আজ | | | |

শিরোনাম :

আজ খুলনায় ‘নতুন কুঁড়ি স্পোর্টস’-এর দ্বিতীয় আসরের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকার বসুন্ধরায় ৩ দিনব্যাপী আন্তর্জাতিক কৃষি প্রযুক্তি মেলা শুরু জাতীয় সংসদের ৪র্থ অধিবেশন উপলক্ষে ডিএমপির গণবিজ্ঞপ্তি রাষ্ট্রপতির সঙ্গে চীনা মন্ত্রীর সাক্ষাৎ, দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদারের আহ্বান প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন চীনের কমিউনিস্ট পার্টির (সিপিসি) কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রী লিউ হাইশিং চীনের রেলওয়ে কনস্ট্রাকশন কর্পোরেশনের সাথে স্থানীয় সরকার বিভাগের বৈঠক: অবকাঠামো ও বিনিয়োগে সহযোগিতা জোরদারের আহ্বান প্রতিমন্ত্রীর পোশাক শিল্পে চলমান সহিংসতার নেপথ্যে রাজনৈতিক স্বার্থান্বেষী মহল:আন্তঃমন্ত্রণালয় সভা শেষে সাংবাদিকদের স্বরাষ্ট্রমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সিঙ্গাপুরের অনাবাসী হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ইউনিয়ন পরিষদের ‘দফাদার’ পদ এখন ‘গ্রাম পুলিশ প্রধান’ এবং ‘মহল্লাদার’ হবেন ‘গ্রাম পুলিশ’ মহামান্য রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান

ইসলামী বিশ্ববিদ্যালয়ে আন্তঃবিশ্ববিদ্যালয় অ্যাথলেটিক্স ও বাস্কেটবল প্রতিযোগিতার উদ্বোধন করলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

প্রকাশ: 4 May, 2026 4:00 pm

ইসলামী বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে আয়োজিত আন্তঃবিশ্ববিদ্যালয় অ্যাথলেটিক্স ও বাস্কেটবল প্রতিযোগিতা ২০২৬-এর শুভ উদ্বোধন করা হয়েছে। আজ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় অ্যাথলেটিক্স মাঠে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ আমিনুল হক। ৪ থেকে ৬ মে পর্যন্ত তিন দিনব্যাপী এই আসরে দেশের ২১ টি বিশ্ববিদ্যালয়ের অ্যাথলেটিক্স (ছাত্র-ছাত্রী) ও বাস্কেটবল (ছাত্র) দলগুলো অংশ নিচ্ছে।

ইসলামী বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ মর্যাদা ও ‘গেস্ট অব অনার’ হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা পরিষদের মাননীয় প্রশাসক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব অধ্যক্ষ সোহরাব উদ্দিন এবং ঝিনাইদহ জেলা পরিষদের মাননীয় প্রশাসক জনাব মোঃ আব্দুল মজিদ। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এম. এয়াকুব আলী এবং মাননীয় ট্রেজারার প্রফেসর ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম।

প্রধান অতিথির বক্তব্যে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ আমিনুল হক দেশের ক্রীড়াঙ্গন নিয়ে সরকারের সুদূরপ্রসারী পরিকল্পনার কথা তুলে ধরেন। তিনি বলেন, বর্তমান সরকার খেলাধুলাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করছে এবং এরই ধারাবাহিকতায় ইতোমধ্যে ৩০০ জন খেলোয়াড়কে ক্রীড়া ভাতা ও ক্রীড়া কার্ড প্রদান করা হয়েছে। এছাড়া তৃণমূল থেকে প্রতিভা অন্বেষণের লক্ষ্যে গত ২ মে থেকে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কার্যক্রম শুরু হয়েছে, যা আগামী অর্থবছর থেকে ইউনিয়ন পর্যায় পর্যন্ত থেকে শুরু করা হবে। প্রতিমন্ত্রী আরও যোগ করেন যে, তৃণমূল পর্যায়ে ক্রীড়া সংস্কৃতি ছড়িয়ে দেওয়ার অন্যতম প্রধান মাধ্যম হলো আন্তঃস্কুল, আন্ত:কলেজ ও আন্তঃবিশ্ববিদ্যালয় প্রতিযোগিতা। এখানে জয়-পরাজয়ের চেয়েও অংশগ্রহণ এবং নিজেদের দক্ষতা বিকাশের সুযোগ পাওয়াটাই বড় সার্থকতা।

প্রতিমন্ত্রী তাঁর বক্তব্যে আধুনিক ক্রীড়া বিজ্ঞানের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। তিনি জানান, সরকার স্পোর্টস সায়েন্স, স্পোর্টস মেডিসিন ও স্পোর্টস সাইকোলজির প্রসারে বিশেষ নজর দিচ্ছে এবং এই ক্ষেত্রের সংশ্লিষ্টদের যথাযথ অগ্রাধিকার প্রদান করা হবে। একটি সুশৃঙ্খল ও ক্রীড়াবান্ধব জাতি গঠনে সরকারের প্রচেষ্টা অব্যাহত থাকবে বলে তিনি দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীসহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা খেলোয়াড়, প্রশিক্ষক এবং ক্রীড়া সংগঠকদের উপস্থিতিতে পুরো মাঠ প্রাঙ্গণ এক উৎসবমুখর মিলনমেলায় পরিণত হয়।

যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এর জনসংযোগ কর্মকর্তা মো: নূর আলম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানান হয় ।

খুলনা খেলাধুলা শিক্ষাঙ্গন/ক্যাম্পাস

আরও পড়ুন

গত ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ

  • আর্কাইভ

    আজ খুলনায় ‘নতুন কুঁড়ি স্পোর্টস’-এর দ্বিতীয় আসরের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    ঢাকার বসুন্ধরায় ৩ দিনব্যাপী আন্তর্জাতিক কৃষি প্রযুক্তি মেলা শুরু

    জাতীয় সংসদের ৪র্থ অধিবেশন উপলক্ষে ডিএমপির গণবিজ্ঞপ্তি

    রাষ্ট্রপতির সঙ্গে চীনা মন্ত্রীর সাক্ষাৎ, দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদারের আহ্বান

    প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন চীনের কমিউনিস্ট পার্টির (সিপিসি) কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রী লিউ হাইশিং

    চীনের রেলওয়ে কনস্ট্রাকশন কর্পোরেশনের সাথে স্থানীয় সরকার বিভাগের বৈঠক: অবকাঠামো ও বিনিয়োগে সহযোগিতা জোরদারের আহ্বান প্রতিমন্ত্রীর

    পোশাক শিল্পে চলমান সহিংসতার নেপথ্যে রাজনৈতিক স্বার্থান্বেষী মহল:আন্তঃমন্ত্রণালয় সভা শেষে সাংবাদিকদের স্বরাষ্ট্রমন্ত্রী

    শিক্ষাক্ষেত্রে ভৌগোলিক বৈষম্য দূর করতে পরিকল্পনা গ্রহণ করা হচ্ছে: ইউজিসি সদস্য ড. মামুন

    স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সিঙ্গাপুরের অনাবাসী হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ

    ইউনিয়ন পরিষদের ‘দফাদার’ পদ এখন ‘গ্রাম পুলিশ প্রধান’ এবং ‘মহল্লাদার’ হবেন ‘গ্রাম পুলিশ’

    ইশরাক হোসেনকে সভাপতি করে বাংলাদেশ মার্শাল আর্ট কনফেডারেশনের নতুন অ্যাডহক কমিটি

    কুড়িগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

    ৫০ নং ওয়ার্ডের মুন্সী মার্কেট এলাকায় শীর্ষ সন্ত্রাসী ও মাদক ডিলার নিলয়ের আস্তানায় বিএনপি নেতা সালাম সরকারের নেতৃত্বে আকস্মিক অভিযান

    মহামান্য রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান

    রাজস্ব বৃদ্ধিতে চিংড়ি মহাল পুনর্গঠনের সিদ্ধান্ত: আন্তঃমন্ত্রণালয় সভা অনুষ্ঠিত

    সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রীসভার বৈঠক অনুষ্ঠিত

    স্থানীয় নির্বাচনে বিএনপির নেতারা আলোচনার মাধ্যমে উপযুক্ত প্রার্থী বাছাই করবেন: ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবীর রিজভী

    পাশাপাশি শ্রমিকদের কল্যাণ এবং রুটি-রুজির স্বার্থ সংরক্ষণে সরকার সব ধরনের পদক্ষেপ গ্রহণ করবে সরকার :

    কাওরানবাজার এলাকা থেকে এক ছিনতাই কারিকে আটক করেছে এসআরইউ, ডিএমপি

    ইশরাকের অভিযানের পর বদলে যাচ্ছে গেন্ডারিয়ার ঘুণ্টিঘর, তৈরি হচ্ছে ২৬ ফুট সড়ক

    মোটরসাইকেল চালকদের জন্য সুখবর;জটিলতা দূর করতে সড়ক পরিবহন বিধিমালা, ২০২২ সংশোধন করেছে সরকার

    কষ্টকে জয় করে কৃতিত্ব যমজ দুই বোনের

    ঢাকা মহানগর উত্তরের আহবায়ক কমিটি ঘোষণা : প্রশাসক মিল্টনকে আহ্বায়ক , ঢাকা ১৮ আসনের এমপি এস এম জাহাঙ্গীর সদস্য সচিব

    পার্লামেন্ট মেম্বার্স ক্লাবের সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর হোসেন |

    কিশোর গ্যাং দের প্রতি হুশিয়ার উচ্চারণ করে মাদক ব্যবসা বন্ধ না করলে এলাকা ছাড়ার হুঁশিয়ারি দিলেন বিএনপি নেতা আব্দুস সালাম সরকার

    কুড়িগ্রাম সীমান্তে ২২ বিজিবির অভিযানে বিপুল পরিমাণে ইয়াবা ও চোরাচালানী মালামালসহ ০১ জন আসামী আটক

    কিশোর গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট লালমনিরহাটে আলোড়ন সৃষ্টি করেছে —দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী

    উত্তরখান থানা এলাকা থেকে ৪টি বিদেশি পিস্তল, ৮টি ম্যাগাজিন ও ২৪ রাউন্ড গুলিসহ ‘কিলার শিবুলু’ (৪০) নামের এক শীর্ষ অস্ত্র ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে এসএআরবি-১

    ডিজিটাল অর্থনীতিতে অবদান রাখতে বিশ্ববিদ্যালয়গুলোকে প্রস্তুত করা হচ্ছে: ইউজিসি সদস্য ড. মামুন

    কোরআন শরীফ উপহার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত


    • শুক্রবার, ৬ নভেম্বর, ২০২৬
      ওয়াক্তসময়
      সুবহে সাদিকভোর ৫:৫০
      সূর্যোদয়ভোর ৭:০৭
      যোহরদুপুর ১২:৪২
      আছরবিকাল ৩:৫৪
      মাগরিবসন্ধ্যা ৬:১৭
      এশা রাত ৭:৩৪
  • সম্পাদক ও প্রকাশক : কামরুল হাসান বাবলু
    ই-মেইলঃ dk.kamrul@gmail.com
    copyright @ বাংলাদেশ দিনকাল / বিডি দিনকাল ( www.bddinkal.com )
    বিডি দিনকাল মাল্টি মিডিয়া (প্রা:) লিমিটেড প্রতিষ্ঠান।