আজ বুধবার | ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১০ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ |২৪শে জিলহজ, ১৪৪৭ হিজরি | সন্ধ্যা ৭:২২

জিয়াউর রহমান ফাউন্ডেশন (জেআরএফ)- এর উদ্যোগে আজ ১০ মে, সকাল ১১:৩০ ঘটিকায় শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় (শেকৃবি) ক্যাম্পাসে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান (বীর উত্তম)-এর ৪৫ তম শাহাদত বার্ষিকী উপলক্ষ্যে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন করেন মাননীয় উপাচার্য প্রফেসর ডঃ মোঃ আব্দুল লতিফ।
বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের জিয়াউর রহমান ফাউন্ডেশনের আয়োজিত কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় এর উপ-উপাচার্য প্রফেসর মোঃ বেলাল হোসেন, ট্রেজারার ও সাদা দলের সভাপতি প্রফেসর মোঃ আবুল বাশার, সাদা দলের সাধারণ সম্পাদক প্রফেসর ড. নুরমহল আক্তার বানুসহ সকল শিক্ষক মন্ডলী।
বৃক্ষ রোপণ শেষে শেকৃবি উপাচার্য সকলের উদ্দেশ্যে বক্তব্য রাখেন এবং দেশের ও পরিবেশর জন্য বৃক্ষ রোপণ এর প্রয়োজনীয়তা ব্যাখ্যা করেন। সকলকে যথাসাধ্য বৃক্ষ রোপণের জন্য উদ্ভুদ্ধ হতে আহবান জানান।
বুধবার, ১০ জুন, ২০২৬ | |
| ওয়াক্ত | সময় |
|---|---|
| সুবহে সাদিক | ভোর ৪:৪৪ |
| সূর্যোদয় | ভোর ৬:১১ |
| যোহর | দুপুর ১২:৫৮ |
| আছর | বিকাল ৪:১৬ |
| মাগরিব | সন্ধ্যা ৭:৪৫ |
| এশা | রাত ৯:১২ |