আজ | | | |

শিরোনাম :

মাহ্দী আমিনের সাথে এডিবির কান্ট্রি ডিরেক্টরের বৈঠক:তথ্যপ্রযুক্তি, কৃষি উদ্যোক্তা ও ইন্ডাস্ট্রি-অ্যাকাডেমিয়া পার্টনারশিপে বিনিয়োগে আগ্রহী এডিবি কুমিল্লায় প্রতিষ্ঠা করা হবে বিকেএসপি: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক কপ সম্মেলনে অংশগ্রহণ শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান শ্রীলঙ্কাকে ৪–০ গোলের বিশাল ব্যবধানে গুঁড়িয়ে সাফ চ্যাম্পিয়নশিপের গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে সেমিফাইনালে পা রাখল বাংলাদেশ চট্টগ্রামে কর্মরত পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ জাহাঙ্গীর আলম নজরদারিতে, ২ ফোন জব্দ যাত্রীসেবা, বিমানভাড়া নিয়ে এয়ারলাইন্সগুলোকে নতুন নির্দেশনা দিল বেবিচক তরুণদের রাজনীতিতে সক্রিয় অংশগ্রহণের আহ্বান ডেপুটি স্পীকারের প্রধানমন্ত্রী তারেক রহমান আজ বুধবার তুরস্কের আন্তালিয়ায় জাতিসংঘ জলবায়ু পরিবর্তনবিষয়ক সম্মেলনস্থলের লিডার্স লাউঞ্জে বিশ্বের শীর্ষ নেতাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজ বঙ্গভবনে সফররত ব্রিটিশ রাজপরিবারের সদস্য ডাচেস অব এডিনবার্গ সোফির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের দ্বিপক্ষীয় বৈঠক শুরু

মাহ্দী আমিনের সাথে এডিবির কান্ট্রি ডিরেক্টরের বৈঠক:তথ্যপ্রযুক্তি, কৃষি উদ্যোক্তা ও ইন্ডাস্ট্রি-অ্যাকাডেমিয়া পার্টনারশিপে বিনিয়োগে আগ্রহী এডিবি

প্রকাশ: 13 November, 2026 5:57 pm

​বাংলাদেশের তথ্যপ্রযুক্তি, কৃষি উদ্যোক্তা উন্নয়ন এবং ইন্ডাস্ট্রি-অ্যাকাডেমিয়া পার্টনারশিপে বিনিয়োগ ও অনুদান প্রদানে আগ্রহ প্রকাশ করেছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। বৃহস্পতিবার বিকেলে রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রীর শিক্ষা, প্রাথমিক ও গণশিক্ষা বিষয়ক উপদেষ্টা এবং তাঁর কার্যালয়ের মুখপাত্র মাহ্দী আমিনের সঙ্গে অনুষ্ঠিত এক বৈঠকে এই আগ্রহের কথা জানান এডিবির বাংলাদেশ আবাসিক মিশনের কান্ট্রি ডিরেক্টর চিংফেং ঝাং।

বৈঠকে এডিবির প্রতিনিধি দলে আরও উপস্থিত ছিলেন সংস্থাটির মানব ও সামাজিক উন্নয়ন বিভাগের পরিচালক গি সুন সং, প্রকল্প কর্মকর্তা (শিক্ষা) ফাইজা আহাদ এবং প্রোগ্রাম অফিসার ফারিন ইসলাম।

বৈঠকে এডিবির কান্ট্রি ডিরেক্টর কম্পিউটার সায়েন্স, আইসিটি ও সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং খাতে উচ্চশিক্ষায় গবেষণা ও উন্নয়নের সক্ষমতা বৃদ্ধি, শিল্পখাত ও শিক্ষাপ্রতিষ্ঠানের (ইন্ডাস্ট্রি-অ্যাকাডেমিয়া) মধ্যে কার্যকর সংযোগ স্থাপন এবং কৃষি বিশ্ববিদ্যালয়গুলোতে গবেষণার মাধ্যমে নতুন উদ্যোক্তা তৈরিতে বিনিয়োগ ও অনুদানের পরিকল্পনার কথা তুলে ধরেন। এছাড়া মাধ্যমিক ও উচ্চশিক্ষা স্তরে শিক্ষকদের দক্ষতা বৃদ্ধি এবং শ্রেণিকক্ষে পাঠদানের মানোন্নয়নে ইন্টারেক্টিভ শিক্ষা উপকরণ ও কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহারের উদ্যোগের কথা জানান তিনি।

চিংফেং ঝাং উল্লেখ করেন, বিশ্ববিদ্যালয়ের গবেষণা কার্যক্রম যেন কেবল একাডেমিক প্রকাশনার মধ্যে সীমাবদ্ধ না থেকে বাস্তবভিত্তিক ও শিল্পখাতের সমস্যা সমাধানে ভূমিকা রাখে, সেটিই এডিবির এই কর্মসূচির অন্যতম প্রধান লক্ষ্য।

বৈঠকে প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহ্দী আমিন দেশের শিক্ষাব্যবস্থার আধুনিকায়নে বর্তমান সরকারের বিভিন্ন যুগান্তকারী পদক্ষেপ ও ভবিষ্যৎ রূপরেখা তুলে ধরেন। তিনি জানান, শিক্ষাকে আনন্দময় ও অংশগ্রহণমূলক করতে বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো একটি বড় সংস্কার হিসেবে চতুর্থ শ্রেণিতে ‘ক্রীড়া’ এবং ‘সংস্কৃতি’ নামে দুটি বাধ্যতামূলক বিষয় চালু করা হচ্ছে । এবার শুধু চতুর্থ শ্রেণিতে এটি শুরু করেছি, তবে পরের শিক্ষাবর্ষে এটি পঞ্চম শ্রেণিতেও থাকবে এবং ধীরে ধীরে সব ক্লাসেই ক্রীড়া এবং সংস্কৃতি বাধ্যতামূলক বিষয় হিসেবে থাকবে।

নারী শিক্ষার প্রসারে সরকারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করে প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেন, বর্তমান প্রধানমন্ত্রীর মা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সময়ে দ্বাদশ শ্রেণি পর্যন্ত মেয়েদের শিক্ষা অবৈতনিক করা হয়েছিল; বর্তমান সরকার সেই ধারাকে আরও এগিয়ে নিয়ে স্নাতক (গ্র্যাজুয়েশন) পর্যায় পর্যন্ত মেয়েদের শিক্ষা অবৈতনিক করার ঘোষণা দিয়েছে। এবং আগামী দুই থেকে তিন বছরের মধ্যে মধ্যমেয়াদে তা স্নাতকোত্তর (মাস্টার্স) পর্যন্ত সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে। পাশাপাশি ‘মিড-ডে মিল’ কর্মসূচি দেশের ১৫০ টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম থেকে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের জন্য চালু আছে। যা পর্যায়ক্রমে দেশের সব প্রাথমিক বিদ্যালয়ে চালু করার পরিকল্পনা রয়েছে।

শ্রেণিকক্ষের পরিবেশ উন্নয়নে সরকারের পরিকল্পনার কথা জানিয়ে মাহ্দী আমিন বলেন, বিনামূল্যে স্কুল ড্রেস ও মিড-ডে মিলের পাশাপাশি সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে প্রচলিত বেঞ্চের পরিবর্তে শিক্ষার্থীর জন্য পর্যায়ক্রমে আলাদা চেয়ার ও টেবিলের ব্যবস্থা করা হচ্ছে। এছাড়া শিশুদের মানসিক বিকাশ ও ‘আনন্দের সাথে শিক্ষা’ (লার্নিং উইথ হ্যাপিনেস অ্যান্ড কালচার) নিশ্চিত করতে সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে ‘লার্নিং টয়’ এবং বিদ্যালয় প্রাঙ্গণে স্লাইডারসহ বিভিন্ন আউটডোর ক্রীড়া সরঞ্জাম যুক্ত করা হচ্ছে।

প্রধান খবর রাজধানী

আরও পড়ুন

গত ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ

  • আর্কাইভ

    মাহ্দী আমিনের সাথে এডিবির কান্ট্রি ডিরেক্টরের বৈঠক:তথ্যপ্রযুক্তি, কৃষি উদ্যোক্তা ও ইন্ডাস্ট্রি-অ্যাকাডেমিয়া পার্টনারশিপে বিনিয়োগে আগ্রহী এডিবি

    সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে ডিসেম্বরজুড়ে রাজপথে থাকার ঘোষণা দিয়েছেন ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ইশরাক

    আন্তর্জাতিক ক্রীড়াঙ্গনে সাফল্য আনতে তরুণদের প্রস্তুত করার আহ্বান পার্বত্য প্রতিমন্ত্রীর; রাঙ্গামাটিতে বিশেষ ক্রীড়াবিদদের বিভাগীয় আসরের পর্দা উঠল

    কুমিল্লায় প্রতিষ্ঠা করা হবে বিকেএসপি: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক

    উত্তরার এসএস আরবির ফুট ওভারব্রিজ এর নিচে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত এক , অন্যজন গুরুতর আহত

    উত্তরায় বিভিন্ন ব্র্যান্ডের ১৭ চোরাই বাইসাইকেলসহ গ্রেফতার-১

    কপ সম্মেলনে অংশগ্রহণ শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    উত্তরায় নিষিদ্ধ থানা কৃষক লীগের সাধারণ সম্পাদক গ্রেফতার

    ১৯৩ (একশত তিরানব্বই) পিস ইয়াবা ট্যাবলেটসহ ২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে এসআরবি কুষ্টিয়া

    উত্তরা পশ্চিম থানায় জেলা মহিলা যুবলীগের সভাপতি গ্রেফতার

    উত্তরায় পৃথক অভিযানে আওয়ামী লীগ, কৃষক লীগ ও ছাত্রলীগের তিন নেতা গ্রেপ্তার

    উত্তরা পূর্ব থানার অভিযানে কিশোর গ্যাংয়ের মূল হোতাসহ গ্রেফতার ৩

    ডিএমপি তেজগাঁও বিভাগের অভিযানে বিভিন্ন অপরাধে ৮০ জনকে গ্রেফতার

    শ্রীলঙ্কাকে ৪–০ গোলের বিশাল ব্যবধানে গুঁড়িয়ে সাফ চ্যাম্পিয়নশিপের গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে সেমিফাইনালে পা রাখল বাংলাদেশ

    চট্টগ্রামে কর্মরত পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ জাহাঙ্গীর আলম নজরদারিতে, ২ ফোন জব্দ

    যাত্রীসেবা, বিমানভাড়া নিয়ে এয়ারলাইন্সগুলোকে নতুন নির্দেশনা দিল বেবিচক

    তরুণদের রাজনীতিতে সক্রিয় অংশগ্রহণের আহ্বান ডেপুটি স্পীকারের

    প্রধানমন্ত্রী তারেক রহমান আজ বুধবার তুরস্কের আন্তালিয়ায় জাতিসংঘ জলবায়ু পরিবর্তনবিষয়ক সম্মেলনস্থলের লিডার্স লাউঞ্জে বিশ্বের শীর্ষ নেতাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন

    রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজ বঙ্গভবনে সফররত ব্রিটিশ রাজপরিবারের সদস্য ডাচেস অব এডিনবার্গ সোফির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন

    (এক) টি বিদেশী রিভলবার সহ ১ জন আসামীকে গ্রেফতার করেছে এসআরবি কুষ্টিয়া

    প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের দ্বিপক্ষীয় বৈঠক শুরু

    বেনজীর আহমেদকে দেশে ফেরাতে আইনি ও কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত: স্বরাষ্ট্রমন্ত্রী

    ফ্যাসিবাদের দোসর হিসেবে চিহ্নিতদের অগ্রণী ব্যাংক থেকে অবাঞ্ছিত ঘোষণা

    কর্মপরিবেশ উন্নতকরণ ও জনস্বার্থে দক্ষতা বৃদ্ধির আহ্বান নবনিযুক্ত সচিব কানিজ মওলার

    পরিচালক নুরুল ইসলামের নেতৃত্বে মহাখালী বাস টার্মিনালে বর্জ্য ব্যবস্থাপনা পরিদর্শন

    কুষ্টিয়ায় উৎসবমুখর পরিবেশে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন

    তুরাগ থানা পুলিশের অভিযানে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের ৩ সদস্য গ্রেফতার

    প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক শীর্ষ সম্মেলন কপ৩১-এ যোগ দিতে আগামীকাল তুরস্কের উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন

    দেশের প্রধান শিল্পাঞ্চলগুলোতে শ্রমিকদের জন্য ছয়টি ১০০ শয্যাবিশিষ্ট হাসপাতাল নির্মাণের পরিকল্পনা গ্রহণ করেছে সরকার

    শেখ হাসিনার এনআইডি ও পাসপোর্টের আবেদনের বিষয়টির সত্যতা ও আইনি ভিত্তি যাচাই করা হচ্ছে:স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ


    • শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬
      ওয়াক্তসময়
      সুবহে সাদিকভোর ৫:৫৩
      সূর্যোদয়ভোর ৭:১১
      যোহরদুপুর ১২:৪৩
      আছরবিকাল ৩:৫১
      মাগরিবসন্ধ্যা ৬:১৪
      এশা রাত ৭:৩২
  • সম্পাদক ও প্রকাশক : কামরুল হাসান বাবলু
    ই-মেইলঃ dk.kamrul@gmail.com
    copyright @ বাংলাদেশ দিনকাল / বিডি দিনকাল ( www.bddinkal.com )
    বিডি দিনকাল মাল্টি মিডিয়া (প্রা:) লিমিটেড প্রতিষ্ঠান।