আজ | | | |

শিরোনাম :

ডেঙ্গু নিয়ন্ত্রণে খাল পরিষ্কার, দুই পাশে ওয়াকওয়ে নির্মাণের পরিকল্পনা: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক ভূমি সেবাকে দুর্নীতিমুক্ত ও জনবান্ধব করতে পরিদর্শনের কার্যকারিতা বাড়ানোর নির্দেশ ঢাকা বিমানবন্দরে প্রায় ৭৪ ভরি ( ৮৬১.৮ গ্রাম ) স্বর্ণালংকারসহ ৩ জন আটক করেছে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়ন বাংলাদেশ-যুক্তরাজ্য সহযোগিতা আরও বিস্তৃত করার প্রত্যাশা এলজিআরডি মন্ত্রীর সচিবালয়ে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের সঙ্গে সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত নেপালের রাষ্ট্রদূত ঘনশ্যাম ভান্ডারি। খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠায় ইউনিয়ন থেকে উপজেলা পর্যন্ত মাঠ তৈরির উদ্যোগ: বগুড়ার মাটিতে প্রতিমন্ত্রী আমিনুল হক শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল সরেজমিন পরিদর্শনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম এমপি’র সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ  স্থানীয় সরকার ব্যবস্থার উন্নয়নে অস্ট্রেলিয়ার সঙ্গে সহযোগিতা বাড়াতে চায় বাংলাদেশ: এলজিআরডি মন্ত্রী ড. আবদুল মঈন খান জাতীয় দিবসে মালয়েশিয়াকে অভিনন্দন স্থানীয় সরকার মন্ত্রীর, সম্পর্কের নতুন অধ্যায়ের প্রত্যাশা

ডেঙ্গু নিয়ন্ত্রণে খাল পরিষ্কার, দুই পাশে ওয়াকওয়ে নির্মাণের পরিকল্পনা: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক

প্রকাশ: 12 September, 2026 8:46 am

রাজধানীর পল্লবীর ইস্টার্ন হাউজিংয়ের বাউনিয়াবাদ খাল পরিষ্কার করে ডেঙ্গুর প্রকোপ কমানোর পাশাপাশি খালের দুই পাশে ওয়াকওয়ে নির্মাণের পরিকল্পনার কথা জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক। তিনি বলেছেন, খালটি পুরোপুরি পরিষ্কার করা গেলে একদিকে ডেঙ্গুর প্রকোপ কমবে, অন্যদিকে এলাকার পরিবেশও সুন্দর ও বসবাসযোগ্য হবে।

আজ শনিবার সকালে রাজধানীর পল্লবীর ইস্টার্ন হাউজিংয়ে দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬-এর উদ্বোধন উপলক্ষে আয়োজিত খাল পরিষ্কার কার্যক্রমে অংশ নিয়ে প্রধান অতিথির বক্তব্যে আমিনুল হক এসব কথা বলেন।

আমিনুল হক বলেন, ‘দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতার যে অভিযান শুরু হয়েছে, তার অংশ হিসেবে আজ পল্লবীর ইস্টার্ন হাউজিংয়ের বাউনিয়াবাদ খাল পরিষ্কারের কার্যক্রম শুরু করা হয়েছে। আমাদের দলীয় নেতা-কর্মীদের পাশাপাশি সিটি করপোরেশন ও বিএনসিসির একটি প্রতিনিধি দলও এ কার্যক্রমে অংশ নিয়েছে।’

তিনি বলেন, খালটি পরিপূর্ণভাবে পরিষ্কার করা সম্ভব হলে এ এলাকায় ডেঙ্গুর প্রকোপ অনেকাংশে কমে আসবে। একই সঙ্গে পরিষ্কার-পরিচ্ছন্নতার মাধ্যমে এলাকার পরিবেশও আরও সুন্দর হবে।

খালটি শুধু পরিষ্কার করেই কার্যক্রম শেষ করতে চান না জানিয়ে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, ‘সিটি করপোরেশনের সঙ্গে আলোচনা করে আমরা খালটিকে পরিপূর্ণভাবে পরিষ্কার করার পাশাপাশি এর দুই পাশে ওয়াকওয়ে নির্মাণের উদ্যোগ নিতে চাই। এর মাধ্যমে এখানে একটি সুন্দর ও স্বাস্থ্যকর পরিবেশ তৈরি করা সম্ভব হবে।’

তিনি আরও বলেন, এ বিষয়ে ইতিমধ্যে আলোচনা চলছে এবং সংশ্লিষ্টদের সঙ্গে সমন্বয় করে কাজ করা হচ্ছে। প্রকল্পটি দ্রুত বাস্তবায়ন করে খাল পরিষ্কার ও সৌন্দর্যবর্ধনের কার্যক্রম এগিয়ে নেওয়ার আশা প্রকাশ করেন তিনি।

পল্লবী ও রূপনগর থানা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত এ ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচিতে ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক মাহবুব আলম মন্টু, পল্লবী থানা বিএনপির আনিসুর রহমান, যুগ্ম আহ্বায়ক আশরাফ আলী গাজী ও ফজলুল হক লাভলু, রূপনগর থানা বিএনপির আশরাফুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক মুজিবুল হক ও জাহাঙ্গীর কবির জনসহ বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা অংশ নেন। এ ছাড়া যুবদল পল্লবী থানার আহ্বায়ক নূর সালাম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক জামাল হোসেন বাপ্পী, স্বেচ্ছাসেবক দল পল্লবী থানার আহ্বায়ক মেহেদী হাসান বাবু ও সদস্যসচিব রবিউল করিম বাবু, স্বেচ্ছাসেবক দল রূপনগর থানার আহ্বায়ক রওশন হাসান এবং ছাত্রদল পল্লবী থানার আহ্বায়ক সৈয়দ হাসান সোহেল,সদস্য সচিব খোরশেদ আলম নীরবসহ থানা, ওয়ার্ড এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা পরিচ্ছন্নতা অভিযানে অংশ নেন।

প্রধান খবর রাজধানী স্বাস্থ্য

আরও পড়ুন

গত ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ

  • আর্কাইভ

    ডেঙ্গু নিয়ন্ত্রণে খাল পরিষ্কার, দুই পাশে ওয়াকওয়ে নির্মাণের পরিকল্পনা: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক

    পূজনীয় ভদন্ত সুমনালঙ্কার মহাথেরোর মহাপ্রয়াণে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রীর শোক জ্ঞাপন

    লোহিত সাগরের গুরুত্বপূর্ণ নৌপথ বাব আল-মান্দেব প্রণালির নিয়ন্ত্রণ নিয়েছে ইয়েমেনের ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হুতি

    গাজীপুর মেট্রোপলিটন পুলিশ এর কল্যাণ সভা এবং অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত।

    ভূমি সেবাকে দুর্নীতিমুক্ত ও জনবান্ধব করতে পরিদর্শনের কার্যকারিতা বাড়ানোর নির্দেশ

    প্রতিটি ইউনিয়নে মাঠ, উপজেলায় মিনি স্টেডিয়াম: ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক

    পরিত্যক্ত অবস্থায় একটি শর্টগান ও এক জোড়া হ্যান্ডকাফ উদ্ধার করেছে দক্ষিণখান থানা পুলিশ

    ঢাকা বিমানবন্দরে প্রায় ৭৪ ভরি ( ৮৬১.৮ গ্রাম ) স্বর্ণালংকারসহ ৩ জন আটক করেছে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়ন

    চট্টগ্রামের হাটহাজারী-নাজিরহাট রোডে ডিভাইডার ও সড়ক সম্প্রসারণের তাগিদ: ভূমি প্রতিমন্ত্রীর

    বাংলাদেশ-যুক্তরাজ্য সহযোগিতা আরও বিস্তৃত করার প্রত্যাশা এলজিআরডি মন্ত্রীর

    পল্লবী-রূপনগরের পানির সংকট দূর হবে, সরকারি হাসপাতাল নির্মাণের উদ্যোগ: প্রতিমন্ত্রী আমিনুল হক

    সচিবালয়ে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের সঙ্গে সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত নেপালের রাষ্ট্রদূত ঘনশ্যাম ভান্ডারি।

    দক্ষিণ আজমপুর এলাকা থেকে বিদেশি পিস্তল, গুলি ও ম্যাগজিনসহ চিহ্নিত চার শীর্ষ সন্ত্রাসীকে গ্রেফতার করেছে দক্ষিণখান থানা পুলিশ

    খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠায় ইউনিয়ন থেকে উপজেলা পর্যন্ত মাঠ তৈরির উদ্যোগ: বগুড়ার মাটিতে প্রতিমন্ত্রী আমিনুল হক

    শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল সরেজমিন পরিদর্শনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী

    সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম এমপি’র সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ 

    মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশীদ ইয়াছিন এমপি’র মাতা র মৃত্যুতে বিএনপি’র ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী’র শোকবার্তা

    খিলক্ষেতের বাসা থেকে মুক্তার ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ: বোনের লাশ নিয়ে যেতে ভাইকে ভিডিও পাঠালেন স্বামী

    দেশে ফেরার পথে সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ৪ প্রবাসী বাংলাদেশি নিহত হয়েছেন

    স্থানীয় সরকার ব্যবস্থার উন্নয়নে অস্ট্রেলিয়ার সঙ্গে সহযোগিতা বাড়াতে চায় বাংলাদেশ: এলজিআরডি মন্ত্রী ড. আবদুল মঈন খান

    খিলক্ষেতের ৩০০ ফিটে আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে ছিনতাই: গাড়ি, ডামি পিস্তলসহ গ্রেপ্তার ৩

    জাতীয় দিবসে মালয়েশিয়াকে অভিনন্দন স্থানীয় সরকার মন্ত্রীর, সম্পর্কের নতুন অধ্যায়ের প্রত্যাশা

    অটোরিকশা চালককে মারধরের প্রতিবাদ, পুলিশ কর্মকর্তাকে পিটিয়ে হত্যা

    সাভারে নিজ বাসার সামনে পুলিশের (স্পেশাল ব্রাঞ্চ) এসআই আলতাফ হোসেনকে পিটিয়ে হত্যার ঘটনায় একজনকে গ্রেপ্তার

    দেশে নারী ক্রীড়াবিদদের বিকাশে সরকারের সার্বিক সহযোগিতার আশ্বাস যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর।

    লালবাগ থানা বিএনপির আহ্বায়ক আলী আজমকে বহিস্কার করলো দক্ষিণ বিএনপি

    নারী এশিয়া কাপ হকিতে টানা দ্বিতীয় জয় তুলে নিয়েছে বাংলাদেশ।

    পরিষ্কারভাবে বলতে চাই, অবশ্যই বাংলাদেশের জনগণ এই সরকারকে দায়িত্ব দিয়েছে দেশ পরিচালনা করার:প্রধানমন্ত্রী

    রৌমারীতে এসিল্যান্ডের বরখাস্ত ও শাস্তির দাবিতে সাংবাদিকদের মানববন্ধন অনুষ্ঠিত

    শিক্ষার মান উন্নত না হলে আমরা আন্তর্জাতিকভাবে সমৃদ্ধ হতে পারবো না-মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী


    • শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬
      ওয়াক্তসময়
      সুবহে সাদিকভোর ৫:২৮
      সূর্যোদয়ভোর ৬:৪৪
      যোহরদুপুর ১২:৫৫
      আছরবিকাল ৪:২২
      মাগরিবসন্ধ্যা ৭:০৫
      এশা রাত ৮:২১
  • সম্পাদক ও প্রকাশক : কামরুল হাসান বাবলু
    ই-মেইলঃ dk.kamrul@gmail.com
    copyright @ বাংলাদেশ দিনকাল / বিডি দিনকাল ( www.bddinkal.com )
    বিডি দিনকাল মাল্টি মিডিয়া (প্রা:) লিমিটেড প্রতিষ্ঠান।