আজ | | | |

শিরোনাম :

দেশের ইউনিয়ন পরিষদ নির্বাচন আয়োজনের প্রস্তুতি শুরু করেছে নির্বাচন কমিশন (ইসি) ওপার থেকে বিপুল অর্থ বিনিয়োগ করে দেশ অস্থিতিশীল করার চেষ্টা করছে ফ্যাসিবাদীরা: মীর সরফত আলী সপু আজ খুলনায় ‘নতুন কুঁড়ি স্পোর্টস’-এর দ্বিতীয় আসরের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকার বসুন্ধরায় ৩ দিনব্যাপী আন্তর্জাতিক কৃষি প্রযুক্তি মেলা শুরু জাতীয় সংসদের ৪র্থ অধিবেশন উপলক্ষে ডিএমপির গণবিজ্ঞপ্তি রাষ্ট্রপতির সঙ্গে চীনা মন্ত্রীর সাক্ষাৎ, দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদারের আহ্বান প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন চীনের কমিউনিস্ট পার্টির (সিপিসি) কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রী লিউ হাইশিং চীনের রেলওয়ে কনস্ট্রাকশন কর্পোরেশনের সাথে স্থানীয় সরকার বিভাগের বৈঠক: অবকাঠামো ও বিনিয়োগে সহযোগিতা জোরদারের আহ্বান প্রতিমন্ত্রীর পোশাক শিল্পে চলমান সহিংসতার নেপথ্যে রাজনৈতিক স্বার্থান্বেষী মহল:আন্তঃমন্ত্রণালয় সভা শেষে সাংবাদিকদের স্বরাষ্ট্রমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সিঙ্গাপুরের অনাবাসী হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ

আশুলিয়ায় পারিবারিক বিরোধের জের ধরে স্ত্রী হাতে স্বামী খুন : স্ত্রী রত্না আটক

প্রকাশ: 9 November, 2026 12:16 pm

মনির হোসেন জীবন : রাজধানীর অদূরে ঢাকা জেলার আশুলিয়ায় থানা এলাকায় পারিবারিক বিরোধের জের হিসেবে স্ত্রী কর্তৃক স্বামী মো: হারুন (৩৫)কে হত্যার ঘটনার রহস্য উদঘাটনসহ ঘাতক আসামী নিহতের স্ত্রী মোসা: রত্না (৩২)কে গ্রেফতার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।

পিবিআই পুলিশ বলছে, গত শুক্রবার (৬ নভেম্বর) ২০২৬ গোপন সংবাদের ভিত্তিতে আশুলিয়ার বাড়ইপাড়া এলাকা থেকে আসামি মোসা: রত্নাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারের সময় তার নিকট থেকে এন্ডয়েড মোবাইল, সিম, সিমেন্ট এর ব্যবহৃত একটি শিল (পূতা) উদ্ধারমূলে জব্দ করা হয়েছে।

নিহত ব্যক্তির নাম মো: হারুন (৩৫) পাবনা জেলার ফরিদপুর থানা রতনপুর গ্রামের মো: শাহজাহান সরকারের পুত্র।

পোশাক শ্রমিক মো: হারুন এর মাথা, মুখ ও শরীরের এন্ড কুযশ (শিল) দিয়ে উপর্যুপরি আঘাত করার কারনে তার মৃত্য হয়েছে।

গ্রেফতারকৃত আসামি মোসা: রত্না (৩২) কুড়িগ্রাম জেলার রাজিবপুর থানার শংকর মাধবপুর গ্রামের মৃত মজিদ মিয়ার কন্যা এবং নিহত হারুন এর সহধর্মিণী। বর্তমানে সে ঢাকা জেলার আশুলিয়া থানার ডাকঘর বিকেএসপি মরিচকাটা গ্রামের বসবাস করে আসছিল।

গ্রেফতারকৃত আসামি রত্না খুনের ঘটনার সাথে জড়িত থাকার বিষয়ে স্বীকার করে এবং বিজ্ঞ আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারা অনুযায়ী স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেছে।

আজ সোমবার (৯ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) ঢাকা জেলা, উত্তরাস্থ রোড নং-১৪, বাড়ি নং-৩৫, সেক্টর নং-১২, উত্তরা, ঢাকা কার্যালয়ে সংস্থারটির পুলিশ সুপার এম. এন মোর্শেদ সংবাদ সম্মেলন এসব তথ্য জানান।

সংবাদ সম্মেলনে পিবিআই’র ওসি আব্দুল আজিজ, সামছুল আলম, আহসান উল্লাহ, তদন্তকারী কর্মকর্তা (এসআই) আব্দুর রহিম ও মিডিয়া শাখার (এসআই) আনিসুর রহমানসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

প্রেস ব্রিফিংকালে এম. এন মোর্শেদ ঘটনার বিবরণ উল্লেখ করে জানান, গত ৩ নভেম্বর, ২০২৬ ঢাকা জেলার আশুলিয়া থানার মরিচকাটা এলাকার জৈনক জাহিদুল ইসলামের বাড়ির দ্বিতীয় তলা তিন নম্বর কক্ষ হতে পঁচা দুর্গন্ধ বের হলে স্থানীয় লোকজন সংশ্লিষ্ট থানা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তালাবদ্ধ কক্ষের দরজা খুলে শয়নকক্ষের ভিতরে ঢুকে অর্ধ গলিত অবস্থায় এক পুরুষ ব্যক্তির মরদেহ দেখতে পায়। বর্তমানে যার পরিচয় মো: হারুন (৩৫)। পরবর্তীতে আশুলিয়া থানা পুলিশ নিহত ব্যক্তির মরদেহ উদ্ধার এবং লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য সংশ্লিষ্ট হাসপাতালে প্রেরণ করে।

এঘটনায় নিহত ভিকটিম মো: হারুনের বড় বোন মোসা: সাজেদা বেগম বাদী হয়ে গত ৪ নভেম্বর রাতে পেনাল কোড আইনের ৩০২/৩৪ ধারায় সংশ্লিষ্ট থানায় একটি মামলা দায়ের করেন। যার মামলা নম্বর (০৫)/২০২৬। পরবর্তীতে ঢাকা জেলা পিবিআই শিডিউলভুক্ত মামলা হওয়ায় গত ৭ নভেম্বর স্ব- উদ্যোগে মামলার তদন্তভার গ্রহন করে।

পুলিশ সুপার আরও জানান, পিবিআই এর তদন্তে এবং আসামীর স্বীকারোক্তিমূলক জবানবন্দি পর্যালোচনা করে জানা যায়, আসামী মোসাঃ রত্না নিহত মোঃ হারুন এর স্ত্রী। ২০০৯ সালে তাদের বিয়ে হয়। তাদের দু’টি কন্যা সন্তান রয়েছে। স্ত্রী সন্তানদের নিয়ে আশুলিয়া থানা এলাকায় বসবাস করে একটি গার্মেন্টসে চাকরি করতেন। কিছুদিন আগে তার স্ত্রী সন্তানদের গ্রামের বাড়ীতে পাঠিয়ে দেয় এবং পরবর্তীতে তাদের খরচ দেওয়া বন্ধ করে দেয়। স্ত্রী সন্তানদের খরচ দেওয়া বন্ধ করে দিলে আসামী মোসাঃ রত্না আশুলিয়া থানা এলাকায় এসে দেখতে পায় যে তার স্বামী মো: হারুন আরেকটি বিয়ে করে সংসার করছে। পরবর্তীতে আসামী নিজেও আশুলিয়া থানা এলাকায় বসবাস করে গার্মেন্টসে চাকরি করা শুরু করে। ২০২৬ সালের ৩১ অক্টোবর রাতে আসামী (রত্না’র) নিকট হতে তার দ্বিতীয় স্ত্রীর নিকট যেতে চাইলে আসামী ভিকটিম হারুনকে বাধা প্রদান করে। এ নিয়ে আসামি রত্না ও হারুনের মধ্যে তীব্র পারিবারিক বিরোধের সৃষ্টি হয়। এসময় হারুন আসামী রত্নার চুলের মুঠি ধরে সজোরে লাথি মারে এবং মারধর করে। এঘটনার পর গত ১ নভেম্বর রাত আনুমানিক ২টার দিকে আসামী গভীর ঘুমন্ত অবস্থায় থাকাকালীন ভিকটিম নিজের স্বামী পোশাক শ্রমিক মো: হারুন এর মাথা, মুখ ও শরীরের এন্ড কুযশ (শিল) দিয়ে উপর্যুপরি আঘাত করতে থাকলে একপর্যায়ে হারুন মৃত্যু বরণ করে। পরবর্তীতে আসামী মোসাঃ রত্না ওই রুম তালাবন্ধ করে ঘটনাস্থল থেকে কৌশলে পালিয়ে যায়।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে পিবিআই ঢাকা জেলার পুলিশ সুপার এম, এন, মোর্শেদ জানান, চাঞ্চল্যকর এ হত্যা কান্ডের ঘটনার রহস্য উন্মোচনের জন্য ছায়া তদন্ত অব্যাহত আছে। উক্ত ঘটনার সঙ্গে অন্য কোনো ব্যক্তি জড়িত আছে কিনা, তা গুরুত্বসহকারে খতিয়ে দেখা হচ্ছে। মামলার তদন্তও অব্যাহত আছে।

অপর এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, পারিবারিক বিরোধ ও দ্বিতীয় বিয়ে করার জের হিসেবে এ খুনের ঘটনা ঘটে। তবে এটি একটি পরিকল্পিত হত্যাকান্ড বলে জানিয়েছে পিবিআই পুলিশের এ কর্মকর্তা।

অপরাধ ঢাকা রাজধানী

আরও পড়ুন

গত ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ

  • আর্কাইভ

    আশুলিয়ায় পারিবারিক বিরোধের জের ধরে স্ত্রী হাতে স্বামী খুন : স্ত্রী রত্না আটক

    ফ্যাসিস্টদের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম

    তুরাগ থানা পুলিশের বিশেষ অভিযানে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের এক নেতাকে গ্রেফতার

    ঢাবি বিভিন্ন স্থানে পাঁচটি ককটেল বিস্ফোরণের ঘটনায় আটক তিনজনের পরিচয় পাওয়া গেছে

    দেশের ইউনিয়ন পরিষদ নির্বাচন আয়োজনের প্রস্তুতি শুরু করেছে নির্বাচন কমিশন (ইসি)

    আদিতমারীতে ‘সমতায় তারুণ্য’ প্রকল্পের অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত

    একটি উজ্জ্বল দৃষ্টান্ত পৃথিবীর বুকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী

    নাগেশ্বরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩ নতুন চিকিৎসকের যোগদান, হাসপাতাল পরিদর্শন করলেন এমপি আনোয়ারুল ইসলাম।

    কুড়িগ্রামে গ্রামীণ খেলাধুলায় মেতে উঠল সব বয়সী মানুষ, ফিরল শৈশবের স্মৃতি

    ঢাকায় গ্রাম পুলিশ মহাসমাবেশে আসার পথে অসুস্থ হয়ে ২ জনের মৃত্যু; পরিবারকে আর্থিক সহায়তা ও চাকরির ঘোষণা স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর

    ইতিহাস বিকৃতি রোধে শিক্ষার্থীদের সঠিক ইতিহাস জানাতে হবে: প্রতিমন্ত্রী আমিনুল হক

    বান্দরবানে ৫৫তম জাতীয় সমবায় দিবসে পার্বত্য মন্ত্রী সাচিং প্রু

    আগামী জানুয়ারি মাসের মধ্যে মাদ্রাসা শিক্ষার্থীদের জন্য চালু হচ্ছে আইসিটি ও ভাষা শিক্ষা কোর্স : ইউজিসি সদস্য ড. মামুন।

    ঢাকা মহানগর দক্ষিণ বিএনপিতে যুক্ত হচ্ছে আরও মুখ

    পার্বত্য অঞ্চলের কৃষকদের ভাগ্যোন্নয়নে কফি ও কাজুবাদাম চাষের অপার সম্ভাবনা: মন্ত্রী সাচিং প্রু এমপি

    নারীদের মানসিক স্বাস্থ্য সচেতনতায় উইমেন স্কোয়াডের বিশেষ সেশন অনুষ্ঠিত

    ওপার থেকে বিপুল অর্থ বিনিয়োগ করে দেশ অস্থিতিশীল করার চেষ্টা করছে ফ্যাসিবাদীরা: মীর সরফত আলী সপু

    দক্ষ প্রকৌশলী, উন্নত দেশ’ প্রতিপাদ্যে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করবে আইডিইবি

    আজ খুলনায় ‘নতুন কুঁড়ি স্পোর্টস’-এর দ্বিতীয় আসরের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    ঢাকার বসুন্ধরায় ৩ দিনব্যাপী আন্তর্জাতিক কৃষি প্রযুক্তি মেলা শুরু

    জাতীয় সংসদের ৪র্থ অধিবেশন উপলক্ষে ডিএমপির গণবিজ্ঞপ্তি

    রাষ্ট্রপতির সঙ্গে চীনা মন্ত্রীর সাক্ষাৎ, দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদারের আহ্বান

    প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন চীনের কমিউনিস্ট পার্টির (সিপিসি) কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রী লিউ হাইশিং

    চীনের রেলওয়ে কনস্ট্রাকশন কর্পোরেশনের সাথে স্থানীয় সরকার বিভাগের বৈঠক: অবকাঠামো ও বিনিয়োগে সহযোগিতা জোরদারের আহ্বান প্রতিমন্ত্রীর

    পোশাক শিল্পে চলমান সহিংসতার নেপথ্যে রাজনৈতিক স্বার্থান্বেষী মহল:আন্তঃমন্ত্রণালয় সভা শেষে সাংবাদিকদের স্বরাষ্ট্রমন্ত্রী

    শিক্ষাক্ষেত্রে ভৌগোলিক বৈষম্য দূর করতে পরিকল্পনা গ্রহণ করা হচ্ছে: ইউজিসি সদস্য ড. মামুন

    স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সিঙ্গাপুরের অনাবাসী হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ

    ইউনিয়ন পরিষদের ‘দফাদার’ পদ এখন ‘গ্রাম পুলিশ প্রধান’ এবং ‘মহল্লাদার’ হবেন ‘গ্রাম পুলিশ’

    ইশরাক হোসেনকে সভাপতি করে বাংলাদেশ মার্শাল আর্ট কনফেডারেশনের নতুন অ্যাডহক কমিটি

    কুড়িগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত


    • সোমবার, ৯ নভেম্বর, ২০২৬
      ওয়াক্তসময়
      সুবহে সাদিকভোর ৫:৫১
      সূর্যোদয়ভোর ৭:০৯
      যোহরদুপুর ১২:৪২
      আছরবিকাল ৩:৫৩
      মাগরিবসন্ধ্যা ৬:১৫
      এশা রাত ৭:৩৩
  • সম্পাদক ও প্রকাশক : কামরুল হাসান বাবলু
    ই-মেইলঃ dk.kamrul@gmail.com
    copyright @ বাংলাদেশ দিনকাল / বিডি দিনকাল ( www.bddinkal.com )
    বিডি দিনকাল মাল্টি মিডিয়া (প্রা:) লিমিটেড প্রতিষ্ঠান।