
ঢাকা : আজ ২২৩০ হতে ০৩০০ ঘটিকা পর্যন্ত বাংলাদেশ সেনাবাহিনীর ৬ স্বতন্ত্র এডি ব্রিগেডের অধীনস্থ উত্তরা আর্মি ক্যাম্প কর্তৃক একটি যৌথ তল্লাশী চৌকি পরিচালনাকালীন সময়ে উত্তরা পূর্ব থানার বিএনএস সেন্টার এলাকায় ০৫ (পাঁচ) জন যাত্রীসহ একটি মাইক্রোবাসকে স্পট চেকিং এর জন্য থামানো হয়।তাদের মধ্যে সন্দেহভাজন ০২ জন ঘটনাস্থল থেকে পালিয়ে যায় এবং ০৩ জন সন্দেহভাজন ব্যাক্তিকে (মোঃ রেজাউল করিম, মোঃ রফিকুল ইসলাম ও মিজু আহমেদ) গ্রেফতার করা হয়।
প্রাথমিক তদন্তে জানা গেছে যে তারা র্যাবের সদস্যদের ছদ্মবেশে ডাকাতিতে জড়িত ছিল। গাড়িতে তল্লাশি চালিয়ে ১x বিদেশী পিস্তল, ১x ম্যাগাজিন, ৪x ৫.৫২ মিঃমিঃ গোলাবারুদ, ১x ডামি পিস্তল, ২x পিস্তল কভার, ২x হাতকড়া, ১x ওয়াকি টকি, ২x নকল র্যাব আইডি কার্ড, ৪x কালো র্যাবের জ্যাকেট, ১x রিফ্লেক্টিং জ্যাকেট, ১x হাতুড়ি, ২x গাড়ীর নকল নাম্বার প্লেট এবং নগদ ২,৬৭০/- টাকা উদ্ধার করা হয়।
তাদেরকে জিজ্ঞাসাবাদ শেষে আইনি কার্যক্রমের জন্য উত্তরা পূর্ব থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে ।
বাংলাদেশ সেনাবাহিনী জননিরাপত্তা, আইনশৃঙ্খলা ও জাতীয় নিরাপত্তা রক্ষায় সর্বদা অঙ্গীকারবদ্ধ। সন্ত্রাস, নাশকতা ও অপরাধ দমনে এ ধরনের সমন্বিত অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে ।
মঙ্গলবার, ১২ মে, ২০২৬ | |
| ওয়াক্ত | সময় |
|---|---|
| সুবহে সাদিক | ভোর ৪:৫৫ |
| সূর্যোদয় | ভোর ৬:১৮ |
| যোহর | দুপুর ১২:৫৫ |
| আছর | বিকাল ৪:১৮ |
| মাগরিব | সন্ধ্যা ৭:৩২ |
| এশা | রাত ৮:৫৫ |