আজ শুক্রবার | ১৩ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | ২৭শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ |৮ই শাওয়াল, ১৪৪৭ হিজরি | রাত ৮:১২

বিডি দিনকাল ডেস্ক : রাজধানীর উত্তরা পশ্চিম থানা এলাকায় দিনব্যাপী বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত মোট ১১ জনকে গ্রেফতার করেছে উত্তরা পশ্চিম থানা পুলিশ।
গ্রেফতারকৃতরা হলো- ১। মো. ইসলাম মিয়া (২৭) ২। নওরিন আক্তার ওরফে বৃষ্টি ৩। মোঃ মিজান (৩৮) ৪। মোঃ রায়হান (২৩) ৫। মোঃ রবিন (২৩) ৬। মোঃ ওমর ফারুক (৩৪) ৭। মোঃ মোবারক হোসেন (২৮) ৮। মোঃ আরিফ (৩৫) ৯। রাকিবুল হাসান (১৯) ১০। মোঃ সোহাগ (২২) ও ১১। মোঃ সাদ্দাম (২৮)।
উত্তরা পশ্চিম থানা পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার (১৯ ডিসেম্বর) উত্তরা পশ্চিম থানা পুলিশ অত্র থানাধীন বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে নিয়মিত মামলার আসামি, পরোয়ানাভুক্ত আসামি ও মাদক মামলার আসামিসহ বিভিন্ন অপরাধে জড়িত মোট ১১ জনকে গ্রেফতার করে বিজ্ঞ আদালতে প্রেরণ করে। এ সময় তাদের হেফাজত হতে ০৫ (পাঁচ) গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
উত্তরা পশ্চিম থানা পুলিশ সূত্রে আরও জানা যায়, এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।সূত্র: ডিএমপি
শুক্রবার, ২৭ মার্চ, ২০২৬ | |
| ওয়াক্ত | সময় |
|---|---|
| সুবহে সাদিক | ভোর ৫:৪০ |
| সূর্যোদয় | ভোর ৬:৫৬ |
| যোহর | দুপুর ১:০৪ |
| আছর | বিকাল ৪:৩১ |
| মাগরিব | সন্ধ্যা ৭:১২ |
| এশা | রাত ৮:২৮ |