
ঢাকা মেট্রোপলিটন পুলিশের পদোন্নতিপ্রাপ্ত ১০ জন সহকারী পুলিশ কমিশনারকে র্যাঙ্ক ব্যাজ পরিয়ে দিয়েছেন ডিএমপি কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ, বিপিএম-সেবা।
আজ সোমবার (৯ নভেম্বর) দুপুর ১২:৩০ ঘটিকায় ডিএমপি হেডকোয়ার্টার্সের সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের র্যাঙ্ক ব্যাজ পরিয়ে দেন তিনি।
পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে ডিএমপি কমিশনার বলেন, পদোন্নতি কর্মজীবনের একটি গুরুত্বপূর্ণ অর্জন ও নতুন দায়িত্ব পালনের সুযোগ। সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সাথে অর্পিত দায়িত্ব পালনের পাশাপাশি জনসেবায় আন্তরিকতা ও দায়িত্বশীলতার পরিচয় দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
এ সময় অনুষ্ঠানে ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস্) মোহাম্মদ ওসমান গণি, পিপিএমসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সোমবার, ৯ নভেম্বর, ২০২৬ | |
| ওয়াক্ত | সময় |
|---|---|
| সুবহে সাদিক | ভোর ৫:৫১ |
| সূর্যোদয় | ভোর ৭:০৯ |
| যোহর | দুপুর ১২:৪২ |
| আছর | বিকাল ৩:৫৩ |
| মাগরিব | সন্ধ্যা ৬:১৫ |
| এশা | রাত ৭:৩৩ |