আজ | | | |

শিরোনাম :

রাষ্ট্রপতি নির্বাচনে তাঁকে ভোট দেওয়ার জন্য দলের সংসদ সদস্যদের প্রতি আজ আবেগঘন আহ্বান জানিয়েছেন বিএনপির রাষ্ট্রপতি প্রার্থী মির্জা ফখরুল আগামীকাল (বৃহস্পতিবার) দুপুরে রাষ্ট্রপতি নির্বাচন: নতুন রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠান শুক্রবার রাতে বঙ্গভবনে ঐতিহাসিক রাষ্ট্রপতি নির্বাচন অত্যন্ত সুন্দর ও সুচারুরূপে সম্পন্ন করতে সকল প্রস্তুতি সম্পন্ন:সিইসি এ এম এম নাসির উদ্দিন অভিনন্দন বার্তা : অস্ট্রেলিয়ার ডারউইন ঐতিহাসিক টেস্ট জয়ে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন দক্ষ যুবসমাজ গড়তে সরকার বদ্ধপরিকর– যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী দলের জেষ্ঠ মহাসচিব রিজভী সহ ৪ জনকে জাতীয় স্থায়ী কমিটির সদস্য হিসেবে মনোনীত করা হয়েছে জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের স্বপ্নের বাংলাদেশ গড়ে তুলতে দেশের প্রতিটি নাগরিককে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ:১১টি শিক্ষা বোর্ডে গড় পাসের হার ৬২ দশমিক ২৫ শতাংশ স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ

ফেব্রুয়ারি আমার জন্য মর্যাদা, গর্ব ও বেদনার মাস — তুলি

প্রকাশ: 3 February, 2026 6:30 am

স্টাফ রিপোর্টার:ভাষা সৈনিকের কন্যা থেকে গুমের শিকার ভাইয়ের বোন, এবার সংসদে ন্যায়বিচারের কণ্ঠ হতে চান প্রকৌশলী সানজিদা ইসলাম তুলি।

ফেব্রুয়ারি এলেই বাঙালির হৃদয়ে জেগে ওঠে ভাষার গৌরব, আত্মত্যাগ আর অধিকার আদায়ের সংগ্রামের স্মৃতি। আর এই মাসটি ঢাকা–১৪ আসনের বিএনপির মনোনীত প্রার্থী ও ‘মায়ের ডাক’-এর প্রতিষ্ঠাতা সমন্বয়ক প্রকৌশলী সানজিদা ইসলাম তুলির জীবনে বহন করে ভিন্ন এক আবেগ—গর্ব, মর্যাদা এবং গভীর বেদনার মিশ্র স্মৃতি।

তিনি বলেন,“ফেব্রুয়ারি মাস আমার জন্য শুধু ইতিহাস নয়, এটি আমার পরিবারের রক্তে লেখা স্মৃতি। এটি গৌরবের, আবার কষ্টেরও মাস।” ২ ফেব্রুয়ারী ২০২৬ সোমবার এক বিবৃতিতে আরোও বলেন, ভাষা আন্দোলনের উত্তরাধিকার:তুলির পিতা মরহুম হাজী মফিজুল ইসলাম ছিলেন মহান ভাষা আন্দোলনের একজন সক্রিয় যোদ্ধা। ১৯৫২ সালের ঐতিহাসিক ফেব্রুয়ারিতে মাতৃভাষার অধিকার প্রতিষ্ঠার লড়াইয়ে তিনি সরাসরি অংশ নেন। ভাষা আন্দোলনের সেই চেতনা পরবর্তীতে তার পুরো রাজনৈতিক ও সামাজিক জীবনে প্রভাব ফেলে।

এই অবদানের স্বীকৃতিস্বরূপ তেজগাঁও শাহীনবাগে তাঁর নামে একটি সড়ক নামকরণ করা হয়েছে।

শুধু ভাষা আন্দোলনেই নয়, মহান মুক্তিযুদ্ধেও তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। এলাকায় একজন সৎ, জনদরদী ও সাহসী নেতা হিসেবে পরিচিত ছিলেন। সাবেক ৩৮, বর্তমান ২৫ নম্বর ওয়ার্ডের নির্বাচিত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালনকালে তিনি স্কুল, মাদ্রাসা, এতিমখানা ও মসজিদ প্রতিষ্ঠা করে শিক্ষা ও মানবকল্যাণে অসামান্য অবদান রাখেন।

তুলি বলেন,“আমার বাবা ছিলেন সাধারণ মানুষের নেতা। মানুষের দুঃখ-কষ্টই ছিল তার রাজনীতির মূল লক্ষ্য।”

বাবার পথের উত্তরসূরি, তারপর অন্ধকার:পিতার মৃত্যুর পর সেই আদর্শ বুকে ধারণ করে রাজনীতিতে সক্রিয় হন তার মেঝ ভাই সাজেদুল ইসলাম সুমন। অল্প সময়েই তিনি এলাকার মানুষের আস্থা ও ভালোবাসা অর্জন করেন।। কিন্তু সেই জনপ্রিয়তাই যেন কাল হয়ে দাঁড়ায়।

২০১৩ সালের ৪ ডিসেম্বর আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে সুমনসহ আটজনকে তুলে নেওয়া হয়। তারপর থেকে তারা নিখোঁজ—আজও কেউ ফিরে আসেনি।
এক যুগ পেরিয়ে গেলেও ভাইয়ের কোনো সন্ধান পাননি তুলি।

কথা বলতে গিয়ে আবেগাপ্লুত হয়ে তিনি বলেন,“এক যুগ হয়ে গেলো, আজও আমার ভাই ফিরে আসেনি। প্রতিটি দিন আমাদের পরিবারের জন্য অপেক্ষার দিন।”

‘মায়ের ডাক’ থেকে মানবিক সংগ্রাম: নিজের ব্যক্তিগত বেদনা থেকেই তিনি গড়ে তোলেন ‘মায়ের ডাক’—গুম, বিচারবহির্ভূত হত্যা ও নিখোঁজদের পরিবারগুলোর পাশে দাঁড়ানোর একটি মানবিক সংগঠন।
তিনি জানান,

“যে কষ্ট আমি অনুভব করেছি, সেই কষ্ট যেন আর কোনো মা-বোনকে না পেতে হয়—এই লক্ষ্যেই ‘মায়ের ডাক’।”

তিনি স্মরণ করেন, তার রাজনৈতিক প্রতিপক্ষ ব্যারিস্টার আরমানকেও গুম করা হয়েছিল। দীর্ঘ আট বছর ‘আয়নাঘরে’ বন্দি থাকার পর তিনি ফিরে আসেন। সেই কঠিন সময়ে তার পরিবারকে সাহস ও সহায়তা দিয়েছেন তুলি ও ‘মায়ের ডাক’।

“তিনি ফিরে এসেছেন—এটা আমার জন্য আনন্দের। কিন্তু আমার ভাই আজও ফেরেনি,”—কণ্ঠে ঝরে পড়ে না বলা বেদনা।

সংসদে ন্যায়বিচারের কণ্ঠ হতে চান : তুলির প্রত্যাশা, নির্বাচিত হলে সংসদে দাঁড়িয়ে গুম ও নিখোঁজদের বিষয়ে জোরালোভাবে কথা বলবেন।

তিনি বলেন,“আমি শুধু একজন প্রার্থী নই, আমি একজন ভাষা সৈনিকের সন্তান, একজন মুক্তিযোদ্ধার উত্তরসূরি এবং একজন গুম হওয়া ভাইয়ের বোন। সংসদে গিয়ে আমি আমার ভাইসহ যারা ফিরে আসেনি—তাদের জন্য কথা বলতে চাই।”

ভোটারদের প্রতি আবেদন:ঢাকা–১৪ আসনের ভোটারদের প্রতি আবেগঘন আহ্বান জানিয়ে তিনি বলেন,“একজন মহান ভাষা সৈনিকের সন্তানের প্রতি সমর্থন ও ভোট দিয়ে পাশে থাকবেন। আপনাদের সমর্থনই আমাকে অন্যায়ের বিরুদ্ধে লড়াই করার শক্তি দেবে।”

ফেব্রুয়ারির ভাষা আন্দোলনের চেতনা, মুক্তিযুদ্ধের আদর্শ আর গুম হওয়া স্বজনের বেদনা—এই তিন শক্তিকেই নিজের রাজনীতির ভিত্তি হিসেবে তুলে ধরছেন তুলি।

স্থানীয়রা মনে করছেন, তার এই ব্যক্তিগত ইতিহাস ও মানবিক সংগ্রাম ভোটারদের হৃদয়ে বিশেষ সাড়া ফেলবে।

রাজধানী রাজনীতি

আরও পড়ুন

গত ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ

  • আর্কাইভ

    রাষ্ট্রপতি নির্বাচনে তাঁকে ভোট দেওয়ার জন্য দলের সংসদ সদস্যদের প্রতি আজ আবেগঘন আহ্বান জানিয়েছেন বিএনপির রাষ্ট্রপতি প্রার্থী মির্জা ফখরুল

    আগামীকাল (বৃহস্পতিবার) দুপুরে রাষ্ট্রপতি নির্বাচন: নতুন রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠান শুক্রবার রাতে বঙ্গভবনে

    ঐতিহাসিক রাষ্ট্রপতি নির্বাচন অত্যন্ত সুন্দর ও সুচারুরূপে সম্পন্ন করতে সকল প্রস্তুতি সম্পন্ন:সিইসি এ এম এম নাসির উদ্দিন

    এক কোটি কর্মসংস্থানে বিশ্ববিদ্যালয়-শিল্প সহযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে: ইউজিসি সদস্য মামুন

    বাংলাদেশকে উচ্চশিক্ষার হাব হিসেবে প্রতিষ্ঠা করতে কাজ করছে ইউজিসি: সদস্য ড. আব্দুল্লাহ-আল-মামুন

    বিশ্ববিদ্যালয় ও শিল্পখাতের মধ্যে কার্যকর সম্পর্ক স্থাপনে কাজ করছে ইউজিসি: সদস্য ড. মামুন

    অভিনন্দন বার্তা : অস্ট্রেলিয়ার ডারউইন ঐতিহাসিক টেস্ট জয়ে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন

    প্রযুক্তিনির্ভর কৃষির চালিকাশক্তি হবে তরুণরা: ইউজিসি সদস্য মামুন

    দক্ষ যুবসমাজ গড়তে সরকার বদ্ধপরিকর– যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

    দলের জেষ্ঠ মহাসচিব রিজভী সহ ৪ জনকে জাতীয় স্থায়ী কমিটির সদস্য হিসেবে মনোনীত করা হয়েছে

    ইন্ডাস্ট্রি-একাডেমি মেলবন্ধনে বেকারত্ব কমবে: ইউজিসি সদস্য মামুন

    সাধারণ শিক্ষার পাশাপাশি কারিগরি ও কর্মমুখী শিক্ষায় গুরুত্ব দিতে হবে — প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল

    প্রত্যেকে নিজ উদ্যোগে চারা রোপণ করে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নের আহ্বান প্রতিমন্ত্রী মীর হেলালের

    জ্বালাও-পোড়াওয়ের রাজনীতি ফ্যাসিবাদের চরিত্র :: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী

    জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের স্বপ্নের বাংলাদেশ গড়ে তুলতে দেশের প্রতিটি নাগরিককে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    ৯৯ (নিরানব্বই) পিস ইয়াবা ট্যাবলেটসহ ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব কুষ্টিয়া

    কুড়িগ্রামে বাল্যবিবাহ প্রতিরোধে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত।

    প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী।

    এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ:১১টি শিক্ষা বোর্ডে গড় পাসের হার ৬২ দশমিক ২৫ শতাংশ

    উত্তরা এলাকায় কর্মচারীকে কুপিয়ে ডিএল পেট্রোল পাম্পের ১ কোটি ২১ লাখ ২৫ হাজার টাকা ছিনতাই

    স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ

    মাতারবাড়ি আল্ট্রা-সুপারক্রিটিক্যাল কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    জুলাইয়ের শহীদ ও আহত ১০ ব্যক্তির পরিবারের হাতে চাকরির নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী

    ঢাকা-১৮ আসনের দলিপাড়া- আহালিয়া সংযোগ সড়ক- দখলমুক্ত রাস্তা চাই!

    দুবাইয়ের জেবেল আলি শিল্প এলাকায় ভয়াবহ একাধিক বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

    জনআকাঙ্ক্ষা ও জুলাই সনদের আলোকে বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সরকার প্রতিশ্রুতিবদ্ধ- প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল

    প্রত্যেক অপরাধীর বিচার এ দেশেই হবে, সে যত শক্তিশালীই হোক না কেন—চট্টগ্রামে জুলাই গণঅভ্যুত্থান দিবসে প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল

    ঢাকাকে পরিবেশবান্ধব ও বাসযোগ্য করতে সরকারের পাশাপাশি নাগরিকদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম

    আমরা মালিক নই, দেশের ১৮ কোটি জনগণের সেবক: ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল

    অহেতুক প্রকল্প নয়, পাহাড়িদের জীবনমান উন্নয়নে বাস্তবভিত্তিক কার্যকর উদ্যোগ নেয়ার আহ্বান পার্বত্য প্রতিমন্ত্রীর


    • বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
      ওয়াক্তসময়
      সুবহে সাদিকভোর ৫:১৬
      সূর্যোদয়ভোর ৬:৩৫
      যোহরদুপুর ১:০২
      আছরবিকাল ৪:২৯
      মাগরিবসন্ধ্যা ৭:২৮
      এশা রাত ৮:৪৮
  • সম্পাদক ও প্রকাশক : কামরুল হাসান বাবলু
    ই-মেইলঃ dk.kamrul@gmail.com
    copyright @ বাংলাদেশ দিনকাল / বিডি দিনকাল ( www.bddinkal.com )
    বিডি দিনকাল মাল্টি মিডিয়া (প্রা:) লিমিটেড প্রতিষ্ঠান।