
আন্তালিয়া (তুরস্ক), ১০ নভেম্বর, ২০২৬ (বাসস) : প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের দ্বিপক্ষীয় বৈঠক শুরু হয়েছে।
আজ তুরস্কের স্থানীয় সময় সন্ধ্যা সোয়া ৭টায় আন্তালিয়ার ম্যাক্স রয়েল হোটেলে এ বৈঠক শুরু হয় বলে জানান, প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হাসান শিপলু।

তিনি জানান, বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী-১ হুমায়ুন কবির উপস্থিত রয়েছেন।
তুরস্কের আন্তালিয়ায় জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক শীর্ষ সম্মেলন (কপ৩১) শুরুর আগের দিন দুই নেতার মধ্যে এ বৈঠক অনুষ্ঠিত হচ্ছে।

কপ-৩১ সম্মেলনে যোগ দিতে তিন দিনের সরকারি সফরে আজ স্থানীয় সময় বিকেল ৪টা ৩ মিনিটে তুরস্কের আন্তালিয়ায় এসে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় তাঁর সঙ্গে ছিলেন সহধর্মিণী ডা. জুবাইদা রহমান।
মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬ | |
| ওয়াক্ত | সময় |
|---|---|
| সুবহে সাদিক | ভোর ৫:৫২ |
| সূর্যোদয় | ভোর ৭:০৯ |
| যোহর | দুপুর ১২:৪২ |
| আছর | বিকাল ৩:৫২ |
| মাগরিব | সন্ধ্যা ৬:১৫ |
| এশা | রাত ৭:৩৩ |