আজ মঙ্গলবার | ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৯শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ |২রা জিলহজ, ১৪৪৭ হিজরি | রাত ১১:২১

সখিপুর (টাংগাইল) প্রতিনিধি : মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আহমেদ আযম খান বলেছেন, ১৯৭৬ সালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সখিপুর থানা প্রতিষ্ঠা করেছিলেন। সখিপুর এখন অনেক অগ্রসর গামী। সারা বাংলাদেশে কয়টি উপজেলার মধ্যে সখিপুর অন্যতম। এজন্য শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, আপোষহীন নেত্রী, গণতন্ত্রের মাতা, বাংলাদেশের অভিভাবক সাবেক তিনবারের প্রধানমন্ত্রী দেশনেত্রী প্রয়াত বেগম খালেদা জিয়াকে অভিনন্দন জানাই।
তিনি বলেন, দেশের অগ্রযাত্রাকে অনিয়ম দুর্নীতির মাধ্যমে থামিয়ে দিয়েছিল বিগত ফ্যাসিট সরকার। বিএনপির চেয়ারম্যান বর্তমান প্রধানমন্ত্রী দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে ২০২৪ এ ছাত্র জনতার গণঅভ্যুত্থানের মাধ্যমে গণতন্ত্র আবার ফেরত এসেছে এবং বর্তমান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। তিনি বলেন কিছুদিন পূর্বে কাতারের মন্ত্রী প্রধানমন্ত্রীর সাথে দেখা করেছেন এবং তিনি বলেছেন বাংলাদেশ থেকে স্কিল লোক কাতারে নেয়া হবে।
গতকাল মঙ্গলবার বিকেলে সখিপুর আবাসিক অনার্স মহিলা কলেজের নবীন বরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
উক্ত কলেজের গভর্নিং বডির সভাপতি উপজেলা নির্বাহী অফিসার মোঃ আশরাফুল আলমের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, অর্থ বিভাগের উপসচিব আমিন শরীফ সুপন, টাঙ্গাইল জেলার এডিসি (সার্বিক) সঞ্চয় কুমার সামন্ত, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি নাজিমুদ্দিন মাস্টার, অধ্যক্ষ এম এ রউফ, মেধাভিত্তিক ছাত্রী সংসদের ভিপি নুসরাত জাহান তিথি প্রমুখ। পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এর আগে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আহমেদ আযম খান সখিপুর পৌর কার্যালয়ে ভিজিএফ চাল বিতরণ উদ্বোধন করেন ।
মঙ্গলবার, ১৯ মে, ২০২৬ | |
| ওয়াক্ত | সময় |
|---|---|
| সুবহে সাদিক | ভোর ৪:৫১ |
| সূর্যোদয় | ভোর ৬:১৫ |
| যোহর | দুপুর ১২:৫৫ |
| আছর | বিকাল ৪:১৭ |
| মাগরিব | সন্ধ্যা ৭:৩৫ |
| এশা | রাত ৮:৫৯ |