আজ রবিবার | ১৮ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ | ১লা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ |১৩ই শাবান, ১৪৪৭ হিজরি | রাত ১১:৫২

বিডি দিনকাল ডেস্ক : অদ্য ১৩ই ডিসেম্বর ২০২৫ ঢাকার তেজগাঁওয়ে পুরাতন বিমানবন্দরে বাংলাদেশ বিমান বাহিনীর সি-১৩০বি পরিবহন বিমান থেকে “টিম বাংলাদেশ” এর ৫৪ জন প্যারাট্রুপার স্বাধীনতার ৫৪ বছর উদ্যাপনে পতাকা হাতে প্যারাস্যুটিং অনুশীলন করেন। উড্ডয়ন এর পূর্বে সম্মানিত বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল হাসান মাহমুদ খাঁন, বিবিপি, ওএসপি, জিইউপি, এনএসডব্লিউসি, পিএসসি বিমান বাহিনী ঘাঁটি বীর উত্তম এ কে খন্দকার- এ উক্ত অনুশীলন এর প্রস্তুতি কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করেন এবং বিডা-এর নির্বাহী চেয়ারম্যান জনাব আশিক চৌধুরিসহ অন্যান্য অতিথিবৃন্দ ও প্যারাট্রুপার দল এর সকলকে উজ্জীবিত করেন এবং শুভকামনা জানান।
উল্লেখ্য যে, আগামী ১৬ই ডিসেম্বর সকাল ১১টা থেকে ঢাকার তেজগাঁওয়ে পুরাতন বিমানবন্দরে বাংলাদেশ সেনাবাহিনী, নৌ বাহিনী ও বিমানবাহিনী পৃথকভাবে ফ্লাই পাস্ট মহড়া পরিচালনা করবে এবং সকাল ১১টা ৪০ মিনিট থেকে “টিম বাংলাদেশ” এর ৫৪ জন প্যারাট্রুপার স্বাধীনতার ৫৪ বছর উদ্যাপনে পতাকা হাতে প্যারাস্যুটিং করবেন।
রবিবার, ১ ফেব্রুয়ারি, ২০২৬ | |
| ওয়াক্ত | সময় |
| সুবহে সাদিক | ভোর ৬:২২ পূর্বাহ্ণ |
| সূর্যোদয় | ভোর ৭:৩৯ পূর্বাহ্ণ |
| যোহর | দুপুর ১:১২ অপরাহ্ণ |
| আছর | বিকাল ৪:২২ অপরাহ্ণ |
| মাগরিব | সন্ধ্যা ৬:৪৫ অপরাহ্ণ |
| এশা | রাত ৮:০২ অপরাহ্ণ |