
রাজধানীর তুরাগ থানা পুলিশের বিশেষ অভিযানে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের তিন সদস্য ১। মোঃ কামরুল ইসলাম (২১), ২। মোঃ হযরত আলী (২০) ও ৩। মোঃ মিতুল হাসান (১৯)কে গ্রেফতার করা হয়েছে।
তুরাগ থানা সূত্রে জানা যায়, সোমবার (৯ নভেম্বর ) রাত আনুমানিক ১০:৩০ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে তুরাগ থানাধীন প্রত্যাশা ব্রিজ এলাকায় মিছিলের প্রস্তুতিকালে অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের হেফাজত হতে একটি ব্যানার উদ্ধার করা হয়।
তুরাগ থানা আওয়ামী লীগের অর্থবিষয়ক সম্পাদক মোঃ নূর হোসেন এবং তুরাগ থানার হরিরামপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব মোঃ কফিল উদ্দিন মেম্বারের নেতৃত্বে গ্রেফতারকৃতরাসহ ২০ থেকে ২৫ জনের একটি দল মিছিলের উদ্দেশ্যে জড়ো হয়েছিল মর্মে প্রাথমিকভাবে জানা যায়।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।
মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬ | |
| ওয়াক্ত | সময় |
|---|---|
| সুবহে সাদিক | ভোর ৫:৫২ |
| সূর্যোদয় | ভোর ৭:০৯ |
| যোহর | দুপুর ১২:৪২ |
| আছর | বিকাল ৩:৫২ |
| মাগরিব | সন্ধ্যা ৬:১৫ |
| এশা | রাত ৭:৩৩ |