আজ মঙ্গলবার | ২৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১২ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ |২৫শে জিলকদ, ১৪৪৭ হিজরি | রাত ৯:২৪

শিরোনাম :

আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে দেশব্যাপী কঠোর নিরাপত্তা নিশ্চিত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ক্রীড়া উৎকর্ষ ও সহযোগিতা উন্নয়নে ঐতিহাসিক ক্রীড়া কূটনীতি সমঝোতা স্মারক স্বাক্ষর করল বাংলাদেশ ও তুরস্ক ওআইসি যুব সম্মেলনে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো: আমিনুল হকের আধুনিক, জনবান্ধব ও সেবামুখী পুলিশ বাহিনী গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী ডেঙ্গু মোকাবিলায় মোবাইল হাসপাতাল স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে:বরিশালে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী দেশের অভ্যন্তরীণ নদীপথ উন্নয়নে সরকার বদ্ধপরিকর বলে জানিয়েছেন পানিসম্পদ মন্ত্রী মো. শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি চমকে দেওয়ার একদিন পর নবদম্পতির জন্য উপহার পাঠিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ‘পুলিশ প্রশাসন কোনো দলের নয়, বিধিবদ্ধ আইন অনুযায়ী পুলিশ প্রশাসন পরিচালিত হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান তুরস্ক সফরে ঢাকা ত্যাগ করলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো: আমিনুল হক ; অংশ নেবেন গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক বৈঠকে গোপালগঞ্জ জেলার সংসদ সদস্যদের সঙ্গে স্থানীয় সরকার বিভাগের বিশেষ সভা

পল্লবী থানা যুবদল সদস্য সচিব গোলাম কিবরিয়া হত্যায় কিলিং মিশনে অংশ নেওয়া ২ শুটারকে বিদেশী রিভলবার ও গুলিসহ গ্রেপ্তার করেছে র‍্যাব

প্রকাশ: ২৭ মার্চ, ২০২৬ ২:০৮ অপরাহ্ণ

রাজধানীর পল্লবী থানা যুবদল নেতা সদস্য সচিব গোলাম কিবরিয়া হত্যায় কিলিং মিশনে অংশ নেওয়া ২ শুটারকে বিদেশী রিভলবার ও গুলিসহ গ্রেপ্তার করেছে র‍্যাব। শুক্রবার মধ্যরাতে অভিযান পরিচালনা করে ঢাকার রুপনগর থানাধীন ইস্টার্ণ হাউজিং এলাকা থেকে কিলিং মিশনে অংশগ্রহণকারী অন্যতম শুটার মো. রাশেদ ওরফে লোপন (৩৫) এবং উত্তরা ১৮ সেক্টর দিয়াবাড়ি এলাকা থেকে মো. জাহাঙ্গীর হোসেন ওরফে কাল্লু (৪০) কে গ্রেপ্তার করে। র‍্যাব জানায়, রাজনৈতিক কোন্দল ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ডটি সংঘটিত হয়েছে।

শুক্রবার মিরপুরের পাইকপাড়া র‍্যাব- ৪ ব্যাটালিয়ন সদর দপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সংস্থাটির কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মো. শাহাবুদ্দিন কবির।

তিনি বলেন, গত ১৭ নভেম্বর সন্ধ্যায় ঢাকা মহানগরীর পল্লবী থানাধীন মিরপুর-১২, ব্লক-বি, বিক্রমপুর স্যানেটারি ও হার্ডওয়্যার দোকানে অজ্ঞাতনামা সন্ত্রাসীরা পিস্তল দিয়ে বুকে ও পিঠে অতর্কিত গুলি করে পল্লবী থানা যুবদলের সদস্য সচিব গোলাম কিবরিয়া (৫০)’কে হত্যা করে। ঘটনাস্থল থেকে পালানোর সময় স্থানীয় জনতার উপর অস্ত্রধারী সন্ত্রাসীরা গুলি করে এবং এতে একজন রিক্সা চালক গুলিবিদ্ধ হয়ে গুরুতর জখম হয়। এ ঘটনায় ভুক্তভোগীর পরিবার পল্লবী থানায় একটি হত্যা মামলা দায়ের করে। ঘটনার পরপরই র‍্যাব-৪ এর একটি আভিযানিক দল ঘটনাস্থলে উপস্থিত হয়ে সিসিটিভি ফুটেজ এবং আনুষঙ্গিক তথ্যাদি বিশ্লেষণ করে ঘটনার রহস্য উদঘাটন এবং জড়িত আসামিদের আইনের আওতায় আনতে ছায়া তদন্ত শুরু করে। কিলিং মিশনে অংশ নেওয়া শুটাররা ঘটনার পর থেকে পলাতক ছিলো।

মো. শাহাবুদ্দিন কবির বলেন, এ ঘটনায় পলাতক শুটারদের ধরার জন্য র‍্যাব-৪ ছায়া তদন্ত অব্যাহত রাখে। একপর্যায়ে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, পলাতক শুটার লোপন ও কাল্লু দেশ ত্যাগ করার জন্য ঢাকায় এসে প্রয়োজনীয় কাগজপত্র তৈরী করেছে। এরই ধারাবাহিকতায় র‍্যাব-৪ এর একটি চৌকষ আভিযানিক দল শুক্রবার মধ্যরাতে অভিযান পরিচালনা করে ঢাকা মহানগরীর রুপনগর থানাধীন ইস্টার্ণ হাউজিং এলাকা হতে কিলিং মিশনে অংশগ্রহণকারী অন্যতম শুটার মো. রাশেদ ওরফে লোপন (৩৫) এবং উত্তরা ১৮ সেক্টর দিয়াবাড়ি এলাকা থেকে মো. জাহাঙ্গীর হোসেন ওরফে কাল্লু (৪০) কে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত আসামি লোপনের দেওয়া তথ্যমতে তার বাসা থেকে হত্যাকান্ডে ব্যবহৃত ১টি বিদেশী রিভলবার ও ৩ রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়।

তিনি বলেন, গ্রেপ্তার আসামিদেরকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, রাজনৈতিক কোন্দল ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে উক্ত হত্যাকাণ্ডটি সংঘটিত হয়েছে। আসামিরা সিসিটিভি ফুটেজ দেখে নিজেদের শনাক্ত করেছে এবং কিলিং মিশনে অংশগ্রহণের কথা স্বীকার করেছে। এছাড়াও তারা জানায় , এটি একটি সুপরিকল্পিত হত্যাকাণ্ড যাতে বড় অংকের অর্থের লেনদেন হয়। গ্রেপ্তারকৃত আসামিরা পেশাদার শুটার এবং তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক হত্যা, চাঁদাবাজি ও মাদক মামলা রয়েছে। এছাড়া গত ১৮ নভেম্বর চাঞ্চল্যকর গোলাম কিবরিয়া হত্যা মামলার এজাহারনামীয় আসামি মো. মনির হোসেন ওরফে সোহেল ওরফে পাতা সোহেল (৩০) এই হত্যাকাণ্ডে জড়িত ও ১৮টি মামলার আসামি সন্ত্রাসী মো. সুজন ওরফে বুকপোড়া সুজন (৩৫)’কে গ্রেপ্তার করেছিল র‍্যাব-৪। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

অপরাধ রাজধানী

আরও পড়ুন

গত ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ

  • আর্কাইভ

    আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে দেশব্যাপী কঠোর নিরাপত্তা নিশ্চিত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

    পাকিস্তানের বিপক্ষে ঘরের মাঠে প্রথমবারের মতো টেস্ট ম্যাচ জয়ের স্বাদ পেল স্বাগতিক বাংলাদেশ

    ফেনীতে বাসচাপায় প্রাণ গেল মোটর সাইকেল আরোগী পিতা পুত্রের

    বর্তমান সরকার গণমাধ্যমের পূর্ণ স্বাধীনতায় বিশ্বাসী : পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান এমপি

    ক্রীড়া উৎকর্ষ ও সহযোগিতা উন্নয়নে ঐতিহাসিক ক্রীড়া কূটনীতি সমঝোতা স্মারক স্বাক্ষর করল বাংলাদেশ ও তুরস্ক

    ওআইসি যুব সম্মেলনে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো: আমিনুল হকের

    আধুনিক, জনবান্ধব ও সেবামুখী পুলিশ বাহিনী গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী

    টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের না খেলার সিদ্ধান্ত খতিয়ে দেখতে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়

    যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর নির্দেশে রাঙামাটিতে প্রতিনিধি দল: ঋতুপর্ণার বাড়ি নির্মাণে জট খোলার তোড়জোড়

    উল্টোপথে যানবাহন চলাচল করলেই ডিজিটাল মামলা : ডিএমপি কমিশনার

    ডেঙ্গু মোকাবিলায় মোবাইল হাসপাতাল স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে:বরিশালে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী

    দেশের অভ্যন্তরীণ নদীপথ উন্নয়নে সরকার বদ্ধপরিকর বলে জানিয়েছেন পানিসম্পদ মন্ত্রী মো. শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি

    শেখ হাসিনার শাসনামলে ২২৭৬ বিএনপি নেতাকর্মীকে গুম-খুনের তদন্ত চেয়ে ট্রাইব্যুনালে অভিযোগ দাখিল করা হয়েছে

    চমকে দেওয়ার একদিন পর নবদম্পতির জন্য উপহার পাঠিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    ‘পুলিশ প্রশাসন কোনো দলের নয়, বিধিবদ্ধ আইন অনুযায়ী পুলিশ প্রশাসন পরিচালিত হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান

    তুরস্ক সফরে ঢাকা ত্যাগ করলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো: আমিনুল হক ; অংশ নেবেন গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক বৈঠকে

    গোপালগঞ্জ জেলার সংসদ সদস্যদের সঙ্গে স্থানীয় সরকার বিভাগের বিশেষ সভা

    পড়াশোনার পাশাপাশি শরীরচর্চা ও খেলাধুলায় বিশেষ গুরুত্ব দিতে হবে – স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

    নির্বাচনের আগে জনগণের কাছে করা সকল প্রতিশ্রুতি বাস্তবায়নে জন্য আমাদের ‘নতুন সংগ্রামে’ নামতে হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান

    দেশকে ধ্বংসস্তুপ থেকে টেনে তুলে পুনর্গঠন করাই এখন বিএনপি সরকারের নতুন চ্যালেঞ্জ : মির্জা ফখরুল ইসলাম আলমগীর

    বিশেষ চাহিদাসম্পন্ন তরুণ ওয়াকিমুল ইসলাম উদ্ভাবিত ‘স্মার্ট কার’-এ চড়ে তাকে উৎসাহ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    আইনমন্ত্রী বলেন, আমরা চাই বিচারকদের প্রতি মানুষের আস্থা আরও বাড়ুক : সরকারকে সবসময় আপনাদের পাশে পাবেন

    পবিত্র হজ পালনের উদ্দেশ্যে ১২৮টি ফ্লাইটে মোট ৫০ হাজার ১১১ জন বাংলাদেশি হজযাত্রী সৌদি আরব পৌঁছেছেন

    বিরোধী দলের গঠনমূলক সমালোচনা গণতন্ত্রের জন্য জরুরি: রিজভী

    বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে মাদক পাচার রোধে সমঝোতা স্মারক স্বাক্ষরিত

    প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে সাক্ষাৎ করেছেন টিআইবি-এর নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান

    প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ ওয়াকফ এর প্রশাসক সাফিজ উদ্দিন আহমেদ

    বগুড়া সিটি করপোরেশনসহ (নতুন সিটি করপোরেশন) ৫টি নতুন উপজেলা গঠনের সিদ্ধান্ত নিয়েছে সরকার

    সারা দেশে এ খাল খননের মাধ্যমে অবৈধভাবে গড়ে ওঠা স্থাপনা দখলমুক্ত হবে: চাঁদপুর সার্কিট হাউসে পানিসম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি

    সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে জার্মান রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ


    • মঙ্গলবার, ১২ মে, ২০২৬
      ওয়াক্তসময়
      সুবহে সাদিকভোর ৪:৫৫
      সূর্যোদয়ভোর ৬:১৮
      যোহরদুপুর ১২:৫৫
      আছরবিকাল ৪:১৮
      মাগরিবসন্ধ্যা ৭:৩২
      এশা রাত ৮:৫৫
  • সম্পাদক ও প্রকাশক : কামরুল হাসান বাবলু
    ই-মেইলঃ dk.kamrul@gmail.com
    copyright @ বাংলাদেশ দিনকাল / বিডি দিনকাল ( www.bddinkal.com )
    বিডি দিনকাল মাল্টি মিডিয়া (প্রা:) লিমিটেড প্রতিষ্ঠান।