আহ্বান জানিয়েছেন বিএনপির রাষ্ট্রপতি প্রার্থী মির্জা ফখরুল

    আগামীকাল (বৃহস্পতিবার) দুপুরে রাষ্ট্রপতি নির্বাচন: নতুন রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠান শুক্রবার রাতে বঙ্গভবনে

    ঐতিহাসিক রাষ্ট্রপতি নির্বাচন অত্যন্ত সুন্দর ও সুচারুরূপে সম্পন্ন করতে সকল প্রস্তুতি সম্পন্ন:সিইসি এ এম এম নাসির উদ্দিন

    এক কোটি কর্মসংস্থানে বিশ্ববিদ্যালয়-শিল্প সহযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে: ইউজিসি সদস্য মামুন

    বাংলাদেশকে উচ্চশিক্ষার হাব হিসেবে প্রতিষ্ঠা করতে কাজ করছে ইউজিসি: সদস্য ড. আব্দুল্লাহ-আল-মামুন

    বিশ্ববিদ্যালয় ও শিল্পখাতের মধ্যে কার্যকর সম্পর্ক স্থাপনে কাজ করছে ইউজিসি: সদস্য ড. মামুন

    অভিনন্দন বার্তা : অস্ট্রেলিয়ার ডারউইন ঐতিহাসিক টেস্ট জয়ে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন

    প্রযুক্তিনির্ভর কৃষির চালিকাশক্তি হবে তরুণরা: ইউজিসি সদস্য মামুন

    দক্ষ যুবসমাজ গড়তে সরকার বদ্ধপরিকর– যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

    দলের জেষ্ঠ মহাসচিব রিজভী সহ ৪ জনকে জাতীয় স্থায়ী কমিটির সদস্য হিসেবে মনোনীত করা হয়েছে

    ইন্ডাস্ট্রি-একাডেমি মেলবন্ধনে বেকারত্ব কমবে: ইউজিসি সদস্য মামুন

    সাধারণ শিক্ষার পাশাপাশি কারিগরি ও কর্মমুখী শিক্ষায় গুরুত্ব দিতে হবে — প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল

    প্রত্যেকে নিজ উদ্যোগে চারা রোপণ করে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নের আহ্বান প্রতিমন্ত্রী মীর হেলালের

    জ্বালাও-পোড়াওয়ের রাজনীতি ফ্যাসিবাদের চরিত্র :: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী

    জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের স্বপ্নের বাংলাদেশ গড়ে তুলতে দেশের প্রতিটি নাগরিককে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    ৯৯ (নিরানব্বই) পিস ইয়াবা ট্যাবলেটসহ ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব কুষ্টিয়া

    কুড়িগ্রামে বাল্যবিবাহ প্রতিরোধে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত।

    প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী।

    এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ:১১টি শিক্ষা বোর্ডে গড় পাসের হার ৬২ দশমিক ২৫ শতাংশ

    উত্তরা এলাকায় কর্মচারীকে কুপিয়ে ডিএল পেট্রোল পাম্পের ১ কোটি ২১ লাখ ২৫ হাজার টাকা ছিনতাই

    স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ

    মাতারবাড়ি আল্ট্রা-সুপারক্রিটিক্যাল কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    জুলাইয়ের শহীদ ও আহত ১০ ব্যক্তির পরিবারের হাতে চাকরির নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী

    ঢাকা-১৮ আসনের দলিপাড়া- আহালিয়া সংযোগ সড়ক- দখলমুক্ত রাস্তা চাই!

    দুবাইয়ের জেবেল আলি শিল্প এলাকায় ভয়াবহ একাধিক বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

    জনআকাঙ্ক্ষা ও জুলাই সনদের আলোকে বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সরকার প্রতিশ্রুতিবদ্ধ- প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল

    প্রত্যেক অপরাধীর বিচার এ দেশেই হবে, সে যত শক্তিশালীই হোক না কেন—চট্টগ্রামে জুলাই গণঅভ্যুত্থান দিবসে প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল

    ঢাকাকে পরিবেশবান্ধব ও বাসযোগ্য করতে সরকারের পাশাপাশি নাগরিকদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম

    আমরা মালিক নই, দেশের ১৮ কোটি জনগণের সেবক: ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল

    অহেতুক প্রকল্প নয়, পাহাড়িদের জীবনমান উন্নয়নে বাস্তবভিত্তিক কার্যকর উদ্যোগ নেয়ার আহ্বান পার্বত্য প্রতিমন্ত্রীর


    • বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
      ওয়াক্তসময়
      সুবহে সাদিকভোর ৫:১৬
      সূর্যোদয়ভোর ৬:৩৫
      যোহরদুপুর ১:০২
      আছরবিকাল ৪:২৯
      মাগরিবসন্ধ্যা ৭:২৮
      এশা রাত ৮:৪৮
  • সম্পাদক ও প্রকাশক : কামরুল হাসান বাবলু
    ই-মেইলঃ dk.kamrul@gmail.com
    copyright @ বাংলাদেশ দিনকাল / বিডি দিনকাল ( www.bddinkal.com )
    বিডি দিনকাল মাল্টি মিডিয়া (প্রা:) লিমিটেড প্রতিষ্ঠান।