আজ বৃহস্পতিবার | ২৪শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ৭ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ |২০শে জিলকদ, ১৪৪৭ হিজরি | সকাল ৭:৫৯

ইরানের আকাশসীমা লঙ্ঘনের অভিযোগে হরমুজ প্রণালীর কাছে একটি মার্কিন এফ-১৫ যুদ্ধবিমানকে ধ্বংস করার দাবি করেছে ইরান। ঘটনাটি ঘটেছে কয়েক ঘণ্টা আগে। মুম্বাইয়ে অবস্থিত ইরানের কনস্যুলেট জেনারেলের পক্ষ থেকে এক্স-এ দেওয়া একটি পোস্টে এই দাবি করা হয়েছে । পোস্ট অনুসারে, ঘটনাটি কয়েক ঘন্টা আগে কৌশলগত হরমুজ দ্বীপের কাছে ইরানের দক্ষিণাঞ্চলীয় উপকূলীয় অঞ্চলে ঘটেছে। পোস্টটিতে বলা হয়েছে, একটি “শত্রু এফ-১৫ যুদ্ধবিমান” ইরানের আকাশসীমায় প্রবেশ করলে দেশটির বিমান প্রতিরক্ষা ব্যবস্থা মিসাইল ছুড়ে বিমানটিকে লক্ষ্যবস্তুতে পরিণত করেছে।
ইরান বলেছে, তাদের সেনাবাহিনীর বিমান প্রতিরক্ষা ইউনিট কর্তৃক মোতায়েন করা ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য মিসাইলের আঘাতে বিমানটি প্রতিহত ও বিধ্বস্ত হয়েছে। জেটটির অবস্থা বা কোনো সম্ভাব্য ক্ষয়ক্ষতি বা হতাহতের বিষয়ে এখনও বিস্তারিত কিছু জানা যায়নি।
এর আগে ইরান একটি মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমানে হামলা চালালে বিমানটি মধ্যপ্রাচ্যের একটি সামরিক ঘাঁটিতে জরুরি অবতরণ করতে বাধ্য হয়। মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতে মার্কিন সামরিক বাহিনীর অন্যতম উন্নত ও ব্যয়বহুল বিমানে ইরানের হামলার এটিই ছিল প্রথম জ্ঞাত ঘটনা।
আক্রান্ত হওয়ার সময় মার্কিন এফ-৩৫ বিমানটি মধ্য ইরানের আকাশে উড়ছিল। আমেরিকার নিরাপত্তা মহলের আত্মবিশ্বাস ছিল যে ইরানের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা যথেষ্ট দুর্বল হয়ে পড়েছে। বৃহস্পতিবার ট্রাম্প দম্ভভরে বলেছিলেন, “আমরা যেখানে খুশি উড়ছি। কেউ আমাদের দিকে গুলিও চালাচ্ছে না।” এর কয়েক ঘণ্টা পরেই রাডার ফাঁকি দেওয়ার জন্য ডিজাইন করা এফ-৩৫ জেটটি ইরনের হাতে আক্রান্ত হয়েছে।
বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬ | |
| ওয়াক্ত | সময় |
|---|---|
| সুবহে সাদিক | ভোর ৪:৫৯ |
| সূর্যোদয় | ভোর ৬:২১ |
| যোহর | দুপুর ১২:৫৫ |
| আছর | বিকাল ৪:২০ |
| মাগরিব | সন্ধ্যা ৭:২৯ |
| এশা | রাত ৮:৫১ |