আজ শুক্রবার | ২৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১২ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ |২৬শে জিলহজ, ১৪৪৭ হিজরি | সকাল ৭:১৭

নজরুল ইসলাম মানিক, সাভার ও আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি ঃ সাভার উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব কফিল উদ্দিন ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
পারিবারিক সূত্রে জানা গেছে, ভারতের দিল্লিতে চিকিৎসাধীন অবস্থায় তিনি রোববার (৩১ মে) বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টা ১০ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
আলহাজ্ব কফিল উদ্দিন দীর্ঘদিন ধরে সাভার উপজেলা বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন। তিনি সাভার উপজেলা বিএনপির সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করার পাশাপাশি উপজেলা চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করেন। রাজনৈতিক ও সামাজিক কর্মকাÐে তাঁর অবদানের জন্য তিনি এলাকায় সুপরিচিত ছিলেন।
তাঁর মৃত্যুতে বিএনপির নেতাকর্মী, শুভানুধ্যায়ী ও স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই তাঁর আত্মার মাগফিরাত কামনা করে শোক প্রকাশ করেছেন।
সাভার উপজেলা বিএনপির নেতৃবৃন্দ মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
আল্লাহ তাআলা মরহুমকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন এবং তাঁর পরিবারকে এই শোক সইবার তাওফিক দান করুন। আমিন।
শুক্রবার, ১২ জুন, ২০২৬ | |
| ওয়াক্ত | সময় |
|---|---|
| সুবহে সাদিক | ভোর ৪:৪৩ |
| সূর্যোদয় | ভোর ৬:১১ |
| যোহর | দুপুর ১২:৫৮ |
| আছর | বিকাল ৪:১৭ |
| মাগরিব | সন্ধ্যা ৭:৪৬ |
| এশা | রাত ৯:১৩ |