
মুন্সিগঞ্জ জেলা জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি মোঃ আবুল কালাম আজাদ (এ কে আজাদ) ব্রেন টিউমারে আক্রান্ত হয়ে গতকাল ২৪ সেপ্টেম্বর ২০২৬ তারিখে রাত ৮-৩০ মিনিটে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৩ বছর। মোঃ আবুল কালাম আজাদ (এ কে আজাদ) এর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিএনপি’র ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।
আজ এক শোকবার্তায় বিএনপি’র ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, “মোঃ আবুল কালাম আজাদ (এ কে আজাদ) এর মৃত্যুতে আমি তার শোকাহত পরিবার-পরিজনদের প্রতি গভীর শোক ও সহানুভুতি জ্ঞাপন করছি। সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান বীর উত্তম এর নীতি ও আদর্শে গভীরভাবে বিশ্বাসী মোঃ আবুল কালাম আজাদ সাবেক প্রধানমন্ত্রী ‘গণতন্ত্রের মাতা’ মরহুমা বেগম খালেদা জিয়ার নেতৃত্বে স্বৈরাচার বিরোধী সকল গণতান্ত্রিক আন্দোলনে সাহসী ভূমিকা পালন করেছেন। মহান রাব্বুল আলামীনের দরবারে দোয়া করি তিনি যেন তাকে জান্নাত নসীব এবং শোকার্ত পরিবারবর্গকে ধৈর্য ধারণের ক্ষমতা দান করেন।”
বিএনপি’র ভারপ্রাপ্ত মহাসচিব শোকবার্তায় মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যবর্গ, আত্মীয়স্বজন, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান।
এছাড়া বিএনপি জাতীয় নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু এবং বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সভাপতি এস এম জিলানী এবং সাধারণ সম্পাদক রাজিব আহসান পৃথক শোকবার্তায় মুন্সিগঞ্জ জেলা জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি মোঃ আবুল কালাম আজাদ (এ কে আজাদ) এর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। শোকবার্তায় নেতৃবৃন্দ মরহুম মোঃ আবুল কালাম আজাদকে একজন বলিষ্ঠ নেতা হিসেবে উল্লেখ করে তার রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকার্ত পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা জানান।”প্রেস বিজ্ঞপ্তি
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬ | |
| ওয়াক্ত | সময় |
|---|---|
| সুবহে সাদিক | ভোর ৫:৩৩ |
| সূর্যোদয় | ভোর ৬:৪৮ |
| যোহর | দুপুর ১২:৫০ |
| আছর | বিকাল ৪:১৫ |
| মাগরিব | সন্ধ্যা ৬:৫২ |
| এশা | রাত ৮:০৭ |